📘 যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও > 📄 মুমিন ব্যক্তি এমনই হয়ে থাকে

📄 মুমিন ব্যক্তি এমনই হয়ে থাকে


ফিয়ান সাওরি ؒ-র এই ঘটনায় মুমিনের বৈশিষ্ট্য কেমন হবে তা প্রতিভাত হয়ে উঠেছে। শত কষ্ট সত্ত্বেও তিনি কারও কাছে হাত পাতেননি। আসলে প্রকৃত মুমিনের অবস্থা এমনই হয়ে থাকে। কারণ, রাসুল ﷺ বলেছেন, একজন কর্মঠ ও উদ্যোমী মুমিন একজন দুর্বল মুমিন থেকে শ্রেয়।
তিনি আরও বলেছেন- নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম। [তিরমিযি]
অপর এক বর্ণনায় এসেছে, রাসুল বলেন, 'তোমাদের কেউ যদি রশি নিয়ে গাঁটরি বেঁধে পিঠে কাঠ এনে বিক্রি করে এবং তাতে আল্লাহ তার অভাব দূর করে তাহলে সে ওই ব্যক্তি হতে উত্তম যে মানুষের কাছে হাত পাতে। মানুষ ইচ্ছা করলে তাকে সাহায্য করে আর ইচ্ছা হলে মুখ ফিরিয়ে নেয়'। [বোখারী]
এক ব্যক্তি আল্লাহর রাসুল -র কাছে এসে বলল, হে আল্লাহর রাসুল , আমি একজন নিঃস্ব ও অসহায় ব্যক্তি। আমার কাছে কোনো টাকা-পয়সা নেই। রাসুল তাকে বললেন, তোমার ঘরে সামান্য যা কিছু আছে তা নিয়ে আসো। লোকটি তখন মাত্র একটি জুতা নিয়ে আল্লাহর রাসুলের দরবারে উপস্থিত হল। রাসুল তাকে জুতাটি বিক্রি করতে বললেন। কিন্তু সে তা বিক্রি করতে পারল না। রাসুল সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে এই জুতাটি কিনবে? এক সাহাবি দু দিরহাম দিয়ে জুতাটি কিনে নিলেন। রাসুল লেকাটির হাতে দিরহাম দুটি দিয়ে বললেন, 'এক দিরহাম দিয়ে রশি এবং কুঠার কিনবে আর এক দিরহাম দিয়ে পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করবে।
লোকটি রশি ও কুঠার কিনে রাসুল -র কাছে এল। তিনি তাকে বললেন, 'অমুক জায়গায় গিয়ে লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো।
লোকটি দূর জঙ্গলে গিয়ে লাকড়ি সংগ্রহ করে রাসুল -র কাছে নিয়ে এল।
রাসুল সেগুলো এক দিরহামে বিক্রি করে তাকে দিলেন। এবার লোকটির কাছে কুঠার ও রশির পাশাপাশি রয়েছে মূলধনও। রাসুল তাকে প্রতিদিন এভাবে কাজ করার নির্দেশ দিলেন।
সুফিয়ান সাওরি -ও জানতেন যে, রাসুল ভিক্ষাবৃত্তি পছন্দ করেন না। তাই উপরে আমরা দেখেছি তিনি পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেছেন, কিন্তু কারো কাছে হাত পাতেননি।

📘 যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও > 📄 এক ভিক্ষুকের গল্প

📄 এক ভিক্ষুকের গল্প


বর্তমান সময়ের কিছু লোক কোনো কাজ করতে চায় না। চায় না পরিশ্রম করতে। তারা শুধু চায় অন্যের ওপর নির্ভর করে জীবন কাটাতে। চায় অন্যের কাছে হাত পেতে অপমানিত হতে।
একটি গল্প বলছি। গল্পটি আমার এক বন্ধু ও এক আশ্চর্য ভিক্ষুকের। ভিক্ষুকটি তার কাছে ভিক্ষা চাইতে এসে বলল, ভাই আমি একজন অসহায় মানুষ। আমাকে কিছু দান করুন। ভিক্ষুকটি ছিল স্বাস্থ্যবান ও সুঠাম দেহের অধিকারী।
তাই আমার সেই বন্ধুটি তাকে জিজ্ঞেস করল, মানুষের কাছে ভিক্ষা চাওয়ার পরিবর্তে কাজ করো না কেন?
ভিক্ষুকটি বলল, ভাই, কেউ আমাকে কাজ দেয় না। অনেক খুঁজেও কাজ পাইনি। তাই ভিক্ষা করছি। দয়া করে আপনি আমাকে দু একটা রিয়াল দিয়ে সাহায্য করুন।
আমার সেই বন্ধুটি তখন তাকে বলল, আপনি আমার সাথে আসুন। আমি আপনাকে কাজ দেব। সে তার গাড়ির পেছনের পকেট খুলে একটি নেকড়া ও বালতি বের করল। অতঃপর লোকটিকে বলল, এই নাও নেকড়া আর এই নাও বালতি। বালতিতে পানি ভরে আমার গাড়িটা একটু ধুয়ে দাও। আমি তোমাকে দু রিয়াল নয় পনের রিয়াল দেব।
ভিক্ষুকটি তাকে অবাক করে দিয়ে বলল, ভাই, আমি কাজ করতে চাই না। পারলে আমাকে কিছু দান করুন।
তখন আমার বন্ধুটি বলল, আশ্চর্য! গাড়ি ধোয়ার নেকড়া-বালতি তোমার হাতে। আর নেকড়াটিও তোমার না, আমার। বালতিও আমার। আর পানি তো আল্লাহর দানই। তাছাড়া তুমি আমার কাছে দু রিয়াল চেয়েছো আর এখন তার পরিবর্তে পাবে পনের রিয়াল। কাজ শুধু পানিতে নেকড়াটি ভিজিয়ে গাড়িটা পরিষ্কার করা। এটা অন্যের কাছে হাত পেতে দু রিয়াল নেয়ার চেয়ে উত্তম নয় কী?
ভিক্ষুকটি তখন আমার বন্ধুর দিকে নেকড়াটি ছুঁড়ে মেরে সেখান থেকে চলে গেল। আসলে সেই লোকটির কাজ করারর মানসিকতাই ছল না। যা কোনভাবেই কাম্য নয়।
রাসুল ﷺ বলেছেন, 'যে ব্যক্তি ভিক্ষা করতে করতে মৃত্যুবরণ করবে সে আল্লাহর সামনে এমন অবস্থায় উপস্থিত হবে যে, তার চেহারার কোনো গোস্ত থাকবে না।' [তিরমিযি]
তাই সুফিয়ান সাওরি রহ. এর গল্পে আমরা দেখেছি যে, তিনি পরিশ্রমের পথ খুঁজেছেন কিন্তু কারও কাছে হাত পাতেননি। তিনি সুখের দিনে আল্লাহকে স্মরণ করেছিলেন বলে তার দুঃখের দিনে আল্লাহ ﷺ-ও তাকে স্মরণ করেছেন।
আল্লাহ ﷺ-র কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ যেন আমাদেরকে সে সকল লোকদের অন্তর্ভুক্ত করেন, যাদের তিনি দুঃখের সময়ে স্মরণ করে থাকেন।
আল্লাহ বলেন,
لَقَدْ كَانَ فِي قَصَصِهِمْ عِبْرَةٌ لِأُولِي الْأَلْبَابِ ۖ مَا كَانَ حَدِيثًا يُفْتَرَىٰ وَلَٰكِن تَصْدِيقَ الَّذِي بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيلَ كُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً لِّقَوْمٍ يُؤْمِنُونَ
তাদের কাহিনীতে বুদ্ধিমানদের জন্য রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয়, এটা কোনো মনগড়া কথা নয়, কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্যে পূর্বেকার কালামের সমর্থন এবং প্রত্যেক বস্তুর বিবরণ, হেদায়াত ও রহমত। [সূরা ইউসুফ : ১১১]

📘 যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও > 📄 হালাল খাবার গ্রহণ করো

