📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 প্রবৃত্তিকে স্বাদ উপভোগ থেকে দূরে রাখতে হবে

📄 প্রবৃত্তিকে স্বাদ উপভোগ থেকে দূরে রাখতে হবে


হযরত থানভী রহ. আমাদের জন্য কাজটি কতো সহজ করে দিয়েছেন। অন্যথায় পূর্বের যুগে সূফীয়ায়ে কেরাম এ উদ্দেশ্যে কতো ধরনের সাধনা যে করাতেন তার শেষ নেই। সূফীয়ায়ে কেরামের নিকট লঙ্গরখানা থাকতো। লঙ্গরখানায় ঝোল পাকানো হতো। খানকার মুরীদদের জন্য হুকুম ছিলো, এক পেয়ালা ঝোলের মধ্যে আরো এক পেয়ালা পানি মিশিয়ে তারপর খাবে। যাতে নফসকে স্বাদ উপভোগের বন্দিত্ব থেকে মুক্ত করতে পারে। এছাড়া তাদের দ্বারা উপবাসও করানো হতো। কিন্তু ঐ যামানা ছিলো ভিন্ন। আর বর্তমান যামানা ভিন্ন। চিকিৎসা বিজ্ঞানে যেমন যুগ পরিবর্তনের ফলে চিকিৎসার পদ্ধতির পরিবর্তন ঘটে, একইভাবে হাকীমুল উম্মত (কু.সি.) আমাদের যুগ ও প্রকৃতি অনুপাতে ব্যবস্থাপত্র নির্ধারণ করেছেন। তিনি আমাদের জন্য অল্প খাওয়ার এই ব্যবস্থাপত্র নির্ধারণ করেছেন। যার দ্বারা কম আহার করার উদ্দেশ্য লাভ হবে।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 অধিক আহারের মাতলামী

📄 অধিক আহারের মাতলামী


এমনভাবে পেট পুরে খাওয়া যে, পেটে আর কোনো জায়গাই অবশিষ্ট থাকে না, ফিকহের দৃষ্টিতে যদিও নাজায়েয ও হারাম নয়, কিন্তু এটা মানুষের জন্য দৈহিক ও আত্মিক অনেক রোগ সৃষ্টির কারণ। কারণ, যতো নাফরমানী ও গোনাহের কাজ আছে, সব ভরাপেটে মাথায় আসে। পেট ভরা না থাকলে গোনাহ ও নাফরমানীর কথা মাথায় ঢুকবে না। এজন্য হুকুম দেওয়া হয়েছে যে, পরিপূর্ণ খাওয়া থেকে নিজেকে বাঁচাবে। এরই নাম হলো কম খাওয়ার মুজাহাদা।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 জিহ্বার গোনাহ থেকে বেঁচে যাবে

📄 জিহ্বার গোনাহ থেকে বেঁচে যাবে


দ্বিতীয় বিষয় হলো, কম কথা বলা। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমাদের জিহ্বা কেঁচির মতো চলতেই থাকে। কোনো নিয়ন্ত্রণ নেই, যা মুখে আসছে; বলছি। এটা ঠিক নয়। এ জন্য জিহ্বাকে লাগাম না লাগানো এবং নিয়ন্ত্রণ না করা পর্যন্ত সে গোনাহ করতে থাকবে। মনে রাখবেন! হাদীস শরীফে এসেছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
'মানুষকে অধঃমুখে জাহান্নামে ফেলার জিনিস হলো এই জিহ্বা।" এ জন্য জিহ্বাকে মুক্ত ছাড়া হলে এবং তাকে বাধা দেওয়া না হলে এ জিহ্বা মিথ্যা বলবে, গীবত করবে, মানুষকে কষ্ট দিবে। কথা দ্বারা মানুষকে কষ্ট দিবে। এসব গোনাহের কারণে তাকে জাহান্নামে যেতে হবে。

