📘 দ্য কেয়ারিং ওয়াইফ > 📄 যদি আপনার স্বামী বাড়িতে বসে কাজ করেন

📄 যদি আপনার স্বামী বাড়িতে বসে কাজ করেন


যাদের স্বামী বাইরে কাজ করেন তারা সাধারণত বাড়িতে স্বাধীন। কিন্তু কিছু পুরুষ বাড়িতে বসেই কাজ করেন। যেমন- কবি, লেখক কিংবা বিজ্ঞানী, যাদের প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হয়। এমন পুরুষদের স্ত্রীরা নিজের বাড়িতে তেমন একটা স্বাধীন নন। আর তাই তাদের জীবনযাপন অন্যদের চেয়ে ভিন্ন। উল্লেখিত কাজগুলোর জন্য একাগ্রতা, প্রতিভা আর ধীশক্তি আবশ্যক। সুতরাং, এসবের জন্য একাগ্রতা ও নীরবতা দরকার। শান্ত পরিবেশে এক ঘণ্টা কাজ, একটি ব্যস্ত ও কোলাহলময় পরিবেশে বেশ কয়েক ঘণ্টার কাজের সমান। বিষয়টি পরিষ্কার। একদিকে স্বামীর কাজের জন্য একটি শান্ত পরিবেশ তৈরি করুন আর অন্যদিকে নিজে বাড়িতে মুক্তভাবে নিজের কাজ করার চেষ্টা করুন। যদি কোনো বোন বাড়ির যাবতীয় বিষয়গুলো এমনভাবে সাজাতে পারেন যাতে তাঁর স্বামী নিজের কাজ চালিয়ে যেতে পারেন তবে বলতেই হয় তিনি অবশ্যই একটি অত্যন্ত মূল্যবান কাজ সম্পাদন করতে পেরেছেন।

এরূপ অর্জন নিশ্চিতভাবে সহজ নয়। বিশেষত- যখন আশপাশে বাচ্চারা থাকে। কিন্তু তা সত্ত্বেও এটি অবশ্যই সম্পন্ন করা উচিত। কারণ- কাজে স্বামীর অগ্রগতি এটার ওপরই নির্ভর করে। স্ত্রী যদি স্বামীকে সহযোগিতা করেন তবে তিনি তাঁকে একজন সম্মানিত পুরুষে পরিণত করতে পারেন, যিনি স্ত্রী এবং সমাজের কাছে সুনাম অর্জন করবেন। একজন বোন যার স্বামী বাড়িতে বসে কাজ করেন, তার জন্য স্বামীর কাছে বাচ্চা সামলানো, দরজা খুলে দেওয়া, রান্নাঘর বা গৃহকর্মে সাহায্য করা, বাচ্চাদের শাসন করা; এসব আশা করা উচিত নয়; বরং তিনি যখন কাজ করেন তখন এটা মনে করা উচিত যে- তিনি বাড়িতে নেই।

প্রিয় বোন! যখন আপনার স্বামী অধ্যয়ন কক্ষে যেতে চান; তার বই, খাতা-কলম এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখুন। একবার তার কক্ষ এবং প্রয়োজনীয় জিনিসপত্র গোছানো হয়ে গেলে তাকে একা ছেড়ে দিন। সেখানে সজোরে কথা বলবেন না এবং বাচ্চাদেরকে শোরগোল করতে দেবেন না। আপনার বাচ্চাদের বাবা যখন কাজ করছেন তখন তাদের শেখান তারা যেন শোরগোল করে না খেলে। নিত্যদিনের বিষয় নিয়ে তার সাথে অহেতুক কথা বলবেন না। টেলিফোনে আপনি সাড়া দিন যখন তাতে কেউ ফোন করে। যদি কেউ তাকে দেখতে বা কথা বলতে চায় তবে তাদের বলুন তিনি ব্যস্ত। তার অবসর সময়ে অতিথিদের সাথে আনন্দ বিনোদন করুন। তিনি কাজে ব্যস্ত না থাকলে বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনকে আমন্ত্রণ জানান। আপনার আবদারে আপনার সত্যিকারের বন্ধুরা মর্মাহত হবেন না। আপনি যখন আপনার গৃহস্থালির কাজ করছেন, তাকে তার প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করুন। তার কাজে বাধা দেবেন না। সম্ভবত, কিছু বোন মনে করেন এভাবে জীবন অসম্ভব। তারা হয়তো বলতে পারেন, কোনো মহিলার পক্ষে গৃহস্থালির কাজকর্ম করা, একই সাথে স্বামীর যত্ন নেওয়া আর তার কাজের ব্যাঘাত হতে না দেওয়া কি সম্ভব?

এটা সত্য যে এরূপ জীবন অস্বাভাবিক ও কঠিন বলে মনে হবে; কিন্তু যদি প্রশ্নকারী বোনেরা তাদের স্বামীর কাজের গুরুত্ব বিবেচনা করেন, তবে তারা উপযুক্ত পরিকল্পনা, নিষ্ঠা আর প্রজ্ঞার মাধ্যমে সমস্যা মোকাবিলার সিদ্ধান্ত নিতে পারেন। এরূপ পরিস্থিতিতে কিছু বোনের মধ্যে বৈপরীত্য পরিলক্ষিত হয়। অন্যথায়, একটি সাধারণ পারিবারিক জীবন পরিচালনা করা অস্বাভাবিক কোনো কাজ নয়।

প্রিয় বোন! একটি বই লেখা, একটি উপযুক্ত বৈজ্ঞানিক নিবন্ধ বা দরকারী প্রবন্ধ লেখা, একটি চমৎকার কবিতা লেখা, একটি মূল্যবান চিত্রকর্ম তৈরি করা, বা বৈজ্ঞানিক সমস্যা সমাধান করা সহজ কাজ নয়। তবে, আপনার নিষ্ঠা এবং সহযোগিতা এটাকে সম্ভব করে তোলে। আপনি কি আপনার বাসনা ত্যাগ করে এবং আপনার জীবনে কিছুটা পরিবর্তনের মাধ্যমে আপনার স্বামীকে তার কাজে সাহায্য করতে প্রস্তুত নন?

