📄 অনুচ্ছেদ : যোহরের চার রাক‘আতের সব রাক‘আতেই কিরাআত পাঠ
۲۸۵ حدثنا محمود قال حدثنا البخاري قال وقال اسمعيل حدثني مالك بن انس عَنْ أَبِي نَعِيمٍ وَهَبِ بْنِ كَيْسَانَ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ : مَنْ صَلَّى رَكْعَةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأَمِّ الْقُرْآنِ فَلَمْ يُصَلِّ إِلَّا وَرَاءَ الْإِمَامِ.
২৮৫। মাহমূদ আবু নাঈম ওয়াহব বিন কাইসান হতে বর্ণিত যে, তিনি জাবির বিন 'আবদুল্লাহকে বলতে শুনেছেন: যে ব্যক্তি এক রাক'আত সলাত পড়ল তাতে উম্মুল কুরআন পাঠ করল না, তার সলাত হল না, তবে ইমামের পিছনে থাকলে স্বতন্ত্র ব্যাপার।
২৮৬. حدثنا محمود قال حدثنا البخاري قال حدثنا أبو عاصم عن الأوزاعي قال حدثنا يحي بن ابي كثير عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ ﷺ «كَانَ يَقْرَأُ فِي الظُّهْرِ فِي الرَّكْعَتَيْنِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٌ وَفِي الْعَصْرِ مِثْلَ ذَلِكَ»
২৮৬। মাহমূদ ...... 'আবদুল্লাহ বিন আবূ ক্বাতাদাহ হতে বর্ণিত। তিনি তাঁর পিতা হতে, তিনি নাবী হতে বর্ণনা করেন। নাবী যহুরের দু'রাক'আতে ফাতিহাতুল কিতাব ও একটি সূরা পাঠ করতেন এবং আসরও এভাবে পড়তেন।
۲۸۷ حدثنا محمود قال حدثنا البخاري قال حدثنا ابو نعيم قال حدثنا مسعر عَنْ يَزِيدَ الْفَقِيرِ قَالَ سَمِعْتُ جَابِرِ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ يَقْرَا فِي الرَّكْعَتَيْنِ الْأَوَّلَيَيْنِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٌ سُورَةٌ وَفِي الْآخِرَيَيْنِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَكُنَّا نَتَحَدَّثُ أَنَّهُ لَا تَجْزِى صَلَاةَ إِلَّا بِفَاتِحَةِ الْكِتَابِ .
২৮৭। মাহমূদ ...... ইয়াযীদ আল-ফাকীর হতে বর্ণিত। তিনি বলেন: আমি জাবির বিন 'আবদুল্লাহকে বলতে শুনেছি, প্রথম দু' রাক'আতে তিনি ফাতিহাতুল কিতাব ও সূরা পাঠ করতেন এবং শেষ দু' রাক'আতে ফাতিহাতুল কিতাব পড়তেন। আর আমরা বর্ণনা করতাম ফাতিহাতুল কিতাব ব্যতীত সলাত যথেষ্ট হবে না।
۲۸۸ حدثنا محمود قال حدثنا البخاري قال حدثنا موسى قال حدثنا همام عن يحي عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ عَنْ أَبِيهِ : (أَنَّ النَّبِيَّ كَانَ يَقْرَأُ فِي الظُّهْرِ فِي الْأَوَّلَيَيْنِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُوَرَتَيْنِ وَفِي الرَّكْعَتَيْنِ الْآخِرَبَيْنِ بِأَمِّ الْكِتَابِ وَيَسْمَعُنَا الْآيَةَ وَيَطُولُ فِي الرَّكْعَةِ الْأُولَى مَالًا يُطِيلُ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ وَهُكَذَا فِي العَصْرِ وَهُكَذَا فِي الصُّبْحِ) .
২৮৮। মাহমূদ ...... 'আবদুল্লাহ বিন আবূ ক্বাতাদাহ হতে বর্ণিত। তিনি তার পিতা হতে বর্ণনা করেন যে, নাবী যুহরের প্রথম দু'রাক'আতে ফাতিহাতুল কিতাব ও দু'টি সূরা পাঠ করতেন এবং শেষ দু' রাক'আতে উম্মুল কিতাব পাঠ করতেন এবং আমাদেরকে আয়াত শুনাতেন এবং প্রথম রাক'আত যত দীর্ঘ করতেন, দ্বিতীয় রাক'আত তত দীর্ঘ করতেন না। এমনিভাবে তিনি আসরেও করতেন। এমনিভাবে তিনি ফজরেও করতেন।
۲۸۹. حدثنا محمود قال حدثنا البخاري قال حدثنا ابراهيم بن عبيد عَنْ أَنَسٍ أَنَّ موسى عن عباد بن العوام عن سعيد بن جبير عن أبي . النبي ﷺ قَرَا فِي الظُّهْرِ بِسَبِّحِ اسْمَ .
