📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 যেখানে গোনাহ করেছেন, সেখানেই তাওবা করুন

📄 যেখানে গোনাহ করেছেন, সেখানেই তাওবা করুন


এ কারণে বুযুর্গগণ বলেন, যখনই কোনো গোনাহ সংঘটিত হবে, তখনই অবিলম্বে তাওবা ও ইস্তেগফার করবে। যাতে করে এ গোনাহ তোমার আমল নামায় লেখাই না হয়। বুযুর্গগণ আরো বলেন, যেই জায়গায় গোনাহ করেছো, সেই জায়গাতেই অবিলম্বে তাওবা ও ইস্তিগফার করো। যাতে করে কিয়ামতের দিন যখন ঐ জায়গা তোমার গোনাহের সাক্ষ্য দিবে, সাথে সাথে যেনো তোমার তাওবারও সাক্ষ্য দেয়। এ ব্যক্তি আমার বুকের উপর গোনাহ করেছিলো, পরবর্তীতে আমার বুকের উপর তাওবাও করেছিলো। এগুলো হলো হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদীসের উপর আমল যে, ঈমান মুমিনের খুঁটি স্বরূপ। মুমিন যখন এদিক সেদিক চলে যায়, তখন ঘুরে ফিরে আবার নিজের খুঁটির কাছেই চলে আসে।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 গোনাহ থেকে বাঁচার প্রতি যত্ন নিন

📄 গোনাহ থেকে বাঁচার প্রতি যত্ন নিন


এজন্য প্রথমত গোনাহ থেকে বাঁচার চিন্তা-চেষ্টা করবে। চিন্তা চেষ্টা ছাড়া গোনাহ থেকে বাঁচা যায় না। চিন্তা-চেষ্টা সত্ত্বেও কোনো অপারগতার কারণে বা ভুল ক্রমে গোনাহ হয়ে গেলে অবিলম্বে তাওবা করুন। ইস্তিগফার করুন। আল্লাহ তা'আলার দিকে প্রত্যাবর্তন করুন। এভাবে করতে থাকলে আল্লাহ তা'আলার রহমতের কাছে আশা রয়েছে, আল্লাহ তা'আলা এই গোনাহ মাফ করে দিবেন। উদাসীনতা ও বেপরোয়া ভাব সবচেয়ে বড়ো আপদের কথা। মানুষের মধ্যে চিন্তা-চেষ্টা থাকবে না এবং গোনাহ থেকে বাঁচার প্রতি মনযোগ থাকবে না, বরং গোনাহের কারণে লজ্জিত হওয়ার পরিবর্তে নিজেই তা সঠিক সাব্যস্ত করার চেষ্টা করবে, এটা অত্যন্ত মারাত্মক ও বিপজ্জনক অবস্থা। আল্লাহ তা'আলা অমাকে এবং আপনাদের সকলকে গোনাহের আপদ থেকে হেফাজত করুন। আমীন।

وَاخِرُ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَلَمِينَ

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00