📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি 📄 আরবদের কফি

📄 আরবদের কফি


আরবের লোকেরা কফি পান করে থাকে। আপনারাও দেখেছেন তারা ছোট ছোট পিয়ালায় কফি পান করে। আমার স্মরণ আছে, আমি যখন শিশু ছিলাম ঐ সময় কাতারের এক শাইখ করাচী এসেছিলেন। আমার ওয়ালেদ ছাহেবের সঙ্গে আমিও তার সঙ্গে সাক্ষাত করতে যাই। সেই সাক্ষাতকালে সেখানের বৈঠকে সর্বপ্রথম সেই কফি দেখি। সবাইকে কফি পান করতে দেওয়া হয়। কফি শব্দ শুনতেই মাথায় আসে যে এটা মিষ্টি জিনিস। কিন্তু মুখে লাগিয়ে দেখি তা এ পরিমাণ তিতা যে, গলাধঃকরণ করাও মুশকিল। কফি ছিলো সামান্য। সবার সামনে মজলিসের মধ্যে কুলি করে ফেলে দিতেও পারছিলাম না। বাধ্য হয়ে কোনো মতে তা গিলে ফেলি। কিন্তু যখন গলা থেকে ভিতরে যায় তখন তার স্বাদ অনুভব হয়। তারপর পরবর্তীতে আরেকটি মজলিসে এই কফি পান করার সুযোগ হয়। আস্তে আস্তে অবস্থা এই দাঁড়িয়েছে যে, এখন তা এতো মজার ও স্বাদের অনুভূত হয় যে, তার কোনো শেষ নেই। কারণ এখন তা পান করা অভ্যাসে পরিণত হয়েছে।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি 📄 এরপর মধুরতা ও স্বাদ উপভোগ হবে

📄 এরপর মধুরতা ও স্বাদ উপভোগ হবে


এমনিভাবে এটাও এমন তিতা ঢোক যে, প্রথম প্রথম তা পান করা কঠিন মনে হয়, কিন্তু পান করার পর যখন তার আনন্দ ছেয়ে যাবে তখন দেখবে তার মধ্যে কত মজা রয়েছে। আল্লাহ তা'আলা আমাদের সকলকে এই মধুরতা দান করুন। মোটকথা, এটা এমন তিতা জিনিস একবার তার তিক্ততা সহ্য করো, অন্তরে পাথর বেঁধে একবার তার তিক্ততা গলাধঃকরণ করো তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তা'আলা এমন মধুরতা, এমন স্বাদ, এমন উপভোগ দান করবেন যে, তার সামনে এই কুদৃষ্টির স্বাদ অত্যাধিক গৌণ ও তুচ্ছ মনে হবে। তার সামনে এর কোনোই মূল্য থাকবে না।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি 📄 চোখ অনেক বড়ো নেয়ামত

📄 চোখ অনেক বড়ো নেয়ামত


এই চোখ একটি মেশিন। এটি আল্লাহ তা'আলার এমন নেয়ামত যে, মানুষ তার কল্পনাও করতে পারে না। যা না চাইতেই পাওয়া গেছে। বিনামূল্যে পাওয়া গেছে। এর জন্য কোনো মেহনত করতে হয়নি, পয়সা ব্যয় করতে হয়নি। এ জন্য এই নেয়ামতের কদর নেই। যারা এই নেয়ামত থেকে বঞ্চিত, যারা অন্ধ, যাদের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে বা শুরু থেকেই যাদের এই নেয়ামত নেই, তাদের কাছে জিজ্ঞাসা করে দেখো এই চোখ কতো বড়ো জিনিস। আল্লাহ না করুন! যদি দৃষ্টিশক্তি কমে যায় বা নষ্ট হয়ে যায় তখন সারা পৃথিবী অন্ধকার মনে হবে। সে সময় মানুষ নিজের সমস্ত সম্পদ ব্যয় করে হলেও এই দৌলত লাভ করতে চাইবে। এটা এমন এক মেশিন যে, আজ পর্যন্ত এমন মেশিন কেউ আবিষ্কার করতে সক্ষম হয়নি।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি 📄 মুহূর্তে সাত মাইলের সফর

📄 মুহূর্তে সাত মাইলের সফর


আমি একটি কিতাবে পড়েছিলাম, আল্লাহ তা'আলা মানুষের চোখে যেই মণি রেখেছেন এটা অন্ধকারের মধ্যে সংকুচিত হয়, আর আলোর মধ্যে বিস্তৃতি লাভ করে। যখন মানুষ অন্ধকার থেকে আলোর মধ্যে আসে বা আলো থেকে অন্ধকারে আসে তখন এই সংকোচন ও বিস্তৃতি লাভের ঘটনা ঘটে। এই সংকোচন ও বিস্তৃতি লাভের মধ্যে চোখের স্নায়ু সাত মাইলের দূরত্ব অতিক্রম করে। কিন্তু মানুষ এতো বড়ো ব্যাপারটি বুঝতেও পারে না! এমন এক নেয়ামত আল্লাহ তা'আলা আমাদেরকে দান করেছেন।

ফন্ট সাইজ
15px
17px