📄 সহীহাইনের হাদীসগুলো যন্নী না কি কতয়ী
সহীহাইনের হাদীস قطعي الثبوت عن النبي صلى الله عليه وسلم না। অন্যান্য সহীহ হাদীসের মতই ظني الثبوت عن النبي صلى الله عليه وسلم। তবে পার্থক্য হলো, সাধারণ সহীহ হাদীসগুলোর ظني الثبوت হওয়ার বিষয়টি ظني। কিন্তু সহীহাইনের হাদীস- যেগুলোর ব্যাপারে পরবর্তী মুহাদ্দিসীনের আপত্তি নেই- সেগুলো قطعي الثبوت হওয়ার বিষয়টি قطعي يقيني। অর্থাৎ সহীহাইনের হাদীসগুলো প্রমাণিত হাদীসের পাঁচ শর্ত সম্বলিত হওয়াটা قطعي। কিন্তু পাঁচ শর্ত পাওয়া গেলে তা ظني الثبوت হয়। হ্যাঁ, অন্যান্য সহীহ হাদীসের মতো সমর্থনকারী বিষয় যুক্ত হওয়ায় اليقين النظري এর ফায়দা দেয়।
📄 কোন ধরণের দুর্বল হাদীস ফাজায়েলের ক্ষেত্রে গ্রহণযোগ্য, দুর্বল হাদীস দ্বারা কি আহকাম সাব্যস্ত হয়
পাঁচ শর্তের কোনো এক শর্ত ছুটে গেলে রেওয়ায়াতটি অপ্রমাণিত বলে গণ্য হয়। যদি রাবীর عدالة না পাওয়া যায় তাহলে তা চার নাম্বার তথা الظن الغالب بعدম الثبوت এর স্তরে নেমে যায়। রাবীর স্মৃতিশক্তি দুর্বল হলে বা সনদ মুত্তাসিল না হলে, তখন রেওয়ায়াতটা তৃতীয় ও মধ্যবর্তী স্তর তথা متساوية الطرفين এর স্তরে ঝুলন্ত থাকে।
মূলত এই স্তরের রেওয়ায়াত যখন ফাজায়েল, আদাব, তারগীব ও তারহীব বিষয়ে বর্ণিত হয় তখন তা দিয়ে আমল করা যায়। কারণ এই স্তরের রেওয়ায়াতটা প্রমাণিত হওয়ার সম্ভাবনা আছে। এতটুকু সম্ভাবনাই ফাজায়েল ও তারহীবের জন্য যথেষ্ট। আর যেহেতু আহকাম সংক্রান্ত বিষয় অনেক গুরুত্বপূর্ণ, তাই এই স্তরের রেওয়ায়াত দিয়ে আহকাম সাব্যস্ত হয় না। আহকাম সাব্যস্ত হওয়ার জন্য প্রথম দুই স্তরের রেওয়ায়াত লাগে।
ফুকাহায়ে কেরাম তাদের কিতাবে যয়ীফ হাদীস উল্লেখ করেছেন, কিন্তু তার দ্বারা মাসআলা সাব্যস্ত করেননি। সাব্যস্ত করেছেন অন্যান্য দলিল দ্বারা। তারা যয়ীফ হাদীস উল্লেখ করেছেন মাসআলার দালিলিক শক্তি বাড়ানোর জন্য। কারণ তৃতীয় স্তরের রেওয়াতগুলোর মধ্যেও প্রমাণিত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্যই কিছু সমর্থনকারী তার সাথে যুক্ত হলে তা الظن الغالب তথা দ্বিতীয় স্তরে উন্নীত হয়। পরবর্তীরা এর নাম দিয়েছে الحسن لغيره।
📄 ইস্তিলাহ বুঝার গুরুত্বপূর্ণ উসূল। পাঁচ স্তরের কোন স্তরের জন্য কী ইস্তিলাহ ব্যবহার করা হয়েছে
হুকুমের সম্পর্ক وصف এর সাথে। পরিভাষা বা নামের সাথে না। হতে পারে দুই وصف এর জন্য একই নাম ব্যবহার করা হয়েছে। ইমামগণ কোনো পরিভাষাকে যেই অর্থে ব্যবহার করেছেন বলে প্রমাণিত হবে, তাদের পরিভাষার ব্যাখ্যার সময় সেই সবগুলো অর্থই বলতে হবে।
পাঁচ স্তরের জন্য ব্যবহৃত শব্দসমূহ:
- প্রথম স্তর (প্রমাণিত): صحيح، حسن، جيد، ثابت، قوي، مقبول ইত্যাদি।
- তৃতীয় স্তর (মাঝামাঝি): ضعيف، ضعيف جداً، واه، لين، غیر قوي، لا يصح ইত্যাদি। কখনো منكر বা ساقط শব্দও ব্যবহার হয়।
- চতুর্থ স্তর (অপ্রমাণিত): موضوع، বাطل، لا أصل له، مكذوب، شاذ ইত্যাদি। অনেক সময় ضعيف বা لا يثبت শব্দও ব্যবহার হয়।
ضعيف শব্দ দেখলেই এই কথা মনে করবে না যে তা ফাজায়েলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। হতে পারে তা চতুর্থ স্তরের রেওয়ায়াত বুঝানোর জন্য বলা হয়েছে।
📄 নির্দিষ্ট কোনো সনদ দুর্বল হলেই মতন দুর্বল হওয়া আবশ্যক নয়
এই জাতীয় শব্দগুলো অনেক সময় কোনো হাদীসের নির্দিষ্ট কোনো সনদের জন্য ব্যবহার হয়। তখন এ শব্দগুলো সামগ্রিকভাবে ঐ হাদীসের স্তর বুঝাবে না। বরং নির্দিষ্ট ঐ সনদটির মান বুঝাবে। তাই নির্দিষ্ট কোনো সনদকে ضعيف বলা হয়েছে দেখে ভেবে নিও না যে, সনদের মতনটাও ضعيف। হতে পারে এই মতনের আরো সনদ আছে, যেগুলো সহীহ। তবে যদি নিশ্চিত হওয়া যায় যে এই মতনের আর কোনো সনদ নেই, তাহলে সনদকে ضعيف বলার দ্বারা মতনটাও ضعيف হওয়া আবশ্যক হবে।