📘 তাতারীদের ইতিহাস > 📄 প্রথম দল

📄 প্রথম দল


এটিই প্রধান দল। এর নেতৃত্বে ছিল স্বয়ং হালাকু খান। স্বর্ণগোত্রের প্রধান পাতো ও আর্মেনিয়া এবং জুজিয়া থেকে যেসব সৈন্য এসেছিল, তারা এই দলের সঙ্গে মিলিত হয়। কিরমান শহর সংলগ্ন বাগদাদের গা ঘেঁষে পারস্যের পশ্চিমে যেসব পাহাড় অবস্থিত, প্রধান দলটি সেই সব পাহাড় জ্বালিয়ে দেবে। এই দলের প্রধান কাজ হলো পশ্চিম দিক থেকে বাগদাদ নগরী অবরোধ করা।

📘 তাতারীদের ইতিহাস > 📄 দ্বিতীয় দল

📄 দ্বিতীয় দল


এটি প্রথম দলের সহযোগী দল ছিল। হালাকু খানের শ্রেষ্ঠ সেনাপতি কাতবুগা এ দলের নেতৃত্ব প্রদান করেছিল। এদলটি স্বতন্ত্রভাবে বাগদাদ অভিমুখী ছিল। তবে এরা প্রথম দলের দক্ষিণ দিক থেকে অগ্রসর হচ্ছিল। একপর্যায়ে উভয় দল একত্রিত হয়েছিল। তাতারীরা এত বিপুলসংখ্যক ছিল যে, মুসলিম যোদ্ধারাও তাতারী বাহিনীর সঠিক সংখ্যার জ্ঞান প্রদানে সক্ষম হয়নি। এমনকি রাস্তা ঘাটেও তাদের সংকুলান হচ্ছিল না। এই দ্বিতীয় দলের বিশেষ দায়িত্ব ছিল ইরাকের সমতল ভূমি পাড়ি দিয়ে দক্ষিণ দিক থেকে অগ্রসর হওয়া এবং দক্ষিণ-পূর্ব দিক থেকে বাগদাদ অবরোধ করা। হামদান ও বাগদাদ নগরীর মাঝে ৪৫০ কিলোমিটারের দূরত্ব থাকলেও হালাকু খান যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছিল, যদি সেখানে কোনো গোয়েন্দা থেকে থাকে! যাতে তাতারী বাহিনী আব্বাসী গোয়েন্দাদের চোখ থেকে গোপন থাকে।

📘 তাতারীদের ইতিহাস > 📄 তৃতীয় দল

📄 তৃতীয় দল


তৃতীয় দলটি (বর্তমান তুরস্কের উত্তরে অবস্থিত) আলাতোলিয়ার সীমান্ত এলাকায় নিয়োজিত ছিল। ইতিপূর্বে যেই দলটি ইউরোপ জয়ের দায়িত্ব পালন করেছিল। তাতারী নেতা পাতো ছিল এই দলের প্রধান। এ দলের দায়িত্ব ছিল উত্তরাঞ্চল থেকে দক্ষিণমুখী হয়ে বাগদাদের উত্তর থেকে বাগদাদ পৌঁছা। অতঃপর পশ্চিম দিক থেকে বাগদাদ অবরোধ করা। এভাবেই বাগদাদ চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়বে; পূর্বে হালাকু খান, পূর্ব দক্ষিণে কাতবুগা ও পশ্চিমে পাতোর মাধ্যমে।

📘 তাতারীদের ইতিহাস > 📄 তৃতীয় দলের সম্মুখে বড় দুটি বাধা

📄 তৃতীয় দলের সম্মুখে বড় দুটি বাধা


কিন্তু তৃতীয় দলটির সম্মুখে বড় দুটি বাধা ছিল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00