📘 উম্মতের উপর নবী মুহাম্মদ মোস্তফা (সাঃ) এর অধিকার 📄 নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার মানগত স্তর

📄 নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার মানগত স্তর


ইমাম ইবন রাজাব বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার বিষয়টি মানবগতভাবে দুটি স্তরে বিভক্ত:
প্রথম স্তরটি ফরয: আর তা এমন মহব্বত, যার দাবি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ্ তা'আলার নিকট থেকে যা নিয়ে এসেছেন তা গ্রহণ এবং তাঁকে ভালোবাসা, সন্তুষ্টি, সম্মান ও স্বীকৃতি দানের মাধ্যমে গ্রহণ করে নেওয়া। আর তাঁর সুন্নাত বা রীতিনীতির বাইরে গিয়ে কোনোভাবে হৃদয়েও অনিচ্ছন না করা; অতঃপর সেসব বিষয়ে তাঁর যথাযথ অনুসরণ করা, যা তিনি তাঁর ‘রব’-এর পক্ষ থেকে পৌঁছে দিয়েছেন। যেমন, যতসব বিষয়ে তিনি সংবাদ পরিবেশন করেছেন, সে ক্ষেত্রে তাঁকে সত্যবাদী বলে স্বীকৃতি দেওয়া, তিনি যেসব আবশ্যকীয় বিষয়ে নির্দেশ দিয়েছেন, সে ক্ষেত্রে তাঁর আনুগত্য করা এবং যেসব নিষিদ্ধ বিষয় থেকে তিনি নিষেধ করেছেন, তা থেকে বিরত থাকা; আর তাঁর দ্বীনকে সাহায্য করা এবং যে বা যারা তাঁর বিরোধিতা করে, তার বিরুদ্ধে সামর্থ্য অনুযায়ী জিহাদ করা। সুতরাং এ পরিমাণ মহব্বত অবশ্যই থাকতে হবে, তা ব্যতীত ঈমান পরিপূর্ণ হবে না।

📘 উম্মতের উপর নবী মুহাম্মদ মোস্তফা (সাঃ) এর অধিকার 📄 দ্বিতীয় স্তরটি নফল বা অতিরিক্ত

📄 দ্বিতীয় স্তরটি নফল বা অতিরিক্ত


আর তা এমন মহব্বত, যার দাবি হলো তাঁকে সুন্দরভাবে অনুকরণ করা এবং তাঁর চরিত্র, আদব-কায়দা, নফল ইবাদাত, খাবার ও পানীয় গ্রহণ, পোশাক পরিধান, স্ত্রীগণের সাথে উত্তম ব্যবহার ইত্যাদি ধরনের পরিপূর্ণ শিষ্টাচার ও পবিত্র চরিত্রের ক্ষেত্রে তাঁর সুন্নাতের যথাযথ অনুসরণ করা।

টিকাঃ
৪ ইস্তিনশাকু নাসীমিল উনস (ইস্ তিনশাকু নাসীমিল উনস), পৃ. ৩৪, ৩৫

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية