📄 চাকরির পুরো সময় দিচ্ছেন তো?
মানুষ বলে, আল্লাহর শোকর আমরা হালাল খাচ্ছি। আল্লাহর শোকর আমরা সুদ খাচ্ছি না। আল্লাহর শোকর জুয়া খেলছি না। আল্লাহর শোকর মদ বিক্রি করে পয়সা কামাচ্ছি না। কিন্তু একটু লক্ষ্য করুন! আপনি - চাকরিজীবী হয়ে থাকলে চাকুরির নির্ধারিত সময় পুরোটা চাকুরির কাজে ব্যয় করছেন কি না? না কি ফাঁকি দিচ্ছেন? যদি পুরো সময় না দিয়ে থাকেন তার অর্থ হলো যতটুকু সময় আপনি বিক্রি করেছেন, যার বিনিময়ে আপনি বেতন পাচ্ছেন, তা থেকে যে সময়টুকু আপনি চাকুরির কাজে লাগাচ্ছেন না, তার বিনিময়ে যেই বেতন আপনি নিলেন তা হারাম হয়ে গেলো। বেতন হারাম হলে সেই টাকা দিয়ে যেই খাবার কিনলেন তাও হারাম হলো। যেই ইফতারি আপনি কিনলেন তাও হারাম হলো। তাই এটাও হারাম খাওয়ার অন্তর্ভুক্ত।

📄 জাপানি বলে মাল বিক্রি করা
এক ব্যক্তি ব্যবসা করে। ব্যবসাতে সে ইচ্ছায় অনিচ্ছায় কোনো ধরনের ধোঁকা দিলো, যেমন পাকিস্তানের (দেশের) তৈরী মাল জাপানি বলে বিক্রি করলো, তা হলে সে হারাম করলো। এভাবে যেই পয়সা কামালো, তা হারাম হলো। সেই পয়সা দিয়ে যেই খাবার কিনলো তা হারাম। এভাবে পেটের মধ্যে হারাম লোকমা যাচ্ছে, হালাল নয়।

📄 জুয়া খেলা হারাম
আমাদের ওয়ালেদ ছাহেবের কাছে এক ব্যক্তি আসতেন। তিনি খুব ইবাদতগুজার ও তাহাজ্জুদগুজার ছিলেন। কখনোই তার তাহাজ্জুদ বাদ যেতো না। নিয়মিত যিকির ও তাসবীহ পাঠ করতেন। ব্যবসায়ী মানুষ ছিলেন। তার দোকানও ছিলো। জানা গেলো তিনি রাতে ঘণ্টাকে ঘণ্টা তাহাজ্জুদও পড়েন, তিলাওয়াতও করেন, তাসবীহও পড়েন আর দিনে গিয়ে জুয়া খেলেন। ওযীফা এই উদ্দেশ্যে পাঠ করেন, যাতে জুয়ার নাম্বার জানা যায়। এটা তো একেবারে সুস্পষ্ট গোনাহ। সবাই জানে যে, এটা গোনাহ।

📄 জাল সার্টিফিকেট তৈরী করা
কিন্তু আমি ঐসব বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছি, যেগুলো সম্পর্কে এই অনুভূতিও নেই যে, আমি গোনাহের কাজ করছি। যেমন জাল সার্টিফিকেট তৈরী করা ব্যাপক আকার ধারণ করেছে। ছুটি নিতে হবে এমনিতে ছুটি পাওয়া যাবে না, তাই কোনো ডাক্তার দিয়ে জাল মেডিকেল সার্টিফিকেট তৈরী করলো এবং তার ভিত্তিতে ছুটি লাভ করলো। এর ফলে নিজেও গোনাহ করলো যেই ডাক্তার দ্বারা সার্টিফিকেট তৈরী করলো তাকেও গোনাহে লিপ্ত করলো। কারণ, সেই ডাক্তার মিথ্যা বলেছে এবং ঘুষও নিয়েছে। আল্লাহর ওয়াস্তে তো সে এ কাজ করেনি। এভাবে ঐ ডাক্তার ঘুষ নেওয়ার গোনাহও করলো এবং মিথ্যা বলার গোনাহও করলো। আর এ ব্যক্তি হলো ঐ গোনাহের কারণ। এসব গোনাহ তো হলোই, তাছাড়া মাস শেষে যেই বেতন পেলো তার মধ্যে এ পরিমাণ অংশ হারাম হয়ে গেলো।