📄 সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করা
আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন-
» إن أول الناس يقضى يوم القيامة عَلَيْهِ: رجل استشهد فَأُتِي بِهِ فَعَرَّفه نعمه فعرفها، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: قَاتَلتُ فِيكَ حَتَّى استشهدتُ. قَالَ: كَذَبْتَ، وَلَكنكَ قَاتَلْتَ لأَن يُقَالَ: جَرِيءٌ، فَقَدْ قِيلَ. ثم أُمر به فسحب على وجههِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ وَرجل تَعَلَّمَ العلمَ وَعَلَّمه وقَرَأَ القُرْآنَ، فَأُتِي بِهِ فَعَرَفُهُ نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: تَعَلَّمْت العِلْمَ وَعَلمْتُهُ وَقَرَأْتُ فِيكَ القُرْآنَ. قَالَ: كَذَبْتَ، وَلكنك تَعَلَّمْتَ العلم لِيُقَالَ: عَالِمُ، وَقَرَأْتَ القُرْآنَ لِيُقَالَ: هُوَ قَارِيُّ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ. وَوَجُلٌ وَسَّعَ اللهُ عَلَيْهِ وَأَعْطَاهُ مِن أَصْنَافِ المَالِ كُلِّهِ، فَأُتِيَ بِهِ فَعَرَّفُه نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: مَا تَرَكْتُ مِنْ سَبِيلٍ تُحِبُّ أَنْ يُنْفِقَ فِيهَا إِلَّا أَنْفَقْتُ فِيهَا لَكَ. قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ فَعَلْتَ لِيُقَالَ: هُوَ جَوَادٌ، فَقَدْ قِيلَ ثُم أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ ثُمَّ أُلْقِيَ فِي النَّارِ.
কিয়ামতের দিন সর্ব প্রথম যে ব্যক্তির বিচার করা হবে, তিনি হলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহিদ হন, তারপর তাকে ডাকা হবে এবং তার নিকট তার নিয়ামতসমূহ তুলে ধরা হলে সে তা চিনতে পারবে। তাকে জিজ্ঞেস করা হবে, তুমি এ সব নিয়ামতের মুকাবালায় কি আমল করছ? সে বলল, তোমার রাহে আমি যুদ্ধ করছি এবং শহিদ হয়েছি। আল্লাহ বললেন, তুমি মিথ্যা বলছ, তুমি যুদ্ধ করছ, যাতে মানুষ তোমাকে বাহাদুর বলে। তা তোমাকে বলা হয়েছে। তারপর তাকে জাহান্নামে নিক্ষেপের নির্দেশ দেওয়া হলে, তাকে তার চেহারার উপর উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হয়।
এক ব্যক্তি ইলম অর্জন করল, মানুষকে শেখালো এবং কুরআন পড়ল। তারপর তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হলো এবং তার উপর আল্লাহর নিয়ামতসমূহ তুলে ধরা হলে, সে তা চিনতে পারলো। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি এ বিষয়ে কি আমল করছ? বলল, আমি ইলম শিখেছি এবং শিখিয়েছি। তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কুরআন পড়েছি। সে বললেন, তুমি মিথ্যা বলছ, তুমি ইলম শিখেছ, যাতে তোমাকে আলেম বলা হয়। আর কুরআন তিলাওয়াত করেছ, যাতে তোমাকে এ কথা বলা হয়, লোকটি কারী। আর দুনিয়াতে তোমাকে তা বলা হয়েছে। তার পর তাকে জাহান্নামে নিক্ষেপের নির্দেশ দেয়া হলে, তাকে তার চেহারার উপর উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হয়।১০২
বিশর ইবনুল হারিস রাহিমাহুল্লাহ বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত ইবাদতের মিষ্টতা অর্জন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার এবং তোমার কামনা-বাসনার মাঝে একটি প্রাচীর স্থাপন করবে।১০০
টিকাঃ
১০০ মুসলিম: ১৯০৫
১০২ যাহাবি, সিয়ারু আলামিন নুবালা: ১০/৪৭৩

📄 বান্দার প্রতি আল্লাহ অনুগ্রহ
