📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 গোনাহের দ্বিতীয় খারাবি অন্তরে মরিচা পড়া

📄 গোনাহের দ্বিতীয় খারাবি অন্তরে মরিচা পড়া

গোনাহের দ্বিতীয় খারাবি এই যে, হাদীস শরীফে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন প্রথমবার গোনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ লাগিয়ে দেয়া হয়। সেই দাগের হাকীকত তো আল্লাহ তা'আলাই ভালো জানেন। যখন দ্বিতীয় গোনাহ করে তখন দ্বিতীয় দাগ লাগিয়ে দেওয়া হয়। যখন তৃতীয় গোনাহ করে তখন তৃতীয় দাগ লাগিয়ে দেওয়া হয়। এর মধ্যে যদি সে তাওবা করে তাহলে এসব দাগ মুছে দেওয়া হয়। কিন্তু যদি তাওবা না করে অব্যাহতভাবে গোনাহ করতেই থাকে তাহলে আস্তে আস্তে ঐ কালো দাগ তার পুরো আত্মাকে আচ্ছন্ন করে। তখন ঐ দাগ মরিচার রূপ ধারণ করে। অন্তরে মরিচা লেগে যায়। যখন অন্তরে মরিচা পড়ে যায় তখন হক কথা মানার যোগ্যতা নষ্ট হয়ে যায়। ফলে তার উপর এমন গাফলত আচ্ছন্ন করে যে, তখন গোনাহের অনুভূতি দূর হয়ে যায়। গোনাহের অনিষ্টতা ও অকল্যাণের বোধ বিলুপ্ত হয়ে যায়। মানুষের বুদ্ধি যেন নষ্ট হয়ে যায়।'

টিকাঃ
১. শু'আবুল ঈমান, খণ্ড-৫, পৃষ্ঠা-৪৪১, হাদীস নং ৭২০৭, আদদুররুল মানসূর, খণ্ড-৮, পৃষ্ঠা-৪৪৬, আযযুহদ, আবু দাউদ কৃত, খণ্ড-১, পৃষ্ঠা-২৯২, হাদীস নং ২৭১

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 গোনাহের চিন্তার ক্ষেত্রে মুমিন ও ফাসেক এর পার্থক্য

📄 গোনাহের চিন্তার ক্ষেত্রে মুমিন ও ফাসেক এর পার্থক্য

এক বর্ণনায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. বলেন, যেই মুমিন এখনো গোনাহে অভ্যস্ত হয়নি, সে গোনাহকে এমন মনে করে যেমন তার মাথার উপর পাহাড় ভেঙ্গে পড়েছে। আর পাপী ব্যক্তি গোনাহকে এমন হালকা ও মামুলী মনে করে, যেমন নাকের উপর মাছি এসে পড়েছে আর সে হাত মেরে তা উড়িয়ে দিলো। অর্থাৎ, সে গোনাহকে খুব মামুলি মনে করে। গোনাহ করার পর এজন্য তার কোন অনুশোচনা ও অনুতাপ জাগে না। কিন্তু একজন মুমিন যাকে আল্লাহ তা'আলা ঈমানের বরকত দান করেছেন, সে গোনাহকে একটি পাহাড় মনে করে। ভুলে কোনো গোনাহের কাজ হয়ে গেলে তার মাথার উপর পাহাড় ভেঙ্গে পড়ে। ফলে সে দুঃখ-বেদনায় আক্রান্ত হয়।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 নেককাজ ছুটে গেলে ঈমানদারদের অবস্থা

📄 নেককাজ ছুটে গেলে ঈমানদারদের অবস্থা

গোনাহ তো দূরের কথা, একজন মুমিনের যদি নেক কাজ করার সুযোগ লাভ হয়, আর সেই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় তাহলেও তার উপর দুঃখের পাহাড় ভেঙ্গে পড়ে। হায়! নেক কাজ করার সুযোগটি লাভ হয়েছিলো কিন্তু আফসোস তা আমার হাতছাড়া হয়ে গেলো। এ সম্পর্কে মাওলানা রূমী রহ. বলেন,
بر دل سالک ہزاراں غم بود گر ز باغ دل خلال کم بود

অর্থাৎ, আল্লাহর পথের পথিকের আত্মার বাগান থেকে একটি কুটা পরিমাণ জিনিসও কমে গেলে অর্থাৎ, নেক কাজ করার সুযোগ পেয়েছিলো কিন্তু সে নেকী করতে পারেনি তখন তার আত্মার উপর দুঃখের হাজার হাজার পাহাড় ভেঙ্গে পড়ে। আফসোস! আমার এই নেককাজটি ছুটে গেলো। নেক কাজ ছুটে গেলে যদি এই পরিমাণ ব্যথা হয় তাহলে গোনাহের কাজ হয়ে গেলে কি পরিমাণ ব্যাথা হবে! তখন তো এরচে' অধিক বেদনা হবে। আল্লাহ তা'আলা এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন যে, গোনাহের কারণে অন্তরে দাগ লাগতে থাকার ফলে গোনাহকে এতো সাধারণ মনে করে, যেমন নাকের উপর মাছি এসে বসলো আর সে তা উড়িয়ে দিলো। গোনাহের জন্য তার কোনো দুঃখ-বেদনাই হয় না। যাইহোক, গোনাহের একটি খারাপ দিক এই যে, তা মানুষকে গাফেল বানিয়ে দেয়। এর ফলে অন্তরে পর্দা পড়ে যায়।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 গোনাহের তৃতীয় খারাবি অন্ধকার

📄 গোনাহের তৃতীয় খারাবি অন্ধকার

আমরা গোনাহের পরিবেশে অভ্যস্ত হয়ে গেছি। এজন্য গোনাহের অন্ধকার ও ঘৃণা আত্মা থেকে মুছে গেছে। অন্যথায় প্রত্যেক গোনাহের মধ্যে এমন অন্ধকার ও ঘৃণা রয়েছে যে, আল্লাহ তা'আলা যদি কাউকে সঠিক ও পরিপূর্ণ ঈমান দান করেন তাহলে সে এই অন্ধকার ও ঘৃণাকে সহ্য করতে পারবে না। হযরত মাওলানা মুহাম্মাদ ইয়াকূব নানুতুবী রহ. বলেন, একবার ভুলক্রমে হারাম আয়ের একটি লোকমা আমার মুখে চলে যায়। এর কারণ এই হয়েছিলো যে, এক ব্যক্তি দাওয়াত করলে তিনি তার ওখানে খানা খেতে যান। পরবর্তীতে জানতে পারেন যে, তার আয় ছিলো হারাম। তিনি বলেন, দুই মাস পর্যন্ত ঐ হারাম খাদ্যের অন্ধকার আমার অন্তরে অনুভব করতাম। এই অন্ধকারের ফলে ঐ দুই মাস অন্তরে বার বার গোনাহের চাহিদা সৃষ্টি হতে থাকে। কখনো এই গোনাহ করতে মন চাইত, কখনো ঐ গোনাহ করতে মন চাইত। এ সব ছিলো একটি গোনাহের প্রভাব ও অন্ধকার।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00