📄 আগামীর বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের করণীয়
Theme: The Half Has Never Been Told
"The prosperity of a country depends, not on the abundance of its revenues, nor on the strength of its fortifications, nor on the beauty of its public buildings; but it consists in the number of its cultivated citizens, in its men of education, enlightenment and character." - Martin Luther
ভূমিকা: বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে চীন-ভারত দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্র-রাশিয়া দ্বন্দ্ব, চীন- জাপান দ্বন্দ্ব, চীন-যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব ইত্যাদি বিষয়গুলো ক্ষুদ্র রাষ্ট্রগুলোর জন্য একটি কূটনৈতিক সংকট তৈরি করেছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল ও অনুন্নত তৃতীয় বিশ্বের দেশসমূহ, যাদের জাতীয় শক্তি অনেকটাই দুর্বল, তাদের প্রায়ই আঞ্চলিক ভূরাজনীতির সমীকরণে পরস্পরবিরোধী প্রভাবশালী রাষ্ট্রগুলোর সাথে কূটনৈতিক সম্পর্কে ভারসাম্য বজায় রেখে চলতে হয়। কারণ এক পক্ষের সাথে সম্পর্ক উন্নয়নের কারণে পরবর্তীতে অন্য পক্ষের রোষানলে পড়ে সমর্থন হারাবার ঝুঁকি সৃষ্টি হয়। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা এটিই প্রমাণ করে। এরকম একটি বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বে বাংলাদেশের বাজার সম্প্রসারণ, চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাবে সৃষ্ট সমস্যা সমাধানে, পোশাক শিল্পে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে- বাংলাদেশের করণীয় কী হওয়া উচিত তাই নিয়ে আলোচনা থাকবে এই অধ্যায়টিতে। একদিকে নয়া সাম্রাজ্যবাদী চীনের উত্থান, বিশ্ব পরিমণ্ডলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান প্রভাব হ্রাস, দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তারের জন্য ভারতের সুস্পষ্ট প্রয়াস এবং তার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, বাংলাদেশের ভৌগোলিক সুবিধা ও ঝুঁকিসমূহ ইত্যাদি বিষয়গুলো আমলে নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি কেমন হওয়া চাই তা একটি মুখ্য বিষয়।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব ও সম্ভাবনা
1. Conflict-Free Borders: বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত সুবিধার মধ্যে একটি হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত সংঘাত নেই। যা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের ভাবমূর্তিকে সমুন্নত করছে।
2. No Secessionist Movements: বাংলাদেশ একটি তৃতীয় বিশ্বের রাষ্ট্র হলেও বাংলাদেশে এখন কোনো ধরনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। যা বাংলাদেশের অভ্যন্তরীণ সার্বভৌমত্বকে (Internal Sovereignty) আরও শক্তিশালী করে।
3. Seven Sisters of India: ভারতের সেভেন সিস্টার্স প্রদেশগুলোর উন্নয়নের জন্য বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ভারতের জন্য খুবই প্রয়োজন। কারণ এই সকল প্রদেশগুলো দূরে হওয়ায় কলকাতা বন্দরের সাথে বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করা ভারতের জন্য খুবই কঠিন। তাই ভারতের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ।
4. Geographical Proximity to the Global Power: ভৌগোলিকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি জনবহুল দেশ। বাংলাদেশ ২০°৩৪′ উত্তরাংশ থেকে ২৬°৩৮′ উত্তরাংশ এবং ৮৮°০১′ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থান। যা সাধারণত আমাদের পরম অবস্থান (Absolute Location) নির্দেশ করে। দ্বিতীয়ত, উদীয়মান শক্তি চীন ও ভারতের প্রতিবেশি হওয়ায় বাংলাদেশের রয়েছে একটি ভূরাজনৈতিক গুরুত্ব।
5. A Gateway Between ASEAN and SAARC: একদিকে বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত, অন্যদিকে বর্তমান বিশ্বের দুই উদীয়মান পরাশক্তি চীন ও ভারতের বিশেষ কাছাকাছি অবস্থান এবং পার্বত্য চট্টগ্রাম থেকে খুব সহজে বঙ্গোপসাগর হয়ে ভারত মহাসাগরের উন্মুক্ত নীল জলভাগে প্রবেশের সুবিধার সম্ভাব্যতা আমাদের পার্বত্য চট্টগ্রামকে বিশ্বে ভূরাজনৈতিক দিক থেকে করে তুলেছে বিশেষ গুরুত্ববহ। তথা আঞ্চলিক সংস্থা সার্ক এবং আসিয়ান এর সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান।
6. Bay of Bengal: দক্ষিণে বিশাল জলরাশি Bay of Bengal অবস্থিত। এই অবস্থানগত কারণেই বাংলাদেশের রয়েছে বিশ্বরাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ। বঙ্গোপসাগরকে সঠিকভাবে ব্যবহার করে বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক করিডোরের একটি 'হাবে' বা কেন্দ্রে পরিণত হতে এবং দক্ষিণ এশিয়া থেকে শুরু করে মধ্য এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীনের মধ্যে যোগাযোগে অবদান রাখার একটি সুযোগ তৈরি হয়েছে।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের সমস্যা ও ঝুঁকিসমূহ
1. Rohingya Crisis: রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের নিরাপত্তার জন্য অন্যতম একটি সংকট। এটি শুধু বাংলাদেশের নিরাপত্তার জন্যই নয় বরং পুরো দক্ষিণ ও দক্ষিণ- পূর্ব এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি।
2. Open to the Ocean: বাংলাদেশ একটি সমুদ্র তীরবর্তী দেশ হওয়ায় জলবায়ু পরিবর্তনের ফলস্বরূপ বাংলাদেশের উপর মারাত্মক প্রভাব (hazards) পড়তে পারে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন- ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের অনেক ক্ষতি সাধন করে।
3. Surrounded by India: প্রতিবেশি রাষ্ট্রের প্রভাব অনেক ক্ষেত্রেই নির্ধারণ করে একটি দেশের ভূরাজনৈতিক সমীকরণ কেমন হবে। সেক্ষেত্রে পাশের রাষ্ট্রটি যদি আয়তনে বড় হয় এবং তাদের জাতীয় শক্তি বেশি থাকে তাহলে স্বাভাবিকভাবে তুলনামূলক ছোট রাষ্ট্রটি ঐ রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়ে। কারণ তুলনামূলক বড় রাষ্ট্রটির সাথে তার অনেক অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিষয়াদি জড়িত। এমন পরিস্থিতিতে বাংলাদেশের তিন দিকেই ভারত হওয়ায় বাংলাদেশের জন্য একটি ভৌগোলিক জটিলতা (strategic complexity) দেখা দিয়েছে।
4. Vulnerability to climate change: বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলস্বরূপ বাংলাদেশের উপকূলীয় অঞ্চল একসময় সমুদ্রের তলদেশ নিমজ্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
5. War-torn South Asian region: ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আধিপত্য বিস্তারের লক্ষ্যে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে সামরিক প্রতিযোগিতা তা আগামীতে এই অঞ্চলে একটি যুদ্ধাবস্থা তৈরি করতে পারে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে ব্যবহার করে চীন যাতে বঙ্গোপসাগরের নীল জলরাশিতে প্রবেশ না করতে পারে যুক্তরাষ্ট্রের নজর সেদিকে। একই ভাবে চট্টগ্রাম থেকে চীনের বিতর্কিত তিব্বত অঞ্চলটি অনেক নিকটে। তাই বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল ব্যবহার করে যুক্তরাষ্ট্র যেন তিব্বতের উপর প্রভাব ফেলতে না পারে চীনের নজরও সেদিকে।
6. Chittagong Hill Track: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জনসংখ্যার নৃতাত্ত্বিক ইতিহাস এবং জাতিতাত্ত্বিক ভিন্নতা ভবিষ্যতে আমাদের জাতীয় সংহতিকে (National Integrity) ব্যাহত করতে পারে।
তাই বাংলাদেশের ভৌগোলিক ঝুঁকিগুলোকে কীভাবে সফলতার সাথে মোকাবিলা করা যায় এবং বিদ্যমান সম্ভাবনাগুলোকে কীভাবে দক্ষতার সাথে কাজে লাগানোর মাধ্যমে দেশের জন্য কল্যাণ বয়ে আনা যায় সেই কথা মাথায় রেখে নীতি নির্ধারণ করতে হবে।
রোহিঙ্গা সংকটের প্রাগম্যাটিক সমাধান হবে '13-Fold Ways' এর আলোকে
এটি অস্বীকার করার সুযোগ নেই যে, রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য একটি নিরাপত্তা সংকট। তাই এই রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত তা নিয়ে আলোচনায় আসা যাক। তাই বাস্তবতার নিরিখে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ যেভাবে এগুতে পারে তার ১৩টি পথ বাতলে দেওয়ার চেষ্টা করব। এই ১৩টি মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানকে আমরা 'A 13- Fold Sollution'ও বলতে পারি।
1. Realistic Policy গ্রহণ। এই সংকট সমাধানে বাংলাদেশের প্রয়োজন ভাববাদী চেতনা থেকে বেরিয়ে এসে বাস্তববাদী পররাষ্ট্রনীতিতে জোর দেওয়া।
2. Shuttle Diplomacy'র সফল প্রয়োগ ঘটিয়ে কীভাবে তৃতীয় আরেকটি শক্তিশালী দেশকে রোহিঙ্গা সমস্যা সমাধানে এগিয়ে আসতে বাধ্য করানো যায় সেদিকে নজর দিতে হবে।
3. Soft Power'র ব্যবহার করে বিশ্বজুড়ে বার্মিজ সেনাদের নিষ্ঠুরতা তুলে ধরে কীভাবে বাংলাদেশের পক্ষে উল্লেখযোগ্য হারে বৈশ্বিক জনমত গঠন করা যায় সেটিও প্রাধান্য দিতে হবে।
4. Preventive diplomacy'র দিকেই হাঁটতে হবে। রাখাইন অঞ্চলে চীনের একচেটিয়া স্বার্থ এবং মিয়ানমারের সীমান্তবর্তী বঙ্গোপসাগরে আবিষ্কৃত তেল-গ্যাসের উপর যুক্তরাষ্ট্রের লোভনীয় নজর- বাংলাদেশকে এই বার্তাটি দিচ্ছে যে, এই অঞ্চলটি যত স্থিতিশীল রাখা যায় ততই আমাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য মঙ্গলজনক। তাই মিয়ানমারের সাথে সরাসরি সংঘাত বা দ্বন্দ্বে লিপ্ত না হয়ে এবং এই অঞ্চলে একটি যুদ্ধাবস্থা তৈরি করা ব্যতীত কীভাবে রোহিঙ্গা সমস্যা সমাধান করা সম্ভব সেদিকে নজর দিতে হবে।
5. Backchannel Diplomacy'র কৌশলগত প্রয়োগ প্রয়োজন। ব্যাকচ্যানেল কূটনীতির মাধ্যমে তথা বেসরকারি প্রতিষ্ঠান, অনানুষ্ঠানিক যোগাযোগ, প্রভাবশালী নাগরিক, বৈশ্বিক অঙ্গনে প্রভাব রয়েছে এমন অ-রাষ্ট্রীয় কর্মক, মিডিয়া কাল্ট ইত্যাদির মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি বৈশ্বিক অঙ্গনে জোরদার করতে হবে।
6. Bargaining Power'টি সর্বোচ্চ কাজে লাগাতে হবে। বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে পরাশক্তিগুলোর কাছে বাংলাদেশের যে গুরুত্ব সেটিকে সদ্ব্যবহার করতে হবে। পরাশক্তিদের কাছে বাংলাদেশের এই গুরুত্বের বিষয়টি কাজে লাগিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধান বেগবান করতে হবে।
7. প্রতিবেশি রাষ্ট্রের কাছে আমাদের যে ভৌগোলিক শক্তি বা Geographical Capital রয়েছে তা কাজে লাগাতে হবে। বন্ধু বা শত্রু রাষ্ট্র পরিবর্তন করা যায়, কিন্তু প্রতিবেশি রাষ্ট্র কখনো পরিবর্তন করা যায় না। সব দেশই নিজের স্বার্থ আগে দেখবে, কূটনৈতিক অঙ্গনে এটাই স্বাভাবিক। অন্য দেশ যতটা সম্ভব দরকষাকষি করে তাদের স্বার্থটি আদায় করে নিচ্ছে। ভারতের সাথে দরকষাকষি বলুন আর কূটনীতির দিক থেকে বলুন আমাদেরকে আরও পারদর্শী হতে হবে। আমাদেরও উচিত পররাষ্ট্রনীতি প্রণয়নে আরেকটু পেশাদার হওয়ার মাধ্যমে ভারতকে এই বিষয়টি বোঝানো যে, রোহিঙ্গা সংকট সমাধানে ভারত যেন বাংলাদেশের পক্ষে থাকে। ভারতের যাতায়াত, বাণিজ্য সুবিধা, সেভেন সিস্টার্সে অখণ্ডতা বজায় রাখা এবং ট্রান্সশিপমেন্টের মতো বিষয়গুলো ভারতকেও বাংলাদেশের উপর অধিক নির্ভরশীল করে তুলেছে। বাংলাদেশের উপর ভারতের যে নির্ভরশীলতা সেটিকেই কাজে লাগিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে ভারতকে বাংলাদেশের পক্ষে নিয়ে আসতে হবে। একটি আঞ্চলিক উদীয়মান শক্তি হিসেবে ভারত এই সমস্যা সমাধানে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম।
8. বর্তমান বাংলাদেশের যে Diplomatic Capital রয়েছে তা কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রকে কনভিন্স করতে হবে। রোহিঙ্গা সংকট সমাধানের উদ্দেশ্যে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বাড়াতে হবে।
9. Animal Spirit দিয়ে বা Capital Inject করার মাধ্যমে আমাদের পুরোনো দিনের মিত্র রাষ্ট্র বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে জাগিয়ে তুলতে হবে; যাতে করে Good Office হিসেবে অন্তত কেউ একজন আমাদের পক্ষে এগিয়ে আসে।
10. Shopkeeper diplomacy'র প্রয়োগ বা এটিতে আরও দক্ষ হতে হবে। একজন দোকানদার যেভাবে তার কাস্টমার থেকে দরকষাকষির মাধ্যমে সর্বোচ্চ মুনাফা অর্জনের চেষ্টা করে ঠিক তেমনিভাবে বাংলাদেশের উচিত চীনের সাথে দরকষাকষি করে সবটুকু জাতীয় স্বার্থ আদায় করে নেওয়া। 'চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' কিংবা 'String of Pearls Strategy'র কারণে মিয়ানমার যদি চীনের কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে বাংলাদেশ কেন নয়? বাংলাদেশও তো চীনের এই দুটি প্রকল্পের অন্যতম অংশীদার। মিয়ানমার যদি তাদের গুরুত্বের কথাটি বুঝিয়ে চীনের সাথে দরকষাকষি করার মাধ্যমে তাদের স্বার্থটি আদায় করে নিতে পারে আমরা কেন বাংলাদেশের গুরুত্বটি চীনকে বুঝিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনকে আমাদের পক্ষে নিয়ে আসতে পারছি না? তাই আমাদের উচিত Shopkeeper diplomacy তে আরও বেশি কুশলী হওয়া।
11. Track III Diplomacy'র প্রয়োগ। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা সংকট নিয়ে একটি সমাধান করিয়ে দেওয়ার লক্ষ্যে তৃতীয় পক্ষ হিসেবে জাতিসংঘ কিংবা বিশ্বব্যাংককে সদা তৎপর রাখা। বিশ্বব্যাংক, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে রোহিঙ্গা সমস্যা সমাধানে সদা তৎপর রাখতে বাংলাদেশের উচিত বৈশ্বিক অঙ্গনে রোহিঙ্গা সংকটকে একটি নিরাপত্তা সংকট (Security Crisis) হিসেবে উপস্থাপন না করে বরং একটি মানবাধিকার সংকট (Humanitarian Crisis) হিসেবে উপস্থাপন করা। এতে করে বৈশ্বিক জনমত গঠনটি অনেক বেশি ত্বরান্বিত হবে।
