📄 'সামাভী' আয়াত
অর্থাৎ ওই সকল আয়াত যা মেরাজের সময় নবী কারীম রাসূলুল্লাহ (সা.)-এর প্রতি আসমানে থাকা অবস্থায় অবতীর্ণ হয়েছে। এ ব্যাপারে শুধু সহীহ মুসলিমের একটি বর্ণনা পাওয়া যায়। যা থেকে জানা যায় যে, সূরা বাকারার শেষ আয়াতটি মেরাজের রজনীতে সিদরাতুল মুনতাহায় অবতীর্ণ হয়েছে।
টিকাঃ
৮১. "প্রাগুক্ত" ১/২৪
📄 'ফেযায়ী' বা শূন্যে অবতীর্ণ আয়াত
আল্লামা ইবনে আরাবী (রহ.) ওহীর প্রকারের মধ্যে এমন একটি প্রকারও বর্ণনা করেছেন যা জমিনেও নাযিল হয়নি এবং আসমানেও নাযিল হয়নি। বরং এতদুভয়ের মাঝামাঝি বা শূন্যে নাযিল হয়েছে। তাঁর মতে সূরা সফফাতের তিন আয়াত-
وَمَا مِنَّا إِلَّا لَهُ مَقَامٌ مَّعْلُومٌ
থেকে শেষ পর্যন্ত এবং সূরা যুখরুফ এর এক আয়াতে-
وَاسْأَلْ مَنْ أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَّسُلِنَا
প্রকারেরই অন্তর্ভুক্ত। তবে আল্লামা সুয়ূতী (রহ.) বলেন, আমি এ ব্যাপারে ধারাবাহিক সূত্র পরম্পরায় কিছু পাইনি।
টিকাঃ
৮১. "প্রাগুক্ত" ১/২৪