📄 হালাল খাবার গ্রহণ করো


এক ব্যক্তি সুফিয়ান সাওরি রহ.-কে জিজ্ঞেস করল, প্রথম কাতারের ডান পাশে সালাত আদায় করা উত্তম, নাকি বাম পাশে?
সুফিয়ান সাওরি রহ. তাকে বললেন, আপনি আগে আপনার প্রতিদিনের খাবারের ব্যাপারে সতর্ক হোন। আপনি যা খাচ্ছেন তাকি না হারাম- সেদিকে লক্ষ্য করুন। তাহলে কাতারের ডান কিংবা বাম যেদিকেই সালাত আদায় করেন না কেন তাতে কোনো ক্ষতি হবে না। আপনি আমাকে কাতারের কোন পাশে দাঁড়িয়ে সালাত আদায় করবেন- সে সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছেন অথচ আপনার থেকে কখনও এমনও প্রকাশ পায় যা আপনার ইবাদত কবুল হওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়।
আবু হুরায়রা থেকে বর্ণিত। একদিন রাসুল সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন-
তোমরা কি জানো তোমাদের মধ্যে সবচেয়ে নিঃস্ব কে?
সাহাবায়ে কেরام বললেন, ইয়া রাসুলাল্লাহ!
আমাদের মধ্যে নিঃস্ব ব্যক্তি সে, যার অর্থ-সম্পদ নেই।
রাসুলুল্লাহ কারীম বললেন- إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ، وَصِيَامٍ، وَزَكَاةٍ، وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا، وَقَذَفَ هَذَا، وَأَكَلَ مَالَ هَذَا، وَسَفَكَ دَمَ هَذَا، وَضَرَبَ هَذَا، فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ، وَهَذَا مِنْ حَسَنَاتِهِ، فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ، أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ، ثُمَّ طُرِحَ فِي النَّارِ.
আমার উম্মতের মধ্যে নিঃস্ব ওই লোক, যে কিয়ামতের দিন সালাত-সিয়াম-যাকাত নিয়ে আগমন করবে কিন্তু কাউকে সে গালি দিয়েছিল, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছিল, কারো সম্পদ লুণ্ঠন করেছিল, কারো রক্ত ঝরিয়েছিল। তো একে তার নেক আমল দিয়ে দেওয়া হবে, ওকেও তার নেক আমল দিয়ে দেওয়া হবে। যখন নেক আমলগুলো শেষ হবে তখন ঐসকল লোকের গুনাহ এই ব্যক্তির কাঁধে চাপিয়ে দেওয়া হবে, এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (এ হচ্ছে আমার উম্মতের সবচেয়ে নিঃস্ব ও রিক্তহস্ত।) [সহীহ মুসলিম: ৬৭৪৪]
তাই সুফিয়ান সাওরি ️ লোকটিকে বললেন, আপনি কাতারের ডান বামের পেছনে না পড়ে প্রথমে আপনার খাবার হালাল করুন।

📘 যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও > 📄 পবিত্র বস্তু আহার করো

📄 পবিত্র বস্তু আহার করো


এসো, হালাল খাদ্য গ্রহণের ব্যাপারে কেমন ছিলেন আমাদের পূর্বসূরী আলেমগণ সে ব্যাপারে খানিকটা জেনে নিই।
রাসুল বলেছেন-
আল্লাহ পবিত্র। তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। আর আল্লাহ নবী রাসুলদের যে নির্দেশ দিয়েছেন, মুমিনদের ক্ষেত্রেও দিয়েছেন একই নির্দেশ।
আল্লাহ বলেন- يَٰٓأَيُّهَا ٱلرُّسُلُ كُلُوا۟ مِنَ ٱلطَّيِّبَٰتِ وَٱعْمَلُوا۟ صَٰلِحًا إِنِّى بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ
হে রাসুলগণ, পবিত্র বস্তু আহার করুন এবং সৎকাজ করুন। আপনারা যা করেন সে বিষয়ে আমি পরিজ্ঞাত। [সূরা মুমিনুন: ৫১]
এ আয়াতে আল্লাহ সৎ কাজের পূর্বে হালাল খাবার গ্রহণের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ, তুমি সালাত, সিয়াম, শেষ রাতের আহাজারি ও কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহী হওয়ার পূর্বে হালাল খাবারের প্রতি আগ্রহী হও।
এ ব্যাপারে রাসুল একটি উত্তম উদাহরণ পেশ করেছেন-
এক ব্যক্তি অনেক পথ সফর করল। চুল তার উস্কখুষ্ক। শরীর তার ধূলোমলিন। সে আকাশের দিকে দু হাত তুলে দোআ করছে, হে রব! হে রব!
রাসুল বলেন, وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِيَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ
অথচ তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, সে বেড়ে ওঠেছে হারাম খেয়ে, তাহলে তার দোআ কীভাবে কবুল হবে? [মুসলিম: ২৩৯৩]

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00