📘 উম্মুল মুমিনীন সীরাতে আয়েশা রা > 📄 বিভিন্ন ধরনের শিক্ষা

📄 বিভিন্ন ধরনের শিক্ষা


তাঁর দীর্ঘ সাহচর্যে ধন্য হয়েছেন এমন শিক্ষার্থীর সংখ্যা কম নয়। হযরত আয়েশা রাযি.-এর সবচেয়ে বেশি হাদীস এসেছে মুসনাদে আহমাদে। যেই শিষ্যগণ এই হাদীসগুলো বর্ণনা করেছেন তাদের সংখ্যা, যতদূর গুনতে পেরেছি, প্রায় দুইশো জন। এতে নারী-পুরুষ, সাহাবী-তাবেঈ, স্বাধীন-গোলাম, আত্মীয়-অনাত্মীয় সব ধরনের মানুষই আছেন। আবু দাউদ তয়ালিসি (মৃত্যু: ২০৪ হি.), যিনি ইমাম বুখারী রহ.-এর পূর্ববর্তী ছিলেন, মুসনাদে হযরত আয়েশা রাযি.-এর প্রত্যেকটি শিষ্যের বর্ণনা আলাদা-আলাদাভাবে উল্লেখ করেছেন। কিন্তু তা খুব ছোট্ট পরিসরের ছিল, তাই হাদীস সংখ্যাও কম। ইবনে সাদ তাবাকায়ে আহলে মদীনা-য় তাঁর শিষ্যদের পরিসংখ্যান দিয়েছেন এবং তাদের জীবন-বৃত্তান্ত তুলে ধরেছেন।

📘 উম্মুল মুমিনীন সীরাতে আয়েশা রা > 📄 সাহাবী, তাবেঈ, আত্মীয়, গোলাম

📄 সাহাবী, তাবেঈ, আত্মীয়, গোলাম


ইবনে হাজার আসকালানী রহ. তাহযীবুত তাহযীব-এ আত্মীয়, গোলাম, সাহাবী ও তাবেঈ—এই ক্রমানুসারে একটি তালিকা দিয়েছেন। এতে সাহাবীগণের তালিকায় নিম্নোক্ত ব্যক্তিবর্গের নাম আছে:
হযরত আবু মুসা আশআরি, হযরত আবু হুরায়রা, হযরত ইবনে উমর, হযরত ইবনে আব্বাস, হযরত আমর ইবনুল আস, হযরত যায়েদ ইবনে খালেদ জুহানী, হযরত রবিআহ ইবনে আমর জারশি, সাইব ইবনে ইয়াযিদ, হারেস ইবনে আবদুল্লাহ প্রমুখ রাযি.।
গোলামদের মধ্যে আবু ইউনুস, যাকওয়ান, আবু আমর, ইবনে ফারাখ প্রমুখের নাম তাহযীবেই এসেছে। এছাড়া আবু মুদাল্লাহ মাওলা আয়েশা রাযি.-এর নাম এসেছে তিরমিযীতে।' আবু লুবাবাহ মারওয়ানের নাম এসেছে ইবনে সাদে। আবু ইয়াহয়া ও আবু ইউসুফের নাম এসেছে মুসনাদে। আলোচ্য ব্যক্তিদের মধ্যে যাকওয়ান ও আবু ইউনুস সবচেয়ে প্রসিদ্ধ।
মুসনাদে আবদুল্লাহ ইবনে ইয়াযিদ রাযিয়ে আয়েশা (আয়েশার দুগ্ধপোষ্য)-এর নাম এসেছে। রিজাল গ্রন্থগুলোতেও এটুকুই আলোচিত হওয়ায় আলোচ্য ব্যক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য মেলেনি।
আত্মীয়দের মধ্যে উম্মে কুলসুম বিনতে আবু বকর (বোন); আওফ ইবনে হারেস (দুধভাই); কাসেম ইবনে মুহাম্মাদ, আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ (ভাতিজা); হাফসা বিনতে আবদুর রহমান, আসমা বিনতে আবদুর রহমান (ভাতিজি); আবদুল্লাহ ইবনে আতিক ইবনে মুহাম্মাদ ইবনে আবদুর রহমান (প্রপৌত্র); আবদুল্লাহ ইবনে যুবায়ের, কাসেম ইবনে যুবায়ের (ভাগ্নে); আয়েশা বিনতে তালহা (ভাগ্নি); এবং আব্বাদ ইবনে হাবিব ও আব্বাদ হামযা (ভাগ্নের পুত্র) বিশেষভাবে উল্লেখ্য। এছাড়াও বেশ কিছু নিকটাত্মীয় ও কাছের মানুষের ছেলে-মেয়ের লালন- পালন করেছেন বলে পাওয়া যায়। তাবাকাতে ইবনে সাদ গ্রন্থে তাদের তালিকা আছে।

