📄 উজ্জ্বল আলোকবর্তিকা
বিশিষ্ট ভারতীয় বুদ্ধিজীবি ও উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তা এন.এস. মেহতা Islam and the Indian Civilization নামক নিবন্ধে ভারতীয় জনগোষ্ঠীর প্রতি ইসলামের অবদান মূল্যায়ন করতে গিয়ে বলেন :
Islam had brought to India a luminous torch, which rescued humanity from darkness at a time when old civilizations were on the decline and lofty moral ideals had got reduced to empty intellectual concepts. As in other lands, so in India, too, the conquests of Islam were more widespread in the world of thought than in the world of politics. Today, also, the Islamic World is a spiritual brotherhood, which is held together by community of faith in the Oneness of God and human equality. Unfortunately, the history of Islam in this country remained tied up for centuries with that of government with the result that a veil was cast over its true spirit, and its fruits and blessings were hidden form the popular eye.¹
“ইসলাম ভারতবর্ষে একটি উজ্জ্বল আলোকবর্তিকা নিয়ে আসে, যা অন্ধকার থেকে মানবতাকে এমন সময়ে উদ্ধার করে যখন প্রাচীন সভ্যতা পতনোন্মুখ এবং উন্নত নৈতিক আদর্শ সমূহ কেবল নিরস বুদ্ধিবৃত্তিক ধারণার মধ্যে সংকুচিত হয়ে পড়ে। অন্যান্য দেশের মত ভারতেও ইসলামের বিজয় রাজনীতির জগতের চাইতে বুদ্ধি ও চিন্তার জগতে বিস্তৃতি লাভ করেছে। আজো মুসলিম বিশ্ব আধ্যাত্মিক ভ্রাতৃত্ব বোধের উপর প্রতিষ্ঠিত এবং মুসলমানগণ তাওহীদ ও মানুষের সমতাকে একত্রে আঁকড়ে ধরে আছে। দুর্ভাগ্যজনকভাবে এদেশে ইসলামের ইতিহাস শত বছর ধরে সরকারের সাথে সম্পৃক্ত। ফলে ইসলামের মূল চেতনায় পর্দা পড়ে গেছে এবং এর ফসল ও অবদানও জনগনের চোখের আড়ালে চলে গেছে।”
টিকাঃ
১. মাওলানা সাইয়েদ সাবাহ উদ্দীন আবদুর রহমান সংকলিত 'হিন্দুস্তানকে আহদে উস্তা কি এক ঝলক' গ্রন্থে এন.এস. মেহতার নিবন্ধ' Islam and the India Civilization. পৃ. ৩১৬-৭