📄 অনুসূচির সাথে লেগে থাকা
অনেকে দেখেছি একটি শিডিউল (অনুসূচি) বা টু-ডু লিস্ট তৈরি করেছেন কিন্তু সেটা মেনে চলেননি। কিছুদিন পর হাল ছেড়ে দিয়েছেন। এরপরও কিন্তু সময় কম নিয়ে তাদের অভিযোগ করা থামে না। রুটিন মেনে চলা একটি অভ্যাসের মতো, আর কোনো অভ্যাস গড়ে তুলতে লেগে থাকা খুব জরুরি। আর এই লেগে থাকাটা ততক্ষণ পর্যন্ত হতে হবে যতক্ষণ না তা আপনার জীবনযাপনের সাথে ওতপ্রোতভাবে মিশে যাচ্ছে।
শিডিউল মেনে চলার অভ্যাসটি আমাদের সুন্দরভাবে সময় ব্যাহারে সাহায্য করবে।