যিনি না-বলা কথাগুলো শুনেন; যিনি হৃদয়ের অগোছালো কথাগুলো পড়ে নিতে পারেন। যিনি বোবার ভাষা বোঝেন। যিনি চাওয়ার আগেই অভাব পূরণ করেন। তিনিই আমার রব।
এক ব্যক্তি জীবনভর গুনাহ করেছিল, কখনো পর্য্যের ধারে কাছেও যায়নি। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন সে তার পরিবার-পরিজনকে বলল, আমি মারা গেলে আমার লাশ পুড়িয়ে ফেলবে। পুড়িয়ে যে ছাই হবে তার অর্ধেক স্থলে অর্ধেক জলে ফেলে দেবে। পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞেস করল, কেন এমন অদ্ভুত কাজ করতে বলছেন। তিনি বললেন, আল্লাহ যদি আমায় ধরতে পারেন, এমন শাস্তি দিবেন আর অন্য কাউকে দিবে না। তার অপরাধের কথা সে নিজে জানতো আবার আল্লাহর আযাবের ভয়ও করত। কিন্তু আগুনে পোড়ালে আল্লাহ তাআলা তাকে ধরতে পারবেন না, এই মিথ্যা ধারণা থেকে হয়তো এমনটা করতে বলেছিল।
লোকটি মারা যাওয়ার পর পরিবারের লোকেরা তার ইচ্ছেমতো লাশের ছাই মাটিতে এবং পানিতে ছিটিয়ে দিলো। আল্লাহ তায়ালা তার ছাইগুলো একত্রিত করলেন। তার আকৃতি দান করলেন। তারপর আল্লাহ তালাআ তাকে বললেন, তুমি কেন এমনটা করলে। সে বললো, আমার রব আপনার ভয়েই আমি এমনটি করতে বলেছিলাম আপনিতো সর্বজ্ঞ। তারা জবাব শুনে আল্লাহ তাআলা খুশি হলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। (মুসলিম ৬৭৩০)
প্রিয় পাঠক, হাদিসটি দিকে লক্ষ্য করুন! উক্ত ব্যক্তি বাহ্যিকভাবে মুখে যেটা বলেছে, সেটা কুফরির অন্তর্ভুক্ত। কেননা আল্লাহ তাআলার শক্তি ও ক্ষমতাকে সে অস্বীকার করেছে এবং আল্লাহ রব্বুল আলামিন যে মৃত্যুর পর তাকে জীবিত করবেন, তিনি যে পুনরায় সৃষ্টি করতে সক্ষম, ভালো কাজ করলে পুরস্কার এবং খারাপ কাজ করলে শাস্তি দিতে পারেন, এটা তিনি অস্বীকার করেছেন। এত বড় মারাত্মক কথা বলার পরেও সারা জীবন গুনাহের কাজ করার পরেও শুধুমাত্র একটি কথা বলার কারণে (ইয়া আল্লাহ আপনার ভয়ে করেছি, আপনি তো সর্বজ্ঞ, আপনি তো সবই জানেন। আমি এটা কেন করেছি। আমি এটা আপনার ভয়ে করেছি) আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন এবং জান্নাত দান করলেন। সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দয়া কত বিশাল। আমরা অনেক সময় আক্ষেপ করে বলতে থাকি, আল্লাহ কী আমাদের কথা শুনবেন, আমাদের দুআ কবুল করবেন, আমরা তো অনেক পাপী ব্যক্তি। এই ছোট্ট হাদিস থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন-
وَرَحْمَتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ
তিনি বললেন, আমি যাকে চাই তাকে আমার আজাব দিই। আর আমার রহমত সব বস্তুকে পরিব্যাপ্ত করেছে। [সুরা আল-আরাফ, আয়াত: ১৫৬]
আল্লাহ তাআলা আরো বলেছেন—
إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَّحِيمٍ.
নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু। [সুরা আল- বাকারা, আয়াত: ১৪৩]
আল্লাহ তাআলা আরো বলেছেন—
فَانْظُرْ إِلَى أَثْرِ رَحْمَتِ اللَّهِ كَيْفَ يُحْيِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا * إِنَّ ذُلِكَ لَمُحْيِ الْمَوْتَى وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ.
অতএব, আপনি আল্লাহর রহমতের চিহ্নসমূহের প্রতি দৃষ্টি দিন। কীভাবে তিনি জমিনের মৃত্যুর পর তা জীবিত করেন। নিশ্চয় এভাবেই তিনি মৃতকে জীবিত করেন। [সুরা আর-রুম, আয়াত: ৫০]
আল্লাহ তাআলা পবিত্র কালামে মজিদে বলেন—
قُلْ يُعِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ، إِنَّهُ هُوَ الْغَفُوْرُ الرَّحِيمُ.
