📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 পাখির গোশত

📄 পাখির গোশত


সূরা ওয়াকেয়াতে বেহেশতবাসীদের অতি প্রিয় ও আকর্ষণীয় খাদ্যের আলোচনা প্রসঙ্গে ইরশাদে খোদাওন্দী হচ্ছেঃ
وَلَحْمِ طَيْرٍ مِمَّا يَشْتَهُونَ
"সেখানে রয়েছে পাখির গোশত যা বেহেশতবাসীদের জন্য অত্যন্ত প্রিয় খাদ্য।''-সূরা ওয়াকেয়া: আয়াত: ২১

📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 মাছ

📄 মাছ


আল্লাহ তা'আলা সূরা ফাতের-এ সমুদ্র থেকে আহরিত বিভিন্ন প্রকার নিআমতের আলোচনা করেছেন। এই হৃদয়গ্রাহী আলোচনায় নিম্নোক্ত আয়াতে ইরশাদ হচ্ছেঃ
وَمِنْ كُلِّ تَأْكُلُونَ لَحْمًا طَرِيَّا
"আর তোমরা প্রত্যেক সমুদ্র হতে তাজা গোশত আহার কর।" -সূরা ফাতেরঃ আয়াতঃ ১২
একথা স্পষ্ট যে, সমুদ্র থেকে আহরিত তাজা গোশত মাছেরই হয়ে থাকে। এটাকেই আল্লাহ তা'আলা আয়াতে তাঁর বিশেষ নিআমত হিসাবে উল্লেখ করেছেন।

📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 মোতি, প্রবাল ও ইয়াকৃত

📄 মোতি, প্রবাল ও ইয়াকৃত


পবিত্র কুরআনের সাতাশ পারায় সূরা আর-রাহমান আল্লাহ তা'আলার বিভিন্ন নিআমতের আলোচনায় ভরপুর।
প্রতিটি নিআমত উল্লেখ করার পর প্রশ্ন উত্থাপন করা হয়েছে যে,
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
অর্থাৎ "অতঃপর তোমাদের পালনকর্তার কোন্ কোন্ নিআমত অস্বীকার করবে?"
এই মুবারক সূরাতেই অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিতে মোতি, প্রবাল ও ইয়াকূতের হৃদয়গ্রাহী আলোচনা সন্নিবেশিত হয়েছে।
দেখুন সূরা আর-রাহমান: আয়াত: ২২ ও ৫৮

📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 খেজুর

📄 খেজুর


কুরআনুল করীমের সূরা আবাসায় বারবার উল্লেখিত শাক সজি ফল-মূল ও বৃক্ষাদির আলোচনা এসেছে। অন্যান্য নিআমতসমূহের সাথে এখানে খেজুরের কথাও উত্থাপিত হয়েছে। যেমন ইরশাদ হচ্ছেঃ
فَأَنْبَتْنَا فِيهَا حَبَّا وَ عِنَبا وَقَضْبًا وَزَيْتُونَا وَنَخْلاً
"আমি জমিনে উৎপন্ন করেছি শস্য আঙ্গুর শাক-সব্জি, যাইতুন ও খেজুর বৃক্ষ।” -সূরা আবাসাঃ আয়াতঃ ২৭
আল্লাহ তা'আরা সূরা নাহলে খেজুর ও আঙ্গুরের বরকতের কথা নিম্নোক্ত ভাষায় উল্লেখ করেছেনঃ
وَمِنْ ثَمَرَاتِ النَّخِيلِ وَالْأَعْنَابِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًا وَرِزْقًا حَسَنًا ........
অর্থাৎ "খেজুর ও আঙ্গুর ফল থেকে তোমরা সাকার ও উত্তম খাদ্য তৈরী কর। নিঃসন্দেহে বুদ্ধিমান লোকদের জন্য এতে নিদর্শন রয়েছে।" -সূরা নাহলঃ আয়াতঃ ৬৭
এতদ্ব্যতীত সূরা আনআমের নিরান্নব্বই নম্বর এবং সূরা মরিয়মের তেইশ নম্বর আয়াতেও খেজুর এবং খেজুরের উপকারিতা আলোচনা করা হয়েছে।
কুরআন মজীদের প্রথম পারায় সে সব শাক সব্জির কথা বলা হয়েছে যেগুলি মান্না ও সালওয়ার পরিবর্তে পাওয়ার জন্য বনী ইসরাঈল আবদার করেছিল। আল্লাহ তা'আলা তাদের আকাংখা পূর্ণ করে দিয়েছিলেন বটে কিন্তু নিআমতে ইলাহীর পরিবর্তে তাদের এই সব বস্তুর জন্য আবদার করাটা পছন্দ করেন নাই।
কুরআনের ভাষায় বনী ইসরাইল আবদার করেছিল:
فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجُ لَنَا مِمَّا تُنْبِتُ الْأَرْضُ مِنْ بَعْلِهَا وَقِثَّانِهَا وَقُومِهَا وَعَدَسَهَا وَبَصَلِها .
"হে মূসা! আমাদের জন্য আপনার রব্বের নিকট বলুন, তিনি যেন আমাদেরকে এমন বস্তু সামগ্রী দান করেন যা জমিতে উৎপন্ন হয়-যেমন তরকারী, কাঁকড়ী, গম, মসুর ডাল পেঁয়াজ ইত্যাদি।" -সূরা বাকারা: আয়াত: ৬১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00