📘 উসূলুল ঈমান (ঈমানের মৌলিক নীতিমালা) > 📄 একথার বর্ণনায় যে, শুধুমাত্র তাওহীদুর রুবূবিয়্যাহর প্রতি স্বীকৃতি দান আযাব থেকে মুক্তি দেয়না

📄 একথার বর্ণনায় যে, শুধুমাত্র তাওহীদুর রুবূবিয়্যাহর প্রতি স্বীকৃতি দান আযাব থেকে মুক্তি দেয়না

ইতিপূর্বে বর্ণিত হয়েছে যে, তাওহীদুর রুবুবিয়্যাহ তাওহীদের তিন প্রকারের একটি প্রকার। এজন্যই কোন ব্যক্তির ঈমান তখনই বিশুদ্ধ হতে পারে এবং তাওহীদের প্রতি তার স্বীকৃতি দানও তখনই গ্রহণযোগ্য বলে বিবেচিত হতে পারে যখন সে রুবুবিয়্যাহ তথা প্রভুত্বে আল্লাহর তাওহীদের স্বীকৃতি দেয়। কিন্তু এ প্রকার তাওহীদের স্বীকৃতি দানই রাসূলগণকে প্রেরণের মূল উদ্দেশ্য নয়। আর শুধুমাত্র এ প্রকার তাওহীদই আল্লাহর আযাব থেকে মুক্তি দেয় না, যতক্ষণ বান্দা এর অপরিহার্য পরিপূরক বলে বিবেচিত তাওহীদুল উলুহিয়্যাহ তথা ইবাদাতে একত্ববাদ প্রতিষ্ঠা না করে।

আর তাই আল্লাহ তা'আলা বলেনঃ
وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُمْ بِاللهِ إِلا وَهُم مُشْرِكُونَ (يوسف : ١٠٦)
"আর তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে এমতাবস্থায় যে, তারা মুশরিক”। [সূরা ইউসুফ:১০৬]

অর্থাৎ তাদের অধিকাংশই আল্লাহকে রব তথা প্রভু, সৃষ্টিকর্তা, রিযিকদাতা, পরিচালক হিসাবে স্বীকার করে। আর এসবই হচ্ছে তাওহীদুর রুবুবিয়‍্যাহ-এর অর্ন্তগত, কিন্তু এ সত্ত্বেও তারা তাঁর সাথে মূর্তি ও প্রতিমা প্রভৃতির ইবাদাত করার মাধ্যমে ইবাদাতে শির্ক করে থাকে, যা তাদের কোন উপকার বা অপকার কোনটাই করে না এবং তাদেরকে কোন কিছু প্রদানও করে না, প্রদান করা থেকে বাধাও দেয় না। তাফসীরকারক সাহাবী ও তাবেয়ীগণ আয়াতের এ তাফসীরই করেছেন।

ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেনঃ 'তাদের ঈমান হলো এমন যে, যখন তাদেরকে বলা হয়ঃ কে আসমান সৃষ্টি করেছেন, কে যমীন সৃষ্টি করেছেন, কে পর্বতমালা সৃষ্টি করেছেন? তখন তারা বলেঃ আল্লাহ, অথচ তারা মুশরিক'।

ইকরিমা বলেনঃ 'আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন যে, কে তাদেরকে সৃষ্টি করেছেন এবং কে আসমান সমূহ ও যমীন সৃষ্টি করেছেন? তবে তারা বলবেঃ আল্লাহ। এটাই হলো আল্লাহর প্রতি তাদের ঈমান, অথচ তারা আল্লাহ ব্যতীত অন্য কিছুর ইবাদাত করে থাকে'।

মুজাহিদ বলেনঃ 'তাদের ঈমান হলো একথা বলা যে, আল্লাহ আমাদের স্রষ্টা, এবং তিনি আমাদের রিযিক দান করেন এবং মৃত্যু দান করেন। এটাই হলো গায়রুল্লাহর ইবাদাতের মাধ্যমে শির্ক করার পাশাপাশি তাদের ঈমানের স্বরূপ'।

