📄 অস্তরের রোগ-ব্যাধি এবং খানা
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَا إِنَّ فِي الْجَسَدِ مُضْغَةَ إِذَا صَلُحَتْ صَلُحَ الْجَسَدُ كُلَّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ
"হযরত নোমান ইবনে বাশীর (রাযিঃ) বর্ণনা করেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মনে রেখো, শরীরের মধ্যে (এমন) একটি মাংসপিন্ড আছে যতক্ষণ তা ঠিক থাকে সমস্ত শরীর ঠিক থাকে আর যখন তা খারাপ হয়ে যায় তখন সমস্ত শরীর নষ্ট হয়ে যায়। খুব মনে রেখো! এটা হল অন্তর। -বুখারী, মুসলিম, ইবনে মাজাহ
অন্তর বা ক্বলব যেমন সকল নেক ও বদ কাজের উৎস এবং এর ইচ্ছা প্রতিটি ভাল ও মন্দের প্রেরণা যোগায়। অনুরূপভাবে রক্তপিন্ডওয়ালা মাংসুল দিলের উপর মানুষের সুস্থতা ও অসুস্থতা সম্পূর্ণরূপে নির্ভরশীল। এর মধ্যে গন্ডগোল সৃষ্টি হলে মানুষের স্বাস্থ্যের মধ্যেও গন্ডগোল দেখা দেয়। আর সামান্য সময় যদি এর স্পন্দন বন্ধ হয়ে যায় তবে যিন্দিগির সম্পূর্ণ কার্যপ্রণালী উলট পালট হয়ে যায়। কারণ সমস্ত শরীরে রক্ত সরবরাহ এবং শিরা উপশিরার মাধ্যমে শরীরের সকল অংশে খাদ্য ও অক্সিজেন সরবরাহ করা উক্ত মাংস পিন্ডের (ক্বলবের) কাজ। রূহানী রোগের চিকিৎসক বিশ্বজাহানের সর্দার নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্নোক্ত উপদেশাবলীর মধ্যে কূলবের যাবতীয় রোগ-ব্যাধি হতে বেঁচে থাকার দিক নির্দেশনা পাওয়া যায়।
(১) ক্ষুধার সঙ্গে সামঞ্জস্যশীল এবং কম খাদ্য খাওয়া।
(২) দুপুরের খানার পর সামান্য সময় আরাম করা, যাকে কায়লুলাহ বলা হয়। এ সম্পর্কে বিভিন্ন হাদীস রয়েছে।
(৩) হারাম খাদ্য খাওয়া থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা। কেননা এতে রূহানী এবং শারীরিক রোগ ব্যতীত আর কিছুই নাই।
সর্বশেষ কথা হল :
اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَىِٕنُّ الْقُلُوْبُ
“জেনে রেখো! আল্লাহর স্মরণে (যিকিরে) অন্তরের প্রশান্তি হাসিল হয়।”