📄 নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তাঁকে সম্মান করা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তাঁকে সম্মান করার বিষয়টি হবে তাঁকে অনুসরণ করার মাধ্যমে, তাঁর নির্দেশকে শ্রদ্ধার সাথে মেনে নেওয়ার মাধ্যমে, তাঁর বিধানকে গ্রহণ করে নেওয়ার মাধ্যমে, তাঁর বাণীর সাথে আদব রক্ষা করে চলার মাধ্যমে এবং কোনো ব্যক্তির মত অথবা মাযহাবের দোহাই দিয়ে তাঁর হাদিসের বিরোধিতা না করার মাধ্যমে। ইমাম শাফেঈ রহ. বলেন: “মুসলিমগণ এ কথার ওপর ঐক্যবদ্ধ (ইজমা) হয়েছেন যে, যার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিষয়টি পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে, তার জন্য কোনো ব্যক্তির কথায় তা (সুন্নাত) বর্জন করা বৈধ নয়।”