12. আঞ্চলিক সংস্থা আসিয়ানের Political Goodwill কে কাজে লাগানো। দক্ষিণ-পূর্ব এশিয়ার আসিয়ানভুক্ত কিছু রাষ্ট্র যেমন- থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি তারাও তাদের দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে চাচ্ছে। সংস্থা হিসেবে আসিয়ানও রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে আগ্রহী। মিয়ানমার যেহেতু আসিয়ানের একটি সদস্য রাষ্ট্র, তাই বাংলাদেশের উচিত আঞ্চলিক সংস্থা আসিয়ানকে কাজে লাগিয়ে এই বিষয়টি আরও জোরদার করা।
13. Democratic diplomacy'র ব্যবহার। গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী বিশ্বের এমন প্রতিটি রাষ্ট্র বার্মিজ সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গাদের উপর জাতিগত নিধনকে তিরস্কার করেছিল। জাতিগত নিধন যে একটি আন্তর্জাতিক অপরাধ তা বিশ্ববাসীর কাছে উপস্থাপন করার মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের একটি পরিবেশ তৈরি করতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রগুলো সাধারণত বৈশ্বিক মানবাধিকার নিয়ে অধিক সচেতন। ইথনিক ক্লিনজিং যেহেতু একটি চরম মানবাধিকার লঙ্ঘন তাই এই বিষয়টিকে ফোকাস করে পুনরায় বিশ্ববাসীকে জাগিয়ে তুলতে হবে。
উপরিউক্ত এই '13-Fold Ways' এর আলোকে আশাকরি রোহিঙ্গা সমস্যা সমাধানের উপর বাংলাদেশ নজর দেবে। এই ১৩টি পদ্ধতি একসাথে প্রয়োগ করলে আমরা বিশ্বাস করি রোহিঙ্গা সংকট সমাধান ত্বরান্বিত করা সম্ভব। মাত্র দুই একটি পদ্ধতি প্রয়োগ করে ব্যর্থ হলে আশাহত হওয়া যাবে না বরং তা প্রয়োগের চেষ্টা নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যেতে হবে।
পররাষ্ট্রমন্ত্রীর 'RIPEN' প্রস্তাবনাটি বাস্তবায়ন করা
প্রবাসীদেরকে উন্নয়নে সম্পৃক্তকরণের উদ্দেশ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন 'RIPEN' নামে একটি পদক্ষেপ নিয়েছিলেন। পরবর্তীতে সেটি নিয়ে তেমন তোড়জোড় পাইনি। তবে আমরা চাই এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন হোক। RIPEN এর পূর্ণরূপ হচ্ছে; R- Remittance, I- Investment, P- Philanthropy, E- Exchange of Expertise, N- Networking। পররাষ্ট্রমন্ত্রীর এই প্রস্তাবটি বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অনেক সময়োপযোগী।
• RIPEN এর 'R' হলো রেমিট্যান্স। রেমিট্যান্স বিষয়টি বাংলাদেশ ব্যাংকের সাথে সম্পর্কিত হওয়ায় সরকার বিষয়টি দেখাশোনার জন্য ওই প্রতিষ্ঠানকে দায়িত্ব প্রদান করেছে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স সঠিকভাবে কাজে লাগানোর জন্য একটি বিশেষ সেল থাকার প্রস্তাব করেছেন। এটি আসলেই প্রয়োজন।
• RIPEN-এর 'I' হলো ইনভেস্টমেন্ট। বহু প্রবাসী বাংলাদেশের জন্য বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসেন। তাই বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে আমাদের প্রবাসীদেরকেও কাজে লাগাতে হবে। প্রবাসীদের বিনিয়োগ প্রস্তাব কাজে লাগাতে বিনিয়োগের শর্ত ও পদ্ধতি আরও সহজতর করার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। যেমন- বর্তমানে গণচীনের ৬৬ শতাংশ বৈদেশিক বিনিয়োগ আসে তাদের প্রবাসী চীনাদের মাধ্যমে। ভারতের অবস্থাও একই রকম। বেঙ্গালুরু ও চেন্নাইয়ে প্রবাসী ভারতীয়দের জয়জয়কার। তাই বাংলাদেশের প্রবাসীদের কাজে লাগিয়ে কীভাবে বিনিয়োগ বৃদ্ধি করা যায় সেদিকে নজর দিতে হবে।
• RIPEN-এর 'P' হচ্ছে Philanthropy। প্রবাসীরা অ্যাম্বুলেন্স, হাসপাতালের সরঞ্জামাদি ইত্যাদি অনেক কিছু দান করে থাকেন। তাই হয়রানিমুক্তভাবে এসব দানসামগ্রীর ব্যবহার নিশ্চিত করতে একটি সেল তৈরি করা যেতে পারে।
• RIPEN-এর 'E' হচ্ছে Exchange of Expertise and Experiancel পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় আমাদের ছেলে-মেয়েরা যুক্তরাষ্ট্রের সাইবার সিকিউরিটির উপর বড় বড় কাজ করে, তারা সেখানে বড় বড় কনসালট্যান্ট। তারা অনেক সময় স্বদেশের জন্য সস্তায় সার্ভিস দেয়, এমনকি বিনা পয়সায়। প্রবাসে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক আছেন। তারা যখন দেশে আসেন, তাদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে একটি সেল তৈরি করা যেতে পারে। এতে উভয় পক্ষ লাভবান হবে। প্রবাসীরা কিছু দিতে পারলে খুশি হবেন। আর দেশবাসীও উপকৃত হবে।
• RIPEN-এর 'N' হচ্ছে নেটওয়ার্কিং। বিদেশে নেটওয়ার্কিং বৃদ্ধিতে আমাদের কাজ করতে হবে।
Productive Efficiency: এই পরিভাষাটির মানে হচ্ছে যত কম খরচে মানসম্মত পণ্য উৎপাদন করা যায়। বাংলাদেশে সস্তা শ্রমের প্রাপ্যতা থাকায় আমরা কম খরচেই মানসম্মত তৈরি পোশাক উৎপাদন করতে পারি। অর্থাৎ আমাদের তৈরি পোশাক শিল্পে যথেষ্ট Productive Efficiency রয়েছে。
Allocative Efficiency: এই পরিভাষাটির মানে হচ্ছে ঠিক তেমন পণ্যটি ভোক্তার কাছে উপস্থাপন করা যেমনটি সে চায়। বাস্তবতা হচ্ছে আমরা কম খরচে মানসম্মত তৈরি পোশাক উৎপাদন করতে পারলেও গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারছি না। যেমন- বাংলাদেশের তৈরি পোশাকের তুলনায় চীনা ও ভিয়েতনামের তৈরি পোশাকে অনেক বৈচিত্র্য রয়েছে (Diversification)। অর্থাৎ আমাদের তৈরি পোশাক শিল্পে Productive Efficiency থাকলেও বৈশ্বিক বাজারে Allocative Efficiency তুলনামূলক কম। তাই বর্তমান সরকারকে এই বিষয়টি যথেষ্ট গুরুত্বের সহিত আমলে নিতে হবে।
বৈশ্বিক পোশাকে মূল্য নির্ধারণে বাংলাদেশের ভূমিকা
বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় কিন্তু আমাদের পোশাকের নিজস্ব কোনো ব্রান্ড নেই। এ জন্য বিশ্ব বাজারে পোশাকের মূল্য নির্ধারণে আমাদের কোনো ভূমিকা থাকে না। এ দেশের বায়িং হাউসগুলো পোশাকের যে মূল্য নির্ধারণ করে দেয়, সেটাই আমাদেরকে মেনে নিতে হয়। তারা সাধারণত আমাদের শ্রমিকের মজুরি-সহ বিভিন্ন খরচ জেনে একটি মূল্য নির্ধারণ করে দিচ্ছে। আর সেটাই আমাদের মেনে নিতে হচ্ছে। তাই আমাদের পোশাকের একটি ব্র্যান্ড তৈরি করতে পারলে মূল্য নির্ধারণে আমাদের একটি ভূমিকা থাকত। আমাদের নীতি প্রণয়নে এসব বিষয় বিবেচনা করা জরুরি।
বাংলাদেশের বেকারত্ব সমস্যা ও চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাব
1. Frictional Unemployment: কোনো একটি উপযুক্ত চাকরি পেতে যদি দীর্ঘসময় প্রয়োজন হয় তখন এই সময়টি ধরে যে বেকারত্বের সৃষ্টি হয় সেটিকেই Frictional Unemployment বলা হয়। বাস্তবতা হলেও এটি সত্যি যে, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একজনকে বিসিএস ক্যাডার হতে প্রায় তিন বছর সময়ের প্রয়োজন হয়। এই দীর্ঘ সময়টি ধরে সে যখন বেকার অবস্থায় থাকে তখন সেটিকে Frictional Unemployment হিসেবে আখ্যায়িত করা হয়। দ্বিতীয়ত, যখন কোনো অফিসে একটি শূন্য পদ সৃষ্টি হয় তখন ঐ শূন্য পদে নিয়োগের জন্য যখন কোনো দক্ষ জনশক্তি না পাওয়া যায় তখন ঐ পদটি একটি দীর্ঘ সময়ের জন্য খালি থাকে। তাই দক্ষতার অভাবে এই পদ খালি থাকা অবস্থায় বেকারত্ব কিন্তু কমছে না। এভাবে এই শূন্য পদ খালি থাকার ফলে দীর্ঘ সময়ের যে বেকারত্ব সৃষ্টি হয় সেটিও Frictional Unemployment এর উদাহরণ। তৃতীয়ত, এই দক্ষ জনশক্তির অভাবে দেখা যায় যে, বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট কোম্পানি বা মাল্টিন্যাশনাল করপোরেশনের উচ্চপদস্থ পদগুলোতে অসংখ্য ভারতীয় ও জাপানিজরা কাজ করছে। ফলে বেকারত্ব থেকেই যায়। তাই বাংলাদেশের উচিত Frictional Unemployment কীভাবে উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা যায় সেদিকে গুরুত্ব দেওয়া।
2. Structural Unemployment: একুশ শতকের বিশ্বটি হচ্ছে প্রযুক্তিনির্ভর। চতুর্থ শিল্পবিপ্লবও আমাদের দোরগোড়ায়। চতুর্থ শিল্পবিপ্লবের সময়ে চিত্রটি এমন হবে যে, একটি রোবট একাই দশজনের কাজ করে দেবে। এর ফলশ্রুতিতে বিপুল সংখ্যক মানুষ তাদের চাকরি হারাবে। ম্যানুফ্যাকচারিং জবগুলোতেও মানুষের জায়গায় প্রতিস্থাপিত হবে নতুন নতুন প্রযুক্তি। এভাবে নতুন নতুন প্রযুক্তির কারণে যে বেকারত্ব সৃষ্টি হয় সেটিকেই Structural Unemployment বলা হয়। এর প্রভাব ইতোমধ্যে কিছুটা বাংলাদেশের উপরেও পড়তে শুরু করেছে। গত কয়েকবছর আগেও বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে নারী শ্রমিকদের আধিক্য ছিল। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে, পোশাক শিল্পে ক্রমবর্ধমান হারে নারী শ্রমিকদের সংখ্যা কমে যাচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে আমরা আমাদের নারীদেরকে চতুর্থ শিল্পবিপ্লবের সাথে তাল মিলিয়ে দক্ষ করে গড়ে তুলতে পারছি না। তাই এই আগত Structural Unemployment কে মোকাবিলা করতে বাংলাদেশের উচিত চতুর্থ শিল্পবিপ্লবকে মাথায় রেখে নীতি নির্ধারণ করা।
3. Cyclical Unemployment: একটি দেশের সার্বিক বেকারত্বকেই Cyclical Unemployment বলা হয়। বাংলাদেশ সরকারের পক্ষে যেহেতু সকল বেকারের জন্য চাকরি নিশ্চিত করা সম্ভব নয়, তাই আমাদের এই বিশাল জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করে মধ্যপ্রাচ্য-সহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে।
Industry Shift
২০২১ সালের সেপ্টেম্বরে ব্রিটেনে হঠাৎ জ্বালানি তেলের চরম সংকট দেখা দেয়। এটি শোনার পর স্বাভাবিকভাবেই মনে হবে ব্রিটেনে তেলের অপ্রতুলতা দেখা দিয়েছিল। কিন্তু বিষয়টি আদৌ তা নয়। ব্রিটেনে প্রয়োজনের অতিরিক্ত তেল ছিল ঠিকই কিন্তু সে তেল শোধনাগার থেকে শিল্পকারখানা-সহ পেট্রোল স্টেশনে নিয়ে যাওয়ার মতো কোনো ট্রাক ড্রাইভার ছিল না। যে- কারণে ব্রিটিশ সরকারকে এই সংকট নিরসনে সে-দেশের সেনাবাহিনীকে ট্রাক চালানোর জন্য মাঠে নামাতে হয়েছিল। একই ভাবে উন্নত দেশগুলোতে উৎপাদনশীল কাজগুলো করার জন্য বর্তমানে পর্যাপ্ত লোকবল পাওয়া যাচ্ছে না। জার্মানিতেও একই পরিস্থিতি বিরাজ করছে। জার্মানিতে দশ লাখেরও অধিক সিরিয়ান শরণার্থী দীর্ঘদিন ধরে আশ্রয় গ্রহণ করলেও জার্মান সরকার বর্তমানে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠাবার কোনো তোড়জোড় করছে না। কারণ জার্মানিতে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক। তাই তাদের ম্যানুফ্যাকচারিং কাজগুলো করার লোকবল সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে জার্মানির ম্যানুফ্যাকচারিং কাজগুলো সম্পাদন করছে সেখানে আশ্রয় নেওয়া সিরিয়ান শরণার্থীরা। উপরে উল্লিখিত ব্রিটেন ও জার্মানির এই দুটি ঘটনা আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোকে এই বার্তাটি দিচ্ছে যে, আগামীর বিশ্বে মানব পরিচালিত কলকারখানাগুলো উত্তরের প্রযুক্তি নির্ভর উন্নত রাষ্ট্রগুলো থেকে শিফট করে দক্ষিণের অনুন্নত দেশগুলোতে চলে আসবে। অনুন্নত দেশগুলোতে যেহেতু অসংখ্য শ্রমিক সহজলভ্য; তাই ভবিষ্যতে কলকারখানাগুলোও গড়ে উঠবে এসকল অনুন্নত দেশগুলোতে। তাই বাংলাদেশ এই ভবিষ্যৎ সুযোগটিকে কাজে লাগানোর জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলা-সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
শেষকথা: আপনারা পুরো বই জুড়ে দেখেছেন আমরা যে বিষয়টিই আলোচনা করেছি সেখানে কোনো না কোনো ভাবে বাংলাদেশকে সম্পর্কযুক্ত করার চেষ্টা করেছি। আমরা যা-ই আলোচনা করি না কেন দিনশেষে বাংলাদেশ কীভাবে লাভবান হতে পারে অথবা একটি ইস্যুতে বাংলাদেশের ভূমিকা কী হবে সেটাই ছিল মুখ্য বিষয়। অর্থাৎ বৈশ্বিক প্রেক্ষাপট নিরীক্ষণের মাধ্যমে বাংলাদেশকে তুলে আনাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায় আমরা এই বইটি সমাপ্তি করছি বাংলাদেশকে দিয়েই। বিশ্বে যতই প্রগতি আসুক, বিশ্ব যতই উন্নত হোক, বাংলাদেশে যদি তার ছোঁয়া না আসে তাহলে আদতে আমাদের কোনো লাভ নেই। কারণ দিনশেষে আমাদের বাংলাদেশেকেই ধারণ করতে হয়, ধারণ করতে হবে।
📄 নির্ঘণ্ট
প্রথম অধ্যায়: আন্তর্জাতিক রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যত কথা
•International Politics
•Extractive Capability
•Regulative Capability
•Distributive Capability
•Symbolic Capability
•Power (in International Politics)
•Power blocks
•Polarity (মেরুকরণ)
•Unipolarity (একমেরু বিশ্ব)
•Biopolarity (দ্বিমেরু বিশ্ব)
•Multipolarity (বহুমেরু বিশ্ব)
•Hard Power
•Soft Power
•Smart Power
•Soft Power Diplomacy
• বাংলাদেশের কূটনৈতিক শক্তি
•National Interests (জাতীয় স্বার্থ)
•Core interests (প্রধান স্বার্থ)
•Peripheral Interests (গৌণ স্বার্থ)
• জাতীয় স্বার্থ ও পররাষ্ট্রনীতি
•Idealist theorist
•Realist theorist
•The Arab-Isreal Normalization
•Ping-Pong Diplomacy
দ্বিতীয় অধ্যায়: আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্র ও অ-রাষ্ট্রীয় কর্মক
•আন্তর্জাতিক রাজনীতির প্রভাবক
•State Actors (রাষ্ট্রীয় কর্মক)
•Non State Actors (অ-রাষ্ট্রীয় কর্মক)
•Idea of State (রাষ্ট্রের আধুনিক ধারণা)
•Political System (রাজনৈতিক ব্যবস্থা)
•System Theory (ডেভিড ইস্টন)
•Monopoly on Violence (ম্যাক্সওয়েবার)
•রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য
•রাষ্ট্রের বিভিন্ন ধরণ (Types of State)
•Status Quo State (যুক্তরাষ্ট্র)
•Revisionist State (চীন)
•De Jure State (আইনি রাষ্ট্র)
•De Facto State (কার্যত রাষ্ট্র)
•Failed State (ব্যর্থ রাষ্ট্র)
•Fragile State (ভঙ্গুর রাষ্ট্র)
• ব্যর্থ রাষ্ট্র ও ভঙ্গুর রাষ্ট্রের মধ্যে পার্থক্য
•Nanny State (গায়ে পড়া রাষ্ট্র)
•Deep State (রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র)
•Narco State (নিকৃষ্ট রাষ্ট্র)
•Banana Republic কী এবং কারা?
•Neo patrimonial State
•Intermediate State
• Sovereignty (সার্বভোমত্ব)
•Internal Sovereignty
•External Sovereignty
•Westphalian Sovereignty
• রাষ্ট্র গঠনের উপাদান হিসেবে সার্বভৌমত্বের গুরুত্ব
• মানবিক হস্তক্ষেপ (Humanitarian Intervention)
•Humanitarian Aid
•Military sanctions
•Sport Sanctions
•Diplomatic Sanctions
•Economic Sanctions
•Smart Sanctions
•Responsibility to Protect (R2P or RtoP)
•Non-State Actors বা অ-রাষ্ট্রীয় কর্মক
•People's Movement
•Business magnates
•Multinational Corporations (MNCs)
•Smart contracts
•International Media Agencies
•Non-governmental organizations (NGOs)
•Violent Non-State Actors (VNSA)
•McDonaldization
•Googlization
•Hollywoodization
•Disneyization
•Pentagonization
তৃতীয় অধ্যায়: আন্তর্জাতিক রাজনীতিতে তত্ত্বসমূহ
•Theory A Symbiotic Realism Theory (বাস্তববাদ তত্ত্ব)
•Political Realism
•Normative Goal
•Relative Gain
•Zero-Sum Game
•Anarchy (নৈরাজ্য)
•The Anarchical Society
•State-centrism
•Self-help System
•Coercion
•Cost-Benefit Calculations
•Classical Realism
•Neo-realism (নব্য বাস্তববাদ)
•Offensive realism (আক্রমনাত্মক বাস্তববাদ)
•Defensive realism (প্রতিরোধমূলক বাস্তববাদ)
•Liberalism (উদারতাবাদ)
•Rejection of Power Politics
•Absolute Gains
•Win-Win Game/Non-Zero-Sum Game
•International Cooperation
•Regime Theory
•Neoliberalism (নব্য উদারতাবাদ)
•Autarky System
•Liberal Institutionalism
•Constructivism (গঠনবাদ)
•Historical Relationship
•Identities
•Ideas and Interests
•State's behavior
•Democratic Peace Theory (গণতান্ত্রিক শান্তি তত্ত্ব)
•Perpetual Peace
•Economic Peace Theory
•Commercial Liberalism Theory
•বাংলাদেশ ও অর্থনৈতিক শান্তি তত্ত্ব
•Dependency theory
•Core-peripheral Model
•Dependency trap
•Feminism (আন্তর্জাতিক রাজনীতিতে নারীবাদী তত্ত্ব)
•Liberal feminism (উদার নারীবাদ)
•Radical feminism
•Socialist and Marxist feminism
•Cultural feminism
•Eco feminism
•Feminist peace theory (নারীবাদী শান্তি তত্ত্ব)
•Wartime sexual violence
•Shadow Pandemic (ছায়া মহামারী)
•Hegemonic stability theory (HST)
•Preponderance of Power
•After Hegemony
চতুর্থ অধ্যায়: শক্তি ও নিরাপত্তা
•National Power (জাতির শক্তি)
•Psychological Power
•Weapons of Mass Destruction (WMD)
• জাতীয় শক্তি প্রয়োগের মাধ্যম
•Balance of Power (শক্তি সাম্য)
•Policy of Nuclear Deterrence
•Military Alliance (সামরিক জোট)
•Economic Alliance (অর্থনৈতিক জোট)
•Local Balance (স্থানীয় ভারসাম্য)
•Regional Balance (আঞ্চলিক ভারসাম্য)
•Armaments (অস্ত্রসজ্জা)
•Disarmament (নিরস্ত্রীকরণ)
• নিরস্ত্রীকরণের উদ্দেশ্যে গৃহীত পদক্ষেপ
• জেনেভা নিরস্ত্রীকরণ সম্মেলন
•Non-Proliferation Treaty (NPT)
• মার্কিন ও সোভিয়েতের যৌথ প্রচেষ্টা
•SALT-I
•SALT-II
•START-I
•START-II
• রাসায়নিক অস্ত্র নীরস্ত্রীকরণ সংস্থা
• Security (নিরাপত্তা)
•Traditional Security (প্রচলিত নিরাপত্তা)
•Non-Traditional Security (অপ্রচলিত নিরাপত্তা)
•The Frankfurt School of Security
•The Copenhagen School of Security
• বাংলাদেশের নিরাপত্তা কৌশল কেমন হওয়া উচিত
• Alliance (জোটে অংশগ্রহণ)
•Balance of Power (শক্তিসাম্য)
•Collective Security (যৌথ নিরাপত্তা)
•Pilot Fish Behaviour
পঞ্চম অধ্যায়: নয়া বিশ্বব্যবস্থা
•New World Order বা নয়া বিশ্বব্যবস্থা
• কীভাবে চলবে নয়া এই বিশ্বব্যবস্থা
•Thesis
•Antithesis
•Synthesis
•Dialectical Materialism
•Welfare Economy
• সভ্যতার সংঘাত (Clash of Civilizations)
•Sino-Islamic connection
•Clash of Ignorance
•Two forms of conflict
•Theory of “band-wagoning
•War against Terrorism
•World Order After Covid-19
•Multipolar System বা বহু-মেরু ব্যবস্থা
•Covid Nationalism (করোনা-জাতীয়তাবাদ)
•The rise of surveillance state
• 'State of Exception'
• 'Naked Life'
ষষ্ঠ অধ্যায় : আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিভাষাসমূহ
•Country vs State
• রাষ্ট্রের উপদান হিসেবে ভূখণ্ডের গুরুত্ব
•Power and Authority
•Political Power and Politics
•Government and Governance
•Sovereign State and Vassal State
•Tributary State
•বিশ্বকে বিভক্তকরণ (Three World Model)
•First World (প্রথম বিশ্ব)
•Second World (দ্বিতীয় বিশ্ব)
•Third World (তৃতীয় বিশ্ব)
•Fourth World (চতুর্থ বিশ্ব)
•Types of Relationships (সম্পর্কের ধরণ)
•Regionalism (আঞ্চলিকতাবাদ)
•আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আঞ্চলিকতাবাদ
• উপ আঞ্চলিকতাবাদ (Sub Regionalism)
•Trans Regionalism
•Regionalization (আঞ্চলিকীকরণ)
• ফাংশনালিজম তত্ত্ব (Functionalism Theory)
•Organic Solidarity
• উত্তর আধুনিকতাবাদ (Postmodernism)
•Traditional Society
•Modern Society
•Postmodern Society
•technological slave
সপ্তম অধ্যায় : পররাষ্ট্রনীতি ও কূটনীতি
•Diplomatic Manoeuvres
•Determinants of Foreign Policy
• পররাষ্ট্রনীতির অভ্যন্তরীণ উপাদান
•Geographical Location
•Size of the state
•Economic Resources
•Military Might
• পররাষ্ট্রনীতি প্রণয়নে বহিঃউপাদান
•History (অতীত ইতিহাস)
•Ideology (রাষ্ট্রের মতাদর্শ)
•Global Institutions
•International Law
•Neighbourhood effect
• পররাষ্ট্রনীতি প্রণয়ন প্রক্রিয়া
•Decision Making Process
•Rational Actor Model
•Agenda Setting
•Alternative Policy
•Cost-Benefit Analysis
•Maximization of State Interests
•SWOT Model
•Governmental Bargaining Model
•PEST Analysis
• পররাষ্ট্রনীতির ধরন
•Wolf warrior diplomacy
•Chinese Nationalism
•Sick Man of Asia
•Economic Diplomacy- অর্থনৈতিক কূটনীতি
•Manufacturing Hub
•Technological Adaptation
•Gainful Employment
•Export Diversification
•Ensuring Quality to Expatriates
•Public Diplomacy- জনকূটনীতি
•Dual Track Diplomacy- দ্বৈত ট্র্যাক কূটনীতি
•Joint Comprehensive Plan of Action
•Culinary Diplomacy
•Ghastro-diplomacy
•Food diplomacy
•Ad hoc Diplomacy
•Cheque-book Diplomacy- চেকবুক কূটনীতি
•Track I Diplomacy
•Track II Diplomacy
•Track III Diplomacy
•Multi Track Diplomacy
•Nine Track Diplomacy
অষ্টম অধ্যায়: অর্থনৈতিক সম্পর্ক ও সমসাময়িক বিশ্ব রাজনীতি
• অ্যাম্বাসেডর ও হাইকমিশনার এর মধ্যে পার্থক্য
• Ambassador (রাষ্ট্রদূত)
•High Commissioner (হাই কমিশনার)
• যুক্তরাষ্ট্র যেকারণে কমনওয়েলথ এর সদস্য নয়
•Foreign Policy - পররাষ্ট্রনীতি
•Diplomacy - কূটনীতি
• Treaty- চুক্তি/ সন্ধিপত্র
• Accords- চুক্তি
• Convention- নিয়মপত্র
• Ramsar Convention- রামসার কনভেনশন
•Modus Vivendi- অস্থায়ী চুক্তি
•Peace Treaty (শান্তি চুক্তি)
• Paris Peace Accords
• Korean Armistice Agreement
• Peace of Westphalia
•Treaty of Sevres
•Treaty of Versailles
• Letter of Intent
•Memorandum of Understanding (MOU)
• Envoy (দূত)
• Emissary (গূঢ়সংবাদবাহক)
• Embassy (দূতাবাস)
•Consulate General- কনসুলেট জেনারেল
• Embassy Officials (দূতাবাসের কর্মকর্তা)
• Ambassador-in-residence
• An ambassador-at-large
•Diplomatic Immunity (কূটনীতিক সুবিধা)
•Persona Non Grata
• Ambassadress
• Brand ambassador
•Charge d'Affaires/ ad interim
• Minister Plenipotentiary
•Rapporteur
•Unilateralism- একলা চলো নীতি
•Shanghai Five- সাংহাই ফাইভ
•Sin Fein- সিনফেইন
•মৈত্রী চুক্তি ও নিরাপত্তা চুক্তির মধ্যে পার্থক্য
• Preventive Diplomacy (প্রতিরোধমূলক কূটনীতি)
•Gunboat Diplomacy (গানবোট কূটনীতি)
• 'Big Stick Diplomacy'
• 'Big B Initiative'
• "Bargaining Power"
•Primitive Communism (আদিম সমাজতন্ত্র)
• Household Economy
• 'Good Life'
•CMC Model
•MCM Model
• পুঁজিবাদের ভিত্তি (Foundation of Capitalism)
• Absolute Advantage Theory
•Comparative Advantage Theory
•Competitive Advantage Theory
• প্রথম শিল্প বিপ্লব (First Industrial Revolution)
• Capitalism (পুঁজিবাদ)
• Imperialism and Colonialism
•Fascism (ফ্যাসিবাদ)
• Nazism (নাৎসিবাদ)
•Feudalism (সামন্তবাদ)
•Marxism (মার্ক্সবাদ)
• Labour as a product
•Individualism
•Class struggle
• 'Base and Superstructure'
•Fourth Industrial Revolution (চতুর্থ শিল্পবিপ্লব)
• 'Creative Destruction'
•Agrarian Society
• Embedded System
•Internet of Everything (IOE)
•Socialism (সমাজতন্ত্র) and Communism (সাম্যবাদ)
• সমাজতন্ত্র ও সাম্যবাদের মধ্যে পার্থক্য কি?
• পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য
• Planned Economy
•Command Economy
• Centralized Economy
• পুঁজিবাদ কেন টিকে গিয়েছে?
•Globalisation (বিশ্বায়ন)
• Driving Forces of Globalization
•বিশ্বায়ন প্রক্রিয়ার মূল চালিকাশক্তি
• Economic Shift
• Technological Shift
• Political Shift
• Institutional Shift
• বিশ্বায়নের প্রভাব ও বাংলাদেশ
• Traditionalist School
• Liberal School
• Transformationalist School
• মুক্তবাজার অর্থনীতি (Free Market Economy)
• শুক ও অশুল্ক বাঁধা (Tariffs and Non-Tariff Barriers)
•Important Licences
•Export control
• Quotas
• Subsidies
•Embargo
•সংরক্ষণবাদ (Protectionism)
•The Infant-Industry Argument
•Dumping and Anti-dumping
•Below-Cost Pricing
• Unfair Competition
•Predatory Pricing
•Anti-Dumping Policy
•Balance of Payment (লেনদেন ভারসাম্য)
•Balance of Trade (বাণিজ্যিক ভারসাম্য)
•Trade Deficit
•Trade Surplus
•Most Favoured Nation (MFN)
• Trade enhancement
• Reducing trade diversion
• Trade balance for small countries
•Bailout Policy (বেইল আউট)
• State Intervention
• Market Distortion
নবম অধ্যায়: বৈশ্বিক পরিবেশ ও জলবায়ু কূটনীতি
• Tragedy of the Commons
• 'Game Theory'
• Non-Excludable
•Non-Rivalrous
•Public Good
•Collective Good
• Social Good
• Global Commons:
•Externality
• 'Positive Externality'
• Negative Externality
•Social Cost
• যেভাবে হতে পারে জলবায়ু সমস্যার সমাধান
• Regulatory Policies
• Market-based Policies
• Rebound Effects
• Price Choice Policy
•Permit Market Policy
• Cap and Trade Policy
•Green Economy
•Paris Climate Agreement
•Net Zero Emissions
•Solar Energy
•Climate Financing
•Global Minimum Tax on Big Business
•বাংলাদেশের জলবায়ু কূটনীতি
• জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের পদক্ষেপ
•Environmental Standards
দশম অধ্যায় : রাজনীতির গুরুত্বপূর্ণ ধারণা ও মতাদর্শসমূহ
• রাষ্ট্রের আদি উৎস (Origin of the State)
• জাতি এবং জাতীয়তাবাদ
• রাষ্ট্রের উপাদান (Elements of State)
• জাতিতাত্ত্বিক রাষ্ট্র (Nation-State)
• বহুজাতিক রাষ্ট্র (Multinational State)
• ভূখণ্ডগত অখণ্ডতা (National Integrity)
• Monarchy বা রাজতন্ত্র
• 'Aristotelian Forms of Government'
•Tyranny বা স্বৈরতন্ত্র
• Aristocracy বা অভিজাততন্ত্র
•Oligarchy বা গোষ্ঠীতন্ত্র
•Polity বা বহুজনের শাসন
•Rule by Many
•Democracy বা গণতন্ত্র
•Mob Rule
• আধুনিক রাষ্ট্রের গঠন
•Modern State Formation
• 'Bellicose Theory'
• আধুনিক রাজনৈতিক ব্যবস্থা
• আধুনিক গণতন্ত্র
•Periodic Election
•Institutional Independence
• Secularism (ধর্ম নিরপেক্ষতা)
•Pluralism (বহুত্ববাদ)
• 'We vs They'
• Solitarist Approach
•Identity Politics
• Binary Opposition
• Constitutionalism
• Liberal Democracy বা উদার গণতন্ত্র
•Electoral Democracy বা নির্বাচনী গণতন্ত্র
• State Mechanism বা রাষ্ট্রযন্ত্র
• Representative Democracy
• Legislative Branch
•Executive Branch
• Judiciary Branch
•Power Division বা ক্ষমতার বিভাজন
•বিল ও আইন
• Presidential Form of Government
• Parliamentary Form of Government
• Dual Executive System
• Semi Presidential System
•হাইব্রিড সিস্টেম
•Islamic Republic (ইসলামি প্রজাতন্ত্র)
• ইসলামিক রাজতন্ত্র (Islamic Monarchy)
• রাজনৈতিক দল কীভাবে গঠিত হয়?
• 'Social Cleavage'
একাদশ অধ্যায়: উপনিবেশবাদের একাল সেকাল
• 'A Five-Way Junction'
• উপনিবেশবাদ (Colonialism)
• Direct Colonialism
•Indirect Colonialism
• সাম্রাজ্যবাদ (Imperialism)
• Neo Colonialism
• উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সূচনা
•ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার
• মশলা যুদ্ধ
•অ্যাজটেক, মায়া ও ইনকা সভ্যতা
• সপ্তবর্ষব্যাপী যুদ্ধ ও ব্রিটেনের পরাশক্তি
• 'First Global Conflict'
• Seven Years War
•the Sugar Act
• The Stamp Act
• The Townshend Acts
• Boston Tea Party-1773
• বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের মিল যেখানে
• প্যারিস শান্তি চুক্তি
•যুক্তরাষ্ট্রের স্বাধীনতা লাভ
• 'Manifest Destiny'
• Constitutional Dependency
• ABC Island
• দাস ব্যবসা (Slave Trade)
•ল্যাটিন আমেরিকা বলতে কাদেরকে বোঝায়?
• Viceroyalty of New Spain
• Viceroyalty of Peru
•Viceroyalty of the River Plate
• Viceroyalty of New Granada
•দি গ্রান্ড ক্যানেল অব নিকারাগুয়া
• The Last Stage of Imperialism
দ্বাদশ অধ্যায়: যুক্তরাষ্ট্রের সরকারব্যবস্থা ও রাজনীতি
• 'The Chicago Boys'
• Affirmative Action
• 'bail-out'
• যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা
•Principle of Checks and Balances
•Cabinet System
• The Spoil System
• 'Pendleton Act'
• Judiciary System of America
• 'Judicial Review'
• 'The Third House'
• Three Branches of Government
•Separation of Power (ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি)
•A Rigid Constitution
•A Living Constitution
•Dual Government (দ্বৈত সরকার)
•Peaceful Power Distribution
•Delegated Powers (হস্তান্তরিত ক্ষমতা)
• Implied Powers (অনুমিত ক্ষমতা)
• Inherent Powers (অন্তনির্হিত ক্ষমতা)
• Dual Citizenship (দ্বৈত নাগরিকতা)
•Dual Constitution
•Gerrymandering
• যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা
• Philadelphia Constitutional Convention
• Double Position
•Royal Presidency
•Caucus (ককাস)
•Primary (প্রাইমারি)
•Super Tuesday (সুপার টিউসডে)
• Party Presidential Debate (নির্বাচনী বিতর্ক)
•Electoral College
• Electoral Vote
• Line of Succession (শূন্য পদ পূরণ)
• Temporarily Transferring Power
• Why Tuesday & November?
• Symbol for Election
• Winner Takes All
• Impeachment (অভিশংসন)
• Former Presidents Act of 1958
• যুক্তরাষ্ট্রের ভোটাররা কীভাবে সিদ্ধান্ত নেয়?
• Party Loyalty
• Candidate characteristics
• 'Battle Ground'
• 'Swing states'
• Two Party System
• Grand Old Party (GOP)
• 'Programmatic Politics'
• 'Politics Meets Policies'
• Catch and Release policy
• Family Detention
• Family Separation
• Chain Migration
• Progressive tax
• Regressive tax
• Proportionate tax
• Supply Side Economy
• Demand Side Economy
• Interventionist economy
• Kitchen Table Issues
• Welfare State
ত্রয়োদশ অধ্যায় : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি
• Department of State
• Secretary of State
• Pocket Veto
• Proliferation of Nuclear Weapons
• যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি কেন এত নিখুঁত
• Little Legislatures
• যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির আদ্যোপান্ত
• Monroe Doctrine
• The Fourteen Points
• Marshall Plan
• CENTO
• SEATO
• Strategic Arms Limitation Talks (SALT)
• National Character
• Camp David
• War Against Terrorism
• 'P5+1'
• Loss Aversion Theory
• Behavioural Economy
• Strategic Failure
• 'Biggest Miscalculation'
• Deceptive diplomacy
• Hegemonic Sovereignty
• 'The Limits Of Power'
• The Limits of Power
• হেজিমনি (Hegemony)
• Desensitization
• 'Yellow Journalism'
• Platt Amendment
চতুর্দশ অধ্যায় : যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব সংকট
• A Status of Forces Agreement (SOFA)
• Entry and Exit
• Tax liabilities
• Criminal Status
• সোফা এগ্রিমেন্ট ও ঝুঁকিসমূহ
• Non-Proliferation Treaty (NPT)
• UNIIMOG
• Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT)
• Humanitarian Assistance Needs Assessment (HANA)
• Generalized System of Preferences (GSP)
• Trade Act of 1974
• One Man Against the World
• Tilt Policy
• A man of vast conception
• Non-Aligned Movement (NAM)
• Track I এবং Track II পলিসি
• The Trial of Henry Kissinger
পঞ্চদশ অধ্যায় : ল্যাটিন আমেরিকার সমসাময়িক রাজনীতি
• মনরো ডকট্রিন
• Camarilla
• Least Democratic Policy
• Non-Interventionist Policy
• Policy of Isolation
• Pan-Americanism
• Western Hemisphere
• Roosevelt Corollary
• চীনের 'Pragmatic Embrace Strategy'
• A Prelude to a Second Cold War
• Checkbook Diplomacy
• Antipodal point
• বাংলাদেশ ও চিলি: ভাগ্য যেন একসূত্রে গাঁথা
• ভেনেজুয়েলা : বাংলাদেশের জন্য রয়েছে শিক্ষা
• Deep state
• Kleptocracy
• Kakistocracy
• Ruled by worst people
• Plutocracy
• Dutch Disease
• বলিভিয়া: একুশ শতকে রেজিম (regime) পরিবর্তনের নতুন প্যাটার্ন
•Mass Upsurge
•Military-People Coup
•Bolivian political crisis
•Runoff Voting/Two Round System
• একজন চে গুয়েভারা ও তার আদর্শ
• ল্যাটিন আমেরিকায় বাংলাদেশের সম্ভাবনা
•'Truman Doctrine'
•Anti-Americanism
ষোড়শ অধ্যায়: ইসরায়েল-প্যালেস্টাইন সংঘাত ও আগামীর বিশ্ব
•Promised Land
•Spanish Inquisition
•Wall of Jerusalem
•Zionism
•The State of the Jews
•First Aliyah
•Second Aliyah
•The two-state Solution
•Nakba Day
•The Palestinian Catastrophe
• প্রথম আরব-ইসরায়েল যুদ্ধ
• দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধ
• তৃতীয় আরব-ইসরাইল যুদ্ধ
• চতুর্থ আরব-ইসরাইল যুদ্ধ
•Palestine Liberation Organization (PLO)
•Oil Weapon
• অসলো চুক্তি
• হামাস ও ফাতাহ
•ফাতাহ-হামাস দ্বন্দ্বের সূচনা
•ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা
•Term-Length
•Renewable Indefinitely
•Qualition Government
•Open list ও Close list
• ইসরায়েলি প্রযুক্তি ও বৈশ্বিক গণতন্ত্রের ভবিষ্যৎ
• 'Nascent Democracy'
• 'Soft Totalitarianism'
•Digital Authoritarianism'
•Mass Surveillance
• 'Political Earthquake'
• 'NSO Group'
•The Citizen Lab
•The Pegasus Project
সপ্তদশ অধ্যায়: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও ভূরাজনীতি
• উপসাগরীয় দ্বন্দ্ব ও ভূরাজনীতি
•Gulf State
• মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও ভূরাজনীতি
• প্রথম উপসাগরীয় যুদ্ধ
•Operation Scorch Sword
•Persian Gulf War
•The mother of all battles
• দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ
•Weapons of Mass Destruction (WMD)
•বাংলাদেশ কেন উপসাগরীয় যুদ্ধে অংশগ্রহণ করে?
• ইরাকের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্ক
• আরব বসন্ত
• ইয়েমেন সংকট এবং তার ভবিষ্যৎ
• কায়রো চুক্তি
• দুই ইয়েমেনের একত্রীকরণ হয় যেভাবে
• মধ্যাপ্রাচ্যে শিয়া-সুন্নি দ্বন্দ্ব
• ইরান যেভাবে শিয়া রাষ্ট্র হলো?
•Greater Parisian State
• সিরিয়া সংকট এবং এর সমাধান
•Endless War
• ফ্রী সিরিয়ান আর্মি
• কোন দিকে মোড় নিচ্ছে কুর্দি সংকট
• সম্ভব্য কুর্দি রাষ্ট্র হলে মধ্যপ্রাচ্যের ঝুঁকি কী কী?
অষ্টাদশ অধ্যায়: সৌদি রাজনীতি ও উপসাগরীয় অঞ্চলের সংকট
• সৌদি আরবের সরকার ব্যবস্থা
•Absolute Monarchy
•Hereditary monarchy
•Basic Law of Saudi Arabia
•Alms tax
•a panel of Islamic clergy
•Heir presumptive
•GCC ও সৌদি-কাতার দ্বন্দ্ব
• সৌদি-আমিরাত দ্বন্দ্বে বাংলাদেশের করণীয়
• গালফ শিল্ড-১
• সৌদি-ইরান দ্বন্দ্বের গতিপ্রকৃতি
•Middle Eastern Cold War
•Religious Schism
•Theocratic State
• ইরান-ইরাক যুদ্ধ
•Iran-Iraq War
•Hezbollah Al-Hejaz
•A continuation of the Cold War
•Heartburn
•Battle for Supremacy
•Controlling Oil Prices
•সৌদি-ইরান দ্বন্দ্বের সমাধান
•Saudi-Iranian Rapprochement
উনবিংশ অধ্যায় : আধুনিক ইরান : সংকট ও সম্ভাবনা
• রোড টু ইরানিয়ান রেভ্যুলেশন
•Gunpowder Empires
•Operation Ajax
•TPAJAX Project
•Operation Boot
•1953 Iranian coup d'état
• সাভাক (SAVAK)
• ব্লাক ফ্রাইডে
• ইরানের শাসনকাঠামো ও গণতন্ত্র বিভ্রাট
•Rogue State
•অ্যাসেম্বলি অব এক্সপার্ট
• কাউন্সিল অব গার্ডিয়ান্স
•এক্সপিডিসি কাউন্সিল
•Controlled Democracy
•The Democratic Paradox
•Political Paradigm
•Political Gridlocks
•Misformation
•Rogue Democracy
•Kirkpatrick Doctrine
•অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং এর কার্যপ্রণালী
•Conservatism
•Foreign Policy Dilemma
•Economic Sanctions
•অর্থনৈতিক নিষেধাজ্ঞা যেভাবে কাজ করে
•Embargo
•Oil Embargo
•Arms Embargo
•Unilateral Sanction
•Multilateral Sanctions
•Universal Sanction
•Smart Embargo
•Bounce Back Nation
বিংশ অধ্যায়: সমসাময়িক আফ্রিকার ভূ-রাজনীতি
• ইথিওপিয়াতে তাইগ্রে গৃহযুদ্ধ
•Tigray People's Liberation Front
• ইথিওপিয়ার সরকারব্যবস্থা
•Ethnofederalism
• ইথিওপিয়াতে গৃহযুদ্ধের কারণ
• গৃহযুদ্ধের ভবিষ্যৎ
•মিশর-ইথিওপিয়া দ্বন্দ্বের স্বরূপ
•মিশর- ইথিওপিয়া দ্বন্দ্বের কারণসমূহ
•Water Politics
•মিশর-ইথিওপিয়া দ্বন্দ্বের ভবিষ্যৎ
•Futile Negotiations
• আগামীর বিশ্ব রাজনীতিতে মরক্কো কেন ফ্যাক্টর
•Arab Isreal Normalization
•Iron Wal Trap
•Fifth Column
• তিউনিসিয়ার সংকট ও ভূরাজনীতি
•New-Destour
•Second Republic
•Cohabitation
• তিউনিসিয়া নিয়ে ভূরাজনীতি
একবিংশ অধ্যায়: জাতিগত সংঘাতের আড়ালে আফগানিস্তানের ভবিষ্যৎ
• স্বাধীনতা পূর্ব আফগানিস্তান
• স্বাধীনতা উত্তর আফগানিস্তান
