📄 কাঙ্খিত প্রমাণিত হাদীস যে কিতাবগুলো থেকে জানব
আল্লাহ প্রতি যুগেই এমন ব্যক্তি তৈরি করেছেন, যারা যাচাই করতে পারতেন কোন রেওয়ায়াতটা প্রমাণিত আর কোনটা অপ্রমাণিত। এ যুগেও এমন ব্যক্তি আছেন। আমাদের কাজ হবে এমন ব্যক্তিদের শরণাপন্ন হওয়া। আল্লাহ তাআলা বলেছেন, فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون | 'তোমরা যদি না জানো তাহলে জ্ঞানীদের জিজ্ঞাসা কর।'
হাতের কাছে সবসময় এমন আহলে ইলম না পেলে পূর্বে অসংখ্য হাদীস বিশারদগণ যে সকল কিতাব লিখে গিয়েছেন সেগুলোর সাহায্য নিতে পারি। কেউ শুধু প্রমাণিত হাদীসের সংকলন করেছেন। অনেকে প্রমাণিত ও অপ্রমাণিত মিলিয়ে লিখলেও কোন রেওয়ায়াতটা প্রমাণিত আর কোনটা অপ্রমাণিত তা নির্ণয় করে দিয়েছেন। যেমন:
* صحيح البخاري
* صحيح مسلم
* صحيح ابن خزيمة
* صحيح ابن حبان
* الصحاح المأثورة لابن السكن
* المستدرك على الصحيحين للحاكم
* المختارة للضياء المقدسي
এ কিতাবগুলোতে লেখকগণ ঐসব হাদীসই বর্ণনা করেছেন যা তাদের নিকট প্রমাণিত। এর মধ্যে সহীহ বুখারী ও সহীহ মুসলিমের ব্যাপারে উলামায়ে কেরাম একমত হয়েছেন, তাদের সকল হাদীস প্রমাণিত হাদীসের সকল শর্ত ধারণকারী। বাকি কিতাবগুলোর ব্যাপারে উলামায়ে কেরামের এমন ঐক্যমত পাওয়া যায় না। বরং তাদের একাধিক হাদীস প্রমাণিত হওয়ার ব্যাপারে উলামায়ে কেরাম দ্বিমত পোষণ করেছেন।
* كتاب الآثار للإمام أبي حنيفة
* الموطأ للإمام مالك
এই দুই কিতাবেও ইমাম আবু হানিফা রহ. ও ইমাম মালেক রহ. তাদের নিকট প্রমাণিত হাদীস বর্ণনা করেছেন।
* سنن أبي داود: আবু দাউদ রহ. তার এই কিতাবের সম্পর্কে যা বলেছেন তার সারাংশ হলো, হাদীস খুব দুর্বল হলে তিনি বলে দিবেন। আর কিছু না বললে বুঝতে হবে, হয়ত তা প্রমাণিত বা এমন পর্যায়ের দুর্বল যা ফাজায়েলের ক্ষেত্রে চলতে পারে।
* سنن الترمذي: এই কিতাবে তিরমিযী রহ. যে হাদীসের ব্যাপারে বলেছেন حسن صحيح، حسن جيد، صحيح، হাসান সে হাদীসগুলো প্রমাণিত। যে হাদীসগুলোর ব্যাপারে শুধু غريب বলেছেন তার ব্যাপারে পরবর্তী কিছু হাদীস বিশারদদের অভিমত হলো, তার অধিকাংশই দুর্বল।
* سنن النسائي: কিছু বিশেষজ্ঞের মতামত হলো, এই কিতাবে যে হাদীসকে নাসায়ী রহ. সুস্পষ্টভাবে বা ইঙ্গিতে দুর্বল বা মা'লুল বলেননি সেগুলো প্রমাণিত।
* سنن ابن ماجه: এই কিতাবের অনেক হাদীস পূর্বের কিতাবগুলোতে চলে এসেছে। সেখান থেকে জানা যাবে তা প্রমাণিত নাকি অপ্রমাণিত। যেসব হাদীস এই কিতাবগুলোতে আসেনি সেগুলোকে বুসীরী রহ. একত্র করেছেন এবং প্রত্যেকটার ব্যাপারে মান বলে দিয়েছেন। তার কিতাবের নাম হলো مصباح الزجاجة في زوائد سنن ابن ماجه ।
পিছনে যে কিতাবগুলোর নাম বলা হলো সেগুলোর অধিকাংশ কিতাবের একাধিক ব্যাখ্যাগ্রন্থ আছে। এই ব্যাখ্যা গ্রন্থগুলোতে মূল কিতাবের হাদীস ও তার সাথে সংশ্লিষ্ট অনেক হাদীসের মান জানা যায়। এমন ব্যাখ্যাগ্রন্থের মধ্যে অন্যতম হলো:
- التمهيد লিল ইমাম ইবনে আব্দুল বার (৩৬৪)
- الاستذكار লাহু
- عارضة الأحوذي লিল ইমাম ইবনুল আরাবী (৫৪৩)
- النفح الشذي লিল ইমাম ইবনে সাইয়িদিন নাস (৭৩৪)
- فتح الباري লিল ইমাম ইবনে হাজার (৮৫২)
