📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 দুআ ইউনুস (আঃ)

📄 দুআ ইউনুস (আঃ)


হযরত সাআদ ইবনে আবী ওয়াককাস (রাযিঃ) রেওয়ায়াত করেন যে, আঁ-হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত ইউনুস (আঃ) মাছের পেটে এই দুআ পাঠ করেছিলেন:
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَنَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّلِمِينَ
"আপনি ছাড়া কোন মাবুদ নাই। আপনি পাক ও পবিত্র। নিশ্চয় আমি যুলুম করেছি।"
এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলাল্লাহ! এই দুআ কি হযরত ইউনুস (আঃ)-এর জন্যই খাছ ছিল, না সাধারণ মুমিনদের জন্যেও এই দুআ প্রযোজ্য? হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আল্লাহ তাআলার এই আয়াত শুননি?
فَنَجَّيْنَهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ تُنْجِي الْمُؤْمِنِينَ
"আমি তাঁর (হযরত ইউনুস (আঃ)-এর দুআ কবুল করেছি ও তাঁকে এই কঠিন অবস্থা থেকে মুক্তি দিয়েছি এবং আমি এভাবেই মুমিনদেরকে মুক্তি দেই।"

📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 মনোবেদনা ও অস্থিরতার প্রতিকার

📄 মনোবেদনা ও অস্থিরতার প্রতিকার


মানুষ স্বভাগতভাবেই অত্যন্ত দুর্বল ও স্পর্শকাতর। তার সকল প্রকার শক্তি সামর্থের পরও সে এতো দুর্বলচিত্ত যে সামান্য বিষয়ই তাকে বেদনাক্লিষ্ট ও ব্যাকুল করে তোলে। তবে আল্লাহ তা'আলার খাস বান্দাগণ বড় বড় অঘটন দুর্ঘটনার পরও ভগ্নহৃদয় ও ব্যাকুল হয়ে যান না। আমাদের সম্মানিত বুযুর্গগণ এই মনোবেদনা ও চিত্তের অস্থিরতা দূর করার বিভিন্ন দুআর তালীম দিয়েছেন। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত আছে যে, এরূপ মনোবেদনার কোন কারণ ঘটলে নিম্নোক্ত দুআ পড়ে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে। - বুখারী শরীফ
দুআটি এই- لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ رَبُّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَلَمِينَ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ عِبَادِكَ حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ -
হযরত আবূ হুরাইরা (রাযিঃ) হতে বর্ণিতঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের দুঃখ-কষ্ট ও অস্থিরতা দূর করার জন্য এই দুআ শিক্ষা দিয়েছেন:
تَوَكَّلْتُ عَلَى الْحَيِّ الَّذِي لَا يَمُوتُ وَالْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذُ وَلَدًا وَلَمْ يَكُن لَّهُ شَرِيكَ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَّهُ وَلِيٌّ مِنَ الذُّلِّ وَكَبِّرُهُ تَكْبِيرًا -

📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 দুনিয়া ও আখেরাতের বিপদাপদ থেকে নিরাপত্তার তদবীর

📄 দুনিয়া ও আখেরাতের বিপদাপদ থেকে নিরাপত্তার তদবীর


নিম্নোক্ত দশটি সূরা, আয়াত, দুআ ও দরূদ শরীফ সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে সাত বার পাঠ করা অত্যন্ত উপকারী। - কুওয়াতুল কুলুব
(১) সূরা ফাতেহা (২) সূরা নাস (৩) সূরা ফালাক্ব (৪) সূরা ইখলাস (৫) সূরা কাফেরূন (৬) আয়াতুল কুরসী (৭) কালিমায়ে তামজীদ (৮) এই দরূদ শরীফ।
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَ حَبِيبِكَ وَنَبِيِّكَ وَرَسُولِكَ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِ مُحَمَّدٍ وَبَارِكْ وَسَلَّم
(৯) এই দু'আ:
اللَّهُمَّ اغْفِرْ لِجَمِيعِ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ الْأَحْيَاءِ مِنْهُمُ والْأَمْوَاتِ إِنَّكَ مُجِيبُ الدَّعْوَاتِ وَرَافِعُ الدَّرَجَاتِ يَا قَاضِي الْحَاجَاتِ بِرَحْمَتِكَ يَا ارْحَمَ الرَّاحِمِينَ -
(১০) এবং
اللَّهُمَّ يَا رَبِّ افْعَلْ بِي وَبِهِمْ عَاجِلا وَاجِلًا في الدُّنْيَا وَالْآخِرَةِ مَا أَنْتَ أَهْلُهُ وَلَا تَفْعَلْ بِنَا مَا نَحْنُ لَهُ أَهْلَ أَنَّكَ غَفُورٌ جَوَادٌ كَرِيمٌ مَلِكٌ بَرَ رَءُوفٌ رَّحِيمٌ .
যে কোন রোগ-ব্যাধি ও ব্যথার জন্য এই তাবীয লিখে গলায় বেঁধে রাখলে খুবই উপকার পাওয়া যায়ঃ
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ شَرِّ كُلِّ شَيْطَنٍ وَهَامَّةٍ وَعَيْنٍ لَّامَّةٍ تَحَصَّنْتُ بِحِصْنِ الْفِ الْفِ لَا حَولَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ.

📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 রোগীর উপর দম দেওয়া

📄 রোগীর উপর দম দেওয়া


সর্বাধিক হাদীস বর্ণনাকারী হুযুরের সুপ্রসিদ্ধ সাহাবী হযরত আবূ হুরাইরা (রাযিঃ) বর্ণনা করেন যে, একবার আমি অসুস্থ হয়ে পড়লে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখার জন্য তাশরীফ নিয়ে আসেন। তিনি বললেন, হযরত জিব্রাঈল (আঃ) আমার উপর যে দম করেছিলেন-আমি কি তোমার উপর সেই দম করব না? আমি আরয করলাম, আমার পিতা-মাতা আপনার জন্য উৎসর্গ হোক! আপনি অবশ্যই দম করুন। অতঃপর তিনি এই দুআ পড়ে আমার উপর দম করেন। -হাকেম, ইবনে মাজাহ
দুআটি এই-
بِسْمِ اللَّهِ أَرْقِيكَ وَاللَّهُ يَشْفِيكَ مِنْ كُلِّ دَاءٍ فِيكَ وَمِنْ شَرِّ النَّفْتِ فِي الْعُقَدِ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নের কালিমাগুলি পাঠ করে হযরত আবু সায়ীদ খুদরী (রাযিঃ)-এর উপর দম করেছিলেন।
بِسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ وَمِنْ شَرِّ كُلِّ نَفْسٍ وَ عَيْنٍ حَاسِدٍ اللَّهُ يَشْفِيكَ بِسْمِ اللَّهِ ارْقِيكَ

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00