📘 উম্মুল মুমিনীন সীরাতে আয়েশা রা > 📄 হযরত আয়েশা রাযি.-এর হাদীস-সংরক্ষণ ও সংকলন

📄 হযরত আয়েশা রাযি.-এর হাদীস-সংরক্ষণ ও সংকলন


সাহাবা কেরাম রাযি.-এর বর্ণনাসমূহ লিপিবদ্ধকরণ শুরু হয় হিজরী প্রথম শতাব্দীর মাঝামাঝি সময়ে। হিজরী সনের একশো বছর পূর্তি লগ্নে হযরত উমর ইবনে আবদুল আজিজ রহ. প্রকৃত ইসলামী খেলাফতের পুনঃপ্রতিষ্ঠা করেন। ওই সময় মদীনার বিচারবিভাগে দায়িত্বরত ছিলেন আবু বকর ইবনে আমর ইবনে হাযাম আল আনসারি রহ.। ইলমে ওহী ও নববী জ্ঞানে এই মানুষটিই তখন ভাস্বর হয়ে ছিলেন পুরো ইসলামী জাহানে। কিন্তু যাঁর আলোয় তিনি এতটা আলোকিত হয়েছিলেন তিনি হলেন—হযরত উমরাহ, হযরত আয়েশা রাযি.-এর পোষ্যকন্যা; তাঁর জীবনে যত প্রাপ্তি ও অর্জন ছিল উম্মুল মুমিনীনের প্রতিপালনেরই কল্যাণে। হযরত উমর ইবনে আবদুল আজিজ রহ.-এর শাহি ফরমানে হযরত উমরাহর যাবতীয় বর্ণনা লিপিবদ্ধ করার প্রয়াস পান হযরত আবু বকর ইবনে হাযাম আল আনসারি রহ.।১

টিকাঃ
১. তাবাকাতে ইবনে সাদ : ২য় খণ্ড, পৃষ্ঠা : ১৩৬। তাহযিব : جزء النساء ، ترجمة عائشة ا

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00