📄 পবিত্র কুরআনে উল্লেখিত ঔষধপত্র ও খাদ্যদ্রব্য
আমরা যে সব খাদ্যদ্রব্য ব্যবহার করি বা চিকিৎসকগণ যে সব ঔষধপত্র দাওয়া ও প্রতিষেধক হিসাবে ব্যবস্থা করেন। সেই ঔষধ বনজ লতা-পাতা ও গাছ গাছড়ার হোক বা সে গুলির সম্পর্ক খনিজ পদার্থের সাথে হোক, এবং এই সব ঔষধের ব্যবহারকারী প্রাচীন যুগের চিকিৎসক হোক বা আধুনিক যুগের চিকিৎসকই হোক, আমরা এখানে বর্ণমালার ক্রমানুসারে অতি সংক্ষিপ্তভাবে সেই সব জিনিসগুলির আলোচনা উপস্থাপন করছি। যাতে এই বিষয় বস্তুর উপর যারা কাজ করতে আগ্রহী, তাদের জন্য গবেষণা ও অনুসন্ধানের একটি দ্বার উন্মুক্ত হয়।
📄 আনার
আল্লাহর তা'আলা সূরা আর-রাহমানে স্বীয় নিআমত সমূহের বর্ণনা প্রসংগে ইরশাদ করেছেনঃ
فِيهَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ
"তথায় আছে ফলমূল খর্জুরবৃক্ষ ও আনার।" -সূরা আর-রাহমান আয়াত: ৬৮
📄 আঞ্জীর
আরবী ভাষায় আঞ্জীরকে বলা হয় "ত্বীন"। পবিত্র কুরআনের ত্রিশতম পারার একটি সূরার নামই হয়েছে "ত্বীন"। এতে আল্লাহ তা'আলা "ত্বীন" এর কসম খেয়েছেন। অর্থাৎ একটা প্রমাণ ও দলীল হিসাবে এর উল্লেখ করেছেন। ইরশাদ হচ্ছে:
وَالتِّيْنِ وَالزَّيْتُونِ
"শপথ 'ত্বীন' ও যাইতুনের।" -সূরা ত্বীনঃ আয়াত: ১
📄 আঙ্গুর
আল্লাহ তা'আলা পবিত্র কুরআনের সূরা আবাসায় কতিপয় তরকারী ও ফলমূলের আলোচনা করতে গিয়ে ইরশাদ করেছেনঃ
فَأَنْبَتَنَا فِيهَا حَبًّا وَعِنَبًا ........ مَتَاعًا لَكُمْ .
"অতঃপর আমি তাতে উৎপন্ন করেছি শস্য, আঙ্গুর, তোমাদের এবং তোমাদের চতুষ্পদ জন্তুদের উপকারার্থে।" -সূরা আবাসা: আয়াত: ২৭-৩২
সূরা নাহল-এ আঙ্গুরকে "উত্তম রিযিক” বলা হয়েছে। -সূরা নাহল: আয়াত: ১৬
সূরা বনী ইসরাঈলেও আঙ্গুরের বাগান সম্পর্কে আলোচনা এসেছে। মক্কার কাফেরগণ মুজিযা ও নবুওয়াতের দলীল স্বরূপ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এগুলি দাবী করলে আল্লাহ তা'আলা এই আয়াত সমূহ নাযিল করেন। -সূরা বনী ইসরাঈল: আয়াত: ৯১
এতদ্ব্যতীত কুরআন মজীদের অন্যান্য সূরাতেও আঙ্গুরের আলোচনা করা হয়েছে।