📘 টাইম ম্যানেজমেন্ট 📄 বারাকাহ টিপস

📄 বারাকাহ টিপস


আমরা বইয়ের শেষ দিকে চলে এসেছি। তাই ভালোভাবে টাইম ম্যানেজ করার একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হলো:

পাঁচ ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করুন
পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ছাড়া আপনি বারাকাহ পাওয়ার আশা করতে পারেন না। পাঁচবার সালাত আদায় করাটা আল্লাহর বান্দা হিসেবে আমাদের একেবারে মৌলিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে অবহেলা করলে জীবনে বারাকাহ আসার সুযোগ নেই।

বারাকাহর জন্য দু'আ করুন
সময়ে বারাকাহ পেতে চাইলে আল্লাহর কাছে সেটা চাইতে হবে। জীবনের অন্যসব চাওয়া-পাওয়ার কথা যেমন আমরা আল্লাহকেই বলি, বারাকাহর জন্যেও তেমনি আল্লাহর কাছে চাইতে হবে। তাই প্রতিদিন দু'আয় আল্লাহর কাছে আপনার সময়, সম্পদ, স্বাস্থ্য, প্রচেষ্টা সবকিছুতে বারাকাহ খুঁজুন।

ভোরের প্রহরগুলো কাজে লাগান
রাতের শেষ তৃতীয়াংশ এবং ভোরের শুরুর সময়টা বারাকাহময় সময়। একদিন চেষ্টা করে দেখুন, তাহাজ্জুদের জন্য উঠুন, ফজর পড়ে আপনার কাজগুলো করা শুরু করুন। লক্ষ করে দেখবেন, কত অল্প সময়ে কত বেশি কাজ আপনি করতে পারছেন। এর সবটাই কিন্তু এ সময়গুলোতে বিরাজমান বারাকাহর কারণে হয়েছে।

উপার্জন, ব্যয়, খাবার এবং লক্ষ্যগুলো যেন হালাল হয়
দু'আ কবুল হওয়ার জন্য উপার্জন, খাদ্য এসবকিছু হালাল হওয়া আবশ্যক। সর্বোচ্চ চেষ্টা করুন যেন আপনার সম্পদ উপার্জন হালাল হয়। ঠিকভাবে খরচ করুন, শুধু হালাল খাবার কিনুন আর মহৎ লক্ষ্য নির্ধারণ করুন। এভাবে আল্লাহর পক্ষ থেকে বারাকাহ পাবেন।

বেশি বেশি সাদাকাহ করুন
সম্পদে বারাকাহ আসে অন্যদের পেছনে খরচ করলে। একই ব্যাপার আমাদের সময়ের ক্ষেত্রে। ভালো কাজের পেছনে সময় দিন, দেখবেন আপনার লক্ষ্যগুলো পূরণের জন্য অনেক সময় পাচ্ছেন। যেভাবে আপনি অন্যদের পেছনে ব্যয় করলে আল্লাহ আপনাকে দেন, তেমনি সময়ের ক্ষেত্রেও তা-ই। অন্যদের যত সময় দেবেন, আল্লাহও আপনার সময় তত বাড়িয়ে দেবেন।

যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকুন
আল্লাহ কুরআনে বলেছেন, "(স্মরণ করো) যখন তোমাদের প্রভু ঘোষণা করেছিলেন, 'যদি তোমরা কৃতজ্ঞ থাক তা হলে তোমাদেরকে আরও দেব, কিন্তু যদি অকৃতজ্ঞ হও তা হলে (মনে রাখবে) অবশ্যই আমার শাস্তি ভীষণ কঠোর'।"

এর মানে জীবন ও জীবনপোকরণের কোনো কিছুতে বৃদ্ধি আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের সাথে সম্পর্কিত। কাজেই সময়ে বারাকাহ চাইতে হলে আগে আল্লাহপ্রদত্ত সময়টুকুর জন্য কৃতজ্ঞ হতে হবে। যা নেই, সে ব্যাপারে অভিযোগ করা যাবে না। সূত্রটা সহজ এবং জীবনের সবক্ষেত্রে প্রযোজ্য: কৃতজ্ঞতা প্রকাশে বাড়ে আর অভিযোগ প্রকাশে কমে।

