📘 দ্যা রিয়েল লাভ > 📄 আল্লাহ কখন সম্মান বৃদ্ধি করে দেন

📄 আল্লাহ কখন সম্মান বৃদ্ধি করে দেন

মানুষের কাছে সম্মানিত হওয়ার জন্য টাকাপয়সা, ধনসম্পদ উপার্জন ডিগ্রি গাড়িবাড়ি অনেক কিছুই করে থাকি। কিন্তু আল্লাহ কখন আমাদের সম্মানিত করেন, আমাদের অনেকের সেটা অজানা।
আবু হুরাইরা রাদিআল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের বলব না, আল্লাহ তাআলা কি দিয়ে গুনাহ মুছে দেন এবং মর্যাদা বাড়িয়ে দেন? সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! হ্যাঁ, বলে দিন। তিনি বললেন, কষ্ট থাকার পরেও ভালোভাবে ওজু করা, মসজিদের দিকে বেশি বেশি যাতায়াত করা এবং নামাজ শেষ করে পরবর্তী নামাজের জন্য অপেক্ষায় থাকা। আর এটাই হলো রিবাত অর্থাৎ প্রস্তুতি। ১৩২
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ওপর দশবার রহমত নাজিল করবেন। এতদ্ব্যতীত তার দশটি গুনাহ ক্ষমা করা হবে এবং দশটি মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। ১০০
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন, কেয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে, যে আমার ওপর অধিক দরুদ পাঠ করবে। ১৩৪

টিকাঃ
১৩২. সহিহ জামে, আত-তিরমিজি, হাদিস নং-৫১
১০০. সুনানে নাসায়ি: ১৩০৫
১৩৪. তিরমিজি: ৪৮৬

📘 দ্যা রিয়েল লাভ > 📄 আপনার কোনো কষ্টই বিফলে যাবে না!

📄 আপনার কোনো কষ্টই বিফলে যাবে না!

প্রতিটি কষ্টের বিনিময়েই আল্লাহ তাআলা মুসলিম ব্যক্তির গুনাহগুলো মুছে দেন, সম্মান বৃদ্ধি করে দেন।
আল্লাহ তাআলা চান আমরা তার নিযয়ামত পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করি। হয়তো আমাদের ইবাদতের মাধ্যমে আমরা জান্নাতের উচ্চ মাকামে পৌঁছাতে পারবো না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে দুঃখ কষ্ট নিয়ে আমাদের গুনাহ মুছে দেন এবং জান্নাতের মর্যাদা বৃদ্ধি করে দেন। তাই দুঃখকষ্ট স্পর্শ করলে হতাশ হবেন না। আশা রাখুন! আপনার রব এর বিনিময়ে হয়তো আপনার গুনাহগুলো মুছে দেবেন। যেই গুনাহগুলোর জন্য হয়তো জাহান্নামে যেতে হতো।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-যেকোনো মুসলিম দুঃখকষ্টে পতিত হয়, তা একটা কাঁটা কিংবা আরও ক্ষুদ্র কিছু হোক না কেন, এর মাধ্যমে আল্লাহ তার গুনাহগুলোকে মুছে দেন, যেমন গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে।১৩৪