২৮৯। মাহমূদ ..... আনাস (রাযিঃ) কর্তৃক বর্ণিত যে, নাবী যুহরে يسبح اسم সূরা আলা পাঠ করতেন।
۲۹۰ حدثنا محمود قال حدثنا البخاري قال حدثنا محمد قال حدثنا عفان قال حدثنا مسكين بن عبد الغزيز قال حدثنا المثني الأحمر قال حدثني عَبْدُ الْعَزِيزِ بْنُ قَيْسٍ قَالَ أَتَيْنَا أَنَسَ بْنَ مَالِكٍ فَسَأَلْنَاهُ عَنْ مِقْدَارِ صَلَاةِ رَسُولِ اللَّهِ ﷺ فَأَمَرَ نَضَرَ بْنَ أَنَسٍ أَوْ أَحَدًا بَنِيهِ نُصَلِّي بِنَا الظهرَ أَوِ الْعَصْرَ فَقَرَا وَالْمُرْسَلَاتِ وَعَمَّ يَتَسَاءَلُونَ
২৯০। মাহমূদ ...... 'আবদুল 'আযীয বিন কাইস বলেন: আমরা আনাস বিন মালিকের নিকট আসলাম। তাঁকে রসূলুল্লাহ -এর সলাতের পরিমাণ সম্পর্কে জিজ্ঞেস করলাম।
অতঃপর নযর বিন আনাস অথবা তাঁর কোন ছেলেকে তিনি নির্দেশ দিলেন আমাদেরকে যুহর বা 'আসরের সলাত পড়াতে। তিনি সূরা মুরসলাত ও আম্মা ইয়াতাসা আলুন (সূরা নাবা) পাঠ করলেন।
২৯১. হাদ্দাসানা মাহমুদুন ক্বালা হাদ্দাসানাল বুখারী ক্বালা হাদ্দাসানা সাঈদ বিন সুলাইমান ক্বালা হাদ্দাসানা 'আব্বাদ বিন আল 'আওয়্যাম 'আন সাঈদ বিন জুবাইর ক্বালা হাদ্দাসানী আবূ 'আওয়ানাতা 'আন আনাসিন আন্নান্নাবিয়্যা ﷺ : "ক্বারায়ীজ জুহরি বিসাব্বিহিস্মা রব্বিকাল আ'লা।"
২৯১। মাহমূদ ...... আনাস হতে বর্ণিত যে, নাবী যুহরের সলাতে (সাব্বিহিস্মা রব্বিকাল আ'লা) সূরা আ'লা পাঠ করেছেন।
২৯২. হাদ্দাসানা মাহমুদুন ক্বালা হাদ্দাসানাল বুখারী ক্বালা হাদ্দাসানা 'আলী ক্বালা হাদ্দাসানা আবূ বকরিল হানাফী ক্বালা হাদ্দাসানা কাসীর বিন যায়দ 'আনিল মুত্তালিব 'আন খারিজাতি বিন যায়দ ক্বালা হাদ্দাসানী যায়দুবনু ছাবিতিন ক্বালা : কানান্নাবিয়্যু ﷺ ইয়াক্বরাউ ইয়ুতীলুল ক্বিরাআতা ফিজ্জুহরি ওয়া ইউহার্রিকু শাফাতাইহি ফাক্বাদ আ'লামু আন্নাহু লা ইউহাররিকু শাফাতাইহি ইল্লা ওয়াহুয়া ইয়াক্বরাউ।
২৯২। মাহমূদ ..... যায়দ বিন সাবিত বলেন: নাবী যুহরে কিরাআত পাঠ করা দীর্ঘ করতেন এবং তাঁর দু'ঠোঁটকে নাড়াতেন। আমি অধিক অবগত যে, তিনি তাঁর দু'ঠোঁটকে পাঠ করা ব্যতীত নাড়াতেন না।
