📘 তাওহিদের সরল ভাষ্য > 📄 আল্লাহর নিকট চাইলে প্রত্যাখ্যাত হয় না

📄 আল্লাহর নিকট চাইলে প্রত্যাখ্যাত হয় না

যে আল্লাহর নিকট চায়, সে প্রত্যাখ্যাত হয় না
عَنْ ابْنِ عُمَرَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ ﷺ ((سَأَلَ بِاللَّهِ فَأَعْطُوهُ، وَمَنْ اسْتَعَاذَ بِالله فَأَعِيذُوهُ، وَمَنْ دَعَاكُمْ فَأَجِيبُوهُ، وَمَنْ صَنَعَ إِلَيْكُمْ مَعْرُوفًا فَكَافِثُوهُ، فَإِنْ لَمْ تَجِدُوا مَا تُكَافِئُونَهُ فَادْعُوا لَهُ حَتَّى تَرَوْا أَنَّكُمْ قَدْ كَافَأْتُمُوهُ)) رواه أبو داود والنسائي بسند صحيح
অর্থাৎ, ইবনে উমার থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, "যে ব্যক্তি আল্লাহর নামে চায়, তাকে দাও। যে আল্লাহর ওয়াস্তে তোমাদের আশ্রয় কামনা করে, তাকে আশ্রয় দাও। যে তোমাদের নিকট আবেদন করে, তার আবেদনে সাড়া দাও যে তোমাদের জন্য ভাল করে, তোমরা তার প্রতিদান দাও, যদি তোমাদের নিকট প্রতিদান দেওয়ার মত কিছু না থাকে, তবে তার জন্য এমনভাবে দুআ করো যাতে তোমাদের মনে হয় যে, তোমরা তার প্রতিদান দিতে পেরেছো।” হাদীসটি ইমাম আবূ দাউদ ও নাসায়ী সহী সনদে বর্ণনা করেছেন।
কতিপয় মসলা জানা গেলো ১. আল্লাহর নামে আশ্রয় কামনা করলে, আশ্রয় দেওয়া। ২. যে আল্লাহর নামে চায়, তাকে দেওয়া। ৩. আবেদন রাখলে, তা কবুল করা। ৪. ভাল কাজের প্রতিদান দেওয়া। ৫. সে দুআ দিয়ে প্রতিদান দিবে, যার কাছে অন্য কিছু নেই। ৬. রাসূলের বাণী, "যেন তোমাদের মনে হয় যে, তোমরা প্রতিদান দিতে পেরেছো।”
ব্যাখ্যা-বিশ্লেষণঃ এই অধ্যায়ের লক্ষ্য হলো সেই ব্যক্তি, যার নিকট চাওয়া হয়। অর্থাৎ, কেউ যদি কোন মানুষের নিকট সর্বোচ্চ ও সুমহান অসীলা ধরে চায়, যেমন, আল্লাহর অসীলায়, তাহলে আল্লাহর সম্মান ও মর্যাদার দিকে লক্ষ্য রেখে এবং তার যে ভাই এই বড় মাধ্যম ধরে চেয়েছে, তার অধিকারকে আদায় করে তাকে দেওয়া উচিত।

