📘 দ্যা রিয়েল লাভ > 📄 আল্লাহ তাআলা নিরাশ করেন না

📄 আল্লাহ তাআলা নিরাশ করেন না

হামিদ আল-লাফাফ রাদিয়াল্লাহু আনহু বলেন, এক শুক্রবারের ঘটনা জুমআর নামাজের আর বেশি সময় বাকি নেই।
এই মুহূর্তে বাড়ির পোষ্য গাধাটি অজানা-গন্তব্যে উধাও হয়ে গেল। ওদিকে আটার কলে পড়ে আছে তার একমাত্র খাদ্য আটা। সেটি না আনলে আজ চুলায় আগুনই জ্বলবে না। আবার ফসলের জমিটা পানি শূন্যতায় ফেটে চৌচির হয়ে আছে। তাতে পানি সিঞ্চন করাও অবশ্যক হয়ে পড়েছে। ত্রিমুখী কাজের চাপ আর অত্যাসন্ন জুমআর নামাজ তার মস্তিষ্কে মিছিল শুরু করে দিলো।
তিনি নীরবে কিছুক্ষণ ভাবলেন, এর পর জাগতিক কর্মগুলোকে পদাঘাত করে ছুটে গেলেন মসজিদ পানে; প্রভুর সন্তুষ্টি ও আত্মিক প্রশান্তি লাভের উদ্দেশ্যে। নামাজ শেষ হলো। অফুরন্ত প্রশান্তি নিয়ে তিনি মসজিদ থেকে বের হলেন। এর পর প্রথমেই তিনি ক্ষেতের কাছে গেলেন, এবং শুষ্ক জমি পানিতে টইটুম্বুর দেখে বিস্ময়ে হতবাক হলেন।
অনুসন্ধান করে জানতে পারলেন; পাশের জমির মালিক আপন ক্ষেতে পানির লাইন ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। ফলে পানি উপচে পড়ে তার জমিটাও সিঞ্চিত হয়ে গেছে। বাড়িতে এসে দেখেন গাঁধাটি আস্তাবলে সুন্দর করে বাঁধা। আশ্চর্য বটে, ভেতরে প্রবেশ করে দেখন, স্ত্রী রুটি তৈরিতে ব্যস্ত।
আবার অবাক হওয়ার পালা! ব্যস্ত হয়ে তিনি স্ত্রীর কাছে জানতে চাইলেন কীভাবে কী হলো?
উত্তরে সে বলল, হঠাৎ আমি গেটে কড়া নাড়ার শব্দ পেলাম। গেট খুলে দিতেই গাধাটি বাড়িতে ঢুকে পড়ল। ওদিকে এক প্রতিবেশীর আটা কলে পড়ে ছিল সে তার আটা আনতে গিয়ে ভুলে আমাদের আটা নিয়ে আসে।
পরে বুঝতে পেরে আমাদের আটা বাড়িতে পৌঁছে দিয়ে যায়। স্ত্রীর বক্তব্য শুনে হামিদ রাদিয়াল্লাহু আনহু আকাশের দিকে মাথা উত্তোলন করে হৃদয়ের গভীর থেকে মহান প্রভুর কৃতজ্ঞতা আদায় করলেন, আর বিড়বিড় করে বলল, হে আল্লাহ! আমি আপনার মাত্র একটি কর্ম সমাধা করেছি আর আপনি আমার তিন-তিনটি প্রয়োজন সমাধা করে দিয়েছেন। সত্যি আপনি মহা ক্ষমতাবান ও দয়ালু।১৪

টিকাঃ
১৪ • সূত্র, আল- কাসাসুল আদাবিয়া: পৃ. ২৮০, ২৮১

📘 দ্যা রিয়েল লাভ > 📄 নাজাত ও পরকালের মুক্তি কিসে

📄 নাজাত ও পরকালের মুক্তি কিসে

আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উকবা ইবনু আমির জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল! নাজাত (পরকালীন মুক্তি) কিসে? নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমার জিহ্বাকে আটকে রাখো, ঘরে যা কিছু আছে তাতেই সন্তুষ্ট থাকো, আর নিজের ভুল স্মরণ করে কাঁদো।"
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিকাংশ মানুষ জিহ্বার পদস্খলনের কারণে জাহান্নামে যাবে। তিরমিজি, কিতাবুল ঈমান, হাদিস নম্বর: ২৬১৬

📘 দ্যা রিয়েল লাভ > 📄 মুনাফিক নেতা আল্লাহর ব্যাপারে কারণ

📄 মুনাফিক নেতা আল্লাহর ব্যাপারে কারণ

বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'তোমরা মুনাফিক মানুষকে নেতা হিসাবে গ্রহণ কর না। যদি নেতা মুনাফিক হয়, তাহলে তোমরা তোমাদের প্রতিপালককে অসন্তুষ্ট করলে।
অন্য বর্ণনায় আছে, যখন কোনো ব্যক্তি মিথ্যুক মুনাফিক ব্যক্তিকে বলে, হে আমার নেতা! তখন সে তার প্রতিপালককে রাগান্বিত করল।
আবু নুআইম, হিলইয়া, ২/৯ আবুদাউদ হা/৪৯৭৭; আত-তারগিব ওয়াত তারহিব হা/৪১৭৫, উপদেশ, হাদিস নং ৪৮, হাদিসের মান: সহিহ হাদিস

📘 দ্যা রিয়েল লাভ > 📄 আল্লাহ তার বান্দাদের কতটা ভালোবাসেন

📄 আল্লাহ তার বান্দাদের কতটা ভালোবাসেন

আল্লাহ তাআলা বান্দার প্রতি কতটা দয়াময়, তা এই হাদিসটি পড়লে আমরা বুঝতে পারবো। এটি আল্লাহ তায়ালার পক্ষ থেকে বান্দার প্রতি অশেষ রহমত ও দয়া। এ সম্পর্কে কুরআনেও আল্লাহ তায়ালা ইঙ্গিত দিয়ে বলেছেন-
جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا * وَمَن جَاءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَى إِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُون
যে একটি সৎকর্ম করবে, সে তার দশগুণ পাবে এবং যে একটি মন্দ কাজ করবে, সে তার সমান শাস্তিই পাবে। বস্তুত তাদের প্রতি জুলুম করা হবে না। [সুরা আনআম: ১৬০]
আল্লাহ তায়ালা হাদিসে কুদসিতে বলেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, 'যখন কোনো বান্দা এক বিঘত আমার দিকে অগ্রসর হয়, তখন আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। আর যখন বান্দা আমার দিকে একহাত অগ্রসর হয়, তখন আমি তার দিকে এক কদম এগিয়ে যাই। আর বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, তখন আমি তার নিকট দৌড়ে আসি।'১৭
বান্দা গুনাহ করতে পছন্দ করে আর মহান আল্লাহ তায়ালা বান্দার গুনাহ মাফ করতে পছন্দ করে। তাই তো আল্লাহ তায়ালা সর্বদা বান্দার জিহ্বার দিকে তাকিয়ে থাকেন, কখন বান্দা আল্লাহ তায়ালার কাছে তওবা করে ফিরে আসে। যেমনটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'আল্লাহ তায়ালা রাতে তার ক্ষমার হাত প্রসারিত করেন, যেন দিনের গোনাগার তওবা করে। আবার তিনি দিনে তার ক্ষমার হাত প্রসারিত করেন, যেন রাতের গুনাহগার তওবা করে।'১৮

টিকাঃ
১৭. সহিহ বুখারি: ৭৫৩৬
১৮. মুসলিম: ৬৮৮২

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00