📘 উলূমুল হাদীস কী,কেন কিভাবে 📄 أصول الجرح والتعديل

📄 أصول الجرح والتعديل


বাস্তবতা হলো أصول الجرح والتعديل এত ব্যাপক বিষয় যে, তা দুই এক মজলিসে আলোচনা করে শেষ করা যাবে না। দ্বিতীয়ত, এই বিষয়ে শুধু শোনার দ্বারা তেমন ফায়দা হবে না। হ্যাঁ, শোনার সাথে সাথে যদি প্রচুর মুতালাআ করা হয়, মুতালাআ যা করা হয় তা নিয়ে গভীরভাবে, শান্ত মনে ও সময় নিয়ে চিন্তা ভাবনা করা হয় এবং অনেক অনুশীলন করা হয় তখন গিয়ে কাঙ্ক্ষিত ফায়দা অর্জন হবে। তারপরও তোমরা যেহেতু কিছু বিষয় শুনতে চাও তাই আমি সংক্ষেপে কয়েকটি উসূল বলব যা সচরাচর কাজে লাগবে।

📘 উলূমুল হাদীস কী,কেন কিভাবে 📄 কিছু কিতাব আদ্যোপান্ত পড়া

📄 কিছু কিতাব আদ্যোপান্ত পড়া


হুজুর তো বলেন, 'যে শাস্ত্রে তুমি কিছু হতে চাও সে শাস্ত্রের যে কিতাবগুলো অন্যদের কাছে শুধু মুরাজাআতের তা তোমার কাছে হতে হবে আদ্যোপান্ত পড়ার। পনেরো বিশ বছরের একটা প্রকল্প নিতে হবে যেন, শাস্ত্রের কোনো গুরুত্বপূর্ণ কিতাব তোমার আদ্যোপান্ত পড়া বাকি না থাকে।'

এই বয়সেও হুজুর কী পরিমাণ পড়েন তা ভাবলে আশ্চর্য হতে হয়। অথচ, কত কিছু এখনো পড়া হয়নি বলে হুজুর যেই আফসোস করেন তা দেখলে আমাদেরই কষ্ট লাগে। হুজুর বলেন, পড়ার যে আগ্রহ তা পূর্ণ করতে হলে আরো কয়েক জীবন লাগবে। যদি সুযোগ হয় তাহলে জান্নাতে গিয়েও পড়ব। কারণ আমার কাছে পড়ার মজার সাথে অন্য কোনো মজার তুলনা হয় না।

📘 উলূমুল হাদীস কী,কেন কিভাবে 📄 التوثيق الضمني

📄 التوثيق الضمني


التوثيق الضمني নামে একটা পরিভাষা আছে। এর অর্থ হলো, হাদীসকে প্রমাণিত বলার দ্বারা রাবীর তাওসীক তা'দীল প্রমাণিত হওয়া। একটু বুঝিয়ে বলি। হাদীস প্রমাণিত হওয়ার জন্য যেহেতু তার রাবীদের তা'দীল ও তাওসীক অর্থাৎ সত্যবাদী ও ভালো স্মৃতিশক্তির অধিকারী হওয়া জরুরী, তাই কোনো হাদীসকে সহীহ বলা মানে তার রাবীদের সত্যবাদী ও ভালো স্মৃতিশক্তির অধিকারী বলা। কারণ রাবীরা সত্যবাদী ও ভালো স্মৃতিশক্তির অধিকারী না হলে তাদের হাদীস প্রমাণিত হয় না।

তবে এই ফায়দা নিতে হলে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, হাদীস প্রমাণিত বলার ভিত্তি এই সনদটিই হতে হবে। হাদীসের অন্য কোনো সনদের দিকে তাকিয়ে, বা হাদীসের একাধিক সনদ একত্র হওয়ার দিকে তাকিয়ে হাদীসটিকে প্রমাণিত বললে তখন আলোচিত সনদের রাবীদের জন্য التوثيق الضمني প্রমাণিত হবে না।

এমনিভাবে কোনো ইমাম যখন কোনো মাসআলায় একটি হাদীস দিয়ে দলিল দিবেন এবং প্রমাণিত হবে, এই মাসআলায় তার একমাত্র দলিল এই হাদীসটিই তখন ঐ হাদীসের রাবীদের ব্যাপারেও التوثيق الضمني প্রমাণিত হবে।

এমনিভাবে রাবীর ছাত্রটি যদি এমন হয় যে, সে ثقة ছাড়া আর কারো থেকে রেওয়ায়াত করে না তখন রাবী থেকে ঐ ছাত্রের রেওয়ায়াত রাবীর জন্য التوثيق الضمني হিসেবে গণ্য হবে।

📘 উলূমুল হাদীস কী,কেন কিভাবে 📄 التضعيف الضمني

📄 التضعيف الضمني


التضعيف الضمني হাদীসকে কোনো ইমাম অপ্রমাণিত বলল আর ঐ হাদীসের সনদে সকলেই ভালো একজন ছাড়া এবং নিশ্চিতভাবে তাতে অন্য কোনো সমস্যা নেই এই রাবী ছাড়া তাহলে বুঝতে হবে ঐ রাবী ঐ ইমামের নিকট দুর্বল। এজন্যই তিনি হাদীসটিকে দুর্বল বলেছেন।

অত্যন্ত জরুরত থাকা সত্ত্বেও যদি কোনো ইমাম কোনো হাদীস দিয়ে দলিল না দেন এবং দলিল না দেওয়ার একমাত্র কারণ হলো ঐ হাদীসের সনদে একজন রাবীর উপস্থিতি তাহলে বুঝতে হবে ঐ রাবী ঐ ইমামের নিকট দুর্বল। এই জন্য তিনি এই রাবীর হাদীস দিয়ে দলিল দেওয়া থেকে বিরত থেকেছেন। এটাও التضعيف الضمني এর একটি সূরত।

ফন্ট সাইজ
15px
17px