📘 তাওহিদের সরল ভাষ্য > 📄 অধ্যায়ঃ আল্লাহর বাণী

📄 অধ্যায়ঃ আল্লাহর বাণী


অধ্যায় মহান আল্লাহর বাণী, ﴿وَمَا قَدَرُوا اللهَ حَقَّ قَدْرِهِ وَالأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ ﴾ [الزمر: ٦٧]
অর্থাৎ, "তারা আল্লাহকে যথার্থরূপে বোঝেনি, কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তাঁর হাতের মুঠোতে।” (সূরা যুমারঃ ৬৭)
عَنْ ابْنِ مَسْعُودٍ ﷺ قَالَ : جَاءَ حَبْرٌ مِنْ الْأَحْبَارِ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ يَا مُحَمَّدُ ، إِنَّا نَجِدُ أَنَّ اللَّهَ يَجْعَلُ السَّمَوَاتِ عَلَى إِصْبَعِ، وَالْأَرَضِينَ عَلَى إِصْبَعِ، وَالشَّجَرَ عَلَى إِصْبَعِ، وَالْمَاءَ، وَالثَّرَى عَلَى إِصْبَعِ، وَسَائِرَ الخَلَائِقِ عَلَى إِصْبَعِ، فَيَقُولُ أَنَا المَلِكُ، فَضَحِكَ النَّبِيُّ ﷺ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ تَصْدِيقًا لِقَوْلِ الْحَبْرِ، ثُمَّ قَرَأَ: ﴿وَمَا قَدَرُوا اللهَ حَقَّ قَدْرِهِ وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ )
অর্থাৎ, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন যে, এক ইয়াহুদী পণ্ডিত রাসূলুল্লাহ -এর নিকট উপস্থিত হয়ে বললো, হে মুহাম্মাদ, আমরা তো আল্লাহকে এরূপ পাই যে, তিনি আকাশ মন্ডলীকে এক আঙ্গুলে, ভূ-মন্ডলকে এক আঙ্গুলে, বৃক্ষরা- জিকে এক আঙ্গুলে, সমুদয় পানিকে এক আঙ্গুলে, সমস্ত সমাধিস্থ বস্তুকে এক আঙ্গুলে এবং সকল সৃষ্টিকূলকে এক আঙ্গুলে ধারণ ক’রে।
বলবেন, আমিই সম্রাট, একজন ইয়াহুদী পণ্ডিতের মুখ থেকে সত্যের এই ঘোষণা শুনে নবী করীম ﷺ এমনভাবে হেসে গেলেন যে তাঁর চোয়ালের দাঁতগুলো প্রকাশিত হয়ে গেলো, অতঃপর তিনি পাঠ করলেন, "তারা আল্লাহকে যথার্থরূপে বোঝেনি, কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তাঁর হাতের মুঠোতে।”
وفي رواية لمسلم : ((وَالْجِبَالَ وَالشَّجَرَ عَلَى إِصْبَعِ، ثُمَّ يَهُزُّهُنَّ فَيَقُولُ: أَنَا الْمَلِكُ، أَنَا الْمَلِكُ ))
অর্থাৎ, মুসলিম শরীফের এক বর্ণনায় এসেছে যে, "পাহাড়-পর্বত ও বৃক্ষাদি এক আঙ্গুলে ধারণ করবেন, অতঃপর ওগুলো ঝাঁকাবেন আর বলবেন, আমিই মহারাজ, আমিই সম্রাট."
وفي رواية للبخاري (( يَجْعَلُ السَّمَوَاتِ عَلَى إِصْبَعِ، وَالْمَاءَ، وَالثَّرَى عَلَى إِصْبَعِ، وَسَائِرَ الخَلْقِ عَلَى إِصْبَعِ )) أخرجاه
অর্থাৎ, আর বুখারী শরীফের এক বর্ণনায় এসেছে যে, আকাশ মন্ডলকে এক আঙ্গুলে, সমুদয় পানি ও ভূ-গর্ভস্থিত সকল বস্তুকে এক আঙ্গুলে এবং সমস্ত সৃষ্টিকুলকে এক আঙ্গুলে ধারণ করবেন."
والمسلم عن ابن عمر مرفوعا : (( يَطْوِي اللَّهُ السَّمَاوَاتِ يَوْمَ الْقِيَامَةِ، ثُمَّ يَأْخُذُهُنَّ بِيَدِهِ الْيُمْنَى ، ثُمَّ يَقُولُ : أَنَا المَلِكُ، أَيْنَ الْجَبَّارُونَ؟ أَيْنَ الْمُتَكَبِّرُونَ؟ ثُمَّ يَطْوِي الْأَرَضِينَ السَّبْعَ بِشِمَالِهِ، ثُمَّ يَقُولُ : أَنَا المَلِكُ، أَيْنَ الْجَبَّارُونَ؟ أَيْنَ الْمُتَكَبِّرُونَ ؟))
অর্থাৎ, মুসলিম শরীফে ইবনে উমার থেকে মার্কু' সূত্রে বর্ণিত যে, মহান আল্লাহ কিয়ামত দিবসে আকাশ মন্ডলকে মুড়িয়ে স্বীয় ডান হাতে ধারণ ক'রে বলবেন, আমি মহারাজ, অত্যাচারীরা কোথায়? অহংকারীরা কোথায়? অতঃপর সপ্ত যনীনকে মুড়িয়ে স্বীয় বাম হাতে ধারণ ক'রে বলবেন, আমিই মহারাজ, অত্যাচারীরা কোথায়? অহংকারীরা কোথায়?"
وَرُوِيَ عَن ابْنِ عَبَّأَسٍ ﷺ قَالَ : مَا السَّمَوَاتُ السَّبْعُ وَالْأَرْضُوْنَ السَّبْعُ فِي كَفَّ الرَّحْمَنِ إِلَّا كَخَرْدَلَةٍ فِي يَدِ أَحَدِكُمْ.
অর্থাৎ, ইবনে আব্বাস থেকে বর্ণনা করা হয়েছে, তিনি বলেছেন, সপ্তাকাশ ও সপ্ত যমীন রহমানের হাতের তালুতে ঐ রকম ক্ষুদ্র, যেমন তোমাদের কারো হাতে সরিষার দানা।
وَقَالَ ابْنُ جَرِيرٍ : حَدَّثَنِي يُونُسُ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ قَالَ: قَالَ ابْنُ زَيْدٍ: حَدَّثَنِي أَبِي قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ (( مَا السَّمَوَاتُ السَّبْعُ فِي الكُرْسِيِّ إِلَّا كَدَرَاهِمَ سَبْعَةِ أُلْقِيَتْ فِي تُرْسِ ))
অর্থাৎ, ইবনে জারির বলেন, আমাকে হাদীস বর্ণনা করেছেন ইউনুস, তিনি বলেন, আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন, ইবনে ওয়াহাব, তিনি বলেন, ইবনে যায়েদ বলেছেন, আমাকে হাদীস বর্ণনা করেছেন, আমার পিতা, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, কুরসীর মধ্যে সপ্তাকাশের অবস্থান ঐরকমই হয়, যেমন একটি ঢালের মধ্যে কয়েকটি দিরহাম ফেলে রাখা হয়।
وَقَالَ أَبُو ذَرٍ : سَمِعْتُ رَسُوْلَ الله ﷺ يَقُولُ : (( مَا الكُرْسِيُّ فِي العَرْشِ إِلَّا كَحَلَقَةٍ مِنْ حَدِيدٍ أُلْقِيَتْ بَيْنَ ظَهْرَيَّ فَلَاةٍ مِنَ الْأَرْضِ))
অর্থাৎ, আবূ যার বলেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে, আরশের মধ্যে কুরসী অবস্থান ঠিক ঐ রকমই, যেমন যমীনের কোন এক ময়দানে একটি লোহার আংটি পড়ে থাকে।
