📄 দু'আর আদাব
* দু'আর আদাব ও কবুলের উপলক্ষসমূহ
* আহার্য, পানীয় ও পোশাক-পরিচ্ছদ হালাল হওয়া
* পূর্ণ ইখলাসের সাথে দু'আ করা
* পবিত্র অবস্থায় দু'আ করা
* কিবলামুখী হয়ে দু'আ করা
* আকাশের দিকে দু হাত তোলে দু'আ করা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেন, إِنَّ رَبَّكُمْ تَبَارَكَ وَتَعَالَى حَيِى كَرِيمٌ يَسْتَحْيِي مِنْ عَبْدِهِ إِذَا رَفَعَ يَدَيْهِ إِلَيْهِ أَنْ يَرُدَّهُمَا صِفْرًا. “তোমাদের প্রতিপালক অতি লজ্জাশীল ও মহানুভব। বান্দাহ যখন দু হাত তোলে দু'আ করে, তখন তিনি হাত দুটি শূন্য অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন।”৫৬২
* আল্লাহর প্রশংসা করে দু'আ শুরু করা
* দু'আর প্রথমে ও শেষে দরূদ পড়া
* পূর্ণ মনোযোগ সহকারে দু'আ করা
সাইয়িদুনা আবূ হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, وَاعْلَمُوا أَنَّ اللَّهَ لَا يَسْتَجِيبُ دُعَاءً مِنْ قَلْبٍ غَافِلٍ لَاهٍ-"আর জেনে রেখো যে, আল্লাহ তা'আলা কোনো গাফিল ও অন্যমনস্ক অন্তরের কোনো দু'আই কবুল করেন না।”৫৬৩
* অনুচ্চস্বরে দু'আ করা
কণ্ঠস্বর উঁচু করে ও চিৎকার করে দু'আ করা সমীচীন নয়। ইমামু আহলিল হিজায ইবনু জুরাইজ [৮০-১৫০ হি.) (রা.) বলেন, "দু'আর সময় কণ্ঠস্বর বুলন্দ করা ও চিৎকার দিয়ে দু'আ করা সীমালঙ্ঘনের পর্যায়ভুক্ত: ৫৬৪
* বিনয়াবনত চিত্তে দু'আ করা
* দু'আর ভাষা কৃত্রিমতা বর্জিত হওয়া
* দু'আয় ছন্দোবদ্ধ ভাষা ব্যবহার করা ও সুর দিয়ে টেনে টেনে দু'আ করা সমীচীন নয়।
* দু'আয় অনর্থক কথা না বাড়ানো ৫৬৫
* দু'আর বাক্য তিনবার পুনরাবৃত্তি করা
* বারংবার দু'আ করা
* সুখ-দুঃখ, আরাম-আয়েশ ও বিপদাপদ তথা সর্বাবস্থায় দু'আ করা
* দু'আ কবুলের জন্য তাড়াহুড়া না করা
* কবুলের দৃঢ় আস্থা সহকারে দু'আ করা
সাইয়িদুনা আবূ হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ادْعُوا اللهَ وَأَنْتُمْ مُوقِنُونَ بِالْإِجَابَةِ.
"তোমরা কবুলের দৃঢ় আস্থা সহকারে আল্লাহর নিকট দু'আ করো।”৫৬৬
* কোনো অন্যায় বা সম্পর্কচ্ছেদের জন্য দু'আ না করা
টিকাঃ
৫۶۲. আবূ দাউদ, আস-সুনান, (কিতাবুস সালাত), হা.নং: ১২৭৩; তিরমিযী, আস-সুনান, (কিতাবুদ দা'ওয়াত), হা.নং: ৩৪৮৯
৫৬৩. তিরমিযী, আস-সুনান, (কিতাবুদ দা'ওয়াত), হা.নং: ৩৪৭৯ ইমাম তিরমিযী (রাহ.) বলেন, হাদীসটি গারীব। বিশিষ্ট হাদীসগবেষক শাইখ আলবানী (রাহ.)- এর মতে, এটি হাসান। (আলবানী, সাহীহ ও দা'ঈফু সুনানিত তিরমিযী, খ. ৭, পৃ. ৪৭৯)
৫৬৪. বাগাভী, মা'আলিমুত তানযীল, খ. ৩, পৃ. ২৩৭