📘 তাওহিদের সরল ভাষ্য > 📄 আল্লাহর মুখমণ্ডলের দোহাই দিয়ে কেবল জান্নাত চাওয়া

📄 আল্লাহর মুখমণ্ডলের দোহাই দিয়ে কেবল জান্নাত চাওয়া

আল্লাহর মুখমন্ডলের দোহাই দিয়ে জান্নাত ব্যতীত অন্য কিছু চাওয়া যায় না
عَنْ جَابِرٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ: (( لَا يُسْأَلُ بِوَجْهِ اللَّهِ إِلَّا الْجَنَّةَ )) رواه أبو داود
অর্থাৎ, জাবির থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, "আল্লাহর মুখমন্ডলের দোহাই দিয়ে জান্নাত ব্যতীত অন্য কিছু চাওয়া যায় না।” (আবূ দাউদ)
কতিপয় মসলা জানা গেলো
১. আল্লাহর মুখমন্ডলের দোহাই দিয়ে আসল লক্ষিত বস্তু ব্যতীত অন্য কিছু চাওয়া নিষেধ।
২. আল্লাহর ‘অজহ’ (মুখমন্ডল) এর প্রমাণ,
ব্যাখ্যা-বিশ্লেষণঃ এই অধ্যায়ের লক্ষ্য হলো সেই ব্যক্তি, যে চায়, তাঁর কর্তব্য হলো, আল্লাহর নামসমূহ ও তাঁর গুণাবলীর সম্মান প্রদর্শন করবে, তাঁর দোহাই দিয়ে দুনিয়ার কোন কিছু চাইবে না। বরং তাঁর দোহাই দিয়ে কেবল অত্যধিক প্রয়োজনীয় জিনিস এবং মহান লক্ষণীয় বস্তুই কামনা করবে। আর তা হলো, জান্নাত এবং তার চিরন্তন সম্পদ। আর কামনা করবে প্রতিপালকের সন্তুষ্টি, তাঁর মুখমন্ডলের দর্শন এবং তাঁর সাথে কথাপোকথনের দ্বারা তৃপ্তি গ্রহণ। এই মূল্যবান সম্পদই আল্লাহর দোহাই দিয়ে কামনা করা যায়। আর পার্থিব জীবনের নগণ্য জিনিস যদিও বান্দা তাঁর প্রতিপালকের নিকটই তা কামনা করতে চায়, তবুও তা তাঁর মুখমন্ডলের দোহাই দিয়ে কামনা করবে না।

