📄 তারেবা তথা অভিজ্ঞতালব্ধ দলীল
(৮) তাজরেবা তথা অভিজ্ঞতালব্ধ দলীল :
পবিত্র কুরআন মাজীদ পূর্ববর্তী জাতির কৃতকর্ম ও পরিণতির দিকে দৃষ্টি আকর্ষণ করে বহু স্থানে ইরশাদ করেছে— أَوَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِن قَبْلِهِمْ... 'তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? তাহলে তারা দেখত যে, তাদের পূর্ববর্তীদের পরিণাম কী হয়েছিল।' অন্যত্র ইরশাদ হয়েছে— وَكَمْ أَهْلَكْنَا مِن قَرْيَةٍ بَطِرَتْ مَعِيشَتَهَا... 'আমি কত জনপদকে ধ্বংস করেছি যারা তাদের জীবনে চরম উৎকর্ষ সাধন করেছিল।'
পবিত্র কুরআন মাজীদ এ ধরনের অভিজ্ঞতালব্ধ শিক্ষামূলক ঘটনাগুলো আলোচনা করে এ কথা প্রমাণ করতে চায় যে, যেসব জাতি স্বীয় জীবনকে ভ্রান্ত মতবাদের উপর প্রতিষ্ঠিত করেছে এবং হেদায়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি সর্বদা তাদেরকে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করেছি।
টিকাঃ
৪৩০. সূরা রূম : ৯
৪৩১. সূরা কাসাস : ৫৮