📘 উলূমুল হাদীস কী,কেন কিভাবে 📄 রাবীর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার পর যা করণীয়

📄 রাবীর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার পর যা করণীয়


রাবীদের জীবনী জানার আগে যে চারটি বিষয় আমাদের জানা জরুরী তা সংক্ষেপে জানা হয়েছে। ইচ্ছে ছিল কথা এখানেই শেষ করে দিব। কিন্তু এখন মনে হচ্ছে আরেকটা কথা না বললেই নয়। তা হলো, একজন রাবীর জীবনী যত কিতাবে পাওয়া যাবে তার সব দেখতে হবে। এরপর তার ব্যাপারে বর্ণিত ألفاظ الجرح والتعديل গুলো একত্র করতে হবে এবং তার আলোকে তার ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে হবে।

কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছার পরই কাজ শেষ না। বরং আমার সিদ্ধান্ত ঠিক আছে কি না তা যাচাই করতে হবে। অর্থাৎ পরবর্তী ইমামগণ এই রাবীর ব্যাপারে পূর্ববর্তী ইমামগণের বক্তব্যকে সামনে রেখে যে সকল চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন তার সাথে আমাদের সিদ্ধান্তকে মিলিয়ে নিতে হবে। যদি আমার সিদ্ধান্ত তাদের সকলের সিদ্ধান্তের বিপরীত হয় তাহলে বুঝতে হবে, নিশ্চিত আমার কোথাও কোনো ভুল হয়েছে। হয়ত কোনো ألفاظ الجرح والتعديل ছুটে গেছে। অথবা أصول الجرح والتعديل এর ভুল প্রয়োগ হয়েছে। পরবর্তী ইমামগণের চূড়ান্ত বক্তব্য পাওয়া যায় এমন কিছু কিতাব হলো:
الكاشف للذهبي، المغني في الضعفاء له، تقريب التهذيب للحافظ ابن حجر

ফন্ট সাইজ
15px
17px