📘 টাইম ম্যানেজমেন্ট 📄 গ্রন্থপঞ্জি

📄 গ্রন্থপঞ্জি


আল-বুখারি, মুহাম্মাদ ইবন ইসমাইল, সহীহ আল-বুখারি, আরবি, (করাচি : কাদিমি কুতুবখানা)।
আলী, আবদুল্লাহ ইউসুফ, ১৯৯৩, দা হলি কুরআন: অনুবাদ ও টীকা, (ডারবান : আইপিসিআই)।
অ্যালেন, ডেভিড, ২০০৩, গেটিং থিংস ডান, (ইউএসএ : পেঙ্গুইন)।
বেইগ, মীর্জা ইয়াওয়ার, (ডারবান: ব্রীজ পাবলিশিং)।
----, ২০১৩, অ্যান অন্ট্রাপ্রেনিওরস ডায়রি, (ডারবান: ব্রীজ পাবলিশিং)।
----, ২০১১, হায়ারিং উইনারস, (ডারবান: ব্রীজ পাবলিশিং)।
----, ২০১২, লিডারশীপ লেসনস ফ্রম দা লাইফ অফ রাসূলুল্লাহ।
ক্যানফিল্ড, জ্যাক, ২০১১, দা পাওয়ার অফ ফোকাস, (ডিয়ারফিল্ড বীচ: হেলথ কম্যুনিকেশনস, ইনক.)।
কার্লসন, রিচার্ড, ১৯৯৮, ডোন্ট সোয়েট দা স্মল স্টাফ, (লন্ডন: হড্ডার মবিয়াস)।
কার্নেগি, ডেল, ২০০৬, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, (লন্ডন: ভার্মিলিন)
কভেই, স্টিফেন, ২০০৪, দা সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, (সাইমন অ্যান্ড শুস্টার)।
ফেরিস, টিমথি, ২০১১, দা ফোর আওয়ার ওয়ার্ক উইক, (লন্ডন: ভার্মিলন)
গুদ্দাহ, আবদুল ফাত্তাহ আবু, দা ভ্যালু অফ টাইম, nmusba.wordpress.com.
গোল্ডস্মিথ, বেটন, ২০১০, হান্ড্রেড ওয়েইস টু বুস্ট ইওর সেল্ফ কনফিডেন্স, (ইউএসএ: ক্যারিয়ার প্রেস)।
হাবিব, সায়েদা, ২০১৪, ডিসকভার দা বেস্ট ইন ইউ! লাইফ-কোচিং ফর মুসলিমস, (লিস্টারশায়ার: কিউব পাবলিশিং)।
ইবনু আল-হাজ্জাজ, মুসলিম, সহীহ মুসলিম, আরবি, করাচি (কাদিমি কুতুবখানা)
ইবনু জাউযি, আব্দুর রহমান, ২০০৯, টাইম ইজ ভ্যালুয়েবল, করাচি, দারুল-ইশাত।
কামদার, আবু মুআ’ইয়াহ ইসমাইল, ২০১৫, বেস্ট অফ ক্রিয়েশন: অ্যান ইসলামিক গাইড টু সেল্ফ কনফিডেন্স, প্যাট্রিজ আফ্রিকা।
---- ২০১১, হ্যান্ডিং ফান দা হালাল ওয়ে: এন্টারটেইনমেন্ট ইন ইসলাম, (রিয়াদ: আইআইপিএইচ)।
কাছির, আল-হাফিজ ইসমাইল ইবন, ২০০৫, তাফসির ইবন কাসির, (ইংরেজি অনুবাদ), (মাদিনা: দারুস সালাম)।
খান, ড: মুহাম্মাদ মুহসিন অ্যান্ড ড: মুহাম্মাদ তাকিউদ্দিন আল-হিলালী, ১৯৯৬, দা ট্রান্সলেশন অফ দা নোবেল কুরআন, (রিয়াদ: দারুস সালাম)।
কচ, রিচার্ড, ২০০৩, দা ৮০/২০ ইনডিভিজুয়াল, লন্ডন: নিকোলাস ব্রিলেই পাবলিশিং)।
মালিক, মুহাম্মাদ ফারুক-ই-আজম, ২০০৬, আল-কুরআন: গাইডেন্স ফর ম্যানকাইন্ড, হিউস্টন, (টেক্সাস: ইনস্টিটিউট ফর ইসলামিক নোলেজ)।
পেরি, জন, ২০১২, দা আর্ট অফ প্রোকাস্টিনেশন, (নিউ ইয়র্ক: ওয়ার্কম্যান পাবলিশিং)।
প্রিস্টন, ডেভিড লরেন্স, ২০০৭, ৩৬৫ স্টেপস টু সেল্ফ কনফিডেন্স।
সারওয়ারি, যোহরা, ২০০৯, পাওয়ারফুল টাইম ম্যানেজমেন্ট স্কিলস ফর মুসলিমস, ইমান পাবলিশিং।
ট্রেসি, ব্রায়ান, ২০০৭, ইট দ্যাট ফ্রগ! (স্যান ফ্রান্সিসকো: বেরেট-কোহলার পাবলিশারস)।

ফন্ট সাইজ
15px
17px