📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 ঘুম থেকে জাগ্রত হওয়ার পর

📄 ঘুম থেকে জাগ্রত হওয়ার পর


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نُوْمِهِ فَلَا يَغْمِسُ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يَغْسِلُهَا ثَلَاثًا فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدَهُ
"হযরত আবূ হুরাইরা (রাযিঃ) বর্ণনা করেন, হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগ্রত হবে তখন সে যেন তার হাত তিন বার ধৌত করার আগে পানির পাত্রে না ডুবায়। কেননা, সে জানে না ঘুমানোর পর তার হাত শরীরের কোন কোন স্থানে গিয়েছে।" -শামায়েলে তিরমিযী
ভেবে দেখেছেন! পরিস্কার পরিচ্ছন্নতা ও পাক-পবিত্রতার প্রতি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত তীক্ষ্ণ নযর ছিল! স্বাস্থ্য ও স্বাস্থ্য রক্ষার প্রতি কি পরিমাণ মনোযোগ ছিল! সর্বোপরি মানব জীবনের কত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের প্রতি তাঁর কত সতর্ক দৃষ্টি ছিল। সত্যিই তিনি যদি দিক নির্দেশনা না দিতেন তাহলে মানব জাতি আর কোথায় এবং কার নিকট থেকে দিকে নির্দেশনা পেত! তাই তো ইরশাদ হচ্ছে, ঘুম থেকে জেগে উঠার পর হাত না ধুয়ে কোন পাত্রে হাত দেবে না। অবচেতন ঘুমন্ত অবস্থায় তোমার হাত কোন কোন জায়গায় গিয়েছে, আর তা পাক রয়েছে না নাপাক হয়ে গেছে তা তো তোমার জানা নাই।

📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 ঘুমানোর আগে ও পরের দুআ সমূহ

📄 ঘুমানোর আগে ও পরের দুআ সমূহ


হযরত বারা ইবনে আযেব (রাযিঃ) বর্ণনা করেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় তশরীফ নিয়ে যেতেন তখন প্রথমে ডান কাতে শুইতেন অতঃপর এই দুআ পাঠ করতেনঃ
اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لَا مَلْجَأَ وَلَا مَنْجَى مِنْكَ إِلَّا إِلَيْكَ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ
"আয় আল্লাহ! আমি নিজেকে আপনার নিকট সোপর্দ করলাম এবং আমার রুখ আপনার দিকে করলাম। এবং আমার সব কিছু আপনার হাওয়ালা করলাম। আমার যাবতীয় আশা-আকাংখা আপনারই নিকট। আপনার নিকটই আশা করি এবং আপনাকেই ভয় করি। আপনি ব্যতীত কোন আশ্রয় নাই। আপনি ছাড়া মুক্তিও নাই। আমি আপনার প্রেরিত কিতাব ও রাসুল-এর প্রতি ঈমান আনলাম।" -বুখারী শরীফ
হযরত হুযাইফা (রাযিঃ) বর্ণণা করেন, হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে শুইতেন তখন তিনি তাঁর হাত স্বীয় গাল মুবারকের নীচে রাখতেন এবং এই দুআ পড়তেনঃ
كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ وَضَعَ يَدَهُ تَحْتَ خَدَّهُ ثُمَّ يَقُولُ اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَ أَحْيَا
"আয় আল্লাহ! আমি আপনার নামেই মৃত্যুবরণ করছি (ঘুমাচ্ছি) এবং আপনার নামেই জীবিত হব।"
এবং তিনি যখন ঘুম থেকে জাগ্রত হতেন তখন এই দুআ পাঠ করতেনঃ
وَإِذَا اسْتَيْقَظَ قَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
"সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি মৃত্যুর পর আমাকে জীবন দান করেছেন এবং তাঁর নিকটই আমাদের প্রত্যাবর্তণ করতে হবে।"

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00