📘 ভারতর্বর্ষে মুসলমানদের অবদান 📄 ভারতের সাংস্কৃতিক বিচ্ছিন্নতা

📄 ভারতের সাংস্কৃতিক বিচ্ছিন্নতা


মুসলমানরা যখন ভারতে আসেন তখন এইখানে প্রাচীন বিদ্যা ও দর্শনের প্রচলন ছিল। খাদ্য, শষ্য, ফল, কাঁচামাল ব্যাপকভাবে উৎপন্ন হত কিন্তু সাংস্কৃতিক দিয়ে এদেশের জনগোষ্ঠী সভ্য ও উন্নত বিশ্ব হতে দীর্ঘ দিন যাবৎ ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন। একদিকে সুউচ্চ পর্বতমালা অপর দিকে তরঙ্গবিক্ষুদ্ধ সাগর এই দেশকে বাইরের জগতের সাথে সম্পর্ক গড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। আলেজান্ডারই হচ্ছেন সর্বশেষ সম্রাট যিনি বাইরের সভ্য জগত থেকে এখানে এসেছিলেন। মুসলমানদের আগমন পর্যন্ত বাইরের জগতের সাথে ভারতের কোন সম্পর্ক ছিল না। বহির্বিশ্বের চিন্তা-চেতনা, নিয়ম-কানুন, শিক্ষা-সংস্কৃতির নতুন পদ্ধতি যেমন এই দেশে আসেনি তেমনি এই দেশের প্রাচীন কলা ও জ্ঞান ভান্ডারও বাইরে যায়নি।

📘 ভারতর্বর্ষে মুসলমানদের অবদান 📄 বহির্বিশ্বের সাথে সম্পর্ক

📄 বহির্বিশ্বের সাথে সম্পর্ক


এই অসহায় মুসলমানগণ (যারা সে সময় প্রাচ্যের সবচে উন্নত সমৃদ্ধ জাতি ছিল) ভারতে আগমন করেন। তাঁদের সাথে ছিল এক নতুন সংস্কৃতি, সুগভীর প্রজ্ঞা, বাস্তব ধর্ম ও পরিপক্ক জ্ঞান। তাঁরা সাথে আরো বহন করে আনেন সংস্কৃতিবান ও সমৃদ্ধ জাতির মূল্যবান অভিজ্ঞতা এবং বিভিন্ন জাতি গোষ্ঠীর প্রখর মেধাবী ও মননশীল মানুষের চিন্তার ফসল।

এক কথায় মুসলমানগণ এই দেশে আরবদের সহজাত শিল্পিত রুচিবোধ, ইরানীদের মার্জিত সংস্কৃতি এবং তুর্কীদের রূঢ় সরলতার প্রতিনিধিত্ব করেন। এ ছাড়া মুসলমানরা ভারতীয়দের জন্য নিয়ে আসেন আরো বহু অমূল্য সম্পদ উপঢৌকন ও নৈতিক সদগুণাবলী।

📘 ভারতর্বর্ষে মুসলমানদের অবদান 📄 তাওহীদ ও আল্লাহর ইবাদতে ইসলামের অবদান

📄 তাওহীদ ও আল্লাহর ইবাদতে ইসলামের অবদান


সবচেয়ে মূল্যবান ও দূর্লভ উপঢৌকন যা মুসলমানরা এইদেশে নিয়ে আসেন তা হল ইসলামের বিশুদ্ধ ও স্বচ্ছ তাওহীদের বিশ্বাস; যার অধীনে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে প্রার্থনা-বন্দনা ও ইবাদতে কোন মাধ্যমের প্রয়োজন নেই। এই বিশ্বাসে বহু ইশ্বরবাদের ও অবতারবাদের স্থান নেই। বরং এক আল্লাহ, যিনি কারো মুখাপেক্ষী নন, যার সন্তান নেই, পিতা নেই। তাঁর কোন অংশীদার নেই। পৃথিবী ও সব মাখলুকের স্রষ্টা তিনি। জগতের নিয়ম কানুন, আকাশ ও ভূমন্ডলের সর্বোচ্চ কর্তৃত্ব একমাত্র তাঁর হাতে। সেই একক আল্লাহর একত্ববাদে বিশ্বাস ও স্বীকৃতির নামই তাওহীদ। তাওহীদের এই ধারণা ও বিশ্বাসের সাথে ভারতের জনগোষ্ঠীর পরিচিতি না থাকাটা ছিল স্বাভাবিক। ভারতীয় সভ্যতা ও ভারতীয় ধর্মের উপর ইসলামের অপ্রতিহত প্রভাবের উল্লেখ করতে গিয়ে বিশিষ্ট পন্ডিত ও ইতিহাসবিদ ড. কে, এম, পানিকর বলেন:

