📘 উম্মুল মুমিনীন সীরাতে আয়েশা রা > 📄 কিরাতে শাযযাহ (ব্যতিক্রমী কেরাত)

📄 কিরাতে শাযযাহ (ব্যতিক্রমী কেরাত)


কুরআন মাজীদে বিদ্যমান আয়াত, শব্দ বা বর্ণ ছাড়াও অন্য কোনো আয়াত, শব্দ বা বর্ণ যদি গায়রে মুতাওয়াতির সনদে বর্ণিত হয়, তা হলে সেটাকে বলে 'কেরাতে শাযযাহ'। এ ধরনের দু-একটি কেরাতও হযরত আয়েশা রাযি. থেকে পাওয়া যায়। যেমন :
حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى (صَلَوةِ الْعَصْرِ)
অর্থ: তোমরা নামাযের প্রতি যত্নশীল হও, যত্নশীল হও মধ্যবর্তী নামাযের প্রতি (অর্থাৎ আসরের নামাযের প্রতি)।
আবু ইউনুস হযরত আয়েশা রাযি.-এর গোলাম ছিলেন। তিনি বলেন, হযরত আয়েশা রাযি. আমাকে দিয়ে কুরআন লিখিয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন, যখন এই আয়াতে পৌঁছবে তখন আমাকে জানাবে। আমি যখন এই আয়াতে পৌঁছলাম, তখন তিনি এভাবেই লিখতে বললেন। তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এভাবেই শুনেছি।' মূল কুরআনে صَلُّوةِ الْعَصْرِ শব্দটি নেই।
বাস্তবতা হলো, তিনি صَلَوةِ الْعَصْرِ কুরআনের অংশ হিসেবে লেখাননি; বরং ব্যাখ্যা হিসেবে লিখিয়েছেন। বর্ণনাকারী বুঝতে ভুল করেছেন।

টিকাঃ
১. জামে তিরমিযী: তাফসীর-আলোচ্য আয়াত।

📘 উম্মুল মুমিনীন সীরাতে আয়েশা রা > 📄 রওয়াআত (দৃশ্যদর্শন) সম্পর্কিত ভুল ধারণা

📄 রওয়াআত (দৃশ্যদর্শন) সম্পর্কিত ভুল ধারণা


রযাআত সম্পর্কে হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত আছে, কুরআন মাজীদে প্রথমে দশ ফোঁটা দুধ পান করলে রেযাআত সাব্যস্ত হওয়ার কথা এসেছে, তারপর পাঁচ ফোঁটার কথা এসেছে; এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত কুরআন মাজীদে এই বিধানই ছিল।' কিন্তু সকলে একমত যে, কুরআনে এমন কোনো আয়াত ছিল না। যদি হযরত আয়েশা রাযি. সত্যিই এমন কিছু বলে থাকেন, তা হলে, আমাদের বলতেই হবে যে, তিনি কোনোভাবে ভুল বুঝেছেন; অথবা তিনি শুধু বলেছেন, আগে এমন ছিল। এমন সংযোজন যে, কুরআনে এমন ছিল-এটা নির্ঘাত বর্ণনাকারীর ভুল।'

টিকাঃ
২. সহীহ মুসলিম: কিতাব-রাযাআত।
৩. কিছু কিছু বর্ণনাকারী (যেমন: দারাকুতনী, ইবনে মাজাহ) কিতাবুর রযাআহ-অংশে হযরত আয়েশা রাযি. থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, রাযাআত-সংক্রান্ত হাদীসটি একটি কাগজে লেখা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুশয্যায় ছিলেন, তখন এটা তাঁর শিয়রে রাখা ছিল। আমরা তাঁর সেবায় নিয়োজিত ছিলাম। হঠাৎ একটি বকরি এসে কাগজটি মুখে নিয়ে চিবিয়ে নষ্ট করে ফেলে। হাদীসটি সর্বদিক থেকে 'বাতিল'-অগ্রহণযোগ্য। সকলে একমত যে, মৃত্যুশয্যায় কোনো আয়াত নাজিল হয়নি। যদি আয়াতটি আগে নাজিল হয়ে থাকে তা হলে তা অবশ্যই ওহীলেখক সাহাবীদের কাছে থাকত এবং সাহাবা কেরাম অনেকেই জানতে পারতেন। মূলত হাদীসটি বর্ণনাকারী হলেন মুহাম্মাদ ইবনে ইসহাক। ইনি হাদীস এবং আহকামের জগতে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব নন। সহীহ মুসলিম, মুয়াত্তা-সহ আরও উচ্চ মর্যাদার কিতাবগুলোতেও হযরত আয়েশা রাযি.-এর 'পাঁচ ফোঁটা দুধ' সংক্রান্ত হাদীসটি এসেছে। কিন্তু কোথাও বকরি এসে কাগজটি খেয়ে গেছে—এমন কথা নেই। এটা কোনো দুষ্ট লোকের সংযোজন।

