📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 মৃত্যুর প্রার্থনা করো না

📄 মৃত্যুর প্রার্থনা করো না


عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَتَمَنِينَ أَحَدُكُمُ الْمَوْتَ
"হযরত আনাস ইবনে মালেক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যুর প্রার্থনা না করে।" আবূ দাউদ
উক্ত সাহাবী নিম্নের শব্দ সমূহের মাধ্যমে নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম-এর ইরশাদ এভাবে বর্ণনা করেনঃ
لَا يَدْعُونَ أَحَدُكُمْ بِالْمَوتِ بِضُرٍّ نَزَلَ بِهِ وَلَكِنْ يَقُولُ اللَّهُمَّ أَحِينِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا إِلَى وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِي
"তোমাদের কেউ কষ্টের কারণে মৃত্যুর দুআ করো না বরং এ কথা বল, হে আল্লাহ! যতদিন আমার জীবিত থাকা উত্তম ততদিন আমাকে জীবিত রাখুন এবং যখন আমার জন্যে মৃত্যু উত্তম তখন আমাকে মৃত্যু দিন। -সুনানে আবূ দাউদ
মহানবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম খুবই পরিষ্কার ভাষায় মৃত্যুর আকাংখা ও দুআ করতে নিষেধ করেছেন এবং আত্মহত্যাকে হারাম মৃত্যু বলে ঘোষণা করেছেন। ঐ সকল লোকেরাই মুত্যুর আকাংখা করে থাকে এবং হাতছানি দিয়ে মৃত্যুকে ডাকতে থাকে যারা দীর্ঘ মেয়াদী বিমার অথবা কষ্টে হতবুদ্ধি বা চিন্তান্বিত হয়ে পড়ে বা অভাব ও ব্যর্থতায় মন অধৈর্য হয়ে যায়। পক্ষান্তরে দয়া আধার সর্বশক্তিমান আল্লাহর উপর যারা দৃঢ় ঈমান রাখে তাদের নিরাশ হওয়ার কোন কারণ নাই। কেবল মাত্র কাফেরগণই আল্লাহর রহমত থেকে নিরাশ থাকে। এ প্রসঙ্গে আল্লাহ তা'আলা ইরশাদ করেন-
لَا تَايْنَسُوا مِنْ رُوحِ اللَّهِ ۖ إِنَّهُ لَا يَا بْنَسُ مِنْ رَّوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكَافِرُونَ
"তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, কেবল কাফের সম্প্রদায়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়।" - সূরাহ ইউসুফ: আয়াত: ৮৭, ১২

📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 যে কখনও অসুস্থ হয় নাই

📄 যে কখনও অসুস্থ হয় নাই


রোগ-ব্যাধি মানুষের গোনাহের কাফফারা স্বরূপ হয়ে থাকে। এ সম্পর্কে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় বাণী লক্ষ্য করেছেন। এখন যে কখনও রোগে পড়ে নাই তার বিষয় লক্ষ্য করুন।
হযরত আমের ইবনে রাম (রাযিঃ) বর্ণনা করেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের মজলিসে বললেন, নিশ্চয়ই কোন মুমিনের যদি রোগ হয় অতঃপর আল্লাহ আরোগ্য দান করেন তবে এটা তার পিছনের গোনাহর কাফফারা হয়ে যায়। (এ কথা শুনে) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশে পাশে যে সকল সাহাবাগণ বসা ছিলেন তাদের একজন বলে উঠলেন-
يَا رَسُولَ اللَّهِ ۚ وَمَا الْأَسْقَامُ ؟ مَا مَرِضْتُ قَطْ
"হে আল্লাহর রাসূল! বিমারের অর্থ কি? আল্লাহর ফযলে আমারতো কখনও অসুখ-বিসুখ হয় নাই।"
قَالَ قُمْ فَلَسْتَ مِنًا
"নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বললেন, উঠে দাঁড়াও, তুমি আমার (উম্মতের) অন্তর্ভুক্ত নও।” -আবু দাউদ
দেখা গেল নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগকে ঈমানের একটা আলামত হিসাবে উল্লেখ করেছেন। যে ব্যক্তি কখনও রোগে পতিত হয় না তার ঈমান এবং পবিত্রতার মধ্যে সন্দেহ রয়েছে। তাই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ইরশাদ করেনঃ
عَجِبْتُ لِلْمُؤْمِنِ جَزْعَةٌ مِّنَ السَّقَمِ وَلَوْ يَعْلَمُ مَالَهُ فِي السَّقَمِ وَجَبَ أَنْ يَكُونَ سَقِيمًا حَتَّى يَلْقَى اللَّهُ تَعَالَى
"ঐ মুমিনের প্রতি আমি আশ্চর্য হই, যে মুমিন হয়েও রোগের কারণে অধৈর্য্য হয়। যদি সে জানত যে রোগের মধ্যে তার কি উপকার রয়েছে তাহলে সে অবশ্যই আল্লাহ তা'আলার সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত রোগাক্রান্ত থাকতে চাইত।" -বায্যার

📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 রোগকে গাল মন্দ করো না

📄 রোগকে গাল মন্দ করো না


রোগ সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি কি তা জেনেছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম রোগকে গোনাহের কাফফারা, সওয়াবের অগ্রদূত এবং নেকীর কারণ বলে উল্লেখ করেছেন। এ কারণে আমাদের বুযুর্গগণ সুস্থ থাকার জন্যও এভাবে দুআ করতেন, "মাওলা করীম! রোগের মত নিয়ামতকে সুস্থতার নিয়ামত দ্বারা বদলিয়ে দিন।" এ কারণে কোন সাচ্চা মুসলমানের পক্ষে রোগকে গালমন্দ করা কখনও ভাল কাজ নয়। এ সম্পর্কে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার একটা ঘটনা দেখুন।
হযরত জাবের (রাযিঃ) বর্ণনা করেন, একদা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সায়েব অথবা উম্মে মুসাইয়্যেব (রাযিঃ)-এর নিকট তাশরীফ নিয়ে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে যার কারণে তুমি কাঁপছ? তিনি বললেন
الْحَمَى لَا بَارَكَ اللَّهُ فِيهَا
জ্বরে আক্রান্ত হয়েছি। আল্লাহ এর কল্যাণ না করুন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বললেনঃ
ہو دورود لا تَسبّى الْحُمَّى فَإِنَّهَا تَذْهِبُ خَطَايَا بَنِي آدَمَ كَمَا يُذْهِبُ الْخَيْرُ خَبَثَ الْحَدِيدِ
"জ্বরকে গালি দিও না। কারণ এটা আদম সন্তানের গোনাহ সমূহ এমনভাবে দূর করে দেয় যেমনভাবে কামারের ভাট্টি জং এবং ময়লা পরিষ্কার করে ফেলে।" -মুসলিম শরীফ
এ সম্পর্কে আরো একটি ঘটনা লক্ষ্য করুন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি মৃত্যু বরণ করলে জনৈক ব্যক্তি বললেন, তার কতই না সুন্দর মৃত্যু হল, কোন রোগ না ভুগেই মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করল।" লোকটির একথা শুনে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উপর আফসোস, তুমি জান না, যদি আল্লাহ তাকে কোন রোগে আক্রান্ত করতেন, তাহলে ঐ রোগের কারণে তার গোনাহ সমূহ দূর হয়ে যেত।" -মুয়াত্তা ইমাম মালেক

📘 তিব্বে নববী বিশ্ব নবীর চিকিৎসা বিধান > 📄 রোগীর ইবাদত

📄 রোগীর ইবাদত


রোগের আর কোন বাহ্যিক প্রতিক্রিয়া দেখা যাক বা না যাক কিন্তু সাধারণভাবে রোগের কারণে মানুষের অভ্যাসের মধ্যে অবশ্যই কিছু পরিবর্তন এসে যায়। নিদ্রা ও জাগরণে হোক অথবা ফরজ, সুন্নত ও নফল আদায়ের ব্যাপারে হোক অথবা যিন্দিগির গুরুত্বপূর্ণ অন্যান্য ক্ষেত্রে হোক অনেক সময় রোগ একগুলির মধ্যে বাঁধা হয়ে দাঁড়ায়। উদাহরণ স্বরূপ জখমী ব্যক্তি অযূ করতে পারে না, দুর্বল ব্যক্তি দাঁড়িয়ে নামায আদায়ে অক্ষম হয়। চোখের ব্যথার কারণে আল্লাহর পবিত্র কালাম তেলাওয়াত করতে না পারা এবং সৃষ্টির বা মানবজাতির অগণিত খেদমত থেকে মাহরূম হয়ে যাওয়া ইত্যাদি।
এভাবে রোগের কারণে কিছু নেকী থেকে বঞ্চিত হওয়ায় কুদরতীভাবেই অন্তরে এক ব্যাকুলতা সৃষ্টি হয়। কিন্তু মহান আল্লাহ তাঁর স্বীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে বলে দিয়েছেনঃ
إِذَا مَرِضَ الْعَبْدُ أَوْ سَافَرَ كُتِبَ لَهُ مِثْلَ مَا كَانَ يَعْمَلُ مُقِيمًا أَوْ صَحِيحًا
"আল্লাহর কোন বান্দা যখন অসুস্থ হয়ে পড়ে অথবা সফর (ভ্রমণ) রত অবস্থায় থাকে তখন তার আমল নামায় সেই পরিমাণ নেকীই লেখা হয় যে পরিমাণ আমল সে মুকীমাবস্থায় অথবা সুস্থ থাকা কালে করত।"-বুখারী শরীফ
উক্ত হাদীসের উদ্দেশ্য হল এই যে, যদি অসুস্থতার মজবুরী অথবা মাজুর হওয়ার কারণে কিছু নেক আমল বাদ যায় তবে তার সওয়াব সে যথারীতি পেয়েই যাবে। আর রোগের সওয়াব ও অন্যান্য প্রতিদান তো আলাদা থাকবেই।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00