"one thing is clear; Islam had a profound effect on Hinduism during this period. Medieval theism is in some ways a reply to the attack of Islam; and the doctrines of medieval teachers by whatever names their gods are known are essentially theistic. It is the one supreme God that is the object of the devotee's adoration and it is to His grace that we are asked to look for redemption.¹

‘একথা স্পষ্ট যে, এই যুগে হিন্দু ধর্মের উপর ইসলামের সুগভীর প্রভাব পড়েছে। হিন্দুদের মধ্যে স্রষ্টার উপাসনার ধারণা ইসলামের বদৌলতে সৃষ্টি হয়েছে। এযুগের সব হিন্দু পুরোহিতগণ তাদের দেবতাদের নাম যাই রাখুন না কেন! অর্থাৎ স্রষ্টা এক, তিনিই উপাসনার একমাত্র উপযুক্ত এবং তাঁর মাধ্যমেই আমরা পারলৌকিক মুক্তি পেতে পারি।”

টিকাঃ
১. Dr. K.M. Panikkar, A Sarvey of Indian History,

📘 ভারতর্বর্ষে মুসলমানদের অবদান 📄 সাম্য ও ভ্রাতৃত্ব

📄 সাম্য ও ভ্রাতৃত্ব


ইসলামে সাম্যের ধারণা ও ভ্রাতৃত্বের চেতনা ছিল ভারতের সমাজ জীবনে একেবারে নতুন ও মূল্যবান বস্তু। মুসলিম সমাজে কোন শ্রেণী বৈষম্য নেই। অস্পৃশ্য ও অচ্ছুৎ সম্প্রদায় নেই। তাঁদের প্রত্যয় ছিল কোন মানুষ জন্মগত ভাবে অপবিত্র ও স্থিরীকৃত গন্ডমূর্খ হতে পারে না, যার জ্ঞানার্জনের কোন অধিকার নেই। কোন বিশেষ সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট কোন পেশা ও ব্যবসা সংরক্ষিত্ব রাখা হয় না। অপরদিকে তাঁরা এক সাথে থাকেন, খাওয়া-দাওয়া করেন, ধনী-নির্ধন নির্বিশেষে সর্বস্তরে জ্ঞানার্জনের জন্য প্রচেষ্টা চালান এবং তাদের সমাজে রয়েছে পেশা বাচাইয়ের অবাধ স্বাধীনতা।

মানব ভ্রাতৃত্বের এই চেতনা ছিল ভারতীয় মানস ও ভারতীয় সমাজের এক মহৎ অভিজ্ঞতা, নতুন চিন্তার আহবান, যদ্বারা এই দেশের প্রভূত উপকার হয়েছে। যার ফলশ্রুতিতে তৎকালীন প্রচলিত বর্ণপ্রথাপীড়িত সমাজে বেশ শৈথিল্য পরিলক্ষিত হয়। বর্ণবৈষম্যের কঠোরতার বিরুদ্ধে রীতিমত ব্যাপক আন্দোলনের সূচনা ঘটে। ইসলামের আগমন সমাজ সংস্কারকদের জন্য ছিল বড় ধরণের চ্যালেঞ্জ। পন্ডিত জওহর লাল নেহেরু ভারতের সমাজ কাঠামোতে ইসলাম ও মুসলমানদের অপ্রতিহত উন্নত প্রভাবের উল্লেখ করে যে মন্তব্য করেন এইখানে তা প্রণিধানযোগ্য :

"The impact of the invaders from the northwest and of Islam on India had been considerable. It had pointed out and shone up the abuses that had crept into Hindu society – the petrification of caste, untouchability, and exclusiveness carried to fantastic lengths. The idea of brotherhood of Islam and theoretical equality of its adherents made a powerful appeal especially to those in the Hindu fold who were denied any semblance of equal treatment."¹

