📘 দ্যা রিয়েল লাভ > 📄 দুর্ভাগ্য-সৌভাগ্যের আলামত পাঁচটি

📄 দুর্ভাগ্য-সৌভাগ্যের আলামত পাঁচটি


ইমাম ফুযাইল বিন ইয়াদ্ব (রাহ.) বলেন, দুঃখ-দুর্ভাগ্যের আলামত পাঁচটি-
১. অন্তর কঠিন ও শক্ত হওয়া;
২. চোখ অশ্রুসজল না হওয়া;
৩. লজ্জা-শরম কম হওয়া;
৪. দুনিয়ার প্রতি মুহাব্বাত এবং
৫. দীর্ঘ আশা-আকাঙ্ক্ষা।
এর বিপরীতে পাঁচটি বিষয় সৌভাগ্যের আলামত-
১. অন্তরের দৃঢ়তা;
২. তাকওয়া;
৩. দুনিয়ার প্রতি অনীহা;
৪. স্বাভাবিক লজ্জা-শরম থাকা এবং
৫. ইলম (দ্বীনি জ্ঞান) অর্জন করা।
যে অন্তর আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ হওয়ার কথা ছিল, সেই অন্তরালে দুনিয়ার ভালোবাসায় পরিপূর্ণ। তাই তো আজকে আল্লাহকে পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য আমাদের চোখ দিয়ে অশ্রু বিজড়িত হয় না।
শায়খ আবদুল আজিজ ইবনু শায়খ আবদুল আজিজ ইবনু বাজ (রাহ.) বলেন, আল্লাহর দিকে আহবানকারী ও উপদেশ দানকারী ব্যক্তি হলো ডাক্তারের মতো; সে উপযুক্ত সময়, উপযুক্ত পরিমাণ ও উপযুক্ত পদ্ধতিতে প্রচেষ্টা চালাবে।

📘 দ্যা রিয়েল লাভ > 📄 প্রকৃত মুসলিম এবং মুজাহিদদেরকে

📄 প্রকৃত মুসলিম এবং মুজাহিদদেরকে


আবদুল্লাহ ইবনু আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলিম সে-ই, যার জিহবা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মুহাজির সে-ই, আল্লাহ যা নিষেধ করেছেন, তা যে বর্জন করে।"

টিকাঃ
ইবনু বায, আল মাজমু'উ: ৬/৩৫০
মুসলিম ১/১৪ হাঃ৪০, আহমাদ ৬৭৬৫

📘 দ্যা রিয়েল লাভ > 📄 হাশরের ময়দানে আরশের ছায়াতলে আশ্রয় পাবে

📄 হাশরের ময়দানে আরশের ছায়াতলে আশ্রয় পাবে


عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ الإِمَامُ الْعَادِلُ، وَشَابُّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقُ فِي الْمَسَاجِدِ، وَرَجُلَانِ تَحَابًا فِي اللَّهِ اجْتَمَعًا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلُ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ ".
আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দিন আল্লাহর রহমতের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা তাঁর ছায়ায় (অন্য বর্ণনায়, তাঁর আরশের ছায়ায়) আশ্রয় দিবেন। যথা:
১. ন্যায়পরায়ণ শাসক।
২. সে যুবক যার জীবন গড়ে উঠেছে, তার রবের ইবাদতের মধ্যে।
৩. সে ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে লেগে রয়েছে।
৪. সে দুই ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর রাহে। তারা একত্র হয় আল্লাহর জন্য এবং পৃথকও হয় আল্লাহর জন্য।
৫. সে ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় রূপসী নারী আহ্বান জানায়। কিন্তু সে এ বলে তা প্রত্যাখ্যান করে যে, 'আমি আল্লাহকে ভয় করি'।
৬. সে ব্যক্তি যে এমন গোপনে দান করে যে, তার ডান হাত যা খরচ করে বাম হাত তা জানে না।
৭. সে ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে, ফলে তার দুচোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়।১০০

টিকাঃ
১০০. সহিহ বুখারি (ইসলামিক ফাউন্ডেশন), অধ্যায়: ১০/ আজান (كتاب الأذان) ৪২৮।

📘 দ্যা রিয়েল লাভ > 📄 লোক দেখানো ইবাদত

📄 লোক দেখানো ইবাদত


আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-
مَن تَعَلَّمَ عِلْمًا مِمَّا يُبْتَغَى بِهِ وَجْهُ الله لا يَتَعَلَّمُه إِلا ليُصيب به عرضاً مِنْ الدُّنْيَا لَم يجد عرف الجنة يوم القيامة يعني رِيحَهَا .
যে ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়ে থাকে, সে ইলমকে যদি কোনো ব্যক্তি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে শেখে, কিয়ামতের দিন সে জান্নাত পাবে না, এমনকি সুঘ্রাণও পাবে না।১০১

টিকাঃ
১০১. আবু দাউদ: ৩৬৬৪, ইবনে মাজা: ২৫২, আল্লামা আলবানি রহ. হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00