৫৬৫. আবূ নু'আমাহ (রা.) থেকে বর্ণিত, একবার সাইয়িদুনা সা'দ ইবনু ওয়াক্কাস (রা.)-এর জনৈক ছেলে দু'আ করতে গিয়ে বললেন, اللهم إني أسألك الجنة ونعيمها وبهجتها وكَذَا وَكَذَا وَأَعُوذُ بِكَ مِنْ النَّارِ وَسَلَاسِيلِهَا وَأَغْلَالِهَا وَكَذَا وَكَذَا. "হে আল্লাহ! আমি আপনার নিকট জান্নাত, তার সুখৈশ্বর্য, আনন্দ আহলাদ, প্রভৃতি প্রার্থনা করছি এবং আশ্রয় প্রার্থনা করছি জাহান্নাম, তার গলবেড়ি, শিকল,... প্রভৃতি থেকে।" সাইয়িদুনা সা'দ তাঁকে এরূপ করতে দেখে বললেন, প্রিয় বৎস! আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছি, سَيَكُونُ قَوْمٌ يَعْتَدُونَ فِي الدُّعاء "অচিরেই আমার উম্মাতের মধ্যে এমন কিছু লোক সৃষ্টি হবে, যারা দু'আ করার সময় সীমালঙ্ঘন করবে।" অতএব, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ো না। যদি তোমাকে জান্নাত দান করা হয়, তবে এর সকল কল্যাণসহ দান করা হবে। আর যদি তোমাকে জাহান্নাম থেকে পরিত্রান দেয়া হয়, তবে এর সকল অনিষ্টসহ তা থেকে তোমাকে মুক্তি দান করা হবে।" (আবূ দাউদ, আস-সুনান, (কিতাবুস সালাত), হা.নং: ১২৬৫) এ হাদীস থেকে জানা যায় যে, দু'আয় অনর্থক কথা বাড়ানোর প্রবণতা শারী'আতে মোটেও কাম্য নয়।
৫৬৬. তিরমিযী, আস-সুনান, (কিতাবুদ দা'ওয়াত), হা.নং: ৩৪৭৯ ইমাম তিরমিযী (রাহ.) বলেন, হাদীসটি গারীব। বিশিষ্ট হাদীসগবেষক শাইখ আলবানী (রাহ.)-এর মতে, এটি হাসান। (আলবানী, সাহীহু ও দা'ঈফু সুনানিত তিরমিযী, খ. ৭, পৃ. ৪৯৫)
📄 দু'আর সর্বোত্তম সময়সমূহ
* লাইলাতুল কাদ্র
* রামাদান মাস
* রাতের শেষভাগ
* ফারয নামাযের শেষে ৫৬৭
* আযান ও ইকামাতের মধ্যবর্তী সময়
* জুমু'আর দিন 'আসরের নামাযের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত
* বৃষ্টি অবতরণের সময়
* আল্লাহর রাস্তায় শত্রুদের সাথে লড়াইয়ের সময়
* রাতে পবিত্র অবস্থায় ঘুম যাওয়ার পর ঘুম ভেঙে জাগ্রত হয়ে ... প্রভৃতি
টিকাঃ
৫৬৭. 'ফারয নামাযের শেষে' বলতে অধিকাংশ বিশেষজ্ঞ 'আলিমের মতে, নামাযের শেষাংশ অর্থাৎ তাশাহহুদের পরের অংশকে বোঝানো হয়েছে, যেখানে বিভিন্ন দু'আ পড়ার নিয়ম বিধিবদ্ধ রয়েছে। তবে কারো কারো মতে, তা দ্বারা ফারয নামাযের অব্যবহিত পরের সময়টি উদ্দেশ্য।
📄 দু'আর সর্বোত্তম স্থানসমূহ
* কা'বার অভ্যন্তরে দু'আ
* 'আরাফার দিনে আরাফাত প্রান্তরে দু'আ
* সাফা পাহাড়ের ওপর দু'আ
* মারওয়া পাহাড়ের ওপর দু'আ
* মুযদালাফায় মাশ'আরে হারামের নিকট দু'আ
* হাজ্জের সময় জামরা সুগরা ও উসতায় প্রস্তর নিক্ষেপের পর দু'আ
* যামযামের পানি পান করার সময় ... প্রভৃতি
📄 দু'আর সর্বোত্তম অবস্থাসমূহ
* আল্লাহর প্রতি পূর্ণ মনোনিবেশরত অবস্থা
* ওযুর পর
* সফর অবস্থায়
* অসুস্থ অবস্থায়
* মাযলূম অবস্থায়
* সন্তান-সন্ততিদের জন্য পিতামাতার এবং পিতামাতার জন্য সন্তান-সন্ত তিদের দু'আ
* রোযাদারের ইফতারের অবস্থায়
* একান্ত নিরুপায় অবস্থায়
* সাজদাবনত অবস্থায়... প্রভৃতি