📘 উলুমুল কুরআন 📄 অষ্টম অভিযোগ : সিদ্দীকী খেলাফত যুগ পর্যন্ত সম্পূর্ণ কুরআন লিপিবদ্ধ করা হয়ন

📄 অষ্টম অভিযোগ : সিদ্দীকী খেলাফত যুগ পর্যন্ত সম্পূর্ণ কুরআন লিপিবদ্ধ করা হয়ন


নবম অভিযোগ : প্রাচ্য পন্ডিতদের মধ্য হতে নলডিকে ও অর্থার জিফেরী প্রমুখ এ দাবী করেছেন যে, রাসূলে আকরাম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে সমগ্র কুরআন লিপিবদ্ধ করা হয়নি। বরং এর মাত্র কিছু অংশ লিখা হয়েছিল। নিজেদের দাবীর স্বপক্ষে তারা সহীহ বুখারীর ওই হাদীসকে পেশ করে, যার মধ্যে বর্ণনা করা হয়েছে যে, “ইয়ামামার যুদ্ধের পর হযরত ওমর (রাদিয়াল্লাহু আনহু) কুরআন সংকলনের পরামর্শ দিলেন এবং এর কারণ হিসেবে বললেন যে, যদি হাফেয সাহাবায়ে কেরামগণ এভাবে শহীদ হতে থাকেন, তাহলে পবিত্র কুরআনুল কারীমের বিরাট একটি অংশ হারিয়ে যাবার আশঙ্কা রয়েছে।” অর্থার জিফেরী লিখেন-“এর দ্বারা স্পষ্ট বুঝা যায় যে, আশঙ্কার কারণ ছিল ওই হাফেযদের শহীদ হয়ে যাওয়া। যদি নববী যুগেই সম্পূর্ণ কুরআনুল কারীম লিপিবদ্ধ করে রাখা হতো, তাহলে এই আশঙ্কার কোনো অর্থই ছিল না।”

কিন্তু প্রথমতঃ এ কথাটি অত্যন্ত বিস্ময়কর যে, অন্যান্য প্রাচ্য বুদ্ধিজীবীদের ন্যায় অর্থার জিফেরীও সহীহ বুখারীর এ হাদীসকে মানতে অস্বীকার করেছেন, যার দ্বারা বুঝা যায় যে, হযরত আবু বকর (রাদিয়াল্লাহু আনহু) সরকারী ব্যবস্থাপনায় কুরআনের অনুলিপি প্রস্তুত করেছিলেন। অথচ এই হাদীস দ্বারাই পবিত্র কুরআনুল কারীম লিপিবদ্ধ না থাকার উপর দলীল দিয়ে থাকেন! মনে রাখা প্রয়োজন যে, হযরত আবু বকর (রা.)-এর যুগে কুরআন সংকলনের যে পদ্ধতি অবলম্বন করা হয়েছিল, তাতে যুগপৎভাবে স্মৃতিতে রক্ষিত এবং লিখিতভাবে রক্ষিত—এ উভয় মাধ্যমকেই কাজে লাগানো হয়েছিল। তাই ততক্ষণ পর্যন্ত কোনো আয়াত লিপিবদ্ধ করা হতো না, যতক্ষণ পর্যন্ত উপস্থিত সকল মাধ্যম দ্বারা তা কুরআনের অংশ হিসেবে সাব্যস্ত না হতো। এই সতর্কতামূলক পদ্ধতি অবলম্বন করা তখনই সম্ভব হয়েছে, যখন কুরআনের আয়াতগুলো লিখিত আকারে সংরক্ষিত হওয়া ছাড়াও হাফেযদের বিরাট একটি দল বিদ্যমান ছিল।

সুতরাং হযরত ওমর (রা.)-এর আশঙ্কার কারণ এটাই ছিল যে, যদি কুরআনের হাফেযগণ এভাবে শহীদ হতে থাকেন এবং কুরআন সংকলনের কাজে বিলম্ব হতে থাকে, তাহলে আবার এমন যেন না হয় যে, পবিত্র কুরআন মাজীদের তাওয়াতুর বন্ধ হয়ে যায় এবং লিখিত পান্ডুলিপির সত্যায়ন মুতাওয়াতির হাফেয সাহাবায়ে কেরামগণ দ্বারা করা না যায়। অতএব, হযরত ওমর (রা.)-এর আশঙ্কাবোধ দ্বারা এ দলীল দেওয়া একেবারেই অবান্তর যে, ওই সময় পর্যন্ত সম্পূর্ণ কুরআন কোথাও লিপিবদ্ধ অবস্থায় বিদ্যমান ছিল না।

টিকাঃ
৩৪৯. ইবনে আবী দাউদ রচিত আরবী ভূমিকা সম্বলিত “কিতাবুল মাসাহিফ” অর্থার জিফেরী, পৃ: ৫.
৩৫০. Arthur Jeffery; Materials for the History of the text of the quran, Leiden 1937 p.6