টিকাঃ
১. তিরমিযী: বাবু আইয়ু কালামিন আহাব্বু ইলাল্লাহ, ৫৯৭ পৃষ্ঠা।
২. ইবনে সাদ: আহলুল মাদীনা, যিকরুল মাওয়ালি।
৩. মুসনাদে আহমাদ: ৬ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা: ২৫৮।
৪. মুসনাদে আহমাদ: ৬ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা: ৬৭।
৫. মুসনাদে আহমাদ ৬ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা ৩২। উল্লেখ্য: রিজালগ্রন্থগুলোতে আবদুল্লাহ ইবনে ইয়াযিদের নামের সঙ্গে সবসময় রাযিয়ে আয়েশা (আয়েশা রাযি.-এর দুগ্ধপোষ্য) কথাটি লেখা থাকে। তিনি কি স্বয়ং হযরত আয়েশা রাযি.-এরই দুগ্ধপোষ্য ছিলেন, না তাঁর নির্দেশে তাঁর কোনো মাহরাম আত্মীয়ার দুগ্ধপোষ্য ছিলেন?-এ ব্যাপারে কোথাও কোনো ব্যাখ্যা বা টীকা আমরা পাইনি।

📘 উম্মুল মুমিনীন সীরাতে আয়েশা রা > 📄 নারী শিক্ষাবৃন্দ

📄 নারী শিক্ষাবৃন্দ


তবে তাদের মধ্যে নারী শিষ্যগণের একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়ার প্রয়োজন অনুভব করছি। কেননা পুরুষ শিক্ষার্থীগণ অনেকে অন্য সাহাবী থেকেও উপকৃত হতে পারতেন। কিন্তু নারী শিষ্যগণ সাধারণত অন্য কারও দরস থেকে ইস্তিফাদা করার সুযোগ পাননি বললেই চলে; তাই তারা যে কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন তা কেবল হযরত আয়েশা রাযি.- এরই অবদানে। তারা হলেন :
১. আসমা বিনতে আবদুর রহমান।
২. বারীরাহ মাওলা আয়েশা রাযি. (হযরত আয়েশা রাযি.-এর আজাদকৃত বাঁদি)।
৩. বানানাহ বিনতে ইয়াযিদ।
৪. বানানাহ মাওলা আবদুর রহমান (আবদুর রহমানের আজাদকৃত বাঁদি)।
৫. বুহায়না।
৬. তাবালাহ বিনতে ইয়াদি আল বাশমিয়াহ।
৭. জাসারাহ।
৮. হাফসা বিনতে আবদুর রহমান।
৯. খাইরাহ (হযরত হাসান বসরি রহ.-এর মা)।
১০. যুফরাহ।
১১. দামিসাহ।
১২. যায়নাব বিনতে আবি সালামা।
১৩. যায়নাব বিনতে মুহাম্মাদ।
১৪. যায়নাব বিনতে নসর।
১৫. সায়েবা।
১৬. সালমা আল বিকরিয়াহ।
১৭. সুমাইয়া আল বসরিয়াহ।
১৮. শামসিয়াহ।
১৯. সাফিয়া বিনতে হারেস।
২০. সাফিয়‍্যা বিনতে শাইবা সাহেবায়ে আয়েশা রাযি.।
২১. সাফিয়‍্যা বিনতে উবায়েদ।
২২. সাফিয়‍্যা বিনতে আতিয়া।
২৩. আয়েশা বিনতে তালহা।
২৪. উমরা বিনতে আবদুর রহমান।
২৫. উমরা বিনতে কায়স আদাবিয়া।
২৬. ফাতেমা বিনতে আবি জাইশ।
২৭. কারিমা বিনতে হুমাম।
২৮. কুলসুম বিনতে আমর সাহেবায়ে আয়েশা রাযি.।
২৯. কুমায়ের বিনতে উমায়ের।
৩০. মুআযাহ।
৩১. মাইমুনা বিনতে আবদুর রহমান।
৩২. হানিদ।
৩৩. হুনাইদা।

📘 উম্মুল মুমিনীন সীরাতে আয়েশা রা > 📄 যারা কুনিয়ত বা উপনামে পরিচিত

📄 যারা কুনিয়ত বা উপনামে পরিচিত


১. উম্মে বকর।
২. উম্মে জামদার।
৩. উম্মে হামিদা।
৪. উম্মে দারদা।
৫. উম্মে যারাহ (আয়েশা রাযি.-এর আজাদকৃত বাঁদি)।
৬. উম্মে সালেম।
৭. উম্মে সাঈদা।
৮. উম্মে আসেম।
৯. উম্মে আলকামা।
১০. উম্মে কুলসুম (বিনতে আবু বকর সিদ্দীক রাযি.)।
১১. উম্মে কুলসুম বিনতে সামামা।
১২. উম্মে কুলসুম আল লাইসিয়া।
১৩. উম্মে মুহাম্মাদ।
১৪. উম্মে আবদুল্লাহ।
১৫. উম্মে বেলাল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00