📘 উলূমুল হাদীস কী,কেন কিভাবে 📄 দাওরা হাদীসের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু দিকনির্দেশনা

📄 দাওরা হাদীসের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু দিকনির্দেশনা


দাওরায়ে হাদীসের বছর হাদীস পড়ার এক সুবর্ণ সুযোগ। এত হাদীস এক সাথে হয়ত আর কখনোই পড়া হবে না। তাই সকল দরসে উপস্থিত তো থাকবেই। সাথে প্রত্যেকটা হাদীসের সনদ ও মতন খেয়াল করে শুনবে। সনদ ও উলূমুল হাদীস সংক্রান্ত গুরুত্বপূর্ণ কথা নোট করবে। নিজের ইলমী ও আমলী যিন্দেগীতে কাজে লাগবে এমন হাদীসগুলোও নোট করে নিবে।

সকল দরস মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। দরস না হলে ফাতহুল বারী (فتح الباري) আর উমদাতুল ক্বারী (عمدة القاري) মিলিয়ে মিলিয়ে পড়বে। ফাতহুল মুলহিম (فتح الملهم)، তাকমিলাতু ফাতহিল মুলহিম (تكملة فتح الملهم)، মাআরিফুস সুনান (معارف السنن)، বাযলুল মাজহুদ (بذل المجهود) শরাহগুলোও পড়ার চেষ্টা করবে। শরহে মাআনীল আসার (شرح معاني الآثار) আর মুআত্তা মুহাম্মদ (موطأ محمد) যেহেতু দরসে সম্পূর্ণ পড়া হবে না তাই অবসর সময়ে এই দুই কিতাবও নোট করে করে পড়ে নিবে।

মাওলানা আব্দুল মালেক সাহেব 'তালিবে ইলমের পথ ও পাথেয়' কিতাবে দাওরা হাদীসের ছাত্রদের জন্য যে সকল দিক নির্দেশনা দিয়েছেন তা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলবে।

ফন্ট সাইজ
15px
17px