📘 উলুমুল কুরআন 📄 নবম অভিযোগ : বিভিন্ন ধরনের ক্বরাত অস্তিত্ব লাভ করল কিভাবে

📄 নবম অভিযোগ : বিভিন্ন ধরনের ক্বরাত অস্তিত্ব লাভ করল কিভাবে


দশম সংশয় : প্রাচ্য বিশারদ পন্ডিতগণের বিরাট একটি দল এ ব্যাপারে বিভ্রান্তিকর চিন্তাধারা পেশ করে থাকেন। যেমন নোলডিকে, গোল্ডযিহার এবং অর্থার জিফেরী প্রমুখ লিখেন যে, ক্বেরাতের বিভিন্নতা মূলত গতানুগতিক ছিল না। বরং এর কারণ ছিল হযরত উসমান (রাদিয়াল্লাহু আনহু) কর্তৃক রচিত কুরআনের নুকতা ও হরকত না থাকা। অথচ তাদের এই দাবী একেবারেই ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। প্রকৃত ঘটনা হচ্ছে, মাসহাফে উসমানীর নুকতা ও হরকতমুক্ত হওয়াটা ক্বেরাতের বিভিন্নতা সৃষ্টি হওয়ার কারণ নয়। বরং মাসাহিফে উসমানীকে জেনে বুঝে এ জন্য নুকতা ও হরকতমুক্ত রাখা হয়েছিল যেন রাসূলে খোদা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে যতগুলো ক্বেরাত প্রমাণিত আছে, এ লিখন পদ্ধতিতে সে সবগুলোর সংকুলান হয়ে যায়।

ইতঃপূর্বে আমরা আলোচনা করেছি যে, প্রত্যেক যুগেই পবিত্র কুরআনুল কারীমের কোনো ক্বেরাত গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনটি শর্ত বাধ্যতামূলক মনে করা হয়েছে:
১. মাসহাফে উসমানীর রুসমেখত বা লিখন পদ্ধতিতে এর সংকুলান হওয়া।
২. আরবী ভাষার রীতি অনুযায়ী হওয়া।
৩. রাসূলে আকরাম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে বিশুদ্ধ সনদসূত্রে সাব্যস্ত হওয়া।

বিভিন্ন ধরনের ক্বেরাতের অস্তিত্ব লাভের কারণ যদি শুধু "উসমানী লিখন পদ্ধতি"ই হতো, তাহলে ওই লিখন পদ্ধতিতে সংকুলান হয়, এমন সকল ক্বেরাতকেই সঠিক বলে মেনে নেওয়া হতো। আর তা গ্রহণযোগ্য হওয়ার জন্য তৃতীয় শর্তটি আরোপ করা হতো না। উসমানী লিখন পদ্ধতিতে একই শব্দকে বিভিন্ন পদ্ধতিতে পাঠ করার অবকাশ থাকলেও, যেগুলো রাসূল (সা.) থেকে প্রমাণিত ছিল না, সেগুলো গ্রহণ করা হয়নি। যেমন সূরা বাকারায় (وَلَا يُقْبَلُ) এর স্থলে অন্য ক্বেরাত অনুযায়ী (وَلَا تَقْبَلُ) পড়া যায়। কিন্তু অন্য এক স্থানে (لَا يُنْفِعُهَا) শব্দটি উসমানী পদ্ধতিতে (لَا يَنْفَعُهَا) পড়ার অবকাশ থাকা সত্ত্বেও কেউ তা গ্রহণ করেননি, কারণ নবী কারীম (সা.) থেকে তা প্রমাণিত নয়।

একইভাবে উসমানী মাসহাফ থেকে নিজের ইজতেহাদের মাধ্যমে বিভিন্ন কেরাত আবিষ্কার করার চেষ্টা করেছিলেন আবু বকর ইবনে মুকসিম। যখন তিনি তাঁর এই বিভ্রান্তিকর মতবাদ পেশ করেন, তখন সমগ্র ইসলামী বিশ্ব তার তীব্র প্রতিবাদ করে। তৎকালীন খলীফা তাঁকে তাওবা করতে বাধ্য করেন। এ ঘটনা থেকে একথা সুস্পষ্ট হয়ে যায় যে, ক্বেরাতের বিভিন্নতা রুসমেখতের কারণে অস্তিত্ব লাভ করেনি; বরং রাসূলে আকরাম (সা.) থেকে সাব্যস্ত থাকার কারণেই সেগুলোর অস্তিত্ব।

টিকাঃ
৩৫১. দেখুনঃ গোল্ডযিহার রচিত "মাযাহিবুত তাফসীরিল ইসলামী" আরবী অনুবাদ : ড. আবদুল হালীম নাজ্জার : পৃ: ৮, অর্থার জিফেরী রচিত "কিতাবুল মাসাহিফ" এর ভূমিকা : পৃ: ৭।
৩৫২. আলামা তাহের কুরদী রচিত "তারীখুল কুরআন" পৃ: ১২৮-১২৯।

📘 উলুমুল কুরআন 📄 দশম সংশয় : পবিত্র কুরআনুল কারীমের শায ক্বরাত ও তার হাকীকত

📄 দশম সংশয় : পবিত্র কুরআনুল কারীমের শায ক্বরাত ও তার হাকীকত


কোনো কোনো প্রাচ্য পন্ডিতবর্গ পবিত্র কুরআনুল কারীমের শায বা বিরল ক্বেরাতসমূহকে কাজে লাগিয়ে ভ্রান্ত ধারণার এক পাহাড় বানিয়েছে। বিশেষ করে গোল্ডযিহার এবং অর্থার জিফেরী ওই ক্বেরাতসমূহের অনেক উদাহরণ পেশ করে সেগুলো থেকে মনগড়া সিদ্ধান্ত রচনা করেছেন। সমগ্র মুসলিম উম্মাহ এ ব্যাপারে একমত যে, পবিত্র কুরআনুল কারীমের শুধু ওই ক্বেরাতগুলোই গ্রহণযোগ্য হবে, যেগুলোর মধ্যে নির্ধারিত শর্তাবলী পাওয়া যাবে।

শায ক্বেরাতগুলোর হাকীকত নিম্নরূপ হতে পারে:
১. কখনো কখনো ওই ক্বেরাতগুলো একেবারেই মওজু (বানোয়াট) হয়ে থাকে। যেমন, আবুল ফযল মুহাম্মদ ইবনে যা'ফর খুযাঈ'র ক্বেরাতসমূহ, যা ইমাম আবু হানীফা (রহ.)-এর দিকে সম্বন্ধ করা হয় কিন্তু তা ভিত্তিহীন।
২. কখনো কখনো ক্বেরাতগুলোর সনদে দুর্বলতা থাকে। যেমন, ইবনুস সামীফা' এবং আবুস সাম্মানের ক্বেরাতসমূহ।
৩. কোনো কোনো সময় ক্বেরাতগুলোর সনদ বিশুদ্ধ হয়ে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে তা পবিত্র কুরআনুল কারীমের অন্তর্ভুক্তই নয়। বরং কোনো সাহাবী অথবা তাবেঈ সাধারণ কথাবার্তার ক্ষেত্রে পবিত্র কুরআন মাজীদের কোনো শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এর সাথে দু'একটি শব্দ সংযোজন করে দিয়েছিলেন। যেমন হযরত সা'দ ইবনে আবী ওয়াক্কাস (রা.)-এর বর্ণনায় (مِنْ أُمٍّ) শব্দের সংযোজন।
৪. কখনো কখনো এমনও হয়েছে যে, পবিত্র কুরআনুল কারীমের কোনো কোনো ক্বেরাত পরবর্তীতে রহিত করা হয়েছে। কিন্তু কোনো সাহাবী তা রহিত হবার বিষয়টি না জানার কারণে পূর্বের ক্বেরাত অনুযায়ী পড়তে থাকেন। কিন্তু অন্যান্য সাহাবীগণ তা জানতেন বলে তাঁরা সেটাকে পবিত্র কুরআনের অংশ হিসেবে গণ্য করতেন না।
৫. আবার কোনো কোনো শায ক্বেরাত দেখে এমনও মনে হয় যে, কখনো কোনো তাবেঈর কাছ থেকে তেলাওয়াতে কোনো ভুল-ত্রুটি প্রকাশ পেয়ে গেছে এবং কোনো শ্রবণকারী তা শুনে বর্ণনা করে দিয়েছেন।

টিকাঃ
৩৫৯. আন্-নশরু ফী কিরআতিল আশর: ১/৩১-৩২, আল-ইতকান: ১/৭৯
৩৬০. মুশকিলুল আসার [তহাভী]: ১৯৬-২০২

📘 উলুমুল কুরআন 📄 একাদশ অভিযোগ

📄 একাদশ অভিযোগ


পবিত্র কুরআনুল কারীমের সম্পর্কে যত শায ক্বেরাত বর্ণিত আছে, এর অধিকাংশ ই উপরেল্লিখিত পাঁচটি প্রকারের মধ্যে সীমাবদ্ধ। আর এটা তো স্পষ্ট যে, এ প্রকারগুলোর কোনো ক্বেরাতকেই গ্রহণযোগ্য হিসেবে গণ্য করার কোনো প্রশ্নই আসে না। তাই সমগ্র উম্মাহ কোনো যুগেই সেগুলোকে নির্ভরযোগ্য ক্বেরাত হিসেবে গণ্য করেনি। অতএব, এই বিরল ক্বেরাতগুলোর উপর কেন্দ্র করে প্রাচ্য পন্ডিতগণ যে ফলাফল বের করার চেষ্টা করেছেন, সেগুলো এমনই ভিত্তিহীন ও বানোয়াট যে, গভীর জ্ঞান ও গবেষণা অনুযায়ী তা চিন্তা-ভাবনার উপযোগী নয়।

টিকাঃ
৩৬১. আন্-নশরু ফী কিরআতিল আশর: ১/১৬

ফন্ট সাইজ
15px
17px