📘 তাওবাতান নাসূহা খাঁটি তাওবা > 📄 যিনা-ব্যভিচার

📄 যিনা-ব্যভিচার


শিরক ও মানুষ হত্যার পর সবচেয়ে বড় কবীরা গুনাহ হচ্ছে যিনা-ব্যভিচার। যিনা-ব্যভিচার সম্পূর্ণরূপে হারাম। মারাত্মক কবীরা গুনাহ। শরীয়ত পর্দা ফরয করেছে, নারী-পুরুষ উভয়কে দৃষ্টি সংযত রাখতে বলেছে এবং গায়রে মাহরাম স্ত্রীলোকদের সাথে নির্জনে মিলিত হওয়াকে কঠোরভাবে নিষেধ করেছে, এ ছাড়াও এ ধরনের আরও বিভিন্ন বিধি-বিধান ও নীতিমালা আরোপ করে শরীয়ত ব্যভিচার ও ব্যভিচারের যাবতীয় উপায়-অনুচ্ছেদ সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। আল্লাহ কেবল যিনা করাতেই নিষেধ করেননি, বরং যিনা-ব্যভিচারের ধারে-কাছেও যেতে নিষেধ করেছেন। যেমন, পবিত্র কুরআনে তিনি ইরশাদ হয়েছে-
وَلَا تَقْرَبُوا الزِّنَى إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا.
তোমরা ব্যভিচারের কাছেও যেও না। নিশ্চয় এটা অশ্লীল কাজ ও মন্দ পথ। [সূরা বনী ইসরাঈল : ৩২]
কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের বর্তমান যুগে অশ্লীলতার সকল দুয়ার খুলে দেওয়া হয়েছে। শয়তান ও তার চেলাদের চক্রান্তে অশ্লীলতার যাবতীয় পথ-পন্থা ও উপায়-উপকরণ সহজলভ্য হয়ে গেছে। পাপী ব্যভিচারীরা এখন খোলামেলা শয়তানের অনুসরণ করছে। মেয়েরা বেপরোয়া হয়ে ব্যাপকাকারে বাইরে বের হচ্ছে। যে কোনো বয়সের যেকোনো মেয়ে বিনা বাধায় দ্বিধাহীনচিত্তে যখন- তখন যেখানে-সেখানে যাতায়াত করছে। উন্মুক্তভাবে নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বেড়াচ্ছে। অবাধ মেলামেশা, pornography ও ঝু-ঝিমে দেখা ডরে গেছে। কে কত বেশি খোলামেলা হতে পারে যেন তার প্রতিযোগিতা চলছে। ধর্ষণ ও বলাৎকারে দেশ ছেয়ে যাচ্ছে। হে আল্লাহ! আমরা তোমার কাছে দয়া, অনুগ্রহ ও গোপনীয়তা প্রার্থনা করছি এবং এমন সুন্দব কামনা করছি, যার বদৌলতে তুমি আমাদেরকে সকল প্রকার অন্যায়-অশ্লীলতা থেকে রক্ষা করবে। তুমি তোমার কাছে আমাদের মনের পবিত্রতা ও ইযযতৈর হেফাজত প্রার্থনা করছি। দয়া করে তুমি আমাদের মাঝে ও হারামের মাঝে একটি সুদৃঢ় আড়াল ও প্রাচীর তৈরি করে দাও। আমীন!

📘 তাওবাতান নাসূহা খাঁটি তাওবা > 📄 মদপান ও নেশাদ্রব্য গ্রহণ

📄 মদপান ও নেশাদ্রব্য গ্রহণ


আল্লাহ পবিত্র কুরআনে ইরশাদ করেছেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
হে ঈমানদারগণ! নিঃসন্দেহে মদ, জুয়া, প্রতিমা ও ভাগ্য নির্ণায়ক তীরসমূহ শয়তানের অপবিত্র কাজ। সুতরাং, তোমরা তা থেকে বিরত থাক, যাতে তোমরা সফলকাম হতে পার। [সূরা মায়েদা : ৯০]
রাসূলুল্লাহ এক হাদীসে ইরশাদ করেছেন-
إِنَّ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ عَهْدًا لِمَن يَشْرَبُ الْمُسْكِرَ أَن يَسْقِيَهُ مِنْ طِينَةِ الْخَبَالِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا طِينَةُ الْخَبَالِ قَالَ عَرَقُ أَهْلِ النَّارِ أَوْ عُصَارَةُ أَهْلِ النَّارِ
যে ব্যক্তি মদপান করে, তার জন্য আল্লাহর অঙ্গীকার হল, তিনি তাকে ‘তীনাতুল খাবাল' পান করাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ! ‘তীনাতুল খাবাল’ কী? তিনি বললেন, জাহান্নামীদের ঘাম অথবা পুঁজ-রক্ত। [সহীহ মুসলিম, হাদীস নং ৫০০৯]
অপর এক হাদীসে তিনি ইরশাদ করেছেন-
مَنْ مَاتَ مُدْمِنَ خَمْرٍ لَقِيَ اللَّهَ كَعَابِدِ وَثَنٍ
যে ব্যক্তি মদপানে অভ্যস্ত অবস্থায় মারা গেল, সে মূর্তিপূজারীর ন্যায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। [হিলয়তুল আউলিয়া- ৯/২৫০]
অন্যান্য তিনি ইরশাদ করেছেন-
مَنْ شَرِبَ الْخَمْرَ وَسَكِرَ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ صَبَاحًا وَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ فَإِن تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ وَإِن عَادَ فَشَرِبَ فَسَكِرَ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ صَبَاحًا فَإِن مَّاتَ دَخَلَ النَّارَ فَإِن تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ وَإِن عَادَ فَشَرِبَ فَسَكِرَ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ صَبَاحًا فَإِن مَّاتَ دَخَلَ النَّارَ فَإِن تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ وَإِنْ عَادَ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَن يَسْقِيَهُ مِنْ رَدْغَةِ الْخَبَالِ يَوْمَ الْقِيَامَةِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا رَدْغَةُ الْخَبَالِ ؟ قَالَ عُصَارَةُ أَهْلِ النَّارِ
যে ব্যক্তি মদ পান করে ও নেশাগ্রস্ত হয়, তার চল্লিশ দিনের সালাত কবুল হবে না। যদি সে ওই অবস্থায় মৃত্যুবরণ করে, তা হলে সে জাহান্নামে যাবে। আর যদি সে তাওবা করে নেয়, তা হলে আল্লাহ তায়ালা তার তাওবা কবুল করবেন। পুনরায় যদি সে মদ পান করে ও নেশাগ্রস্ত হয়, তা হলে তার চল্লিশ দিনের সালাত কবুল হবে না। যদি সে ওই অবস্থায় মৃত্যুবরণ করে, তা হলে সে জাহান্নামে প্রবেশ করবে। পুনরায় যদি সে মদ পান করে ও নেশাগ্রস্ত হয়, তা হলে তার চল্লিশ দিনের সালাত কবুল হবে না। যদি সে ওই অবস্থায় মৃত্যুবরণ করে, তা হলে সে জাহান্নামে প্রবেশ করবে। পুনরায় যদি সে মদ পান করে, তা হলে কেয়ামতের দিন তাকে ‘রাদ্‌গাতুল খাবাল’ পান করানো আল্লাহর জন্য কর্তব্য হয়ে দাঁড়াবে। সাহাবায়ে কেরام রাযিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ! ‘রাদ্‌গাতুল খাবাল’ কী? তিনি বললেন, জাহান্নামীদের দেহ নিঃসৃত পূঁজ-রক্ত। [সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩০৭৭]

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00