টিকাঃ
১৩৪. সহিহ আল বুখারি, হাদিস নং ৫৬৪৮

📘 দ্যা রিয়েল লাভ > 📄 আল্লাহর নিকট সব চাইতে পছন্দের আমল

📄 আল্লাহর নিকট সব চাইতে পছন্দের আমল

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
أَحَبُّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ تَعَالَى أَدْوَمُهَا وَإِنْ قَلَّ ১৩৫
আল্লাহর নিকট অধিক পছন্দনীয় সেই আমল, যা নিয়মিত করা হয়। যদিও তা পরিমাণে কম হয়।১৩৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، أَنّ النبي صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا امْرَأَةٌ قَالَ " مَنْ هَذِهِ ". قَالَتْ فُلانَةُ. تَذْكُرُ مِنْ صَلَاتِهَا. قَالَ " مَهُ، عَلَيْكُمْ بِمَا تُطِيقُونَ، فَوَالله لَا يَمَلُّ الله حَتَّى تَمَلُّوا ". وَكَانَ أَحَبِّ الدِّينِ إِلَيْهِ مَا دَامَ عَلَيْهِ صَاحِبُهُ
আয়েশা (রা) থেকে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার তার নিকট আসেন, তার নিকট তখন এক মহিলা ছিলেন। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন, ইনি কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, অমুক মহিলা, এ বলে তিনি তার সালাতের উল্লেখ করলেন। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, থাম! তোমরা যতটুকু সামর্থ্য রাখ, ততটুকুই তোমাদের করা উচিত। আল্লাহর শপথ! আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সওয়াব দিতে বিরত হন না, যতক্ষণ না তোমরা নিজেরা পরিশ্রান্ত হয়ে পড়। আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আমল সেটাই, যা আমলকারী নিয়মিত করে থাকে।১৩৭
আল্লাহ তাআলা বলেন-
الَّذِيْنَ هُمْ عَلَى صَلَاتِهِمْ دَائِمُوْنَ
সফলকাম তারা, যারা তাদের নামাজে সদা নিয়মানুবর্তিতা অবলম্বনকারী। [সুরা মায়ারিজ, আয়াত: ২৩]
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَا حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنْ رَسُولَ الله صلى الله عليه وسلم سُئِلَ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ فَقَالَ " إِيمَانُ بِالله وَرَسُولِهِ " . قِيلَ ثُمَّ مَاذَا قَالَ " الْجِهَادُ فِي سَبِيلِ الله ". قِيلَ ثُمَّ مَاذَا قَالَ " حَجَّ مَبْرُورُ .
আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত—আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন আমলটি উত্তম? তিনি বললেন, আল্লাহ ও তাঁর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা। জিজ্ঞেস করা হলো, অতঃপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রশ্ন করা হলো, অতঃপর কোনটি? তিনি বললেন, মাকবুল হজ সম্পাদন করা। ১৩৮
যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ শুরু করে ছেড়ে দেয়, তার সম্পর্কে আল্লাহর রাসুল (সা.) বলেছেন:
يَا عَبْدَ اللهِ، لَا تَكُنْ مِثْلَ فُلَانٍ، كَانَ يَقُوْمُ اللَّيْلَ فَتَرَكَ قِيَامَ اللَّيْلِ
'হে আবদুল্লাহ! তুমি অমুক লোকের মতো হয়ো না, যে রাত জেগে ইবাদত করত, পরে বাদ দিয়েছে। ১১৩৯
আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবি আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তিনটি গুণ যার মধ্যে আছে, সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারে।
১. আল্লাহ ও তাঁর রাসূল তার নিকট অন্য সকল কিছু হতে অধিক প্রিয় হওয়া;
২. কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা;
৩. কুফরিতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মতো অপছন্দ করা।১৪০

টিকাঃ
১০. বুখারি: ৬৪৬৪, মুসলিম: ১৮৬৬
১০৭. ১১৫১; মুসলিম ২/৩১ হাঃ ৭৮৫, আহমাদ ২৪৯৯
১০৮. ১৫১৯; মুসলিম ১/৩৬ হাঃ ৮৩
১৩৯ সহিহ বুখারি: ১১৫২
১৪০: মুসলিম ১/১৫ হাঃ ৪০, আহমাদ ১২০০২

📘 দ্যা রিয়েল লাভ > 📄 গুনাহগারের জন্য প্রশান্তির বাণী

📄 গুনাহগারের জন্য প্রশান্তির বাণী

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِي، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُdْرِي، رضى الله عنه - عَنِ النبي صلى الله عليه وسلم قَالَ " يَدْخُلُ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ، وَأَهْلُ النَّارِ النَّارَ، ثُمَّ يَقُولُ الله تَعَالَى أَخْرِجُوا مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ. فَيُخْرَجُونَ مِنْهَا قَدِ اسْوَدُّوا فَيُلْقَوْنَ فِي نَهَرِ الْحَيَا - أَوِ الْحَيَاةِ، شَكٍّ مَالِكُ - فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الْحِبَةُ فِي جَانِبِ السَّيْلِ، أَلَمْ تَرَ أَنَّهَا تَخْرُجُ صَفْرَاءَ مُلْتَوِيَةً " . قَالَ وُهَيْبٌ حَدَّثَنَا عَمْرُو " الْحَيَاةِ ". وَقَالَ " خَرْدَلٍ مِنْ خَيْرٍ .
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত-নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জান্নাতবাসী জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে, তাকে জাহান্নাম হতে বের করে আনো। তারপর তাদের জাহান্নাম হতে এমন অবস্থায় বের করা হবে যে, তারা (পুড়ে) কালো হয়ে গেছে। অতঃপর তাদের বৃষ্টিতে বা হায়াতের [বর্ণনাকারী মালিক (রহ) শব্দ দুটির কোনটি এ সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন] নদীতে নিক্ষেপ করা হবে। ফলে তারা সতেজ হয়ে উঠবে, যেমন নদীর তীরে ঘাসের বীজ গজিয়ে উঠে। তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ বর্ণের হয় ও ঘন হয়ে গজায়? (উহাইব রাহিমাহুল্লাহ বলেন, আমর রাহিমাহুল্লাহ আমাদের কাছে حیا-এর স্থলে ১৪০ خردل من خير ৪ خردل من ايمان حياة করেছেন। ১৪১)

টিকাঃ
১৪১: মুসলিম ১/৮২ হাঃ ১৮৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00