📘 যিকরুল্লাহ 📄 যিকরকারীরা সর্বক্ষেত্রে অগ্রগামী

📄 যিকরকারীরা সর্বক্ষেত্রে অগ্রগামী


৬২. এই দুনিয়া আমলের প্রতিযোগিতার ময়দান। প্রতিটি বান্দা একেকজন প্রতিযোগী। এই প্রতিযোগিতায় যিকিরকারীরা সবচেয়ে অগ্রগামী। তারা সকল প্রতিযোগীকে ছাড়িয়ে যায়। কিন্তু প্রতিযোগিতা-ময়দানের উড়ন্ত ধুলোবালির কারণে অন্যান্য প্রতিযোগীরা তাদের চেয়ে অগ্রগামী যিকিরকারী প্রতিযোগীদের দেখতে পায় না। যখন ধুলোবালি শেষ হয়ে যাবে, তখন তারা দেখতে পাবে, যিকিরকারীরা সর্বাগ্রে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গিয়েছে।

গাফরার মুক্ত দাস উমার রাহিমাহুল্লাহ বলেন, ‘কিয়ামতের দিন যখন পর্দা উন্মোচিত হয়ে পড়বে এবং সবাইকে তাদের আমলের প্রতিদান দেওয়া হবে, তখন তারা যিকিরের তুলনায় উত্তম কোনো আমল দেখতে পাবে না। ফলে সেদিন একদল আফসোস করে বলবে, হায়, আমরা কেন যিকির করিনি অথচ যিকির করা কতই না সহজ ছিলো!’

আবু হুরাইরাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘তোমরা সফর অব্যহত রাখ। তবে মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে।’ সাহাবীগণ জিজ্ঞেস করেন, ‘মুফাররিদুন’ কারা ইয়া রাসুলাল্লাহ?’ তিনি বলেন, যারা আল্লাহর যিকিরে নিমগ্ন থাকে এবং যিকির যাদের পাপের বোঝাকে সরিয়ে ফেলে। ১৩৮

টিকাঃ
১৩৮. সুনানুত তিরমিযী, ৩৫৯৬; তিরমিযীর সনদে এ হাদিসটি দুর্বল। তবে এ রকম হাদিস সহীহ মুসলিমে রয়েছে।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية