📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 ইবাদতগুজার কিভাবে হবে?

📄 ইবাদতগুজার কিভাবে হবে?

প্রথম বাক্য এই ইরশাদ করেন,
اتَّقِ الْمَحَارِمَ تَكُنْ أَعْبَدَ النَّاسِ
অর্থাৎ, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো তাহলে সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইবাদতগুজার হতে পারবে।'

হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যটির মাধ্যমে এই হাকীকতের উপর আলোকপাত করেন যে, ফরয ও ওয়াজিব হুকুম পালনের পর একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে নিজে নাজায়েয ও হারাম কাজ থেকে বাঁচানো। নফল ইবাদতের পালা এর পরে। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে নিজেকে নিজে গোনাহ থেকে বাঁচায় তাহলে সে সবচেয়ে বেশি ইবাদতগুজার বলে পরিগণিত হবে, যদিও সে অধিক নফল পড়ে না।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 নফল ইবাদত মুক্তির জন্য যথেষ্ট নয়

📄 নফল ইবাদত মুক্তির জন্য যথেষ্ট নয়

হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যের মাধ্যমে একটি বড়ো ধরনের ভুল বুঝাবুঝি দূর করেছেন। তা হলো আমরা অনেক সময় নফল ইবাদতকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। যেমন নফল নামায পড়া, যিকির করা, মুনাজাত করা, তিলাওয়াত করা ইত্যাদি। অথচ এগুলোর কোনো একটিও ফরয নয়। নফল নামায হোক, নফল রোযা হোক, নফল দান হোক এগুলোকে আমরা অনেক গুরুত্ব দিয়ে রেখেছি, কিন্তু গোনাহ থেকে বাঁচার এবং গোনাহ পরিত্যাগ করার গুরুত্ব নেই। মনে রাখবেন। এসমস্ত নফল ইবাদত মানুষকে মুক্তি দিতে পারবে না, যদি না মানুষ গোনাহের কাজ ত্যাগ করে। এখন রমাযান মাস চলছে, মুবারক এ মাসে মানুষের নফল ইবাদতের দিকে মনযোগ সৃষ্টি হয়। অন্যান্য সময়ের তুলনায় অধিক নফল নামায পড়া, তিলাওয়াত করা, যিকির করা এদিকে মনযোগ আকৃষ্ট হয়। এগুলোও ভালো কাজ। কিন্তু কেউ একথা চিন্তা করে না যে, আমি নফল ইবাদত তো করছি কিন্তু সাথে گোনাহও তো করছি। আল্লাহ তা'আলা যেসব জিনিসকে হারাম ও নাজায়েয সাব্যস্ত করেছেন সেগুলোতেও লিপ্ত হচ্ছি। উভয়টাকে তুলনা করলে দেখা যাবে, নফল ইবাদত করার দ্বারা যে ফায়দা হচ্ছিলো গোনাহের কারণে তা নষ্ট হয়ে যাচ্ছে।

টিকাঃ
১. সুনানে তিরমিযী, হাদীস নং ২২২৭, মুসনাদে আহমাদ, হাদীস নং ৭৭৪৮

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 গোনাহের দৃষ্টান্ত

📄 গোনাহের দৃষ্টান্ত

এর দৃষ্টান্ত এমন, যেমন আপনি আপনার কামরার এয়ারকন্ডিশনার চালু করে দিয়েছেন, কিন্তু দরজা জানালা খোলা রয়েছে, যার ফলে একদিক থেকে ঠাণ্ডা আসছে আর অপরদিক দিয়ে তা বের হয়ে যাচ্ছে। বাইরের তাপও ভিতরে আসছে। যার ফলে কামরা ঠাণ্ডা হচ্ছে না। এয়ার কন্ডিশন চালানোর কোনো উপকার পাওয়া যাচ্ছে না। এমনিভাবে আপনি নফলের এয়ার কন্ডিশন তো লাগিয়েছেন, যিকির ও তিলাওয়াতের এয়ার কন্ডিশন তো লাগিয়েছেন, কিন্তু গোনাহের জানালা চর্তুদিক থেকে খোলা রয়েছে। ফলাফল এই হচ্ছে যে, এসব ইবাদত দ্বারা যেই লাভ হওয়ার কথা ছিলো তা হচ্ছে না।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 হালাল খাওয়ার প্রতি গুরুত্বারোপ করুন

📄 হালাল খাওয়ার প্রতি গুরুত্বারোপ করুন

রমাযান মাসে তারাবীহের নামায পড়ার প্রতি আমরা কতো গুরুত্ব দিচ্ছি। যারা পাঁচ ওয়াক্ত নামাযে ত্রুটি করে তারা পর্যন্ত নির্দ্বিধায় রমাযানে তারাবীহের লম্বা লম্বা বিশ রাকাত নামাযে দাঁড়ায় এবং রাতে সাহরীর সময় তাহাজ্জুদও পড়ে, তাই নফল ইবাদত তো হচ্ছে, কিন্তু একই ব্যক্তি একথা চিন্তা করে না যে, সন্ধ্যায় ইফতার করার সময় যখন দস্তরখানে বসবে তখন খানা হালাল হবে না হারাম। সারাদিন রোযা রাখলো, রাতের বেলা তারাবীহ পড়লো এবং তাহাজ্জুদ পড়লো, কিন্তু মুখে যে লোকমা যাচ্ছে তা হালাল না হারাম এ চিন্তা নেই। এই হাদীসের মাধ্যমে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আসল চিন্তা এটা করো যে, তোমার দ্বারা কোনো গোনাহ যেন সংঘটিত না হয়। এটা যদি করো তাহলে নফল ইবাদত যদি তুমি বেশি নাও করো তাহলেও তোমাকে সবচে' বেশি ইবাদতগুজার বলে লেখা হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00