📄 ফেরআউনের উজির হামান
ইনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকার প্রবন্ধ "কুরআন"-এর মধ্যে এ অভিযোগও করা হয়েছে যে, পবিত্র কুরআনুল কারীম ফেরাউনের এক উজীর বা মন্ত্রীর নাম 'হামান' বলে উল্লেখ করেছে। অথচ বাইবেলের পুরাতন আহাদনামায় এ নামে ফেরাউনের কোনো মন্ত্রীর নাম পাওয়া যায় না। প্রবন্ধ সম্পাদক এই মত প্রকাশ করেছে যে, বস্তুত হামান শাহ আসভীরসের মন্ত্রী ছিল এবং নবী কারীম (সা.) যেহেতু এ ঘটনাগুলো মৌখিকভাবে শ্রবণ করেছিলেন, তাই তিনি (নাউযুবিল্লাহ) ভুলবশতঃ এই নামটিকে ফেরাউনের মন্ত্রীর দিকে সম্বন্ধ করেছেন।
কিন্তু আসভীরসের যে মন্ত্রীর নাম উল্লেখ করা হয়েছে, এ কাহিনী শুধু বাইবেলের একটি সন্দেহপূর্ণ গ্রন্থ 'আসতার'-এর মাঝে উল্লেখ রয়েছে। খ্রিস্টানদের প্রোটেস্টেন্ট গ্রুপ এই গ্রন্থকে গ্রহণযোগ্য হিসেবে মানে না। এই সন্দেহপূর্ণ গ্রন্থে যে হামান-এর আলোচনা করা হয়েছে সে মন্ত্রীসভার সভাপতি ছিল। আর এর যে কাহিনী এই কিতাবে উল্লেখ রয়েছে, এর সঙ্গে পবিত্র কুরআনে উল্লিখিত হামানের ঘটনার সাথে দূরবর্তী কোনো সম্পর্কও নেই।
পবিত্র কুরআন মাজীদে বর্ণনা করা হয়েছে যে, ফেরাউন হামানকে তার জন্য একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করার নির্দেশ দিয়েছিল এবং হামান শেষ সময় পর্যন্ত ফেরাউনের মন্ত্রী ছিল এবং অবশেষে ফেরাউনের সাথেই দরিয়ায় নিমজ্জিত হয়েছে। পক্ষান্তরে আসতার গ্রন্থে হামান সম্পর্কে এ জাতীয় কোনো ঘটনাই বর্ণনা করা হয়নি। আসতারের কাহিনীটি বুখতে নাস্সারের পরবর্তীতে সংঘটিত হয়েছে। যে ব্যক্তি হালকা দৃষ্টিতেও আসতার গ্রন্থটি অধ্যয়ন করেছে, সেও এ কথা আঁচ করতে পারবে যে, আসতারের এই ঘটনার সাথে পবিত্র কুরআনে উল্লিখিত হামানের ঘটনার সাথে কোনো মিল নেই।
টিকাঃ
৪১১. ইনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকা: ১৩/৪৮৩, প্রবন্ধ: কুরআন।
৪১২. আসতার গ্রন্থে কোনো কপিতে নাম হামান এবং কোনো কপিতে আমান বা আইমান উল্লেখ রয়েছে।
৪১৩. দেখুন: আসতার: ১/৩
৪১৪. প্রাগুক্ত: ৩/১-৮, ৭/৬-১০, ৮/২ (ম্যাকমিলান, লন্ডন, ১৯৬৩)