বলুন, 'হে আমার বান্দাগণ, যারা নিজের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু'। [সুরা জুমার, আয়াত: ৫৩]
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন- (হাদিসে কুদসি) তোমাদের প্রত্যেককেই পথভ্রষ্ট, তবে যাকে আমি হিদায়েত দান করি। সুতরাং তোমরা আমার কাছে হিদায়েত চাও আমি তোমাদের হেদায়েত দান করব। হে আমার বান্দারা, তোমাদের প্রত্যেকেই ক্ষুধার্ত, তবে আমি যাদেরকে খাবার দান করি। সুতরাং তোমরা আমার কাছে খাদ্য চাও, আমি তোমাদের খাবার দান করব। আমার বান্দারা তোমরা প্রত্যেকেই বস্ত্রহীন, তবে আমি যাকে বস্ত্র পরিধান করাই। সুতরাং তোমরা আমার কাছে বস্ত্র চাও, আমি তোমাদের বস্ত্র দান করব। হে আমার বান্দারা, তোমরা দিনে-রাতে গুনাহ করতে থাকো, আমি তোমাদের গুনাহ ক্ষমা করি। সুতরাং তোমরা আমার কাছে মাফ চাও, আমি তোমাদের ক্ষমা করব। আমার বান্দারা তোমাদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেক মানুষ প্রত্যেকদিন যদি একটি পাহাড়ের চূড়ায় উঠে আমার কাছে চায়, আমি প্রত্যেকের চাওয়া পূর্ণ করব। এতে আমার ভাণ্ডার থেকে এতটুকু কমবে যতটুকু সাগরের সাগরে সুই ডুবালে সাগর থেকে কমে যায়। ১০৪
টিকাঃ
১০৪. সহিহ মুসলিম ২৫৭৭

📄 কোনো গুনাহ কি বান্দার জন্য কল্যাণকর
ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, গুনাহ কি বান্দার জন্য কল্যাণকর। তিনি বললেন, হ্যাঁ, যদি গুনাহের পর বান্দা লজ্জিত হয়, অনুতপ্ত হয়, তাওবা ও ইস্তিগফার করে।

📄 নিঃসঙ্গ একাকী মানুষগুলো এগিয়ে
একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবিদের সামনে বললেন, 'নিঃসঙ্গ একাকী মানুষগুলো এগিয়ে গেলো।' সাহাবিগণ প্রশ্ন করলেন, 'হে আল্লাহর রাসুল! একাকী মানুষ কারা?' তিনি বলেন, 'আল্লাহর বেশি বেশি জিকরকারীগণ।'১০৫ হাদিসে এসেছে, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো, তুমি যখন ইন্তেকাল করবে, তখনো তোমার জিহ্বা আল্লাহর জিকরে আর্দ্র থাকবে।'১০৬
আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যতক্ষণ আমার জিকর করে এবং আমার জন্য তার দুই ঠোঁট নাড়াচাড়া করে, ততক্ষণ আমি তার সঙ্গে থাকি।১০৭ ইমাম মুজাহিদ ইবনু জাবর রাহিমাহুল্লাহ বলেন, কোনো বান্দা যখন তার হৃদয় দিয়ে আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহ তাআলা তখন মুমিনদের হৃদয়গুলোকে তার দিকে অগ্রসর করে দেন।১০৮
মহান ব্যক্তি তাবিঈ আবু মুসলিম আল-খাওলানি রাহিমাহুল্লাহ খুব বেশি বেশি জিকির করতেন। তাঁর জিহ্বা সবসময় আল্লাহর স্মরণে নড়তে থাকত। তাই এটা দেখে এক লোক একদিন তাঁর একজন সঙ্গীকে জিজ্ঞেস করল, আপনার এই বন্ধু কি পাগল? আবু মুসলিম এটা শুনে উত্তর দিলেন, না ভাই, বরং এটা হচ্ছে পাগলামি থেকে বেঁচে থাকার উপায়।১০৯
ইমাম শাফেঈ (রহ) কাছে জানতে চাওয়া হলো, কীভাবে আপনি ইলম অর্জন করেছেন। তিনি বললেন, আমি সেইভাবে ইলমের পিছনে ছুটেছি, যেভাবে একজন মা হারানো সন্তানকে খোঁজে।
নিঃসন্দেহে, আল্লাহর জিকরে অভ্যস্ত ব্যক্তিরা মাঝে মাঝে একাকী হয়ে যান। কারণ, তাঁরা নিরিবিলিতে আল্লাহর স্মরণে ব্যস্ত থাকেন। এতেই তাঁদের পরিতৃপ্তি।
টিকাঃ
১০৫. মুসলিম, আস-সহিহ: ৪/২০৬২
১০৬. বুখারি, আস-সহিহ: ১/৭২; ইবনু হিব্বান, আস-সহিহ: ৩/৯৯
১০৭. আহমাদ, আল-মুসনাদ: ২/৫৪০; ইবনু মাজাহ, আস-সুনান: ২/১২৪৬; হাদিসে কুদসিয়া
১০৮. আবু নুআইম আসবাহানি, হিলয়াতুল আউলিয়া: ৩/২৮০
১০৯. আবদুল্লাহ ইবনু আহমাদ, জাওয়াইদুজ জুহদ, পৃষ্ঠা: ৩৮৪