আবদুর রাহমান ইবনে যায়েদ ইবনে আসলাম ইবনে যায়েদ বলেনঃ 'যে ব্যক্তিই আল্লাহর সাথে অন্যের ইবাদাত করে সেই আল্লাহর প্রতি ঈমান রাখে এবং জানে যে, আল্লাহ তার রব, এবং আল্লাহ তার স্রষ্টা ও রিযিকদাতা। অথচ সে আল্লাহর সাথে শির্ক করে। আপনি কি দেখেননি ইব্রাহীম আলাইহিস সালাম কিরূপ বলেছেন:
قَالَ أَفَرَيْتُم مَّا كُنتُمْ تَعْبُدُونَ * أَنتُمْ وَآبَاؤُكُمُ الْأَقْدَمُونَ * فَإِنَّهُمْ عَدُوٌّ لِّي إِلَّا رَبَّ الْعَالَمِينَ (الشعراء: ٧٥-٧٧)
"তিনি (ইব্রাহীম) বললেনঃ তোমরা কি ভেবে দেখেছ, কিসের ইবাদাত তোমরা করে আসছ - তোমরা এবং তোমাদের পূর্ববর্তী বাপদাদাগণ, নিশ্চয়ই সারা বিশ্বের প্রতিপালক ব্যতীত এরা সবাই আমার শত্রু”। [সূরা আশ-শু'আরাঃ৭৫-৭৭]

এ অর্থে সালফে সালেহীন¹ থেকে বহু বক্তব্য রয়েছে। বরং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে মুশরিকগণ আল্লাহকে রব, স্রষ্টা, রিযিকদাতা, ও (সবকিছুর) পরিচালক হিসাবে স্বীকার করত। আর আল্লাহর সাথে তারা যে শির্ক করত তা ছিলো ইবাদাতের ক্ষেত্রে। কেননা তারা (আল্লাহর) এমন সব সমকক্ষ ও শরীক স্থির করেছিলো যাদেরকে তারা আহবান করত, তাদের কাছে সাহায্য চাইত এবং তাদের কাছে নিজেদের প্রয়োজন, চাহিদা ও দাবী দাওয়া পেশ করত।

কুরআন কারীম বহু জায়গায় আল্লাহর সাথে ইবাদাতে শরীক করার পাশাপাশি আল্লাহর রুবুবিয়্যাহ তথা প্রভুত্বের প্রতি মুশরিকদের স্বীকৃতির কথা বর্ণনা করেছে। এসব স্থানের মধ্যে রয়েছে আল্লাহর বাণীঃ
وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللهُ فَأَنَّى يُؤْفَكُونَ (العنكبوت: ٦١)
"আর যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন, কে আসমান ও যমীন সৃষ্টি করেছেন, সূর্য ও চন্দ্র কে নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন? তবে তারা অবশ্যই বলবেঃ 'আল্লাহ'। তাহলে কিভাবে তারা ফিরে যাচ্ছে?”। [সূরা আল-আনকাবৃতঃ৬১]

এবং আল্লাহর বাণীঃ
وَلَئِن سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ (العنكبوت: ٦٣)
"আর যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, কে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, তারপর মরে যাওয়ার পরে তার দ্বারা যমীনকে জীবিত করেন? তবে তারা অবশ্যই বলবে, 'আল্লাহ'। বলুন, সমস্ত প্রশংসা আল্লাহরই। বরং তাদের অধিকাংশই বোঝে না”। [সূরা আল-আনকাবূতঃ৬৩]

এবং আল্লাহর বাণীঃ
وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّى يُؤْفَكُونَ ﴾ (الزخرف: ۸۷).
"আর যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন, কে তাদেরকে সৃষ্টি করেছেন, তবে অবশ্যই তারা বলবে, 'আল্লাহ'। তারপর কিভাবে তারা ফিরে যাচ্ছে?” [সূরা আয- যুখরুফঃ৮৭]

অনুরূপভাবে আল্লাহর বাণীঃ
قُلْ لِمَنِ الْأَرْضُ وَمَنْ فِيهَا إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ * سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلَا تَذَكَّرُونَ * قُلْ مَنْ رَبُّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ * سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلَا تَتَّقُونَ * قُلْ مَنْ بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيْهِ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ * سَيَقُولُونَ لِلَّهِ قُلْ فَأَنَّى تُسْحَرُونَ ﴾ (المؤمنون: ٨٤-٨٩).
"বলুনঃ যমীন এবং এতে যা কিছু আছে এ গুলো (র মালিকানা) কার? যদি তোমরা জান (তবে বল)। অবশ্যই তারা বলবেঃ 'আল্লাহর'। বলুন, তবুও তোমরা কি শিক্ষা গ্রহণ করবে না?। বলুন, সাত আসমান ও মহা-আরশের রব কে?
অবশ্যই তারা বলবে, আল্লাহ। বলুন, তবুও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না?। বলুন, কার হাতে সমস্ত বস্তুর কর্তৃত্ব? যিনি আশ্রয় প্রদান করেন অথচ তাঁর বিরুদ্ধে কেউ কাউকে আশ্রয় দিতে পারে না, যদি তোমরা জান (তবে বল)। অবশ্যই তারা বলবে, 'আল্লাহ'। বলুন, তাহলে কোথা থেকে তোমাদেরকে যাদু করা হচ্ছে?”। [সূরা আল-মু'মিনূনঃ ৮৪-৮৯]