যদি আপনার স্বামী বাড়িতে বসে কাজ করেন

যাদের স্বামী বাইরে কাজ করেন তারা সাধারণত বাড়িতে স্বাধীন। কিন্তু কিছু পুরুষ বাড়িতে বসেই কাজ করেন। যেমন- কবি, লেখক কিংবা বিজ্ঞানী, যাদের প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হয়। এমন পুরুষদের স্ত্রীরা নিজের বাড়িতে তেমন একটা স্বাধীন নন। আর তাই তাদের জীবনযাপন অন্যদের চেয়ে ভিন্ন। উল্লেখিত কাজগুলোর জন্য একাগ্রতা, প্রতিভা আর ধীশক্তি আবশ্যক। সুতরাং, এসবের জন্য একাগ্রতা ও নীরবতা দরকার। শান্ত পরিবেশে এক ঘণ্টা কাজ, একটি ব্যস্ত ও কোলাহলময় পরিবেশে বেশ কয়েক ঘণ্টার কাজের সমান। বিষয়টি পরিষ্কার। একদিকে স্বামীর কাজের জন্য একটি শান্ত পরিবেশ তৈরি করুন আর অন্যদিকে নিজে বাড়িতে মুক্তভাবে নিজের কাজ করার চেষ্টা করুন। যদি কোনো বোন বাড়ির যাবতীয় বিষয়গুলো এমনভাবে সাজাতে পারেন যাতে তাঁর স্বামী নিজের কাজ চালিয়ে যেতে পারেন তবে বলতেই হয় তিনি অবশ্যই একটি অত্যন্ত মূল্যবান কাজ সম্পাদন করতে পেরেছেন।

এরূপ অর্জন নিশ্চিতভাবে সহজ নয়। বিশেষত- যখন আশপাশে বাচ্চারা থাকে। কিন্তু তা সত্ত্বেও এটি অবশ্যই সম্পন্ন করা উচিত। কারণ- কাজে স্বামীর অগ্রগতি এটার উপরই নির্ভর করে। স্ত্রী যদি স্বামীকে সহযোগিতা করেন তবে তিনি তাঁকে একজন সম্মানিত পুরুষে পরিণত করতে পারেন, যিনি স্ত্রী এবং সমাজের কাছে সুনাম অর্জন করবেন। একজন বোন; যার স্বামী বাড়িতে বসে কাজ করেন, তার জন্য স্বামীর কাছে বাচ্চা সামলানো, দরজা খুলে দেওয়া, রান্নাঘর বা গৃহকর্মে সাহায্য করা, বাচ্চাদের শাসন করা; এসব আশা করা উচিত নয়; বরং তিনি যখন কাজ করেন তখন এটা মনে করা উচিত যে- তিনি বাড়িতে নেই।

প্রিয় বোন! যখন আপনার স্বামী অধ্যয়ন কক্ষে যেতে চান; তার বই, খাতা-কলম এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখুন। একবার তার কক্ষ এবং প্রয়োজনীয় জিনিসপত্র গোছানো হয়ে গেলে তাকে একা ছেড়ে দিন। সেখানে সজোরে কথা বলবেন না এবং বাচ্চাদেরকে শোরগোল করতে দেবেন না। আপনার বাচ্চাদের বাবা যখন কাজ করছেন তখন তাদের শেখান তারা যেন শোরগোল করে না খেলে। নিত্যদিনের বিষয় নিয়ে তার সাথে অহেতুক কথা বলবেন না। টেলিফোনে আপনি সাড়া দিন যখন তাতে কেউ ফোন করে। যদি কেউ তাকে দেখতে বা কথা বলতে চায় তবে তাদের বলুন তিনি ব্যস্ত। তার অবসর সময়ে অতিথিদের সাথে আনন্দ বিনোদন করুন। তিনি কাজে ব্যস্ত না থাকলে বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনকে আমন্ত্রণ জানান। আপনার আবদারে আপনার সত্যিকারের বন্ধুরা মর্মাহত হবেন না। আপনি যখন আপনার গৃহস্থালির কাজ করছেন, তাকে তার প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করুন। তার কাজে বাধা দেবেন না। সম্ভবত, কিছু বোন মনে করেন এভাবে জীবন অসম্ভব। তারা হয়তো বলতে পারেন, কোনো মহিলার পক্ষে গৃহস্থালির কাজকর্ম করা, একই সাথে স্বামীর যত্ন নেওয়া আর তার কাজের ব্যাঘাত হতে না দেওয়া কি সম্ভব?

এটা সত্য যে এইরূপ জীবন অস্বাভাবিক ও কঠিন বলে মনে হবে; কিন্তু যদি প্রশ্নকারী বোনেরা তাদের স্বামীর কাজের গুরুত্ব বিবেচনা করেন, তবে তারা উপযুক্ত পরিকল্পনা, নিষ্ঠা আর প্রজ্ঞার মাধ্যমে সমস্যা মোকাবিলার সিদ্ধান্ত নিতে পারেন। এরূপ পরিস্থিতিতে কিছু বোনের মধ্যে বৈপরীত্য পরিলক্ষিত হয়। অন্যথায়, একটি সাধারণ পারিবারিক জীবন পরিচালনা করা অস্বাভাবিক কোনো কাজ নয়।

প্রিয় বোন! একটি বই লেখা, একটি উপযুক্ত বৈজ্ঞানিক নিবন্ধ বা দরকারী প্রবন্ধ লেখা, একটি চমৎকার কবিতা লেখা, একটি মূল্যবান চিত্রকর্ম তৈরি করা, বা বৈজ্ঞানিক সমস্যা সমাধান করা সহজ কাজ নয়। তবে, আপনার নিষ্ঠা এবং সহযোগিতা এটাকে সম্ভব করে তোলে। আপনি কি আপনার বাসনা ত্যাগ করে এবং আপনার জীবনে কিছুটা পরিবর্তনের মাধ্যমে আপনার স্বামীকে তার কাজে সাহায্য করতে প্রস্তুত নন?

📘 দ্য কেয়ারিং ওয়াইফ > 📄 স্বামীর অগ্রগতি সাধনে সহায়ক হোন

📄 স্বামীর অগ্রগতি সাধনে সহায়ক হোন


আপনার সহায়তায় তিনি একজন সম্মানিত ব্যক্তি হয়ে উঠবেন আর তখন আপনিই হবেন তাঁর সামাজিক অবস্থানের অংশীদার। আপনার স্বামীর কাজের অগ্রগতি সাধনে আপনি সহায়তা করুন। মানুষ প্রাকৃতিকভাবে সম্ভাব্য সফলতা অর্জন করতে সক্ষম। আমাদের সকলের মধ্যে পরিপূর্ণতা অর্জনের প্রতি ভালোবাসা বিদ্যমান; আর তা অর্জনের জন্যই আমাদের সৃষ্টি করা হয়েছে। কারো জন্যই কেবল অস্তিত্ব নিয়ে তুষ্ট থাকা এবং সৃষ্টির উদ্দেশ্য ভুলে যাওয়া উচিত নয়। তাঁকে অবশ্যই তাঁর জীবদ্দশায় পরিপূর্ণতা অর্জনের চেষ্টা করতে হবে। যদিও অনেকে অগ্রগতি অর্জনের চেষ্টা করে কিন্তু সকলে সফল হয় না। এজন্য প্রয়োজন উচ্চাকাঙ্ক্ষা এবং প্রচুর পরিশ্রম। তাছাড়া অগ্রগতি অর্জনের জন্য তাঁকে অবশ্যই এর ভিত্তি প্রস্তুত এবং বাধা অপসারণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

একজন পুরুষের ব্যক্তিত্ব অনেকাংশে তাঁর স্ত্রীর উপর নির্ভর করে। একজন স্ত্রী তাঁর স্বামীর উন্নতিতে ততটাই সহায়ক হতে পারেন যতটা এর পক্ষে ক্ষতিকারক।