📘 তাওহিদের সরল ভাষ্য > 📄 ‘যদি’ বলা প্রসঙ্গে

📄 ‘যদি’ বলা প্রসঙ্গে

‘যদি’ কথা প্রসঙ্গে
আল্লাহর বাণী,
﴿يَقُولُونَ لَوْ كَانَ لَنَا مِنَ الْأَمْرِ شَيْءٌ مَا قُتِلْنَا هَاهُنَا ﴾ [آل عمران: ١٥٤]
অর্থাৎ, “তারা বলে, আমাদের হাতে যদি কিছু করার থাকতো, তাহলে আমরা এখানে নিহত হতাম না।” (সূরা আল ইমরানঃ ১৫৪) তিনি আরো বলেন,
﴿الَّذِينَ قَالُوا لِإِخْوَانِهِمْ وَقَعَدُوا لَوْ أَطَاعُونَا مَا قُتِلُوا ﴾ [آل عمران: ١٦٨]
অর্থাৎ, “ওরা হলো এমন লোক, যারা বসে থেকে নিজেদের ভাইদের সম্বন্ধে বলে, (যারা লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে) যদি তারা আমাদের কথা শুনতো, তাহলে নিহত হতো না.” (সূরা আল ইমরানঃ ১৬৮)
في الصَّحِيحِ عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: ((احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ، وَاسْتَعِنْ بِاللهِ ، وَلَا تَعْجَزْ، وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَذَا لَكَانَ كَذَا وَكَذَا، وَلَكِنْ قُلْ : قَدَرُ الله وَمَا شَاءَ فَعَلَ، فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ))
অর্থাৎ, সহীহ হাদীসে আবূ হুরাইরা থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “তোমার উপকারী বিষয়ে তুমি যত্নবান হও, আল্লাহর নিকট সাহায্য ভিক্ষা করো এবং অক্ষম হয়ে যেও না। তোমার কোন বিপদ এলে বলো না যে, যদি আমি এই রকম করতাম, তাহলে এই রকম হতো, বরং বলো, আল্লাহ যা ভাগ্যে লিখেছিলেন এবং যা চেয়েছেন, তা-ই হয়েছে, কারণ, 'যদি' (বলা) শয়তানের কর্ম উদ্‌ঘাটন করে।”
কতিপয় মসলা জানা গেলো ১. সূরা আলে-ইমরানের দু'টি আয়াতের তাফসীর। ২. কোন বিপদ এলে 'যদি এই রকম করতাম' বলা পরিষ্কার নিষেধ। ৩. আর এই নিষেধের কারণ হলো, এতে শয়তানের কর্ম উদ্‌ঘাটন হয়।
৪. ভাল কথার শিক্ষা প্রদান,
৫. আল্লাহর নিকট সাহায্য ভিক্ষাসহ উপকারী বিষয়ের যত্ন নেওয়ার নির্দেশ
৬. এর পরিপন্থী বিষয় থেকে নিষেধ প্রদান, আর তা হলো, নিজেকে অক্ষম মনে করা.
ব্যাখ্যা-বিশ্লেষণঃ জেনে রাখবে, বান্দার 'যদি' শব্দ ব্যবহার করা দু'প্রকারের (১) নিন্দনীয় (২) প্রশংসনীয়, নিন্দনীয় হলো, তার দ্বারা অপছন্দনীয় কোন কিছু ঘটলে অথবা তার উপর আপতিত হলে বলা, আমি যদি এই রকম করতাম, তাহলে এই রকম হতো, এটা হলো শয়তানের কাজ। কারণ, এর মধ্যে দু'টি নিষিদ্ধ জিনিস বিদ্যমান থাকে (১) এতে তার জন্য অনুতপ্ত, অসন্তুষ্টি এবং দুঃখ-পরিতাপের দরজা উন্মুক্ত হয়ে যায়, যা তার উচিত বন্ধ রাখা, আর এতে কোন উপকারও নেই। (২) এতে আল্লাহ ও তাঁর নির্ধারিত ভাগ্যের সাথে অশিষ্টতা করা হয়, কারণ, যাবতীয় বিষয় এবং ছোট-বড় সমস্ত ঘটন-অঘটন আল্লাহর ফয়সালা ও তাঁর নির্ধারিত ভাগ্যের ভিত্তিতেই হয়, যা ঘটার, তা ঘটবেই, তা রোধ করা সম্ভব নয়, তাই কেউ যদি বলে, যদি এ রকম হতো, বা যদি এরকম করতাম, তাহলে এ রকম হতো, তবে তাতে এক প্রকার প্রতিবাদ এবং আল্লাহ কর্তৃক নির্ধারিত ভাগ্যের উপর ঈমান আনার ব্যাপারে দুর্বলতার প্রকাশ পায়, আর এতে কোন সন্দেহ নেই যে, যতক্ষণ না বান্দা এই দু'টি নিষিদ্ধ জিনিস ত্যাগ করবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান ও তাওহীদ পূর্ণতা লাভ করবে না।
আর প্রশংসনীয় হলো, বান্দার কোন কল্যাণের আশা করে 'যদি' ব্যবহার করা, যেমন, রাসূলুল্লাহ-এর বাণী,
(( لَوِ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ مَا سُقْتُ الهَدْيَ وَلَأَهْلَلْتُ بِالعُمْرَةِ))
অর্থাৎ, “যা আমি পরে জানলাম, তা যদি পূর্বে জানতাম, তাহলে হাদীর জানোয়ার আনতাম না এবং উমরার নিয়ত করতাম.” অনুরূপ কারো কল্যাণ লাভের আশায় এইভাবে বলা, যদি আমারও তামুকের মত সম্পদ থাকতো, তাহলে আমি ওর মত করাতাম. 'যদি ভাই মূসা সবর করতেন, তহলে তাঁদের আরো অনেক বিষয় আল্লাহ আমাদের জানাতেন, অনুরূপ কল্যাণের আশায় 'যদি' বললে, তা প্রশংসনীয়, আর অকল্যাণের আশায় বললে, তা নিন্দনীয়, কাজেই 'যদি' ব্যবহারের ভাল ও মন্দ তার অবস্থা ও পরিস্থিতির ভিত্তিতে নির্বাচিত হবে. তাই তার ব্যবহার যদি কোন সংকীর্ণতা এবং আল্লাহর নির্ধারিত ভাগ্যের উপর ঈমানের দুর্বলতার কারণে অথবা অকল্যাণের আশায় হয়, তাহলে তা নিন্দনীয় হবে. আর যদি তার ব্যবহার কল্যাণের প্রতি আগ্রহ এবং কোন কিছুর শিক্ষা দেওয়ার জন্য হয়, তাহলে তা প্রশংসনীয় হবে.