সুতরাং মুশরিকগণ এটা বিশ্বাস করতো না যে, মূর্তিসমূহই বৃষ্টি বর্ষণ করে, জগতবাসীকে রিযিক দান করে এবং জগতের সবকিছু পরিচালিত করে। বরং তারা বিশ্বাস করতো যে, এগুলো মহান প্রভু আল্লাহরই বৈশিষ্ট্য। তারা স্বীকার করতো যে, আল্লাহ ব্যতীত যে সকল মূর্তিকে তারা আহবান করে সে গুলোও সৃষ্টবস্তু - যারা স্বয়ং নিজেদের জন্য এবং নিজেদের উপসনাকারীদের জন্যও কোন প্রকার ক্ষতি বা কল্যাণ সাধনের, মৃত্যু ও জীবন দেয়ার এবং পুণরুজ্জীবিত করার ক্ষমতা রাখে না। তারা শোনে না, দেখে না। তারা আরও স্বীকার করতো যে, আল্লাহই এ সব বৈশিষ্ট্যের একক অধিকারী, যাতে তার কোন শরীক নেই। এ সব বৈশিষ্ট্যের না কোন কিছু তাদের আছে, না আছে তাদের উপাস্য মূর্তিগুলোর। আর মহান আল্লাহই স্রষ্টা, তিনি ছাড়া আর সব কিছু সৃষ্ট, তিনিই রব (প্রভু), অন্য সবকিছু তাঁর প্রভুত্বের অধীন। অবশ্য তারা সৃষ্ট জগতের কতেককে আল্লাহর শরীক ও মাধ্যম সাব্যস্ত করেছে- যারা তাদের ধারণানুযায়ী আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে এবং তাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেবে। এ জন্যই আল্লাহ তা'আলা বলেনঃ
وَالَّذِينَ اتَّخَذُوا مِن دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمُ الا ليُقربونا إلى الله زلفى (الزمر : ٣).
"আর যারা আল্লাহ ব্যতীত অন্যান্যদেরকে অলী-অভিভাবকরূপে গ্রহণ করেছে তারা বলে, আমরা তো এ জন্যই তাদের উপাসনা করে থাকি যে, এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেবে”। [সূরা আয-যুমারঃ৩]।

অর্থাৎ তাদেরকে সাহায্য করায়, রিযিক প্রদানে ও দুনিয়ার অন্যান্য ব্যাপারে এসব অলী-আউলিয়াগণ আল্লাহর কাছে তাদের জন্য শাফা'আত করবে।

আল্লাহর রুবুবিয়্যাহ তথা প্রভুত্বের প্রতি মুশরিকদের এ সাধারণ স্বীকৃতি সত্ত্বেও তারা ইসলামে দাখিল হয়নি। বরং তাদের ব্যাপারে আল্লাহর হুকুম হলো- তারা মুশরিক ও কাফির। আল্লাহ তাদেরকে জাহান্নামের ও এতে চিরস্থায়ী ভাবে থাকার ভয় দেখিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের জান-মাল মুসলমানদের জন্য হালাল করে দিয়েছেন, কেননা তারা তাওহীদুর রুবুবিয়‍্যাহ-এর অপরিহার্য পরিপূরক তথা তাওহীদুল ইবাদাতকে প্রতিষ্ঠিত করেননি।