📘 উম্মুল মুমিনীন সীরাতে আয়েশা রা > 📄 হাদীস শরীফ

📄 হাদীস শরীফ


হযরত আয়েশা রাযি. এবং পবিত্র স্ত্রীগণ
হাদীসশাস্ত্রের আলোচ্য বিষয় মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তাঁর পবিত্র সত্তাই এ মহিমাময় শাস্ত্রের আলোচনার কেন্দ্রবিন্দু। সুতরাং যিনি যত বেশি তাঁর নৈকট্য ও সাহচর্য লাভ করেছেন, জ্ঞানের এ অমূল্য শাখায় তার পাণ্ডিত্য ও ব্যুৎপত্তিও তত বেশি। ভাগ্যক্রমে এ সুযোগ ও সম্ভাবনায় এগিয়ে ছিলেন হযরত আয়েশা রাযি.।

📘 উম্মুল মুমিনীন সীরাতে আয়েশা রা > 📄 হযরত আয়েশা রাযি. এবং পবিত্র স্ত্রীগণ

📄 হযরত আয়েশা রাযি. এবং পবিত্র স্ত্রীগণ


হাদীসশাস্ত্রের আলোচ্য বিষয় মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তাঁর পবিত্র সত্তাই এ মহিমাময় শাস্ত্রের আলোচনার কেন্দ্রবিন্দু। সুতরাং যিনি যত বেশি তাঁর নৈকট্য ও সাহচর্য লাভ করেছেন, জ্ঞানের এ অমূল্য শাখায় তার পাণ্ডিত্য ও ব্যুৎপত্তিও তত বেশি। ভাগ্যক্রমে এ সুযোগ ও সম্ভাবনায় এগিয়ে ছিলেন হযরত আয়েশা রাযি.।
হিজরতের তিন বছর পূর্বে তাঁর বিবাহ হয়। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন লাগাতার তাঁদের ঘরে আসা-যাওয়া করেছেন।' অবশ্য হিজরতের পর ছয় মাস এই মহান মানুষটিকে দেখার পরম সৌভাগ্য তাঁর হয়নি। এরপর শাওয়াল মাসের কোনো এক সৌভাগ্যময় দিনে নববী-নীড়ের পবিত্র আঙিনায় পদার্পণ করেন উম্মুল মুমিনীনের 'তাজ' মস্তকে ধারণ করে। এরপর থেকে, অষ্টপ্রহর এই পবিত্র সত্তার মোবারক সান্নিধ্যলাভে ধন্য হয়েছেন আমৃত্যু। ইসলামের প্রাথমিক পর্যায়টুকু তাঁর ছেলেবেলায় কাটলেও, প্রকৃতিগত বুদ্ধিমত্তা ও প্রখর স্মৃতিশক্তি ছিল যথার্থ পরিপূরক। একজন সহধর্মিনী হিসেবে হযরত সাওদা রাযি. হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েক মাস বেশি পেয়েছিলেন; কিন্তু মেধা-প্রতিভার তারতম্য ছাড়াও, সার্বিক বিচারে, নৈকট্য ও সাহচর্য লাভের অগ্রগামিতা হযরত আয়েশা রাযি.-এরই ভাগে। কেননা হযরত সাওদা রাযি. বয়সভারে দুর্বল হয়ে পড়েছিলেন।' এমনকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বেশ কিছুকাল আগেই স্বামীসেবায়ও অপরাগ হয়ে পড়েন তিনি।' পক্ষান্তরে, হযরত আয়েশা রাযি. যুবতী ছিলেন। যতই দিন যাচ্ছিল, তাঁর বুঝ ও বুদ্ধি এবং ধারণক্ষমতা ততই বাড়ছিল। এবং এভাবেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর সেবাযত্ন করার সুযোগ ও সৌভাগ্যলাভে ধন্য হন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক অবস্থা সম্পর্কে সম্যক অবগতি লাভের সুযোগও তাঁরই বেশি হয়েছে।
হযরত সাওদা রাযি. ছাড়া অন্য স্ত্রীগণ হযরত আয়েশা রাযি.-এর পরে নববী-সান্নিধ্যে আসেন। আট দিনে একদিন তাঁদের স্বামীসেবার সুযোগ হতো। পক্ষান্তরে হযরত আয়েশা রাযি.-এর এ সৌভাগ্য হতো দুই দিন। কেননা হযরত সাওদা রাযি. নিজের দিনটি হযরত আয়েশা রাযি.-এর অনুকূলে ছেড়ে দিয়েছিলেন।' তা ছাড়া, তাঁর ঘরটি ছিল মসজিদে নববীর সঙ্গে লাগানো, যা ছিল দরসে নববীর মূল কেন্দ্র। এই বিবেচনায়, পবিত্র স্ত্রীগণের মধ্যে কেউই হাদীসে নববীর জ্ঞানে হযরত আয়েশা রাযি.-এর সমকক্ষা ছিলেন না।

টিকাঃ
১. সহীহ বুখারী, বাবু হিজরত।
২. باب جواز هبتها نوبتها لضرتها
১. সহীহ মুসলিম, ২ অধ্যায়, নুবা হাঝা নুবা লিজারিহা
২. সহীহ মুসলিম, ১ অধ্যায়, নুবা হাঝা নুবা লিজারিহা

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00