২৯৩. হাদ্দাসানা মাহমুদুন ক্বালা হাদ্দাসানাল বুখারী ক্বালা হাদ্দাসানা মুসাদ্দাদ ক্বালা হাদ্দাসানা হুশাইমুন 'আন মানসুর বিন যাযান 'আন আবীস সিদ্দীক্বিন নাজী 'আন সাঈদিল খুদরী ক্বালা : হাযারনা ক্বিয়ামা রাসুলিল্লাহি ﷺ ফিজ জুহরি ওয়াল 'আসরি ফির রিক'য়াতাইনিল আউয়ালিয়াইনি মিনাজ্জুহরি ক্বাদ সালাসিনা আয়াতান ওয়াক্বিয়ামাতান ফিল আখিরাবায়নি 'আলা নিসফি মিন যালিকা ওয়াহাযারনা ক্বিয়ামাহু ফিল 'আসরি ফির রিক'য়াতাইনিল আউয়ালিয়াইনি 'আলা ক্বাদরিল আখিরাবায়নি মিনাজ্জুহরি ওয়াল আখিরাবায়নি মিনাল 'আসরি 'আলান নিসফি মিন যালিকা।
২৯৩। মাহমুদ ..... আবূ সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রসূল ﷺ-এর যুহরের ও 'আসরের কিয়াম অনুমান করেছি। যুহরের প্রথম দু' রাক'আতে কিয়ামের পরিমাণ ছিল ত্রিশ আয়াত পাঠ করার সমান। এবং যুহরের শেষ দু' রাক'আতের কিয়াম ছিল ওটার অর্ধেক এবং 'আসরের প্রথম দু' রাক'আতের কিয়ামের পরিমাণ, আমরা অনুমান করেছি, তা ছিল যুহরের শেষ দু' রাক'আতের পরিমাণ এবং আসরের শেষ দু' রাক'আতের পরিমাণ ছিল ওটার অর্ধেক।
٢٩٤. حدثنا محمود قال حدثنا البخاري قال حدثنا علي بن عبد الله قال حدثنا زيد بن حباب قال حدثنا معاوية قال أنبأنا ابو الزاهرية قال حَدَّثَنِي كَثِيرُ بْنُ مُرَّةَ أَنَّهُ سَمِعَ أَبَا الدَّرْدَاةِ يَقُولُ : سُئِلُ النَّبِيُّ ﷺ أَفِي كُلِّ صَلَاةِ قِرَاءَةً؟ قَالَ نَعَمْ .
২৯৪। মাহমুদ......... কাসীর বিন মুররাহ আবুদ দারদাকে বলতে শুনেছেন : নাবী-কে জিজ্ঞেস করা হলো প্রত্যেক সালাতেই কি কিরাআত আছে? তিনি বললেন: হ্যাঁ।
٢٩٥. حدثنا محمود قال حدثنا البخاري قال حدثنا عمر بن حفص قال حدثنا ابي قال حدثنا الأعمش قال حدثنا عمارة عَنْ أَبِي مَعْمَرَ قَالَ سَأَلَنَا خبابًا : (أَكَانَ رَسُولُ اللهِ ﷺ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ؟ قَالَ نَعَمْ قُلْنَا بِأَيِّ شَيْءٍ كُنتُمْ تَعْرِفُونَ؟ قَالَ بِاضْطِرَابِ الْحِبَتِهِ)
২৯৫। মাহমূদ......... আবূ মা'মার কর্তৃক বর্ণিত। তিনি বলেন: আমরা খাববাব-কে জিজ্ঞেস করেছি, রসূলুল্লাহ ﷺ কি যুহরে ও 'আসরে পাঠ করতেন? তিনি বললেন: হ্যাঁ। আমরা বললাম কোন্ জিনিসের মাধ্যমে আপনারা জানতেন? তিনি বললেন: তাঁর দাঁড়ি নড়াচড়ার মাধ্যমে।
٢٩٦. حدثنا محمود قال حدثنا البخاري قال حدثنا حماد عن سماك عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ : (كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ بِالسَّمَاءِ وَالطَّارِقِ وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ وَنَحْوِهِمَا مِنَ السُّورِ) .