• তালেবানদের আবির্ভাব
• আল-কায়দার উত্থান
• যুক্তরাষ্ট্রের সাথে দ্বন্দ্বের সূচনা
• টুইন টাওয়ারের ঘটনা:
• ন্যাটো জোটের আফগানিস্তান আক্রমণ
• তালেবান সরকারের পতন
• মার্কিন সেনা প্রত্যাহারের কারণ
•Normative Goal
•Realistic Goal
•Snowball Effect
•Confessionalist
• জাতিগত সংঘাতের আড়ালে আফগানিস্তানের ভবিষ্যৎ
দ্বাবিংশ অধ্যায়: এশিয়ার ভূ-রাজনীতি ও নতুন সমীকরণ
•Maps tell us everything
•Chessboard
•America is Awesome
•পাকিস্তান: দ্যা Lifeline অব চীন
•The Wakhan Corridor
• যেখানে ব্যর্থ হবে চীনের 'Debt Trap' পলিসি
•ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ ইরান
•ভারতের কূটনৈতিক ব্যর্থতা (Miscalculation)
•'Diplomatic Failure'
• সামুদ্রিক আধিপত্যে আরো একধাপ এগিয়ে চীন
• এশিয়ার ভূরাজনীতি
•Back Channel Diplomacy
•Culture of Peace
•Geographical Anathema
•The Curse of Geography
•Prisoners of Geography
•Bargaining Power
ত্রয়োবিংশ অধ্যায়: আন্তর্জাতিক সন্ত্রাসবাদের গতিপ্রকৃতি
• আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উত্থান
• যুক্তরাষ্ট্র ও আল-কায়দার মধ্যকার দ্বন্দ্ব
•আল-কায়দার রাজনৈতিক উদ্দেশ্য
•আল-কায়েদার ক্রমবিকাশ
•The Awakening
•Opening Eyes
•Arising and Standing up
•আইএস এবং আল-কায়দার মধ্যে পার্থক্য
• যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ
•Nixon Doctrine
•Blowback
•War Machine
•Shadow supremacy
চতুর্বিংশ অধ্যায়: নয়া স্নায়ুযুদ্ধ: ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভবিষ্যৎ
•The Coming Anarchy
•National Humiliation
•Debt Trap Policy
•Thucydides Trap
•Declining Power
•Rising Power
• পেলপোনেশিয়ান যুদ্ধ
• ভূরাজনীতির নতুন গ্রাউন্ড
•Political Shift
•Political Earthquake
•Play Ground
•War Against Terrorism
• এশিয়া প্যাসিফিক অঞ্চল
•Central Control
•Peripheral Control
•Peripheral System
•Geopolitical Hub
•Like Minded Countries
•Build Back Better World
•ANZUS
• চীন-যুক্তরাষ্ট্রের নয়া স্নায়ুযুদ্ধ
•Indo-Pacific Region
•Indo-Pacific Strategy
•Rebalancing to Asia
• বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ
•Build Back Better World (B3W)
•Belt and Road Initiative
•Quadrilateral Security Dialogue
• বাংলাদেশের জন্য কূটনৈতিক সংকট
•Foreign Policy Dilemma
• অকাস (AUKUS)
•Trilateral Security Pact
•Three English-Speaking Maritime Democracies
• Animal Spirit
• অকাস চুক্তি নিয়ে যেকারণে ফ্রান্স ক্ষুব্ধ
• নিউজিল্যান্ডের প্রতিক্রিয়া কি?
• অকাসের সাথে আনজুস ট্রিটির পার্থক্য
• ভারতকে যেকারণে রাখা হয়নি?
• জাপানকে কেন রাখা হয় নি?
• চীনের প্রতিক্রিয়া কি?
•The Cold War Mentality
• কী ঘটবে ভবিষ্যতে?
•Conflict over Hegemony
•Intellectual Property
পঞ্চবিংশ অধ্যায়: চীন ও আগামীর বিশ্ব
•Naval Century
•Prison of Nations
•Political Limbo
• চীন যেভাবে পরাশক্তি হয়ে ওঠে
•Modernization
•Progressive Realization
•Military Modernization
•Opium War
•Tributary State
•Military Humiliation
•Self-Strengthening Movement
•Political Modernization
•Hundred Day Reform
•Fragmented Modernization
•Kuomintang
•Soviet Model Modernization
•The Maoist Model
•Commune System
•Cultural Revolution
•The Dengist Model
•Chinese Model of Socialism
•Agricultural Responsibility System
•তৃতীয় বিপ্লব
•Demigod
•'Geopolitical Tug Of War
•The Geopolitical Jousting
•The Incursion in South China Sea
•Naval Aggression
•Indo Pacific Region
•The Heart of World Trade
•Border Provocations in Ladakh
•The Great Tibet
•Conflict over Tibetan identity
•Erasure of Tibetan identity
•Water weapons
•The Tug of War
•The People's Republic of China
•The Republic of China
•Self-governing system
•Nations Rejuvenation
•Strategic ambiguity
•First Island Chain
•Semiconductor technology
•America is Back
•Fudge Factor?
•Nine Dash Line
•Ten Dash Line
•Militarisation of South China Sea
•Exclusive Economic Zone
•If you want peace, prepare for war
•Si vis pacem para bellum
•Shatter Zones
ষড়বিংশ অধ্যায় : বাংলাদেশ-চীন সম্পর্ক এবং বাংলাদেশের করণীয়
•Big Game
•String of pearls
•Pearl Trade Policy
• মুক্তার মালা নীতি
•passive victim
•Fair-Weather Friends
•Unfriendly Act
•Under-Invoicing
•China's Leverage
•Sleeping Giant
•Infrastructure War
•Diplomatic Manoeuvre
•Machiavellian Strategy
সপ্তবিংশ অধ্যায়: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও ভূরাজনৈতিক বাস্তবতা
•Nationalist Period
•Reformist Period
•Opportunistic Period
•Clientlike Political Culture
•Shuttle Diplomacy
•Direct Relationship
•Principal to Principal Contact
•Strait of Malacca
•Malacca Dilemma
অষ্টাবিংশ অধ্যায়: দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনীতি
•National Characters
•Neighbourhood Effects
• দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থা সার্ক (SAARC)
• সার্কের প্রাথমিক উদ্দেশ্য
• মুক্ত বাণিজ্য অঞ্চল (Free Trade)
• দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি ও সার্কের ব্যর্থতা
• ভারসাম্যহীনতা (Asymmetric Relationship)
• ভারত-পাকিস্তান দ্বন্দ্ব
• আঞ্চলিক বিভেদ (Regional Disintegration)
•Heterogeneous Society
• চায়নার উপস্থিতি (China's Role to SAARC)
•সাফটা চুক্তি- [The South Asian Free Trade Area (SAFTA)]
• সার্ক মোটরযান চুক্তি (এমভিএ)
• উপ আঞ্চলিকতাবাদ (Sub Regionalism)
• বিমসটেক বা BIMSTEC
• বিমসটেক-এর লক্ষ্য ও উদ্দেশ্য
• বিমসটেক এর ১৪টি সেক্টর
• সার্ক ও বিমসটেক এর মধ্যে তুলনা
• বিমসটেকে কেন আগ্রহ ভারতের?
• রোহিঙ্গা সমস্যা সমাধানে আসিয়ানের ভূমিকা
• দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণ
• Asian Mediterranean
• Global Energy Interstate
• End of a Stable Pacific
• Unipolar Military Dominance
ঊনত্রিংশ অধ্যায় : বাংলাদেশ : দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা
• বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের গতিপ্রকৃতি
• মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা
• যুদ্ধপরবর্তী সময়ে রাশিয়ার ভূমিকা
• একবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে বাংলাদেশ-রাশিয়া
• মিয়ানমার-রাশিয়া সম্পর্কের নতুন দিক
• চীন-মিয়ানমার সম্পর্কের ফাটল
• বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক : সম্ভাবনার নতুন দুয়ার
ত্রিংশ অধ্যায় : আগামীর বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের করণীয়
• War-torn South Asian region
• বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব ও সম্ভাবনা
• বাংলাদেশের ভৌগোলিক সমস্যা ও ঝুঁকিসমূহ
• রোহিঙ্গা সংকট সমাধানে 13-Fold Ways নীতি
• Geographical Capital
• Diplomatic Capital
• Shopkeeper diplomacy
• Political Goodwill
• Democratic diplomacy
• পররাষ্ট্রমন্ত্রীর 'RIPEN' প্রস্তাবনা
• Productive Efficiency
• Allocative Efficiency
• Frictional Unemployment
• Structural Unemployment
• Cyclical Unemployment
• Industry Shift
সমাপ্ত