وَعَنِ ابْنِ مَسْعُودٍ ، قَالَ : (( بَيْنَ السَّمَاءِ الدُّنْيَا وَالَّتِي تَلِيْهَا خَمْسَمَائَةُ عَامٍ، وَبَيْنَ كُلِّ سَمَاءٍ وَسَمَاءٍ خَمْسَمَائَةُ عَامٍ، وَبَيْنَ السَّمَاءِ السَّابِعَةِ وَالكُرْسِيِّ خَمْسَمَائَةُ عَامِ، بَيْنَ الكُرْسِيِّ وَالمَاءِ خَمْسَمَائَةُ عَامٍ، وَالْعَرْشُ فَوْقَ المَاءِ، وَاللَّهُ فَوْقَ العَرْشِ، لَا يَخْفَى عَلَيْهِ شَيْءٌ مِنْ أَعْمَالِكُمْ)) أخرجه ابن مهدي عن حماد بن سلمة عن عاصم عن زر عن عبد الله. ورواه بنحوه المسعودي عن عاصم عن أبي وائل عن عبد الله. قاله الحافظ الذهبي رحمه الله تعالى، قال: وله طرق
অর্থাৎ, ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, পৃথিবীর নিকটবর্তী আকাশ এবং তার কাছাকাছি আকাশের মধ্যে পাঁচশত বছরের দূরত্ব রয়েছে, আর প্রত্যেক দুই আকাশের মধ্যে পাঁচশত বছরের দূরত্ব রয়েছে, সপ্তাকাশ ও কুরসীর মধ্যে পাঁচশত বছরের ব্যবধান রয়েছে, আর কুরসী এবং পানির মধ্যে পাঁচশত বছরের ব্যবধান রয়েছে, আর আল্লাহর আরশ রয়েছে পানির উপরে, আর আল্লাহ আরশের উপর সমাসীন, তোমাদের আমলের কোন কিছুই তাঁর নিকট গোপন থাকে না। এই হাদীসটি ইবনে মাহদী বর্ণনা করেছেন হাম্মাদ ইবনে সালামাহ হতে, তিনি আ'সেম থেকে, তিনি যার হতে এবং তিনি আব্দুল্লাহ হতে। এইভাবে মাসঊদী আ'সেম হতে, তিনি আবী ওয়ায়েল হতে, তিনি আব্দুল্লাহ থেকে উক্ত হাদীস বর্ণনা করেছেন, আর এই তথ্য দিয়েছেন হাফিয যাহবী (রহঃ), তিনি বলেন, এই হাদীস আরো অনেক সূত্রে বর্ণিত হয়েছে।
عَنْ عَبَّاس بْنِ عَبْدِ الْمُطَّلِبِ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ (( هَلْ تَدْرُوْنَ كَمْ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ ؟ )) قُلْنَا اللهُ وَرَسُوْلُهُ أَعْلَمُ، قَالَ: (( بَيْنَهُمَا مَسِيْرَةُ خَمْسٍ مِائَةِ سَنَةٍ، وَمِنْ كُلِّ سَمَاءٍ إِلَى سَمَاءٍ مَسِيْرَةً خَمْسٍ مِائَةِ سَنَةٍ، وَكِثَفُ كُلِّ سَمَاءٍ مَسِيْرَةُ خَمْسٍ مِائَةِ سَنَةٍ، وَفَوْقَ السَّمَاءِ السَّابِعَةِ بَحْرٌ ، بَيْنَ أَسْفَلِهِ وَأَعْلَاهُ كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ، وَاللهُ تَبَarَكَ وَتَعَالَى فَوْقَ ذَلِكَ، وَلَيْسَ يَخْفَى عَلَيْهِ مِنْ أَعْمَالِ بَنِي آدَمَ شَيْءٌ))
আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, "তোমরা জান কি আসমান ও যমীনের মধ্যে দূরত্ব কত?” আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই সর্বাধিক জ্ঞাত। তিনি বললেন, "উভয়ের মধ্যে দূরত্ব হলো পাঁচশত বছরের পথ। প্রত্যেক দুই আসমানের মধ্যে ব্যবধান হলো পাঁচশত বছরের পথ। প্রত্যেক আসমানের গভীরতা হলো পাঁচশত বছরের পথ। আর সপ্তাকাশ ও আরশের মধ্যে রয়েছে বিরাট এক সমুদ্র সেই সমুদ্রের ঊর্ধ্বভাগ ও নিম্নভাগের মধ্যে ততটাই ব্যবধান রয়েছে, যতটা আসমান ও যমীনের মধ্যে। মহান আল্লাহ তার উপর সমাসীন, আদম সন্তানের আমলের কোন কিছুই তাঁর নিকট গুপ্ত নয়।” (আবূ দাউদ)