জিহ্বার গোনাহ থেকে বেঁচে যাবে

এ জন্য মানুষকে কথা কম বলার মুজাহাদা করতে হয়। জিহ্বা দিয়ে অহেতুক কথা বলবে না। প্রয়োজন মোতাবেক কথা বলবে এবং কথা বলার পূর্বে চিন্তা করবে যে, এ কথা বলা আমার জন্য সমীচীন কি না? এটা তো কোনো গোনাহের কথা নয়? বিনা কারণে কথা বলা থেকে বিরত থাকবে। এভাবে ধীরে ধীরে মানুষ কথা কম বলায় অভ্যস্ত হয়ে যাবে। তখন কথা বলতে মন চাইবে, কিন্তু নিজের কামনা বাসনাকে দমন করার ফলে তার জিহ্বা নিয়ন্ত্রণে চলে এসেছে, এখন সে মিথ্যা বলা, গীবত করা এবং অন্যান্য গোনাহে লিপ্ত হবে না。

টিকাঃ
১. আল মু'জামুল কাবীর, খণ্ড-১৫, পৃষ্ঠা-১৪, হাদীস নং ১৬৬২৬

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 বৈধ বিনোদনের অনুমতি

📄 বৈধ বিনোদনের অনুমতি


অহেতুক আসর জমানো, যাকে বর্তমান পরিভাষায় গল্প-শল্প বলা হয়। কোনো দোস্তের সাথে সাক্ষাত হলো, ব্যস তাকে বললো, আসো, একটু গল্প করি। এই গল্পের আসর অবশ্যই মানুষকে গোনাহের দিকে নিয়ে যায়। হ্যাঁ, শরীয়ত আমাদেরকে অল্প-বিস্তর বিনোদনেরও অনুমতি দিয়েছে। বরং শুধু অনুমতিই নয় বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
رَوْحُوا الْقُلُوبَ سَاعَةً فَسَاعَةً
'আত্মাসমূহকে কিছু বিরতি দিয়ে আরাম দাও।”

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার উপর জীবন কোরবান করুন। আমাদের মেজাজ, আমাদের প্রকৃতি, আমাদের প্রয়োজন তাঁর চেয়ে বেশি আর কে চেনে? তিনি জানতেন, মানুষকে যদি বলা হয় আল্লাহর যিকির ছাড়া কিছু করো না, সারাক্ষণ কেবল যিকিরের মধ্যে মশগুল থাকো, তাহলে মানুষ তা করতে পারবে না। কারণ এরা তো ফেরেশতা নয়, এরা তো মানুষ। এদের কিছুটা আরামেরও প্রয়োজন রয়েছে। কিছুটা বিনোদনেরও প্রয়োজন রয়েছে। এজন্য বিনোদনের উদ্দেশ্যে কোনো কথা বলা, হাসি মজাক করা শুধু জায়েযই নয়, বরং পছন্দনীয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিন্তু এর মধ্যে অধিক ডুবে যাওয়া, এর জন্য ঘণ্টাকে ঘণ্টা বরবাদ করা, মূল্যবান সম্পদ নষ্ট করা তো মানুষকে অবশ্যই গোনাহের দিকে নিয়ে যাবে। এজন্য বলা হচ্ছে, তোমরা কম কথা বলার অভ্যাস করো, এটাও একটা মুজাহাদা。

টিকাঃ
১. কানযূর উম্মাল, খণ্ড-৩, পৃষ্ঠা-৩৭, হাদীস নং ৫৩৫৪, কাশফুল খফা, খণ্ড-২, পৃষ্ঠা-৩৮৩, হাদীস নং ১৪০০, সবুলুল হুদা অর রশাদ ফী সীরাতিল খায়রিল 'ইবাদ, খণ্ড-৯, পৃষ্ঠা-৩৯৪, জামেউ বায়ানিল 'ইলমি ওয়া ফাযলিহী, খণ্ড-২, পৃষ্ঠা-৮, হাদীস নং ৪৮৩, জামেউল আহাদীস, খণ্ড-১৩, পৃষ্ঠা-১৪৮, হাদীস নং ১২৭৮৯

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00