📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 আনার

📄 আনার


আল্লাহর তা'আলা সূরা আর-রাহমানে স্বীয় নিআমত সমূহের বর্ণনা প্রসংগে ইরশাদ করেছেনঃ
فِيهَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ
"তথায় আছে ফলমূল খর্জুরবৃক্ষ ও আনার।" -সূরা আর-রাহমান আয়াত: ৬৮

📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 আঞ্জীর

📄 আঞ্জীর


আরবী ভাষায় আঞ্জীরকে বলা হয় "ত্বীন"। পবিত্র কুরআনের ত্রিশতম পারার একটি সূরার নামই হয়েছে "ত্বীন"। এতে আল্লাহ তা'আলা "ত্বীন" এর কসম খেয়েছেন। অর্থাৎ একটা প্রমাণ ও দলীল হিসাবে এর উল্লেখ করেছেন। ইরশাদ হচ্ছে:
وَالتِّيْنِ وَالزَّيْتُونِ
"শপথ 'ত্বীন' ও যাইতুনের।" -সূরা ত্বীনঃ আয়াত: ১

📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 আঙ্গুর

📄 আঙ্গুর


আল্লাহ তা'আলা পবিত্র কুরআনের সূরা আবাসায় কতিপয় তরকারী ও ফলমূলের আলোচনা করতে গিয়ে ইরশাদ করেছেনঃ
فَأَنْبَتَنَا فِيهَا حَبًّا وَعِنَبًا ........ مَتَاعًا لَكُمْ .
"অতঃপর আমি তাতে উৎপন্ন করেছি শস্য, আঙ্গুর, তোমাদের এবং তোমাদের চতুষ্পদ জন্তুদের উপকারার্থে।" -সূরা আবাসা: আয়াত: ২৭-৩২
সূরা নাহল-এ আঙ্গুরকে "উত্তম রিযিক” বলা হয়েছে। -সূরা নাহল: আয়াত: ১৬
সূরা বনী ইসরাঈলেও আঙ্গুরের বাগান সম্পর্কে আলোচনা এসেছে। মক্কার কাফেরগণ মুজিযা ও নবুওয়াতের দলীল স্বরূপ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এগুলি দাবী করলে আল্লাহ তা'আলা এই আয়াত সমূহ নাযিল করেন। -সূরা বনী ইসরাঈল: আয়াত: ৯১
এতদ্ব্যতীত কুরআন মজীদের অন্যান্য সূরাতেও আঙ্গুরের আলোচনা করা হয়েছে।

📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 মান্না ও সালওয়া

📄 মান্না ও সালওয়া


পবিত্র কুরআনের বিভিন্ন সূরাতে মান্না ও সালওয়ার কথা উল্লেখিত হয়েছে। বনী ইসরাঈলগণ 'জ্বীহ' ময়দানে দিগ্বিদিক শূন্য হয়ে উদভ্রান্ত অবস্থায় চল্লিশ বছর ঘোরার সময় আল্লাহ তা'আলা তাদের প্রতি এই মান্না ও সালওয়া নাযিল করেছিলেন।
ইরশাদ হচ্ছে:
وَانزَلْنَا عَلَيْهِمُ الْمَنَّ وَالسَّلْوَى
"আমি তাদের প্রতি মান্না ও সালওয়া নাযিল করেছিলাম।" সূরা বাকারাঃ আয়াতঃ ৫৭, সূরা আরাফঃ আয়াতঃ ১৬০, সূরা ত্বাহা, আয়াতঃ ৮০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00