📄 মুনাফিক নেতা আল্লাহর ব্যাপারে কারণ
বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'তোমরা মুনাফিক মানুষকে নেতা হিসাবে গ্রহণ কর না। যদি নেতা মুনাফিক হয়, তাহলে তোমরা তোমাদের প্রতিপালককে অসন্তুষ্ট করলে।
অন্য বর্ণনায় আছে, যখন কোনো ব্যক্তি মিথ্যুক মুনাফিক ব্যক্তিকে বলে, হে আমার নেতা! তখন সে তার প্রতিপালককে রাগান্বিত করল।
আবু নুআইম, হিলইয়া, ২/৯ আবুদাউদ হা/৪৯৭৭; আত-তারগিব ওয়াত তারহিব হা/৪১৭৫, উপদেশ, হাদিস নং ৪৮, হাদিসের মান: সহিহ হাদিস
📄 আল্লাহ তার বান্দাদের কতটা ভালোবাসেন
আল্লাহ তাআলা বান্দার প্রতি কতটা দয়াময়, তা এই হাদিসটি পড়লে আমরা বুঝতে পারবো। এটি আল্লাহ তায়ালার পক্ষ থেকে বান্দার প্রতি অশেষ রহমত ও দয়া। এ সম্পর্কে কুরআনেও আল্লাহ তায়ালা ইঙ্গিত দিয়ে বলেছেন-
جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا * وَمَن جَاءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَى إِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُون
যে একটি সৎকর্ম করবে, সে তার দশগুণ পাবে এবং যে একটি মন্দ কাজ করবে, সে তার সমান শাস্তিই পাবে। বস্তুত তাদের প্রতি জুলুম করা হবে না। [সুরা আনআম: ১৬০]
আল্লাহ তায়ালা হাদিসে কুদসিতে বলেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, 'যখন কোনো বান্দা এক বিঘত আমার দিকে অগ্রসর হয়, তখন আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। আর যখন বান্দা আমার দিকে একহাত অগ্রসর হয়, তখন আমি তার দিকে এক কদম এগিয়ে যাই। আর বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, তখন আমি তার নিকট দৌড়ে আসি।'১৭
বান্দা গুনাহ করতে পছন্দ করে আর মহান আল্লাহ তায়ালা বান্দার গুনাহ মাফ করতে পছন্দ করে। তাই তো আল্লাহ তায়ালা সর্বদা বান্দার জিহ্বার দিকে তাকিয়ে থাকেন, কখন বান্দা আল্লাহ তায়ালার কাছে তওবা করে ফিরে আসে। যেমনটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'আল্লাহ তায়ালা রাতে তার ক্ষমার হাত প্রসারিত করেন, যেন দিনের গোনাগার তওবা করে। আবার তিনি দিনে তার ক্ষমার হাত প্রসারিত করেন, যেন রাতের গুনাহগার তওবা করে।'১৮
টিকাঃ
১৭. সহিহ বুখারি: ৭৫৩৬
১৮. মুসলিম: ৬৮৮২

📄 একাকীত্ব সময় আপনি কি করবেন
ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, বান্দার দৈনন্দিন জীবনে এমন কিছু সময় থাকা উচিত, যখন সে একা হবে। এই একাকী মুহূর্তগুলো সে দুআ, জিকির করে কাটাবে, সালাত আদায় করবে এবং পরকাল নিয়ে চিন্তাভাবনা, আত্মজিজ্ঞাসা এবং অন্তরের শুদ্ধির জন্য কাজ করবে। এছাড়া আরও যত বিষয় রয়েছে যেগুলো একা না হলে হয় না, সেগুলোর জন্য নির্জনতা বেছে নেবে।'১৯
টিকাঃ
১৯. মাজমু আল-ফাতাওয়া, ১০/৪২৫

📄 তোমার নফস তোমার শত্রুর মতো
ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, তোমার আত্মা (নফস) তোমার শত্রুর মতো। সে যখন তোমাকে সতর্ক দেখে, তখন তোমার আনুগত্য করে যায়। আর যখন তোমার মধ্যে দুর্বলতা দেখে, তখন তোমাকে কয়েদির মতো নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
টিকাঃ
২০. বাদাইউল ফাউয়াইদ: ৩/১২০২