“উত্তর-পশ্চিম দিক হতে আগত আক্রমণকারী ও ইসলামের আগমন ভারতের ইতিহাসে বিশেষ গুরুত্বের দাবী রাখে। তাঁরা হিন্দু সমাজে সৃষ্ট কুসংস্কার সমূহ বিশেষত বর্ণপ্রথা, শ্রেণী বৈষম্য, অস্পৃশ্যতা এবং অন্তহীন একাকীত্বের স্বরূপ উন্মোচন করেন। ইসলামের ভ্রাতৃত্ববোধের আদর্শ ও মুসলমানদের বাস্তব সাম্য হিন্দু মানসিকতায় সুগভীর প্রভাব বিস্তার করে। বিশেষত যে সব মানুষ হিন্দু সমাজে সর্বদা সমানাধিকার হতে বঞ্চিত, তাদেরকে ব্যাপকভাবে আলোড়িত করে।”

মুসলিম শাসকগণ ভারতীয় ধর্ম বিশ্বাস ও প্রচলিত সামাজিক রীতিকে বিবেচনায় রেখে ‘সতী’ এর ভয়ানক ও মর্মবিদারী প্রথার সংশোধনে যে প্রাণান্ত প্রয়াস চালিয়েছেন বিখ্যাত পর্যটক বার্নিয়ারের নিম্নোক্ত বক্তব্য তার প্রকৃষ্ট প্রমাণ :

"........ The number of victims is less now than formerly; the Mahometans, by whom the country is governed, doing all in their power to suppress the barbarous custom. They do not, indeed, forbid it by a positive low, because it is a part of their policy to leave the idolatrous population which is so much more numerous than their own in the free exercise of its Religion; but the practice is checked by indirect means. No woman can sacrifice herself without permission from the governor of the province in which she resides, and he never grants it until he shall have ascertained that she is not to be turned aside from her purpose; to accomplish this desirable end the governor reasons with the widow and makes her enticing promises; after which, if these methods fail, he sometimes sends her among his women, that the effect of their remonstrances may be tried. Notwithstanding these obstacles, the number of self- immolations is still very consider-able particularly in the territories of the Rajas, where no Mahometan governors are appointed.¹

আগের তুলনায় বর্তমানে ‘সতী’ এর সংখ্যা হ্রাস পেয়েছে। কারণ মুসলমানগণ যে সব অঞ্চলের শাসক হয়েছেন তাঁরা বর্বর এ প্রথার উচ্ছেদে যথাসাধ্য চেষ্টা করেছেন; যদিও এ প্রথা হতে জনগণকে বিরত রাখার পর্যাপ্ত আইন বিধিবদ্ধ নেই। হিন্দুদের জীবনাচার ও উত্তরাধিকার ঐতিহ্যে হস্তক্ষেপ না করার করাই হচ্ছে মুসলিম শাসন পরিচালনার অবিচ্ছেদ্য অংশ। বরং ধর্মীয় রীতি ও প্রথা পালনে জনসাধারণকে তাঁরা স্বাধীনতা প্রদান করেন। এতদসত্ত্বেও ‘সতী’ এর প্রথা পরোক্ষ পদ্ধতিতে নির্মূলের জন্য তাঁদের প্রয়াস অব্যাহত থাকে। এমনকি কোন বিধবা মহিলা প্রাদেশিক গভর্ণরের পূর্বানুমতি ছাড়া ‘সতী’ হতে পারবেনা। মহিলা তার সিদ্ধান্ত হতে মোটেও সরে দাঁড়াবে না, একথায় যথার্থভাবে আস্থাশীল না হওয়া পর্যন্ত প্রাদেশিক গভর্ণর ‘সতী’ হওয়ার কোনক্রমেই অনুমতি প্রদান করেন না। প্রাদেশিক গভর্ণর বা সুবাদার যুক্তি তর্কের মাধ্যমে তাঁকে বুঝাতেন। ওয়াদা-অঙ্গীকার নিতেন। এ সব তদবীর ও প্রচেষ্টা যদি ফলপ্রসূ না হয় তাহলে আত্মাহুতি দানকারী মহিলাকে গভর্ণরের অন্দর মহলে পাঠিয়ে দেয়া হতো। যাতে গভর্ণরের সহধর্মিনী ও অপরাপর মহিলা আত্মীয় স্বজনরা তাকে ভালভাবে বুঝাতে পারেন। এত সব প্রয়াস সত্ত্বেও 'সতী' এর সংখ্যা এখনো প্রচুর রয়েছে; বিশেষত ঐ সব অঞ্চলে যেখানে মুসলমান গভর্ণর নিযুক্ত নেই।"

টিকাঃ
১. Jawaharlal Nehru, The Discovery of India, 1946 P. 225
১. François Burneir, Travels in the Moghal Empire, 1891, PP.306-7.

ফন্ট সাইজ
15px
17px