📘 তাওহিদের সরল ভাষ্য > 📄 বায়ুকে গালি দেওয়া নিষেধ

📄 বায়ুকে গালি দেওয়া নিষেধ

বায়ুকে গালি দেওয়া নিষেধ
عَنْ أُيِّ بْنِ كَعْبٍ له قَالَ قَالَ رَسُولُ اللهِ : ((لَا تَسُبُّوا الرِّيحَ فَإِذَا رَأَيْتُمْ مَا تَكْرَهُونَ فَقُولُوا: اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذِهِ الرِّيحِ وَخَيْرِ مَا فِيهَا وَخَيْرِ مَا أُمِرَتْ بِهِ وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذِهِ الرِّيحِ وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُمِرَتْ بِهِ)) صححه الترمذي
অর্থাৎ, উবায় ইবনে কা'ব থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ বলেছেন, “তোমরা বায়ুকে গালি দিও না. যদি অবাঞ্ছনীয় কোন কিছু দেখো, তাহলে বলো, হে আল্লাহ! আমি তোমার নিকট এই বায়ুর এবং যা তার মধ্যে নিহিত ও তা যার আদেশপ্রাপ্ত তার কল্যাণ কামনা করছি, আর আমি তোমার নিকট এই বায়ুর এবং তাতে নিহিত অনিষ্ট থেকে ও তা যার আদেশপ্রাপ্ত তার অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি.” (ইমাম তিরমিযী হাদীসটি সঠিক বলেছেন)
কতিপয় মসলা জানা গেলো ১. বায়ুকে গালি দেওয়া নিষেধ, ২. মানুষ অপছন্দনীয় কিছু দেখলে, উপকারী জিনিসের দিকে পথ নির্দেশ. ৩. বায়ু যে আদেশপ্রাপ্ত তার শিক্ষা দেওয়া. ৪. কখনো তাকে কল্যাণের আদেশ দেওয়া হয়, আবার কখনো অকল্যাণের.
ব্যাখ্যা-বিশ্লেষণঃ এটা পূর্বে উল্লিখিত যুগকে গালি দেওয়ার মতনই ব্যাপার, তবে পার্থক্য হলো, ঐ অধ্যায় ছিলো যুগের সমস্ত কিছুকে গালি দেওয়াকে পরিব্যাপ্ত, আর এই অধ্যায় হলো, বায়ুকে গালি দেওয়ার সাথে নির্দিষ্ট. এটা হারাম হওয়ার সাথে সাথে বিবেক-বুদ্ধির দুর্বলতাও বটে. কারণ, এটা মহান আল্লাহর পরিচালনায় পরিচালিত ও নিয়ন্ত্রিত তাই তাকে গালি দিলে, সে গালি তার পরিচালকের উপর বর্তায়, তবে অধিকান্ত বায়ুকে গালি দেওয়ার সময় গালিদাতার অন্তরে যেহেতু এই অর্থ (গালি আল্লাহর উপর বর্তায়) থাকে না, তা নাহলে ব্যাপার আরো কঠিন হতো। কিন্তু আসলে এই মনে করে কোন মুসলিম গালি দেয় না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00