📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 আলাহ তা‘আলার নিকট দু‘আ করুন

📄 আলাহ তা‘আলার নিকট দু‘আ করুন


এছাড়া আল্লাহ তা'আলার কাছে দু'আ করতে থাকবে, হে আল্লাহ! আমি দুর্বল সাহসহীন, সংকল্পহীন, হে আল্লাহ! আপনি যেহেতু এ কাজকে গোনাহ সাব্যস্ত করেছেন তাই অনুগ্রহ করে আমাকে হিম্মত দান করুন, সংকল্প দান করুন। আমাকে আপনার এই হুকুমের উপর আমল করার তাওফীক দান করুন। আমি যেন আপনার দেওয়া এই নেয়ামতকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। নাজায়েয ব্যবহার থেকে বাঁচতে পারি। বিশেষ করে যখন মানুষ ঘর থেকে বাইরে বের হবে, তখন যেহেতু সে ফেৎনার পরিবেশের দিকে বের হচ্ছে, কোন ফেৎনা সামনে চলে আসে জানা নেই, এজন্য ঘর থেকে বের হওয়ার পূর্বে আল্লাহ তা'আলার কাছে দু'আ করবে, হে আল্লাহ! আমি অঙ্গীকার করছি আপনার দেওয়া এই নেয়ামতকে নাজায়েয কাজে ব্যবহার করবো না, কিন্তু আমার নিজের উপর আস্থা নেই, আপনার সাহায্য শামেলে হাল না হলে আমি বাঁচতে পারবো না। তাই হে আল্লাহ! আপনি মেহেরবানী করে আমাকে এই ফেৎনা থেকে রক্ষা করুন। এভাবে দু'আ করে ঘর থেকে বের হোন, হিম্মতকে কাজে লাগান। কখনো ভুল হয়ে গেলে অবিলম্বে তাওবা ইস্তেগফার করুন। কোনো মানুষ যদি এই কাজ করতে থাকে তাহলে আল্লাহর রহমতে আশা আছে, ইনশাআল্লাহ সে এই ফেৎনা থেকে বাঁচতে পারবে।

আল্লাহ তা'আলা নিজ অনুগ্রহে আমাকেও এবং আপনাদেরকেও এর উপর আমল করার তাওফীক দান করুন। আমীন।

وَاخِرُ دَعْوَانَا آنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَلَمِينَ

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00