এতে স্পষ্ট হয়ে উঠে যে, তাওহীদুর রুবুবিয়্যাহ তথা প্রভুত্বে একত্ববাদের অপরিহার্য পরিপূরক তাওহীদুল ইবাদাত (ইবাদাতে একত্ববাদ)কে প্রতিষ্ঠিত না করে শুধুমাত্র প্রভুত্বে একত্ববাদের প্রতি স্বীকৃতি জ্ঞাপন যথেষ্ট নয় এবং তা আল্লাহর আযাব থেকে মুক্তিও প্রদান করবে না। বরং সে স্বীকৃতি মানবজাতির উপর এমন একটি দলীল- যার দাবী হল দ্বীনকে একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ করে নেয়া, যার কোন শরীক নেই এবং যা ইবাদাতকে একমাত্র আল্লাহর জন্য নিবেদন করাকে অপরিহার্য্য করে দেয়।

টিকাঃ
¹ সলফে সালেহীন দ্বারা বুঝায়ঃ সাহাবাদের, এবং সঠিকভাবে তাদের অনুসারী তাবেয়ী ও তাবে তাবেয়ীন ও ইমামগণকে- অনুবাদক।

¹ সলফে সালেহীন দ্বারা বুঝায়ঃ সাহাবাদের, এবং সঠিকভাবে তাদের অনুসারী তাবেয়ী ও তাবে তাবেয়ীন ও ইমামগণকে- অনুবাদক。

📘 উসূলুল ঈমান (ঈমানের মৌলিক নীতিমালা) > 📄 তাওহীদুর রুবূবিয়্যাহ তথা প্রভুত্বে একত্ববাদের ক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার ধরন

📄 তাওহীদুর রুবূবিয়্যাহ তথা প্রভুত্বে একত্ববাদের ক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার ধরন

যদিও প্রভুত্বে একত্ববাদের ব্যাপারটি মানবস্বভাবে প্রোথিত রয়েছে, মানবাত্মা স্বভাবগতভাবেই তার স্বীকৃতি দিচ্ছে, আর তা সাব্যস্তকরণে ভুরি ভুরি দলীল-প্রমাণও রয়েছে, তবুও মানুষের মধ্যে এমন লোকও রয়েছে যাদের ভেতর এ বিষয়ে বিচ্যুতি পরিলক্ষিত হয়েছে। এ ক্ষেত্রে বিচ্যুতির ধরনসমূহ নিম্নলিখিতভাবে পেশ করা যেতে পারেঃ

১. আল্লাহর প্রভুত্বকে একেবারেই অস্বীকার করা এবং তাঁর অস্তিত্বকেও স্বীকার না করা। এরূপ বিশ্বাস পোষণ করে থাকে ঐ সকল নাস্তিকগণ যারা এ সৃষ্টজগতের সৃষ্টির কাজকে প্রকৃতি কিংবা দিবস-রজনীর আবর্তন কিংবা অনুরূপ কোন কিছুর প্রতি সম্পর্কিত করে থাকে। আল-কুরআনে বলা হয়েছেঃ
وَقَالُوا مَا هِيَ إِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَا إِلَّا الدَّهْرُ (الجاثية : ٢٤)
“তারা বলে, আমাদের পার্থিব জীবন ছাড়া অন্য কোন জীবন নেই। আমরা মরি ও বাঁচি। শুধু কালই আমাদেরকে ধ্বংস করে”। [সূরা আল-জাসিয়াহঃ ২৪]

২. মহান প্রভু (আল্লাহ)র কোন কোন বৈশিষ্ট্য ও প্রভুত্বের কোন কোন গুণাবলীকে অস্বীকার করা। যেমন মৃত্যুদান করা কিংবা মৃত্যুর পর জীবিত করা অথবা উপকার কিংবা অপকার করা বা তদ্রূপ কোন কাজের উপর আল্লাহর ক্ষমতাকে যদি কেউ অস্বীকার করে।

৩. আল্লাহ তা'আলা ছাড়া অন্য কারো জন্য রুবুবিয়‍্যাহ তথা প্রভুত্বের বৈশিষ্ট্যসমূহের কোন কিছু স্থির করা। সুতরাং যে ব্যক্তি সৃষ্টি করা, বিলীন করা, জীবিত করা, মৃত্যুদান করা, কল্যাণ সাধন করা ও অকল্যাণ দূর করা ইত্যাদিসহ রুবুবিয়্যাহ-এর আরো যে সকল গুণাবলী জগত পরিচালনার সাথে সংশ্লিষ্ট রয়েছে, সেগুলোর কোন একটির ক্ষেত্রে মহান আল্লাহর সাথে আরো কোন পরিচালনাকারীর অস্তিত্বে বিশ্বাস করে, সে হবে মহান আল্লাহর সাথে শির্ক স্থাপনকারী।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00