প্রিয় বোন! সম্ভাবনাময় ক্ষেত্রসমূহের মাধ্যমে আপনার স্বামীর জন্য একটি ভালো অবস্থানের কথা চিন্তা করুন এবং সেটা অর্জনে তাঁকে উৎসাহিত করুন। যদি তিনি পড়াশোনা চালিয়ে যেতে আগ্রহী হন বা পড়া এবং গবেষণার মাধ্যমে তিনি তাঁর জ্ঞানকে বৃদ্ধি করতে চান তবে তাঁকে থামিয়ে দেবেন না। তাঁর সংকল্প পূরণে উৎসাহ দিন। আপনার জীবনকে এমনভাবে সাজান যা তাঁর অগ্রগতির অন্তরায় নয়। বাড়িতে স্বাচ্ছন্দ্যময় এবং আরামদায়ক পরিবেশ সৃষ্টির মাধ্যমে তাঁকে উন্নতি করতে সহায়তা করুন। যদি তিনি নিরক্ষর হন, তবে তাঁকে উৎসাহিত করুন এবং নৈশবিদ্যালয়ে পড়াশোনা শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ করুন। যদি তিনি শিক্ষিত হন তবে তাঁকে আরও বেশি পড়ার মাধ্যমে জ্ঞান বৃদ্ধিতে উৎসাহিত করুন। যদি তিনি কোনো হাসপাতালের চিকিৎসক হন, তবে চিকিৎসাবিদ্যা বিষয়ক পত্রিকা এবং অন্যান্য নিবন্ধ পড়তে বলুন। যদি তিনি একজন শিক্ষক, প্রকৌশলী বা বিচারক হন, তবে সেই বিষয় সংক্রান্ত বই এবং নিবন্ধসমূহ পড়তে বলুন। আপনার মনে রাখা উচিত, আপনার স্বামী যে অবস্থানেই থাকুক না কেন সেখানেই তাঁর অগ্রগতির সুযোগ রয়েছে। সৃষ্টির নিয়মানুসারে যে পথ তাঁর জন্য প্রশস্ত হয়েছে তা হতে তাঁকে বিচ্যুত হতে দেবেন না। বই পড়তে উৎসাহ দিন। তাঁর ব্যক্তিত্বের বিকাশকে বাধাগ্রস্ত হতে দেবেন না। যদি তিনি বই কেনার বা সংগ্রহ করার সময় না পান তবে আপনার তদারকিতে প্রয়োজনীয় বইগুলো সংগ্রহ করুন। তাঁকে সেগুলো দিন এবং পড়তে উৎসাহিত করুন। আপনারও বইপত্র এবং কার্যকরী সাময়িকী পড়া উচিত। যদি পড়ার মধ্যে আপনি এমন কোনো নথি খুঁজে পান যা আপনার স্বামীর জন্য দরকারি তবে সে সম্পর্কে তাঁকে অবহিত করুন।

এই ধরণের আচরণের কতক সুবিধা রয়েছে:
- এই ধরনের আচরণের পুনরাবৃত্তির মাধ্যমে আপনার স্বামী একজন জ্ঞানী ব্যক্তি হয়ে উঠবেন, যিনি আপনার এবং তাঁর নিজের প্রতি আস্থাশীল হবেন। উপরন্তু, তিনি একজন দীপ্তিমান বিশেষজ্ঞ হয়ে উঠবেন যার সেবা তাঁর এবং সমাজের জন্য কল্যাণকর হবে।
- যেহেতু তিনি অধ্যয়ন এবং গবেষণার মাধ্যমে সৃষ্টির বিধানগুলো মেনে চলছেন, সেহেতু তিনি মানসিক এবং স্নায়ুবিক সমস্যায় আক্রান্ত হবেন না।
- যেহেতু তিনি অগ্রগতির পথে আছেন এবং পড়ার প্রতি আগ্রহ দেখান, আবার আপনার এবং বাচ্চাদের সাথে আরও বেশি সম্পৃক্ত হন; সেহেতু দুর্নীতিগ্রস্ত কর্মকাণ্ডের দিকে আকৃষ্ট হবেন না এবং মারাত্মক নেশার ফাঁদেও পড়বেন না। নিশ্চিত হোন যে তিনি বিভ্রান্তিতে নেই।

📘 দ্য কেয়ারিং ওয়াইফ > 📄 স্বামীকে স্বাধীনতা দিন

📄 স্বামীকে স্বাধীনতা দিন


যথাযোগ্য উপায়ে কাজ করা এবং অগ্রগতির জন্য পুরুষদের ব্যবসা সমিতি কিংবা কাজে স্বাধীনতা থাকা উচিত। যদি তারা তাদের কাজকর্মে বাধাপ্রাপ্ত হন তবে তারা স্বাচ্ছন্দ্যবোধ করেন না। একজন জ্ঞানী বোন তার স্বামীর কাজে হস্তক্ষেপ করেন না। স্ত্রীর জন্য তার স্বামীর গতিবিধি পর্যবেক্ষণ করা উচিত নয়; কারণ তার জানা উচিত যে— স্বামীর যে স্বাধীনতা প্রয়োজন তা অস্বীকার এবং তার কাজকর্ম নিয়ন্ত্রণের চেষ্টার ফলে তিনি তীব্র প্রতিক্রিয়া দেখাতে পারেন। বুদ্ধিমান এবং অভিজ্ঞ পুরুষদের নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না। এ ধরনের পুরুষরা সবসময় বুদ্ধিমান আচরণ করেন; তাদের কেউ প্রতারিত করতে পারে না; তারা তাদের বন্ধু এবং শত্রু উভয়কেই চেনেন। তবে এমন কিছু পুরুষ আছেন যারা সহজ-সরল; তারা সহজেই অন্যের দ্বারা প্রতারিত এবং প্রভাবিত হতে পারেন। এমন ছদ্মবেশী লোকেরাও রয়েছে যারা এসব সহজ-সরল পুরুষদের জন্য অপেক্ষা করে থাকে। এরা সৎকর্মশীল হওয়ার ভান করে, সহজ-সরল মানুষকে ফাঁদে ফেলে এবং দুর্নীতির দিকে টেনে নিয়ে যায়। দূষিত সমাজ আর মানুষের একরোখা স্বভাবের কারণে এরূপ পরিস্থিতি বদলায় না।

সহজ-সরল মানুষটি কিছু সময়ের জন্য তার পরিস্থিতি বুঝতে পারেন না, কিন্তু এক সময় তিনি সজাগ হন এবং নিজেকে এক গভীর ফাঁদে শনাক্ত করেন যেখান থেকে নিস্তারের কোনো উপায় নেই। যদি আপনি নিজের চারপাশে তাকান, এমন অসংখ্য দুর্ভাগা মানুষকে দেখতে পাবেন। সম্ভবত, তাদের কারও ফাঁদে পড়ার বা দুর্নীতিবাজ হওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তাদের স্বকীয় সরলতা, অজ্ঞতা আর অসাবধানতার কারণে তারা এখন সমাজের দুর্নীতিবাজদের শিকার। এই হিসাবে সাধারণ পুরুষদের যত্ন নেওয়া দরকার। জ্ঞানী এবং শুভাকাঙ্ক্ষীরা তাদের গতিবিধি পর্যবেক্ষণের মাধ্যমে তাদের মহা উপকার করতে পারেন। এই কাজের জন্য উত্তম হলেন এসব পুরুষদের স্ত্রীরা। একজন জ্ঞানী ও চতুর স্ত্রী তার হিতৈষী ও জ্ঞানী মনোভাব দ্বারা স্বামীর প্রতি এই কাজগুলো উত্তমরূপে সম্পাদন করতে সক্ষম।

এমন বোনদেরও তাদের স্বামীর ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ না করা বা তাদের 'কী করণীয় এবং কী করণীয় নয়' তা না বলার কথা মনে রাখা উচিত। এর কারণ হলো— পুরুষরা বেশিরভাগ ক্ষেত্রে অন্যের হাতে হাতিয়ার হয়ে থাকতে অপছন্দ করেন; অন্যথায় তারা তীব্র প্রতিক্রিয়া দেখাতে পারেন। তবে একজন বিজ্ঞ বোন পরোক্ষভাবে তার স্বামীর কার্যকলাপ পর্যবেক্ষণ করেন এবং স্বামীর অজান্তেই তার সহযোগিতার প্রতি নজর রাখেন। এমনও হয় যে— কিছু পুরুষ, কিছু সময়, স্বাভাবিকের চেয়ে দেরিতে বাড়ি ফেরেন। যদি ব্যাপারটি এমন হয় এবং দেরিতে বাড়ি ফেরার পরিমাণ গ্রহণযোগ্য সীমার মধ্যে থাকে, তবে চিন্তার প্রয়োজন নেই, কারণ পুরুষরা মাঝে মধ্যেই কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িয়ে পড়েন যা তারা তাদের কাজের শেষে সমাধানের চেষ্টা করেন।

কিন্তু যদি দেরিতে ফেরার পরিমাণ নির্দিষ্ট সীমা ছাড়িয়ে যায় তবে স্ত্রীর সে বিষয়ে তদন্তের চেষ্টা করা উচিত। কিন্তু তদন্ত করা সহজ কাজ নয়; এর জন্য প্রয়োজন ধৈর্য এবং বিজ্ঞতা। এক্ষেত্রে অবশ্যই রাগ কিংবা বিরোধ এড়িয়ে যেতে হবে। স্বামীর সাথে নমনীয় এবং বিনয়ের সাথে কথা বলা উচিত। কেন তিনি আগের চেয়ে দেরিতে বাড়ি ফেরেন আর কোথায় ছিলেন তা জানতে চাওয়া উচিত। স্ত্রীর উচিত বিভিন্ন সময় এবং সুযোগে বিজ্ঞতা আর ধৈর্য সহকারে বিষয়টি অনুসন্ধান করা। যদি তিনি জানতে পারেন যে তার স্বামী চাকরির কারণে বা বৈজ্ঞানিক, ধর্মীয় এবং নৈতিক সম্মেলনে যোগদান করার কারণে দেরি করে বাড়ি ফেরেন তবে স্ত্রীর উচিত তাকে একা ছেড়ে দেওয়া।

যদি তিনি মনে করেন তার স্বামী নতুন বন্ধু পেয়েছেন, তাহলে সেটা কে তা খুঁজে বের করার চেষ্টা করা উচিত। যদি সেই নতুন বন্ধুটি একজন আচারনিষ্ঠ ব্যক্তি হন তবে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। এমনকি এটি পরামর্শ দেওয়া হয় যে— স্ত্রীর উচিত স্বামীকে সেই নতুন বন্ধুত্বের প্রতি উৎসাহিত করা, কারণ— একজন ভালো বন্ধু একটি মহান আশীর্বাদ তুল্য।

যদি আপনি মনে করেন, আপনার স্বামী বিপথগামী হয়ে পড়েছেন বা দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য লোকদের সাথে যুক্ত হয়ে পড়েছেন তবে আপনার অবিলম্বে তাকে থামানো উচিত। এরকম পরিস্থিতিতে একজন স্ত্রীর উপর অনেক বড় দায়িত্ব থাকে। অসচেতনতার কারণে পরিস্থিতিটির সামান্যতম অপব্যবহার পারিবারিক জীবনকে নষ্ট করে দিতে পারে।

এটি এমন একটি পরিস্থিতি যেখানে কিছু বোনের বুদ্ধিমত্তা প্রয়োজনীয় এবং স্পষ্ট হয়ে উঠতে পারে। তাকে মনে রাখতে হবে, ঝগড়া কিংবা তর্ক কোনো সমাধান নয় এবং এর ফলাফলও উল্টো হতে পারে। একজন বোন, যিনি এমন পরিস্থিতির শিকার, তিনি দুটি কাজ করতে পারেন:

প্রথমত— বাড়ির পরিস্থিতি মূল্যায়ন করা। নিজেকে ও নিজের আচরণ পরখ করতে হবে। অবশ্যই স্বামীর এমন আচরণের কারণ খুঁজে বের করতে হবে। নিরপেক্ষভাবে যাচাই করতে হবে, কেন তার স্বামী পরিবারের প্রতি উদাসীন আর বিভ্রান্ত হয়ে পড়েছেন। তিনি হয়ত দেখবেন যে তার নিজের আচরণই এর কারণ ছিল; অথবা তিনি নিজেই; কিংবা হয়ত তার রান্না করা খাবার, ভঙ্গিমা বা বাড়ির বিভিন্ন বিষয়ে স্বামীর চাহিদার প্রতি উদাসীন ছিলেন। এইরূপ বিষয়গুলো পুরুষদের বাড়ি থেকে দূরে সরিয়ে দেয়। তারা তখন তাদের সমস্যাগুলি ভুলে যাওয়ার জন্য বাইরের বিপথগামী কাজে জড়িয়ে পড়েন। এক্ষেত্রে স্ত্রী, স্বামীকে তার অসুবিধা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন এবং সেগুলো সমাধানে সহায়তা করতে পারেন। যদি কোনো বোন নিজেকে সংশোধন করেন এবং স্বামীর চাহিদা অনুসারে ঘরকে পরিবর্তন করেন, তবে তিনি আশা রাখতে পারেন যে— তার স্বামী আবারও আগের মতো সংসারে ফিরবেন এবং খারাপ স্থানসমূহ এড়াতে পারবেন।

দ্বিতীয়ত— তাকে যতটা সম্ভব সহৃদয়তা দেখাতে হবে। স্ত্রীর উচিত স্বামীকে পরামর্শ দেওয়া এবং তার কর্মের ভয়াবহ পরিণতির কথা স্মরণ করিয়ে দেওয়া। এমনকি, খারাপ সঙ্গ ছেড়ে দেওয়ার জন্য কাকুতি সহকারে অনুরোধ করা। তাকে অবশ্যই বলতে হবে, 'আমি আপনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। আমি আপনাকে নিয়ে গর্বিত। আপনাকে সবকিছুর চেয়ে বেশি পছন্দ করি আর আমি নিজেকে আপনার প্রতি একান্তভাবে নিয়োজিত করতে প্রস্তুত। কিন্তু আমি একটা বিষয় নিয়ে মনঃক্ষুণ্ণ; আপনার মতো একজন ব্যক্তির কেন এই ধরনের বন্ধুবান্ধব থাকবে? কেনই বা আপনি এমন অনুষ্ঠানে উপস্থিত হবেন? এই জাতীয় কাজ তো আপনার জন্য উপযুক্ত নয়। দয়া করে এসব ছেড়ে দিন।'

স্ত্রীর অবশ্যই এমন মনোভাব অব্যাহত রাখতে হবে যতক্ষণ না তিনি তার স্বামীর মন জয় করতে পারছেন। এটা হতেই পারে যে— স্বামী বাজে অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়েছেন আর তাই তিনি স্ত্রীর কথা সহজে মেনে নিতে পারছেন না, তাহলেও স্ত্রীর হতাশ হওয়া যাবে না। তার উচিত আরও বেশি শক্তি ও ধৈর্য সহকারে নিজের লক্ষ্যকে অনুসরণ করা। পুরুষদের উপর নারীদের এক অসাধারণ নিয়ন্ত্রণ আর প্রভাব রয়েছে। সুতরাং স্ত্রী যদি নিজের মন স্থির রাখতে পারেন তবে তিনি যা চান তা করতে সক্ষম হবেন। তিনি যদি স্বামীকে দুর্নীতির নোংরামি থেকে বাঁচানোর সিদ্ধান্ত নেন, তবে তিনি তা করতে পারবেন। যদি তিনি বিজ্ঞতার সাথে কাজ করতে পারেন তাহলে সাফল্যের সম্ভাবনা অনেক বেশি। যাই হোক না কেন, সহিংস বা কঠোর মনোভাব নিয়ে স্বামীর সাথে ব্যবহার করা উচিত নয়, যতক্ষণ না দেখেন যে তার প্রতি সদয় ও বিনয়ী হয়ে কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। আর তারপরই চরম হওয়া, বাড়ি ছেড়ে চলে যাওয়া বা অন্য কোনো উপায় যথাসাধ্য ব্যবহার করে স্বামীকে সঠিক পথে আনার চেষ্টা করতে হবে। কিন্তু তা প্রতিশোধ হিসাবে নয়। হ্যাঁ, স্বামীর দেখাশোনা করা প্রত্যেক স্ত্রীর কর্তব্য। এটি একটি কঠিন দায়িত্ব।

📘 দ্য কেয়ারিং ওয়াইফ > 📄 সন্দেহপ্রবণ নারী

📄 সন্দেহপ্রবণ নারী


সন্দেহ একটি মারাত্মক ব্যাধি, যা শুধু ধ্বংসই ডেকে আনে। সন্দেহপ্রবণ ব্যক্তি নিজের সাথে সাথে অন্যেরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দুর্ভাগ্যজনকভাবে কিছু নারী এই মারাত্মক ধ্বংসাত্মক ব্যাধিতে আক্রান্ত। স্বামীর উপর নজরদারি করা স্ত্রীর স্বভাবজাত বৈশিষ্ট্য। তবে সন্দেহ যখন অবিশ্বাসে পরিণত হয় তখন স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হয়ে যায়। কেননা সন্দেহপ্রবণ স্ত্রী ধরেই নেয় যে তার স্বামী তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। সে ধরেই নেয় তার স্বামী তার অজান্তেই অন্য কোনো নারীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত। সে তাকে যে কোনো মহিলার সাথেই এমনকি সহকর্মীর সাথেও সম্পর্ক আছে বলে সন্দেহ করতে শুরু করে। সে সম্পূর্ণভাবে তার স্বামীর উপর থেকে বিশ্বাস হারাতে শুরু করে। রাত করে বাড়ি ফেরা অথবা অন্য কোনো নারীর সাথে কথা বলতে দেখলেই সন্দেহের মাত্রা তীব্র হয়। এমনকি তা চরম অবিশ্বাসে পরিণত হয়।

উদাহরণস্বরূপ- সে যদি কোনো বিধবা এবং বিধবার সন্তানকে সাহায্য করে থাকে, তবে তার স্ত্রী ভাবতে শুরু করে এর পিছনেও অন্য কারণ আছে। হয়তোবা সে ঐ বিধবার প্রতি কোনো রকম আকর্ষণ অনুভব করছে। অথচ এই কাজটি শুধু মাত্রই মানবতার খাতিরে করা। শুধু তাই নয়, অন্য কোনো মহিলা যদি তার স্বামীকে সুদর্শন বলে অথবা তার আচরণের প্রশংসা করে তাতেও তার স্ত্রীর ধারণা হয় তার স্বামী ঐ মহিলার প্রতি আকর্ষিত। এমনকি তার গাড়িতেও যদি অন্য কোনো নারীর চুল পাওয়া যায় তাতেও তার স্ত্রী মনে করে তার স্বামীর জীবনে অন্য কোনো নারী আছে। এ জাতীয় চিন্তা ভাবনা এবং অহেতুক বিষয়সমূহ এ ধরণের সন্দেহপ্রবণ স্ত্রীদের আরো বেশি রাগিয়ে দেয়। তাদের স্বামীর প্রতি সন্দেহ বাড়িয়ে দেয়। দিন রাত তারা এই ব্যাপারেই চিন্তা করতে থাকে। শুধু তাই নয় এই ধরনের সন্দেহপ্রবণ স্ত্রীরা তাদের বন্ধুবান্ধব এবং নিকটস্থ আত্মীয়স্বজনদের কাছে স্বামী সম্পর্কে বলে বেড়ায়। তাকে প্রতারক বলে সম্বোধন করে। তাদের ভিতরে সন্দেহ নামের যে বীজ বপন করা হয়ে যায় তা তারা এভাবেই অন্যদের নিকট উপস্থাপন করে। আর সেসকল আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধব সহানুভূতি প্রদর্শনের নাম করে অন্যান্য প্রতারক স্বামীদের উদাহরণ প্রদর্শন করে। তারা তাদের সম্পর্কের পতন চায়। ঝগড়া-বিবাদ চলতেই থাকে। এতে করে যা হয়, স্ত্রী তার পরিবারের প্রতি উদাসীন হয়ে যায়। স্বামী এবং সন্তানের প্রতি নিজের দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে। এমনকি নিজের পৈতৃক বাড়িতে চলে যায়। সে তার স্বামীকে নিয়মিত পর্যবেক্ষণ করতে শুরু করে। এমনকি তার পকেটও খুঁজে। তার দাপ্তরিক চিঠিপত্রও পড়তে শুরু করে এবং ছোট ছোট সকল বিষয়ের ব্যাখ্যা খুঁজতে থাকে।

আর এ সবকিছুই করে অতিরিক্ত সন্দেহপ্রবণ হয়ে। এ ধরণের ব্যবহারের মাধ্যমে সে তার পরিবারের সুখ শান্তি নষ্ট করে। সংসারকে নরকে পরিণত করে। অনেকটা জাহান্নাম বানিয়ে ফেলে, যে জাহান্নামের আগুনে সে নিজেও জ্বলতে থাকে। এতো কিছুর পর যদি তার স্বামী তার নিজের পক্ষে কোনো প্রমাণ নিয়ে আসে বা তাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে এতেও তার স্ত্রী রেগে যায়। এমনকি তার স্বামীর কান্নাও তার মনকে নরম করতে পারে না। কোনো কিছুতেই সে সন্তুষ্ট হয় না।

• নিম্নের উদাহরণগুলো জেনে রাখা অবশ্যই জরুরি হবে-

একজন মহিলা একটি পারিবারিক আদালতে বলেছিলো- “আশ্চর্য হওয়ার কিছুই নেই যদি আমি আমাদের বিয়ের ১২ বছর পর তিন সন্তানসহ আমার স্বামীর কাছ থেকে পৃথক হতে চাই। এখানে এতটা আশ্চর্য হবার কিছুই নেই যে কেন আমি এমনটা করতে চাচ্ছি। কারণ আমি জানি আমার স্বামী আমার প্রতি সৎ নয়। কিছুদিন আগেও আমি তাকে একটি মহিলার সাথে হাঁটতে দেখেছি। আমি ভাগ্য কুণ্ডলী বিশ্বাস করি। আমি একটি সাপ্তাহিক ম্যাগাজিন পড়ি। সেখানে "Fortune Telling” এর পাতায় প্রতি সপ্তাহে আমার স্বামীর ভাগ্যকুণ্ডলী দেখি। ঐ ভাগ্যকুণ্ডলী অনুযায়ী আমার স্বামী ঠিক ঐ নারীর সঙ্গেই খুশি হবে; যে কিনা জুন মাসে জন্মগ্রহণ করেছে। কিন্তু আমি তো ফেব্রুয়ারিতে জন্মেছি। সুতরাং স্পষ্টত তার ভালো থাকা আমার সাথে নয়, সে আমার সাথে সুখী নয়। তাছাড়া শুরুর দিকে সে আমাকে যতটা ভালোবাসতো, এখন ততটা ভালোবাসে না। সে এখন ঠিক আগের মতো আমায় কাছে টানে না। আমি এসব কিছু অনুভব করতে পারি।”

সব শুনে মহিলার স্বামী বলল- 'কেউকি বলবেন আমি কী করতে পারি? ঠিক কী করলে আমার স্ত্রীর বিশ্বাসযোগ্য হতে পারি? আমার মনে হয় ঐ সাপ্তাহিক ম্যাগাজিন এর পাঠক যারা আছেন, সবাই আমার স্ত্রীর মতো। সে ম্যাগাজিনটি ভুল। সব মিথ্যা। এখানে সত্য কিছুই নেই। বিশ্বাস করুন, এই ম্যাগাজিন আমার এবং আমার বাচ্চার জীবন, আমাদের সংসার, সবকিছু ধ্বংসের মুখে নিয়ে এসেছে। ঐ ম্যাগাজিনের কুণ্ডলী পাতা বলে, আমার হাতে বেশকিছু টাকা আসবে। ঠিক তারপরই আমার স্ত্রী আমাকে প্রশ্ন করবে টাকা দিয়ে আমি কী করেছি। অথচ আমার হাতে আগামী কয়েকদিনের মধ্যে টাকা আসার কোনো কারণ বা উপায় নেই। এমনও হতে পারে, হয়তো কুণ্ডলীতে দেখাবে যে আমি কোনো চিঠি পাবো। তারপর তো আমাকে একমাত্র আল্লাহই বাঁচাবেন এই মিথ্যা সন্দেহ থেকে। এর চেয়ে বরং আমরা আলাদাই হয়ে যাই। এতে করে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবো। আর আমার স্ত্রী কোনো যৌক্তিক কারণ দেখাচ্ছে না। এর চেয়ে বরং আমরা আলাদাই হয়ে যাই।”

এক লোক কোর্টে বলছিলো- “একবার আমি একা এক পার্টি শেষে ঘরে ফিরছিলাম। এমন সময় আমার কলিগ আর তার ওয়াইফ আমাকে বললো তাদেরকে লিফট দিতে। আমি লিফট দিলাম। তার পরপরই আমার বউ তার বাপের বাড়ি যেতে চাইলো। বললো, তাকে তার বাপের বাড়ি নামিয়ে দিতে। আমি যথারীতি তাকে গাড়িতে উঠিয়ে ড্রাইভ শুরু করলাম। আমার স্ত্রী তখন দেখলো, একটা মেয়ের চুল গাড়ির সিটে। স্ত্রী ততক্ষণাৎ চুল টা নিয়ে আমায় জিজ্ঞেস করলো চুলটা কোত্থেকে এসেছে? আমি ভয়ে ভীত হয়ে পড়েছিলাম, তাই বললাম, জানিনা। এরপর যখন তাকে আনতে গেলাম, আমার স্ত্রী আসবে না বলে দিলো এবং বললো, 'যার চুল তোমার গাড়ির সিটে পাওয়া গিয়েছে তাকে নিয়ে সংসার করো।'

এক ভদ্র মহিলা কোর্টে এসে বিচার দিলো- “তার স্বামী ওভারটাইমের নাম দিয়ে অনেক রাত বাইরে কাটায়। তাকে ধোঁকা দিচ্ছে। এতোদিন সে বিশ্বাস করেছে। কিন্তু পাড়া প্রতিবেশী যখন থেকে বলছে যে- তার স্বামী চাকরি শেষে বাইরে গিয়ে নিজে রিল্যাক্স করে অন্যের সাথে সময় কাটায়, তখন থেকে সেও সন্দেহ করছে। তার মনে হয়; তার স্বামী আসলেই কাজে থাকে না, অন্য কোথাও যাচ্ছে। তাকে ধোঁকা দিচ্ছে। তাই সে মিথ্যাবাদীর সাথে সংসার করতে চায় না। তখনই তার স্বামী পকেট হতে কিছু চিঠি বের করে বিচারকের সামনে রাখলো। বিচারক চিঠি গুলো বের করে জোরে জোরে পড়া শুরু করলো। দেখা গেলো- চিঠিগুলো হলো সেই ব্যক্তির অফিস হতে দেওয়া ওভার টাইমের নোটিশগুলো। তখন মহিলা বললো- আমি রোজ রাতে তার পকেট চেক করেছি কিন্তু কিছু পাইনি। তখন বিচারক বললেন- সে হয়তো তার অফিসের ডেস্কে রেখে আসতো কাগজগুলো। তার স্বামী তখন বললো- আমি আমার স্ত্রীর ব্যবহারে মনে করেছিলাম- তার অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক আছে। আমি নিজেই তাই তাকে ইগনোর করা শুরু করি। আমি ভয় পেয়েছিলাম এটা নিয়ে। তখন তার স্ত্রী ভুল বুঝতে পেরে স্বামীর কাছে ক্ষমা চাইলো। পরস্পর ভুল স্বীকার করে আদালত ত্যাগ করলো।"

একজন দাঁতের ডাক্তার আদালতে অভিযোগ আনলো- “তার স্ত্রী তাকে চেম্বার করতে দিতে চায় না। তার স্ত্রীর ধারণা তার কাছে অনেক মেয়ে রোগীও আসে এবং সেই মেয়ে রোগীদের তার স্বামীর উপর দুর্বলতা সৃষ্টি হতে পারে। তাই সে কোনো মেয়ে রোগী দেখতে পারবে না। কিন্তু ভদ্রলোক ডাক্তার, তার কাছে তার রেগুলার পেশেন্ট অনেক গুরুত্বপূর্ণ। একবার তিনি চেম্বারে রোগী দেখছেন, হঠাৎ তার স্ত্রী এসে তাকে টেনে বের করে নিয়ে গেলো। বললো- ‘কাজ করার দরকার নেই।' বাড়ি গিয়ে কারণ জানতে চাইলে; তার স্ত্রী বলেন- তিনি চেম্বারের বাইরে বসে রোগীদের সাথে আলাপ করছিলেন। এক সুন্দরী মহিলা তখন বললেন, ডাক্তারটি খুব হ্যান্ডসাম এবং খুব ভালো। সেই ভদ্রমহিলা জানতেন না, যার সাথে কথা বলছেন তিনি ডাক্তারের স্ত্রী। তাই এভাবে নাকি বলে দিয়েছেন। ডেন্টিস্ট হাজবেন্ড বিচারক কে জানালেন- এমন স্ত্রীর সাথে তিনি থাকতে পারবেন না। তার কাছে তার পেশা বড়।”

আরেকবার এক ভদ্র মহিলা বললেন- “তার এক বন্ধু তাকে বলেছে, তোমার স্বামীকে রোজ অফিসের পর এক বাড়িতে যেতে আমি দেখেছি। ঘটনার সত্যতা জানতে, আমি নিজে একদিন আমার স্বামীর পিছু নিয়েছিলাম। দেখলাম– সত্যিই সে তার অফিসের পর একটা বাড়িতে গিয়ে ঢুকলো। সে আমার বিশ্বাস ভঙ্গ করেছে। তখন তার স্বামী জানালো- বিচারক সাহেব, আমি একবার বাচ্চার গুঁড়া দুধ কিনতে দোকানে গেলে দেখি এক বিধবা মহিলা টাকার অভাবে তার বাচ্চার জন্য দুধ কিনতে পারছে না। আমি তখন তাকে সাহায্য করি এবং ঠিক করি তাকে প্রতিনিয়ত সাহায্য করার।”

এভাবে প্রতিদিন কোনো না কোনো সংসারে সমস্যা সৃষ্টি হয়, যা ধীরে ধীরে ডিভোর্সে রূপ নেয়। এর প্রভাব বেশি পড়ে সন্তানদের উপর। তারা তাদের বাবা-মার ঝগড়া দেখে বড় হয়। ফলে তাদের মন মেজাজ খিটখিটে থাকে। মন সংকীর্ণ হয়ে থাকে। বাবা-মার ডিভোর্সেরও বিরূপ প্রভাব পড়ে তাদের উপর। বাবা-মা মনে করেন ডিভোর্স করে আলাদা হয়ে গেলে নতুন জীবন সঙ্গী আনলে হয়তো তাদের সন্তানকে নিজের সন্তানের মতো বড় করবে, আদর করবে। কিন্তু এটা ভুল, কখনোই সন্তানরা আরেকজনকে তার বাবা কিংবা মা হিসেবে গ্রহণ করতে পারে না। অন্য একজন এসেও কখনো সহজে নিজের সন্তানের জায়গাটা আরেকজনকে দিতে পারে না। ফলে সন্তানদের জীবনটাই অনিশ্চয়তার মধ্যে পড়ে। এমনকি স্ত্রীও হয়তো মনে করতে পারে একটা সময় সে এমন করে প্রতিশোধ নিতে পেরেছে। কিন্তু সেও আরেকজনকে সহজেই বিয়ে করে সংসার শুরু করতে পারবে না। এই অবস্থা হতে বাঁচাতে একটাই পথ আছে, তা হলো বাবা-মা ডিভোর্স না করে একজন আরেকজনকে বোঝার চেষ্টা করা। দুজনের সমস্যা বুঝতে চাওয়া। তাহলে এই ঝগড়ার অবসান হবে। এক্ষেত্রে, পুরুষদের ভূমিকা বেশি বলা যায়। একজন পুরুষই তার জীবনের সমস্যাগুলো হতে দূরে থাকতে পারে।

এক্ষেত্রে পুরুষদের জন্য কিছু টিপ্স-
১. আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে বলেই আপনাকে হারানোর ভয় পায় এবং সে আপনাকে সন্দেহ করে।
২. আপনার সন্তান, পরিবারের প্রতি তার আগ্রহ আর দায়িত্ববোধ কাজ করে বলেই সে সব কিছু আঁকড়ে ধরে পড়ে থাকতে চায়। তাই তাকে বোঝার চেষ্টা করুন, কষ্ট না দেওয়ার চেষ্টা করুন।
৩. তিনি আপনাকে ভালোবাসে বলেই আপনাকে সন্দেহ করে ফেলে, এটা তার রোগের মতো। এখানে তার কিছুই করার থাকেনা।
৪. ক্যান্সারের মতো অনেক রোগ আছে। ধরে নিন আপনার স্ত্রীও মানসিক বিষাদগ্রস্ত রোগে ভুগছে। তাকে বোঝার চেষ্টা করুন। তার সকল অভিযোগ-আক্ষেপ মন দিয়ে শুনে তা শুধরানোর চেষ্টা করুন। অবশ্যই কোনো অভিযোগ কিংবা সন্দেহ আপনা থেকেই হয় না। হয়তো আপনি নিজের অজান্তে এমন কোনো ব্যবহার করেছেন যাতে সে এমন ভুল বুঝতে বাধ্য হয়েছে।
৫. সারাদিন কী হয় না হয় আপনার স্ত্রীকে দিন শেষে শেয়ার করুন।
৬. আপনাকে প্রশ্ন করার সুযোগ দিন। আপনার কাপড়, মানিব্যাগ, চিঠি, সবকিছু তাকে দেখতে দিন।
৭. কাউকে সাহায্য করতে চাইলে স্ত্রীর সাহায্য নিন।
৮. বাইরের পার্টিতে অন্য নারী কিংবা কলিগদের সামনে স্ত্রীকে অপমান করবেন না।
৯. আপনি যদি আসলেই সুপুরুষ হয়ে থাকেন তবে অবশ্যই আপনার স্ত্রীর সম্মান আপনার কাছে উপরে। অন্যের সামনে তাকে ছোট করবেন না। তাকে নিয়ে হাসি তামাশা করবেন না। কখনো ভাববেন না- আপনার স্ত্রী দাস হয়ে গেছে। উলটো আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি, যিনি জানেন- কী করলে তার পরিবার সুখী হবে, তার সন্তানরা ভালো থাকবে, সংসারে সুখ আসবে।

উপরন্তু, আল্লাহ ওই সকল ব্যক্তিকে উত্তম প্রতিদান দেন; যারা এই সময়ে ত্যাগের মত মহৎ কাজ করে। সব রকম পরিস্থিতিতে নারীর সাথে নম্র ব্যবহার করা এবং তাদের সাথে সুন্দরভাবে কথা বলা উচিত, যাতে তাদের কর্ম ভালো হয়। একজন স্ত্রীর তার স্বামীর উপর অধিকার হলো, তার সকল অসচেতনতা এবং বোকামি মাফ করে দেওয়া।

এবার স্ত্রীদের জন্য কিছু কথা-
প্রিয় বোন! এটা অবশ্যই দরকার নেই যে- সব বিষয়ে সকল অবস্থায় আপনার স্বামীকে আপনার কাছে তার নির্দোষ প্রমাণ করতে হবে। যতক্ষণ না তার অপরাধ প্রমাণিত হচ্ছে; আপনার কোনো অধিকার নেই তার সাথে অপরাধীর মত ব্যবহার করার। এমন কি কোনো আইন কিংবা কোনো নিয়মও বলে না- কোনো ব্যক্তির অপরাধ প্রমাণিত হওয়ার আগে তার সাথে অপরাধীর ন্যায় ব্যবহার করা যাবে কিংবা তাকে শাস্তি দেওয়া যাবে। শুধু ধারণার উপর ভিত্তি করে কোনো অপরাধ হয়েছে বলা যায় না। আপনার কেমন লাগবে আপনাকে যদি কেউ এভাবে প্রমাণ ছাড়া সন্দেহ করে অপরাধী বলে! আপনি বিশ্বাস করুন। সন্দেহ করা পরিত্যাগ করুন। একজন নির্দোষ ব্যক্তিকে মিথ্যা দোষারোপ করার ভার পাহাড়ের চেয়েও বেশি।

আল্লাহ তাআলা বলেন-
অর্থ : “হে মুমিনগণ! তোমরা বেশীরভাগ সন্দেহ থেকে বিরত থাকো। অবশ্যই কিছু কিছু সন্দেহ গুনাহের কাজ।”২৭

আল্লাহ তাআলা আরো বলেন- “যারা মুমিন নর নারীদেরকে মিথ্যা দোষারোপ করে কষ্ট দেয় তারা সুস্পষ্ট অপবাদ ও গুনাহ নিজেদের ঘাড়ে চাপিয়ে নেয়।”২৮

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
অর্থ : “সবচেয়ে বড় কবীরা গুনাহ হলো- অন্যায়ভাবে কারো বদনাম করে বেড়ানো।”২৯

প্রিয় বোন!
বোকা হবেন না। কোনো শক্ত প্রমাণ ছাড়া, প্রথমে আপনার স্বামীর ভুলগুলো নোট করুন। এরপর তার ভুলের কারণ কী হতে পারে লিখুন। নিজেকে একজন স্বচ্ছ বিচারকের চেয়ারে বসিয়ে পুরো ব্যাপারটা বিবেচনা করুন। সব সময় যাই দেখছেন তাই সত্য হবে তা নয়। এমনও হতে পারে আপনার স্বামীর গাড়িতে যে চুল পাওয়া গেছে তা আপনার কিংবা তার কোনো আত্মীয়ের। হয়তো তার কোনো কলিগ বিপদে লিফট চেয়েছিল, হয়তো মা, বোনের। অনেক কিছুই হতে পারে। আপনার স্বামী কোনো নারীকে সহায়তা করছে মানে তার মন বড়। সে একজন দরিদ্র নারীর পাশে দাঁড়িয়েছে মনুষ্যত্ববোধ থেকে। আপনার স্বামীর অফিসে কোনো মেয়ে কলিগ থাকলেই তাকে নিয়ে সন্দেহ করবেন না। স্বামীর কোনো ভুল পেলে সন্দেহ হলে প্রথমেই তাকে জিজ্ঞেস করুন। দুইজনে মিলে ভুল ভাঙানোর চেষ্টা করুন, তাকে সুযোগ দিন। এরপর যদি দেখেন আপনি এমন কিছু জানেন যা সে বলেনি, তখন তাকে বলুন, সে হয়তো ভুলে গেছে কিংবা ভীত হয়েছিল যেন আপনি ভুল না বুঝেন। তার কথা বিশ্বাস করুন। এরপরও যদি আপনি আরো ভালোভাবে ধীরে সুস্থে খতিয়ে দেখে তার কোনো ভুল পান, তাহলে তার সাথে কথা বলুন। তাকে বলুন আপনাকে সত্যটা বলতে।

অবশ্যই এসব নিয়ে বাইরের কারো সাথে আলাপ করবেন না। কারণ শত্রুরা আপনার সন্দেহ আরো বাড়িয়ে দিবে। এমনকি আরো কিছু মিথ্যা যোগ করবে আপনার জীবন ধ্বংস করার জন্য। আপনার স্বামী হয়তোবা কোনো ইস্যু না। হয়তোবা তার বড় কোনো অপরাধও নেই। কিন্তু এক ঝাঁক বোকা, সাধারণ, অদক্ষ মানুষ আপনার এই ভুল ধারণা ও অভিযোগে দয়া দেখাবে। তারা হয়তো আপনার আত্মীয়স্বজন কিংবা কাছের বন্ধু। আলোচনা শুধুমাত্র বুদ্ধিমান এবং সৎ মানুষের সাথেই করা উচিত। যদি কারো সাথে আলোচনা করেন তবে একটা সমাধান বের করে তা নিয়ে আলোচনা করুন।

যদি আপনার স্বামীর দোষ প্রমাণিত না হয়, যদি আপনার আত্মীয়স্বজনও তার দোষ না দেখে, কিন্তু তাও আপনি তার উপর সন্দেহ করেন, তবে বুঝতে হবে আপনি আসলেই মানসিক সমস্যায় ভুগছেন। আপনার সন্দেহের সমস্যা হাতের বাইরে চলে গিয়েছে। আপনার তখন একজন মানসিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

এই সময় আপনার স্বামীর সাথে আপনার ঝগড়া না করা কিংবা আদালতে না যাওয়া বুদ্ধিমানের কাজ। বিচ্ছেদের কথা বলবেন না, কিংবা তাকে হেনস্থা করবেন না। এমন ব্যবহার শুধুই ক্ষোভ আর সমস্যা বাড়াবে, যা হয়তো বিচ্ছেদে রূপ নিবে। অবশ্যই বোকার মত কাজ করবেন না। কিংবা আত্মহত্যার পথ বেছে নেবেন না। কারণ নিজেকে হত্যা করে আপনি পরকালে শান্তি পাবেন না। আর ভিত্তিহীন সন্দেহের উপর নিজেকে শেষ করে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। আপনার কি মনে হয় না, সমস্যা সমাধান করাটাই বুদ্ধিমানের কাজ?

আপনি যদি তারপরও আপনার স্বামীর সাথে একটা সঠিক সমাধানে না যেতে পারেন, কিংবা আসলেই সে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যায়, তাহলে আপনিই দোষারোপিত হবেন। হয়তো আপনিই তার মনে জায়গা করে নিতে পারেননি। কারণ আপনি তার মন জয় করার জন্য পর্যাপ্ত চেষ্টা করেননি। তাই আপনার আর তার জীবনের মধ্যে একটা খালি জায়গা তৈরি হয়েছে। তাই বলে ভেঙে পড়বেন না। এখনো সময় আছে, আপনার ভাব-ভঙ্গিতে পরিবর্তন আনুন এবং এমন আচরণ করুন যা আপনার স্বামীকে আকৃষ্ট করবে।

টিকাঃ
২৭ সূরা হুজুরাত : ১২।
২৮ সূরা আহযাব: ৫৮।
২৯ তাফসিরে ইবনে আবি হাতিম : ৫২৪৫।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00