- عمدة القاري লিল ইমাম আইনী (৮৫৫)
- فتح الملهم লিল العلامة শাব্বির আহমদ উসমানী (১৩৬৯)
- معارف السنن লিল العلامة বিন্নূরী (১৩৯৭)
* مسند أحمد ، مسند أبي يعلى ، مسند البزار ، المعجم الكبير للطبراني: এই কিতাবগুলো হাদীসের বড় সংকলনগুলোর অন্যতম। যাওয়ায়েদ বা বাকি হাদীসগুলোর মান হাইসামী রহ. এর مجمع الزوائد ومنبع الفوائد থেকে জানা যেতে পারে।
* تهذيب الآثار: ইমাম তবারী রহ. এর কিতাব। তিনি প্রথমে যেই হাদীসটি বর্ণনা করেন সেটা তার কাছে প্রমাণিত হয়ে থাকে।
* شرح مشكل الآثار: ইমাম তহাবী রহ. যেই হাদীসগুলোর মাঝে বৈপরীত্য দূর করেন সেই হাদীসগুলো তার নিকট প্রমাণিত হয়ে থাকে।
* المنتقى لابن الجارود: যাহাবী রহ. তার সিয়ারু আ'লামিন নুবালা কিতাবে এই কিতাবের সকল হাদীসকে প্রমাণিত বলেছেন।
📄 আহকাম সংক্রান্ত হাদীস
আহকাম সংক্রান্ত হাদীসগুলোর মান জানার জন্য নিচের কিতাবগুলো দেখা যেতে পারে:
- شرح مختصر الطحاوي للجصاص (৩৭০)
- أحكام القرآن له
- التجريد للقدوري (৪২৮)
- الخلافيات للبيهقي (৪৫৮)
- معرفة السنن والآثار له
- شرح السنة للبغوي (৫১৬)
- المغني لابن قدامة (৬২০)
- إيثار الإنصاف في آثار الخلاف لسبط ابن الجوزي (৬৫২)
- الأحكام الوسطى لعبد الحق الإشبيلي (৬২৮)
- المنتقى لمجد الدين ابن تيمية (৬৫২) مع شرحه نيل الأوطار للشوكاني (১২৫০)
- خلاصة الأحكام للنووي (৬৭৬)
- المجموع شرح المهذب له
- الإمام في معرفة أحاديث الأحكام لابن دقيق العيد (৭০২)
- المحرر في الحديث لابن عبد الهادي (৭৪৪)
- نصب الراية في تخريج أحاديث الهداية للزيلعي (৭৬২)
- إرشاد الفقيه إلى أحاديث التنبيه لابن كثير (৭৭৪)
- المعتبر في تخريج أحاديث المنهاج والمختصر للزركشي (৭৯৪)
- البدر المنير في تخريج أحاديث الرافعي الكبير لابن الملقن (৮০৪)
- بلوغ المرام لابن حجر (৮৫২)
- التلخيص الحبير له
- الدراية في تخريج أحاديث الهداية له
- البناية شرح الهداية للعيني (৮৫৫)
- নخب الأفكار شرح معاني الآثار له
- فتح القدير لابن الهمাম (৮৬১)
- آثار السنن للنیموی (১৩২২)
- إعلاء السنن لظفر أحمد العثماني (১৩৯৪)
- النکت الطریفة لمحمد زاهد الكوثري (১৩৭১)
- الهداية في تخريج أحاديث البداية لأحمد الغماري (১৩৮০)
- رسائل حدیثية للکنوی (১৩০২) ও হাবিবুর রহমান আজমী (১৪১২)
- إرواء الغليل للألباني (১৪২০)
📄 প্রচলিত হাদীস
লোকমুখে প্রচলিত ও প্রসিদ্ধ হাদীসগুলোর মান যাচাই করার জন্য নিচের কিতাবগুলো সহায়ক:
- التذكرة في الأحاديث المشتهرة للزركشي (৭৯৪)
- المقاصد الحسنة للسخاوي (২০৯)
- الدرر المنتشرة للسيوطي (৯১১)
- الشذرة في الأحاديث المشتهرة لابن طولون (৯৫২)
- كشف الخفا للعجلوني (১১৬২)
- النوافح العطرة لمحمد بن أحمد الصفدي (১১৮১)
📄 তাফসীর সংক্রান্ত হাদীস
তাফসীর সংক্রান্ত হাদীস ও রেওয়ায়াতের মান জানার জন্য দেখা যেতে পারে:
- تفسير ابن كثير (৭৭৪)
- الإسعاف بتخريج أحاديث الكشاف للزيلعي (৭৬২)
- الكافي الشاف بتخريج أحاديث الكشاف لابن حجر (৮৫২)
- الفتح السماوي بتخريج أحاديث البيضاوي للمناوي (১০৩১)
- التيسير في أحاديث التفسير للشيخ محمد المكي الناصری