২৯৬। মাহমুদ........ জাবির বিন সামুরাহ হতে বর্ণিত; তিনি বলেন: রসূলুল্লাহ ﷺ যুহরে ও 'আসরে সূরা তারেক, সূরা বুরুজ এবং এ ধরনের সূরাসমূহ পাঠ করতেন।
২৯৭. হাদ্দাসানা মাহমুদুং ক্বালা হাদ্দাসানাল বুখারী ক্বালা হাদ্দাসানা আলী ক্বালা হাদ্দাসানা আবু বকরিল হানাফী ক্বালা হাদ্দাসানা কাসীরু বিন যায়দিল মুত্তালিবী আন খারিজাতা বিন যায়দ ক্বালা হাদ্দাসানী যায়দুবনু সাবিতিন ক্বালা : (কানান্নাবীয়্যু ﷺ ইয়াক্বরাউ ইয়ুতীলুল ক্বিরাআতা ফিজ জুহরি ওয়াল আসরি ওয়া ইউহাররিকু শাফাতাইহি ফাক্বাদ আ'লামু আন্নাহু লা ইউহাররিকু শাফাতাইহি ইল্লা ওয়া হুয়া ইয়াক্বরাউ)।
২৯৭। মাহমূদ ...... যায়দ বিন সাবিত বলেন: নাবী ﷺ যুহরে ও আসরে কিরাআত পড়া দীর্ঘ করতেন এবং তাঁর দু' ঠোঁট নাড়াতেন। অবশ্য আমি অধিক অবগত যে, তিনি কিরাআত পড়া ব্যতীত তাঁর দু' ঠোঁট নাড়াতেন না।
২৯৮. হাদ্দাসানা মাহমুদুং ক্বালা হাদ্দাসানাল বুখারী ক্বালা হাদ্দাসানা আলী বিন হিশাম ক্বালা হাদ্দাসানী আইয়ুব বিন জাবিরিন আন হিলাল বিনিল মুনযিরি আন আদী বিন হাতিম : (সাল্লা লানাজ্জুহরা ফাক্বারা বিননাজমি ওয়াস সামায়ি ওয়াত্তারিকে সুম্মা ক্বালা : মা আলো আন উসাল্লিয়া বিকুম সালাতান্নাবিয়্যি ﷺ ওয়া আশহাদু আন্না হাজা কায্যাবুন সালাসা মাররাতীন ইয়া'নিল মুখতার সুম্মা বা'দা জালিকা বি সালাসাতি আইয়্যাম)।
২৯৮। মাহমূদ ...... হেলাল বিন মুনযির হতে বর্ণিত। তিনি আদী বিন হাতেম হতে বর্ণনা করেন। 'আদী আমাদের যুহরের সলাত পড়ালেন, তিনি সলাতে 'সূরা নাজম, সূরা তারেক পড়লেন। অতঃপর বললেন: আমি তোমাদেরকে নিয়ে যে সলাত আদায় করলাম, নাবী ﷺ-এর সলাতের সঙ্গে এর চেয়ে বেশি সাদৃশ্য হতে পারে না। আর আমি সাক্ষ্য দিচ্ছি, এ ব্যক্তি অর্থাৎ মুখতার কায্যাব (মিথ্যাবাদী), তিনবার বললেন। অতঃপর তিনি এ ঘটনার তিনদিন পর মৃত্যুবরণ করেন।
২৯৯. হাদ্দাসানা মাহমুদ ক্বালা হাদ্দাসানাল বুখারী ক্বালা হাদ্দাসানা কুতায়বা ক্বালা হাদ্দাসানা সুফিয়ান আন আয যুহরী আন মাহমুদ ইবনুর রবী’ই ‘আন ‘উবাদাতা বিনুস সামিত ইউবাল্লিগু বিহিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ক্বালা: লা সালাতা লিমান লা ইয়াক্বরাউ বিফাতিحاتিল কিতাব।
২৯৯। মাহমূদ ……… ‘উবাদাহ বিন সামিত (রাযিঃ) হতে বর্ণিত। নাবী তাঁর দ্বারা পৌঁছিয়ে বলেছেন : যে ব্যক্তি ফাতিহাতুল কিতাব পাঠ করল না, তার সালাত হলো না।
৩০০. হাদ্দাসানা মাহমুদ ক্বালা হাদ্দাসানাল বুখারী ক্বালা হাদ্দাসানা কুতায়বা ক্বালা হাদ্দাসানা সুফিয়ান আন জা’ফার বিন ‘আলী বাইয়্যাউল আনমাত ‘আন আবী ‘উসমান ‘আন আবী হুরাইরাহ ক্বালা : আমারানিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আন উনাদিয়া লা সালাতা ইল্লা বি ক্বিরাআতি ফাতিহা (আল কিতাব)।
৩০০। মাহমূদ আমাদেরকে হাদীস বর্ণনা করে বলেন: ইমাম বুখারী আমাদেরকে হাদীস বর্ণনা করেন ……… আবু হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন: আমাকে নাবী নির্দেশ দিয়েছেন যে, আমি যেন ডেকে বলি, ফাতিহাতুল কিতাব ব্যতীত সলাত হয় না।
সর্বশেষ আল্লাহর জন্য সকল প্রশংসা এবং নবী এর উপর শত-কোটি দরূদ ও সালাম