📘 উলূমুল হাদীস কী,কেন কিভাবে 📄 উলুমুল হাদীস শেখার প্রাথমিক দুটি কাজ

📄 উলুমুল হাদীস শেখার প্রাথমিক দুটি কাজ


এক. নিচের কিতাবগুলো একের পর এক মনোযোগ সহকারে পুরোপুরি অধ্যয়ন করবে যেভাবে আগের কিতাবগুলো পড়েছ।

- شرح لغة المحدث للشيخ أبي معاذ طارق بن عوض الله
- قواعد في علوم الحديث للعلامة ظفر أحمد العثماني (١٣٩٤)
- مبادئ علوم الحديث للعلامة شبير أحمد العثماني (١٣٦٩)
- الأجوبة الفاضلة للعلامة عبد الحي اللكنوي (١٣٠٤) مع التعليقات الحافلة للشيخ عبد الفتاح أبي غدة (١٤١٧)
- الإمام ابن ماجه وكتابه السنن للعلامة عبد الرشيد النعماني (١٤٢٠) مع تعليقات الشيخ عبد الفتاح أبي غدة (١٤١٧)
- ظفر الأماني للعلامة عبد الحي اللكنوي (١٣٠٤) مع تعليقات الشيخ عبد الفتاح أبي غدة (١٤١٧)
- خلاصة التأصيل لعلم الجرح والتعديل للشيخ الشريف حاتم العوني
- الرفع والتكميل في الجرح والتعديل للعلامة عبد الحي اللكنوي (١٣٠٤) مع تعليقات الشيخ عبد الفتاح أبي غدة (١٤١٧)
- دراسات الكاشف للشيخ محمد عوامة
- الجرح والتعديل للشيخ إبراهيم اللاحم
- الاتصال والانقطاع له
- الأسس العقلية لعلم نقد السنة النبوية للشيخ الشريف حاتم العوني
- عقلانية منهج المحدثين من التحقق من عدالة الرواة له

দুই. পূর্বের কিতাবগুলোর মাধ্যমে তুমি অনেক কিতাবের নাম জেনেছ। কিছু কিতাবের সংক্ষিপ্ত বা বিস্তারিত পরিচয় পেয়েছ। উপরের কিতাবগুলোর মাধ্যমেও অনেক কিতাবের নাম জানবে, পরিচয় পাবে। তাই তোমার আরেকটা কাজ হলো, তুমি সরাসরি এই কিতাবগুলোর সাথে পরিচিত হবে। আমাদের মাদরাসার কুতুবখানায় আল্লাহর শুকরিয়া অনেক কিতাব আছে। তুমি প্রতিদিন নির্দিষ্ট সময়ে একটা একটা করে কিতাব নিবে। নাড়াচাড়া করবে। লেখকের ভূমিকা পড়বে। সূচি দেখে কিতাবের আলোচ্য বিষয়গুলোর ব্যাপারে একটা ধারণা নিবে। তারপর বিভিন্ন জায়গা পড়বে। এভাবে কিতাবগুলোর সাথে তোমার সরাসরি পরিচয় গড়ে উঠবে।

📘 উলূমুল হাদীস কী,কেন কিভাবে 📄 তাইসীরু মুসতালাহিল হাদীস কিতাবটি নিয়ে কিছু কথা

📄 তাইসীরু মুসতালাহিল হাদীস কিতাবটি নিয়ে কিছু কথা


এই কিতাবটি শুরুতে কেন পড়তে বলিনি তা দু'এক বছর পর তুমি নিজেই বুঝবে। তবে এখন এতটুকু বলে রাখি, কিতাবটি যে সহজ ও গোছানো তাতে সন্দেহ নেই। কিন্তু সহজ করতে ও গোছাতে গিয়ে অনেক জিনিস বাদ দেওয়া হয়েছে। কিছু জিনিসের মূলরূপ পরিবর্তন হয়ে গেছে। ফলে এর মাধ্যমে শাস্ত্রের পূর্ণ চিত্রটা ফুটে উঠে না। কোথাও বরং ভিন্ন চিত্র দেখা যায়। এই কিতাবের বিভিন্ন আলোচনার খন্ডনে আবু মুয়াজ তরিকের একটা কিতাব আছে إصلاح الاصطلاح নামে। সুযোগ করে এক সময় দেখে নিতে পার।

ফন্ট সাইজ
15px
17px