📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 মধু এবং পেটের রোগ-ব্যাধি

📄 মধু এবং পেটের রোগ-ব্যাধি


মধুর মাধ্যমে শেফা সম্পর্কে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদীস লক্ষ্য করুন।
"হযরত আবু সায়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিতঃ এক ব্যক্তি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আরয করলেন, আমার ভাইয়ের পেটে ব্যথা অথবা একথা বললেন যে, সে আমাশয়ে ভুগছে।
হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,-
اِسْقِهِ عَسَلًا
“তাকে মধু পান করিয়ে দাও।” সে ব্যক্তি চলে গেল। তবে আবার ফিরে এসে বলতে লাগল, আমি তাকে মধু পান করিয়েছি কিন্তু মধুতে কোন উপকার হয় নাই। এভাবে দু'তিনবার সে ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশানুযায়ী একই কাজ করল। চতুর্থ বার এসে বলল যে, তার আমাশয় থামছে না। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন-
صَدَقَ اللهُ وَكَذَبَ بَطْنُ أَخِيكَ
"আল্লাহ তা'আলা সত্যই বলেছেন, হয়তো তোমার ভাইয়ের পেট মিথ্যা।"
সুতরাং সে ব্যক্তি তার ভাইকে পুনরায় মধু পান করাল এবং সে সুস্থতা লাভ করল। হাদীসের শেষ শব্দ হলো-
فَسَقَاهُ فَبَرَاً
সে মধু পান করল এবং সুস্থ হয়ে গেল। -বুখারী, মুসলিম, মিশকাত, সুনানে আহমদ, তিরমিযী
এখানে চিন্তার বিষয় হল আল্লাহ তা'আলার পবিত্র কালামের ভিত্তিতে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর দ্বারা শেফা লাভের উপর কিরূপ বিশ্বাস করেছেন এবং অবশেষে আল্লাহর হুকুম কিরূপে পূর্ণ হল!
বড় আফসোসের বিষয় আজ আমাদের অন্তর থেকে একীন ও ঈমানের দৌলত বের হয়ে গেছে। যে কারণে আমরা অনেক অনেক নেয়ামত থেকে বঞ্চিত রয়েছি।
হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব বর্ণিত হাদীসে বার বার ইরশাদ হয়েছে যে, "তাকে মধু পান করাও।" কারণ উক্ত রোগের (আমাশয়ের) জন্য এক নির্দিষ্ট পরিমাণ মধু সেবনের প্রয়োজন ছিল। অতএব মধুর গুণাবলীতে কোন রোগে কতটুকু ব্যবহার করা প্রয়োজন তা গবেষণা করা আমাদের চিকিৎসকদের দায়িত্ব।

📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 প্রতি মাসে তিনবার মধু পান

📄 প্রতি মাসে তিনবার মধু পান


মধুকে আরবীতে "আসাল” ফার্সী ভাষায় অঙ্গবীন, বাংলায় মধু, গুজরাটিভাষায় মাকদাহ, হিন্দীতে মাথী এবং ইংরেজীতে হানি (Honey) বলে। রং হিসেবে মধু দু' প্রকার হয়ে থাকে। লাল এবং সাদা কিছুটা হলুদের দিকে ধাবিত।
হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর অনেক প্রশংসা করেছেন। এখানে বিশেষভাবে নিম্নোক্ত হাদীসটির উপর চিন্তা করুন।
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَعِقَ الْعَسَلَ ثَلْثَ غَدَوَاتٍ فِي كُلِّ شَهْرٍ لَمْ يُصِبْهُ عَظِيمٌ مِّنَ الْبَلَاءِ
"হযরত আবূ হুরাইরা (রাযিঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতি মাসে তিনদিন সকাল বেলায় মধু চেটে সেবন করবে তার কোন কঠিন রোগ ব্যাধি হবে না।" -মিশকাতুল মাসাবীহ, সুনানে ইবনে মাজাহ
আজ আধুনিক চিকিৎসা সম্পর্কিত গবেষণার মাধ্যমেও এটাই প্রমাণিত হয়েছে যে, মধু অগণিত রোগের ঔষধ। এর মধ্যে ভিটামিন এ, বি, সি, প্রচুর পরিমাণ বিদ্যমান। মধু কুষ্ঠ কাঠিণ্য দূরকারী, বাতের ব্যথা উপশমকারী এবং দুর্গন্ধ দূরকারী। মধু শরীর ও ফসফুসকে শক্তিশালী করে এবং রুচি বৃদ্ধি করে ও শক্তিসামর্থ স্থায়ী করে। কাশি, হাঁপানী, এবং ঠান্ডা রোগের জন্য মধু বিশেষভাবে উপকারী। মুখের পক্ষাঘাত (যে রোগে মুখ অবশ হয়ে যায়) ও শরীরের পক্ষাঘাত রোগের প্রতিষেধক। মধু রক্ত পরিশোধনকারী এবং মানসিক রোগের জন্যও উপকারী। এটা চক্ষুরোগ ও দৃষ্টিশক্তি বৃদ্ধির মহৌষধ।
-মুফরাদাত, খাওয়াসসুল আদবিয়্যা পৃষ্ঠাঃ ২৪৩

📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 মধুর বৈশিষ্ট্যাবলী

📄 মধুর বৈশিষ্ট্যাবলী


প্রাচীন এবং আধুনিক সকল প্রকার চিকিৎসা শাস্ত্রে মধুর সীমাহীন ফায়দা এবং উপকারিতায় একমত। এমন কোন চিকিৎসা পদ্ধতি নাই, যার মধ্যে মধুর উপকারিতা স্বীকার করাই হয় না।
মধুর উপকারিতা সংক্ষেপে নিম্নরূপ:
মধু পেট পরিষ্কার করে, লালা ও কুষ্ঠকাঠিণ্য দূর করে, বৃদ্ধ ও শ্লেষ্মা (কাশি) প্রধান মেজাজের লোকদের জন্য খুবই উপকারী। আর ঠান্ডা প্রকৃতির রোগীর জন্যও ফলদায়ক।
চোখে লাগালে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। চোখের যন্ত্রণা নিরাময় হয়। মধু ব্যবহারে দাঁত পরিষ্কার ও চমকদার হয় এবং দাঁতকে শক্ত করে। ঔষধের সাথে সাথে মধু উত্তম খাদ্য এবং পানীয়ও বটে।
উল্লেখিত এ সকল উপকার ছাড়াও মধুর একটি উত্তম বৈশিষ্ট্য হল, এটা সব ধরনের ক্ষতিকর দিক থেকে মুক্ত। মধুর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই। এটাই একমাত্র বস্তু যা খোদায়ী ও মানবীয় উভয়বিদ চিকিৎসায় শরীর ও রূহের খোরাক। -তিব্বে নববীঃ কৃত আল্লামা ইবনে কাইয়্যিম (রহঃ)

📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 মধুর উপকারিতা

📄 মধুর উপকারিতা


প্রাচীন এবং আধুনিক সকল প্রকার চিকিৎসা শাস্ত্রে মধুর সীমাহীন ফায়দা এবং উপকারিতায় একমত। এমন কোন চিকিৎসা পদ্ধতি নাই, যার মধ্যে মধুর উপকারিতা স্বীকার করাই হয় না।
মধুর উপকারিতা সংক্ষেপে নিম্নরূপ: মধু পেট পরিষ্কার করে, লালা ও কুষ্ঠকাঠিণ্য দূর করে, বৃদ্ধ ও শ্লেষ্মা (কাশি) প্রধান মেজাজের লোকদের জন্য খুবই উপকারী। আর ঠান্ডা প্রকৃতির রোগীর জন্যও ফলদায়ক।
চোখে লাগালে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। চোখের যন্ত্রণা নিরাময় হয়। মধু ব্যবহারে দাঁত পরিষ্কার ও চমকদার হয় এবং দাঁতকে শক্ত করে। ঔষধের সাথে সাথে মধু উত্তম খাদ্য এবং পানীয়ও বটে।
উল্লেখিত এ সকল উপকার ছাড়াও মধুর একটি উত্তম বৈশিষ্ট্য হল, এটা সব ধরনের ক্ষতিকর দিক থেকে মুক্ত। মধুর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই। এটাই একমাত্র বস্তু যা খোদায়ী ও মানবীয় উভয়বিদ চিকিৎসায় শরীর ও রূহের খোরাক। -তিব্বে নববীঃ কৃত আল্লামা ইবনে কাইয়্যিম (রহঃ)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00