কতিপয় মসলা জানা গেলো
১. সূরা যুমারের আয়াতের তাফসীর।
২. রাসূলুল্লাহ-এর যুগে এই সব জ্ঞানের এবং তার অনুরূপ জ্ঞানের কথার প্রচলন ছিলো, যা তারা অস্বীকারও করতো না এবং তার অপব্যাখ্যাও করতো না।
৩. যখন ইয়াহুদী বিদ্যান রাসূলুল্লাহ-এর নিকট তার উল্লেখ করলো, তখন তিনি তার সত্যায়ন করলেন এবং তার যথার্থতার ভিত্তিতে কুরআনের আয়াত অবতীর্ণ হলো।
৪. ইয়াহুদী বিদ্যানের মুখে এই বিরাট জ্ঞানের কথা শুনে রাসূলুল্লাহ -এর হাসি ও আনন্দের প্রকাশ।
৫. সুস্পষ্টভাবে আল্লাহর দু'টি হাতের উল্লেখ, আকাশমন্ডল ডান হাতে এবং ভু-মন্ডল অপর হাতে অবস্থিত থাকা।
৬. অপর হাতকে বাম হাত নামে আখ্যায়িত করণ।
৭. এই ক্ষেত্রে অত্যাচারীদের এবং অহংকারীদের উল্লেখ।
৮. রাসূলুল্লাহ-এর বাণী, "যেমন তোমাদের কারো হাতে সরিষার দানা."
৯. আসমানের তুলনায় কুরসীর বিশালতা।
১০. কুরসীর তুলনায় আরশের বিশালতা।
১১. আরশ হলো কুরসী ও পানি ব্যতীত অন্য বস্তু
১২. দুই আসমানের মধ্যেকার দূরত্ব কত?
১৩. সপ্তাকাশ এবং কুরসীর মধ্যে দূরত্ব কত?
১৪. কুরসী ও পানির মধ্যে দূরত্ব কত?
১৫. আরশ পানির উপর প্রতিষ্ঠিত।
১৬. আল্লাহ আরশের উপর সমাসীন।
১৭. আসমান ও যমীনের মধ্যে ব্যবধান কত?
১৮. প্রত্যেক আসমানের গভীরতা হলো পাঁচশত বছরের পথ।
১৯. সপ্তাকাশের উপরে যে সমুদ্র তার ঊর্ধ্বভাগ ও নিম্নভাগের মধ্যে ব্যবধান হলো পাঁচশত বছরের পথ, মহান আল্লাহই সর্বাধিক জ্ঞাত।
ব্যাখ্যা-বিশ্লেষণ “তারা আল্লাহকে যথার্থরূপে বোঝেনি।” লেখক (আল্লাহ তাঁর প্রতি রহম করুন) তাঁর কিতাবকে এই অধ্যায়ের মাধ্যমে সমাপ্তি করেছেন, আর এতে এমন সব শরীয়তী উক্তির উল্লেখ করেছেন, যা মহান প্রতিপালকের মাহাত্ম্য, তাঁর বিরাটত্ব এবং তাঁর গৌরব ও মহিমাকে প্রমাণিত করে ও সকল সৃষ্টিকুল তাঁর সামনে অবনত হয়ে তাঁর গৌরব ও মাহাত্ম্যের সাক্ষ্য দেয়, কেননা, এই মহান গৌরব ও পূর্ণ গুণের অধিকারী হওয়াই সব থেকে বড় প্রমাণ যে, তিনিই একমাত্র উপাস্য, তিনিই প্রশংসিত, অত্যধিক সম্মান ও বিনয় এবং যাবতীয় ভালবাসা ও ইবাদত তাঁরই জন্য নিবেদন করা অপরিহার্য, তিনিই সত্য। তিনি ব্যতীত সবই বাতিল ও তাবাস্তব, আর এটাই হলো প্রকৃত তাওহীদ এবং তার প্রাণ।
পরিশেষে আল্লাহর নিকট কামনা করি, তিনি যেন আমাদের অন্তরকে তাঁর সম্পর্কে জ্ঞান দিয়ে এবং তাঁর প্রতি ভালবাসায় ভরে দেন, তিনিই সর্বাধিক দাতা ও বড় মেহেরবান।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00